ইউজার লগইন

‌ভাল বাবা হওয়ার ১০১টি উপায়

১.
আমার বাবাকে আজকাল আমি প্রায়ই স্বপ্নে দেখি। স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙ্গে যায়। মনে হয় একটু ছুঁয়ে দেখি।
বাবা যখন বেঁচে ছিলেন আমি তাঁকে স্বপ্ন দেখেছি বলে মনে পড়ছে না। তখন বাবাকে প্রচন্ড ভয় পেতাম। বড় বেলায়ও সেই ভয় আমার যায়নি। যাকে ভয় পাই তাকে নিয়ে নিশ্চই স্বপ্ন দেখা যায় না।
তখন মাকে যে প্রচন্ড ভালবাসতাম তা বুঝতাম। বাবাকে ভালবাসার কথা কখনো ভেবেছি বলে মনে পড়ে না। বাবা অফিস করবে, বাসায় ফিরলে আমাদের টিভি বন্ধ করে পড়তে হবে, বেশি শব্দ করা যাবে না, এক রুমে থাকলে অন্য রুমে চলে যেতে হবে-এই আমাদের সম্পর্ক।
এখন বাবা নেই। আমি এখন জানি বাবাকে কতটা ভালবাসতাম। কিন্তু এই কথা বাবাকে আর কখনো বলা হবে না।

২.
‌'আমার বাবা আমাকে পৃথিবীর সেরা উপহারটি দিয়ে গেছিলেন। আর সেটি হলো আমার উপর তাঁর আস্থা ছিল, আমার উপর তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন।'

৩.
Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.

On Children
Kahlil Gibran

৪.
এক লোক একটা রোবট কিনলো যে মানুষের মিথ্যা কথা ধরতে পারে। কেবল তাইই নয়, মিথ্যা বললে সঙ্গে সঙ্গে কষে একটা থাপ্পরও দেয়।
লোকটি ভাবলো, ছেলের উপর দিয়েই রোবটের কার্যকারিতা পরীক্ষা করবেন। খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞেস করলেন, আজ স্কুল কেমন হলো?
ছেলে যেই না বললো, ক্লাশ ভাল হয়েছে, সঙ্গে সঙ্গে এক থাপ্পর। ছেলেটি এবার বাধ্য হয়ে বললো, সে স্কুলে যায়নি, স্কুল পালিয়ে সিনেমায় গেছে।
এবার বাবা জানতে চাইলো কোন সিনেমা দেখলে?
ছেলে-এমিলের গোয়েন্দা বাহিনী। সঙ্গে সঙ্গে আবার থাপ্পর। ছেলেটা এবার স্বীকার করলো, সে আসলে পর্ণো দেখতে গেয়িছিল।
এ কথা শুনে বাবা তো মহাখাপ্পা। রেগে বললো, ‌'এই বয়সে পর্ণো দেখো। এই বয়সে তো পর্ণো কী তাই আমরা জানতাম না' সঙ্গে সঙ্গে রোবটটা বাবাকে দিল কষিয়ে এক থাপ্পর।
এই দৃশ্য থেকে হাসতে হাসতে পাশে বসা ছেলের মা বললো, ছেলে পর্ণো তো দেখবেই। তোমার ছেলে তো তোমার মতোই হবে।
সঙ্গে সঙ্গে মাকে রোবটা দিল কষিয়ে এক থাপ্পর। Smile

৫.
আমি লোকটা আসলে লেখক হতে মনে হয় আর পারবো না। সিরিয়াসভাবে লেখা শুরু করে, চলে গেলাম হাস্যরসে। এটা ঠিক হলো না। বাবাকে নিয়ে ভাবতে গিয়ে সিরিয়াস হলেও আজকের লেখার উপলক্ষ্য আমার ছেলে।
আজ আমার ছেলে রাইয়ানের জন্মদিন।
DSC01341.jpg

ছোট বেলায় যদি মা বলতো বাবার সঙ্গে কোথাও যেতে হবে, মন খারাপ হতো। যেতে চাইতাম মায়ের সঙ্গে। তাহলে অনেক স্বাধীনতা পাওয়া যেতো। এখন দেখি সব উল্টো। আমার ছেলে সব জায়গায় আমার সঙ্গেই যেতে চায়। স্কুলে আমার সঙ্গে যাওয়া মানে স্কুলের পাশের মীনা বাজার থেকে যা ইচ্ছা তা কেনা, আমার সঙ্গে যাওয়া মানে ইচ্ছেমত আইসক্রীম-চকোলেট কেনা, আমার সঙ্গে যাওয়া মানে যেমন ইচ্ছা তেমন খেলনা কেনা।
গত সাতদিন ধরে সে আমাকে উসকাচ্ছে জন্মদিনের খেলনা আর কেক কিনতে আমি আর সে যাবো। কিন্তু আজ সকাল বেলা যখন দেখলো তার মাও যাবে তখন তার মুখটা যে কী গোমরা হলো!!
আমার বউ বলে এভাবে ছেলেমেয়েদের মানুষ করা যায় না।

‌'ভাল বাবা হওয়ার ১০১টি উপায়' বইটি খুঁজছি। কারো কাছে আছে?

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


Big smile আপনিই একজন ভালো বাবা। কিন্তু ছেলের জন্মদিনের কেকে মায়ের নাম কেন?
মিস্টার হ্যান্ডসাম'রে শুভ জন্মদিন জানায়েন।

শওকত মাসুম's picture


আমার ছেলে মেয়েই কেবল মনে করে আমি তাদের ভাল বাবা। আর কেউ না Sad

ওর মায়ের জন্মদিন ছিল ১৭ মার্চ। সেইদিনকার ছবি। আজ যখন সে কেক কাটছে তখন আমি অফিস। তাহলে আমি কী করে ভাল বাবা হলাম??

মীর's picture


ছেলে-মেয়ে যদি মনে করে তাদের বাবাই পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, তাহলে তো মনে হয় আর কিছু লাগে না!

আমি একটু ওকালতি করি; আপনে অফিস থেকে বাসায় যাওয়ার সময় দুইটা গিফট নিয়ে যাইয়েন আজকে। একটা জন্মদিনের, আরেকটা জরিমানা। Big smile

শওকত মাসুম's picture


এই পর্ব তো সকালেই শেষ মীর। আর এখন গিফট কিনতে যাওয়ার মতো সময় নাই ভাইয়া Smile

মীর's picture


এইটাও একটা ভালো বাবার লক্ষণ। গিফট বেশিক্ষণ পেন্ডিং না রাখা।
আর জরিমানাটা এ্যাটলীস্ট আইসক্রীম, চকলেটগুলা দিয়ে পুষায়েন।

শওকত মাসুম's picture


এগুলা দিয়া পুষিয়ে দেওয়ায় তো তারাও অভ্যস্ত

জ্যোতি's picture


Ki mishti ekta baby!onek onek ador r doa raiyan baba ke.Raiyan boro hoe ei lekha porle tar mon vore jabe babar ei maya,valobasa onuvob kore.

মীর's picture


যারা বাংলিশে অস্বচ্ছন্দ্য তাদের জন্য, জ্যোতি বেগম বলেছেন-

কি মিষ্টি একটা বেইবী! অনেক অনেক আদর আর দোয়া রাইয়ান বাবাকে। রাইয়ান বড় হয়ে এই লেখা পরলে তার মন ভরে যাবে বাবার এই মায়া, ভালোবাসা অনুভব করে।

জ্যোতি's picture


So sweet mir!pc nai samne tai bole ki comnt dite sadh hoy na?

১০

শওকত মাসুম's picture


ম্যালা ধন্যবাদ জ্যোতি। দোয়া করো জানি, তাও বললাম দোয়া কইরো।
দোভাষী মীররেও ধণন্যবাদ

১১

মীর's picture


য়ু আর অলয়েজ ওয়েলকাম বিগ বি। Smile

১২

বিষাক্ত মানুষ's picture


Smile

১৩

মীর's picture


আচ্ছা, মুরাদ ভাই শুধু মুচকি হাসির ইমো দিসে। আর কিছু বলে নাই। আমি তার পক্ষ থেকেও রাইয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
স্লট ফাঁকা রাইখা লাভ কি?

১৪

শওকত মাসুম's picture


Smile

১৫

রায়েহাত শুভ's picture


রাইয়ান পিচকুটাকে অনেক আদর...

১৬

শওকত মাসুম's picture


ধইন্যা পাতা

১৭

মাইনুল এইচ সিরাজী's picture


শুভ জন্মদিন রাইয়ান।

১৮

শওকত মাসুম's picture


জানাইয়া দেবো Smile

১৯

জোনাকি's picture


শুভ জন্মদিন বুদ্ধিমান রাইয়ান !! আরো বড় হও, বউ এর মুখ উজ্জল কর Big smile

আপনি তো এমনিতেও ভালো বাবা সেটা পোষ্ট পড়ে বোঝা যাচ্ছে বই এর তো দরকার দেখি না Smile

২০

শওকত মাসুম's picture


ভাল বাবা হতেই তো এতো চেষ্টা Smile

২১

আরাফাত শান্ত's picture


জন্মদিনের শুভেচ্ছা!

২২

শওকত মাসুম's picture


ধন্যবাদ

২৩

নিকোলাস's picture


বাবা নিয়া লেখা পোস্টে মন্তব্য করতে সাহস পাই না।
মনে হয়, ওইটা আমার জন্য নিশিধধ এলাকা। Sad

লেখতে লেখতে হাস্যরসে চইলা আসেন বইলাই আপনার লেখাগুলো খুব উপভোগ করি। Big smile

আর ভালো বাবা হবার ১০১টা উপায় আপ্নেই লেখা শুরু করেন।
যা অন্যদের কাজেও লাগবো.........। Smile

২৪

শওকত মাসুম's picture


আমি তো অন্যের লেখা বই পড়তে চাই। ভাল বাবা হতে হবে।

২৫

ফাহমিদা's picture


আপনার লেখাগুলোর মাঝে আমার সবচেয়ে প্রিয় যেগুলো আপনি প্রিয়ন্তি, রাইআন আর ভাবীকে নিয়ে লিখেন, খুব শান্তি শান্তি লাগে পড়তে ..
ভালো বাবা হওয়ার ১০১ টি উপায় আপনি নিজেই লেখা শুরু করেন.. Glasses

২৬

শওকত মাসুম's picture


আমার চারপাশে যারা, যাদের নিয়ে জীবন, তাদের নিয়েই তো লিখবো Smile

২৭

ফাহমিদা's picture


বুদ্ধিমান বাবার জন্য জন্মদিনের শুভেচ্ছা আর অনেক শুভকামনা রইলো

২৮

শওকত মাসুম's picture


Smile

২৯

শওগাত আলী সাগর's picture


রাইয়ানের জন্য অনেক অনেক শুভ কামনা, শুভ জন্মদিন রাইয়ান।।
রাইয়ানের বাবার জন্য:
10 Conversation you must have with your children নােম একটা বই অােছ। অসাধারন। । প্রত্যেক বাবা- মার জন্য অবশ্য পাঠ্য করার মতো বই। আমার জন্য অবশ্য 'অবশ্য পাঠ্য' করে দিয়েছিলো 'কণ্যাদের মা'। আপনিও উল্টে দেখতে পারেন।

৩০

টুটুল's picture


10 Conversations You Need to Have with Your Children বইটা নামাইয়া নেন Smile

রাইয়ানকে অনেক অনেক আদর...

৩১

শওকত মাসুম's picture


বই তাহলে আছে? পড়বো, পরের বার নিশ্চই আরো ভাল বাবা হতে পারবো Big smile

৩২

সাঈদ's picture


আম্মো ভালো বাবা হইতে চাই Tongue

৩৩

মেসবাহ য়াযাদ's picture


এখনো বাবা হন নাই...? কন কী ? বড়ই আফসুস। সময় নাই... Wink

৩৪

শওকত মাসুম's picture


বিয়ে করেন আগে, আর হেল্প লাগলে তো আছিই Tongue

৩৫

জেবীন's picture


জন্মদিনের অন্নেক শুভেচ্ছা রইলো রাইয়ান বাবাই'র জন্যে! Laughing out loud

কালকেই না আপনাকে বলছিলাম ২খান বই লেখলেন আর লেখক হইতে পারলেন না! কারন .।.। Tongue

৩৬

শওকত মাসুম's picture


কারণ কও

৩৭

লীনা দিলরুবা's picture


বাবারা বাচ্চাদের অতিথি পাখির মতো সময় দেয়, তাই বাবারা ভাল, মা'তো সবকিছু টেককেয়ার করে, তাই মা ভাল না Sad

রাইয়ানের জন্মদিনে বিলম্বিত শুভেচ্ছা, ভাল মানুষ হোক রাইয়ান। নিরাপদ হোক ওর আগামী দিন। অনেক শুভকামনা।

৩৮

রাসেল আশরাফ's picture


রাইয়ান চাচ্চুকে জন্মদিনের শুভেচ্ছা।
বড় হয়ে বাবার মতো হোক এই কামনা রইলো।

৩৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আমার মত দূর্ভাগার কাছে, বাবা ভাল হোক কিংবা খারাপ, জীবিত থাকাটাই আসল কথা।

দোয়া করি, রাইয়ান আরো ৫০ বছর বাবা কে কাছে পাবে...

~

৪০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ছেলে-মেয়ে যদি মনে করে তাদের বাবাই পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, তাহলে তো মনে হয় আর কিছু লাগে না! টিপ সই

৪১

মেসবাহ য়াযাদ's picture


আমার একটা মাইয়া থাকলে রায়হানরে জামাই বানাইতাম... Wink
জন্মদিনের দেরিতে শুভেচ্ছা বাবা Laughing out loud

আমিও আপনার মত একজন ভালো বাবা Tongue

৪২

মীর's picture


রায়হান!!!!

৪৩

শওকত মাসুম's picture


হাসান রায়হান মনে হয় Wink

৪৪

মীর's picture


ইন্নালিল্লাহ্...

৪৫

মেসবাহ য়াযাদ's picture


আরে, প্রিন্টিং মিসটেক হৈছে Stare

৪৬

শওকত মাসুম's picture


ওই সব বুঝি না। ব্লগে না থাইকা বাসায় যান। জামাই যেহেতু ঠিক, এখন কনে পয়দা করেন Big smile

৪৭

মেসবাহ য়াযাদ's picture


ধুর, ওই ব্যাটাতো বুইড়া জামাই Big smile
বুইড়া/ ডিভোর্সি কোনো বেটির লগে আমার জানা-শোনা নাই Tongue

৪৮

শওকত মাসুম's picture


আপনার কালেকশনে সব ডিমওয়ালা জাটকা? Wink

৪৯

মেসবাহ য়াযাদ's picture


না, ডিম ছাড়াও আছে Wink

৫০

নাঈম's picture


ভাতিজারে জন্মদিনের ম্যালা চুবেচ্চা Party Party Party

৫১

লাবণী's picture


বইটা আপনি-ই লিখে ফেলেন ভাইয়া!
আপনি ভালো বাবা বলে-ই এই চিন্তাটা আপনার মাথায় আসলো- Smile
রাইয়ানের জন্য অ-নে-ক অ-নে-ক ভালোবাসা!! Smile Smile

৫২

লিজা's picture


শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেলো Sad তাতে কি? মাস তো আর শেষ হয়ে যায়নি!! Big smile
শুভ জন্মদিন রাইয়ান Party
প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে ভালো বাবা । তবে প্রত্যেকের ধরনটা ভিন্ন ।

৫৩

অতিথিMizanur Rahman jewel's picture


এই পৃথিবীতে মনের ভুলে বা বোঝার ভুলেও অনেকে বাবা হয়ে যান। কিন্তু ভালো বাবা পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার তেমনি ভালো বাবা হওয়া অনেক সাধনার ব্যাপার.।.।.।
যাই হোক রাইয়ানকে জন্মদিনের শুভেচ্ছা ও রাইয়ানের বাবাকে অভিনন্দন জানাই। Party

৫৪

তানবীরা's picture


শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেলো তাতে কি? মাস তো আর শেষ হয়ে যায়নি!!
শুভ জন্মদিন রাইয়ান
প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে ভালো বাবা । তবে প্রত্যেকের ধরনটা ভিন্ন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।