ভূতের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা ও বিটলজুস
গত ২৯ এপ্রিলের আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম দেখে চমকে উঠেছিলাম। আমরা যারা পত্রিকায় কাজ করি তারা সহজে এ ধরণের চমক দিতে পারবো না, সেই সাহস মনে হয় আমরা এখনো অর্জন করিনি। ভারত বা কোলকাতা পেরেছে, কারণ সম্ভবত সিনেমা তাদের জীবর যাপনেরই অংশ।
শিরোনামটা বলি
ভূতেই ভবিষ্যৎ বাঙালির, দেখাল
ব্যতিক্রমী ছবির বেনজির সাফল্য
একটি সিনেমা নিয়েই এতো কথা। আর সিনেমাটার নামও অন্যরকম, 'ভূতের ভবিষ্যৎ'।

আজকাল কোলকাতায় নানা ধরণের ছবি হয। নিঃসন্দেহে ভূতের ভবিষৎ একদমই আলাদা। বহুদিন পর এতো এন্টারটেইনিং একটা ছবি দেখলাম। বাঙ্গালি স্যাটায়ারে যে অনেক দক্ষতা অর্জন করেছে তা এই ছবি দেখলেই বুঝা যায়।
একটানে দেখার মতো একটা ছবি, সামান্যতম সময়ের জন্যও বোর হতে হয় না। ছবিটা দেখে বুজলাম আনন্দবাজার কেনো এই ছবি নিয়ে মূল শিরোনাম করেছে।
গল্পটার কাঠামো এরকম: 'ফিল্ম স্কুলের পাস আউট অয়ন তার অ্যাসিসটেন্ট রিঙ্কা ও প্রডাকসন ম্যানেজারকে নিয়ে পৌঁছোয় উত্তর কলকাতার একটি পুরোনো বনেদী বাড়িতে শুটিং-এর লোকেশন দেখতে। ক্যামেরাম্যানের অপেক্ষারত অয়নের সঙ্গে আলাপ করতে উপস্থিত হন এক ভদ্রলোক। নানান কথাবার্তার পর এই ভদ্রলোক অয়নকে বলতে শুরু করেন এই চৌধুরি প্যালেসের গপ্পো। প্রায় একরকম সেধেই বলেন একটা অদ্ভুতুড়ে গল্পের প্লট। যেখানে দর্পনারায়ণ চৌধুরি নামের এক জমিদার ভূত ডাকাতের পাল্লায় বেঘোরে প্রাণ হারিয়ে আবার আশ্রয় নেন তাঁর সাধের প্রাসাদেই। সঙ্গে জোটে তাঁকে একদা 'রায়বাহাদুর' ঘোষাণা করা বুথ সাহেবের বন্ধু রামসে সাহেবের ভূতও। একরকম নিজের হকের জোরেই আশ্রয় নেন ৪০-এর দশকের এক অভিনেত্রী কদলীবালার ভূত, যাঁকে ঠকিয়ে ছিলেন এই পরিবারের একজন। এসে বসবাস শুরু করেন ৭০-এর দশকের এক বিপ্লবীর ভূত যিনি এই বাড়িরই ছেলে আসলে।
এদিকে শহরে একের পর এক পুরোনো বাড়ি ভেঙে তৈরি হয়ে চলেছে শপিং কমপ্লেক্স। বেচারা ভূতদের এমন বেহাল অবস্থা যে মাথা গোঁজারও ঠাঁই নেই। এতো ভূতকে তো আর চৌধুরি প্যালেসে জায়গা দেওয়া যায় না। অগ্যতা বসানো হয় একটা ইন্টারভিউ বোর্ড। সেখানে নানান কার্যকারণের উপর নির্ভর করে অবশেষে নির্বাচিত হয় ৪০-এর দশকের এক অম্লশূল বিক্রেতা, নবাব সিরাজদ্দৌলার খানসামা, বিহারি রিক্সাচালক, কার্গিলের শহিদ মিলিটারি অফিসার, বাংলা ব্যাণ্ডের গিটারিস্ট, শিল্পপতির আধুনিক কন্যা। সবাই মিলেমিশে খুনসুটি করে তবু মিলেমিশে থাকে। এমন নিরুপদ্রব বসবাসে বাধ সাধে প্রমোটার গণেশ ভুতোড়িয়া। সে এই বাড়ি কিনে মল গড়তে চায়। এরপর জমে ওঠে আসল মজা! '
পুরোদস্তুর কমেডি ছবি। অসংখ্য ওয়ান লাইনার জোক্স ব্যবহার করা হয়েছে। আর এই ছবির মূল রস সংলাপে। অসাধারণ। অভিনয়ও তাই। কদলীবালাকে আজীবন মনে থাকবে। মীরাক্কেলের মীরও দারুণ। যারা সাধারণত মুভি দেখেন না, তাদেরও বলবো এই অন্তত দেখেন।
ছবিটার গল্প কিন্তু পুরোপুরি মৌলিক বলা যাবে না। ভুতের ভবিষৎ ছবির কোনো আলোচনায়ই আমি অবশ্য এ নিয়ে কোনো লেখালেখি দেখিনি। তবে আরেকটি ছবি আমার দেখা বলেই মুল কাঠামো সেটির সঙ্গে মিল আছে বলে আমার কাছে মনে হয়েছে।
বিটলজুস মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। টিম বার্টন এর পরিচালক। এডাম আর বারবারা গাড়ি দূর্ঘটনায় মারা যায়। ভুত হয়ে নিজের বাড়িতে ফিরে আসার পর দেখে তাদের প্রিয় বাড়িটি বিক্রি হয়ে গেছে। সেখানে থাকছে আরেকটি পরিবার। ভূতদের জগতে আছে মানুষ তাড়াবার ওঝা, এর নাম বিটলজুস। এসে নানা পরিকল্পনা করে মানুষগুলোকে তারাতে।

ভুতের ভবিষ্যতের কাহিনীর মূল কাঠামো এরকমই। তবে এখানে বুদ্ধিমত্তার সঙ্গে নানা ঘটনা যুক্ত করা হয়েছে। ফলে এটি বিটলজুসের মতো হরর কমেডি না হয়ে দারুণ একটি স্যাটায়ার মুভি হয়েছে।





আমি ভেবেছিলাম লিখবো এটা নিয়ে। আপনি লিখলেন ভালো হলো। এতো ভালো আমি লিখতে পারতাম না।
লেখো, পড়বো
এই জনমে আপনার আগে মনে হয় কোন ছবি দেখা হবে না
সেদিন দেখতে বসে ৫ মিনিট দেখে আর দেখি নাই।
সেদিন বেডরুম দেখলাম। ভাল লেগেছে। ঐটার একটা রিভিউ দিয়েন।
বিবাহটা করেন, তারপর আপনার বেডরুমের রিভিউ দিয়েন। ভিডিওটাও দিতে পারেন।
কি থেকে কই নিয়া গেলেন??
কোন পর্যন্ত গেলেন
এইটার তো নামই শুনি নাই । নামাই তাইলে।
নামাও, দেখো-এন্টারটেইনিং
টরেন্ট লিঙ্কটা দ্যান কেউ...
~
ইউটিউব লিংক
টরেন্ট লিংক
কিছুদিন আগেই দেখলাম। তুমুল হেসেছি। দুর্দান্ত উইটি ছবি। বাংলাদেশে এরকম স্মার্ট ছবি কবে হবে বা আদৌ হবে কি'না সেই আশায় বসে আছি।
আমিও
দেখতে হবে তো দেখছি
দেখেন
দুপুরে পোস্টটা পড়ার পর থেকেই মুভিটা দেখতে ইচ্ছে করছে।দেখি কাল পাই কিনা কোথাও।
বেডরুম মুভিটা কয়দিন আগে ডিভিডির দোকানের লোক দেখালো যে নতুন আসছে , কিন্তু নাম দেখে ইতস্তত করে আর নিলাম না।
বেডরুম আমিও দেখি নাই। দেখার ব্যাপক আগ্রহ পাচ্ছি না
আরেব্বাস! দেখতে হবে তো!
দেখেন
সিনেমাটার অনেক নাম ডাক ফেসবুকে দেখছি। অনেককে দেখতে উত্সাহিত করছি। একদিন দেখে নিবো।
আইচ্ছা
হাতে পাইলে দেখুম নে।
ইউ টিউব লিংক দুইটা পেলে ভাল হত।
http://www.youtube.com/watch?v=l4NrMpjIRCY
বিটলজুস .. মাইকেল কিটন রে দারুন লাগসিল। সেই সঙ্গে জিনা ডেভিস.. আহা... কেন যে এখন আর অভিনয় করে না .. আহা...
ওক্কে বস। দুইটা ছবিই দেখবো।
দেইখেন
দেখব দেখব করতেছি, দেখে ফেলব তাড়াতাড়ি
দোকানে পাওয়া যাবে? আমার নেটের যে হালত, নামানো সম্ভব না।
http://www.youtube.com/watch?v=l4NrMpjIRCY
দেকতে হয়
"ভূতের ভবিষ্যৎ" ও "বেডরুম" নামাইলাম, দেখিলাম এবং ভালা পাইলাম... এবং ধইন্যা দিয়া গেলাম
"বেডরুম" নিয়া একটা লেখা দ্যান
~
বেডরুম নিয়া লেখবে ভালো কথা,
লেখনের আগে মনে রাখতে হৈবো-
খোদ প্রধানমন্ত্রী এই কথা কৈছে
এই মুভিটা আসলেই ভালো লেগেছে। ছবির সাফল্য নিয়ে পরিচালকও চরম খুশি। সব হলই নাকি হাউসফুল। ভুতেরাই নাকি দলবেধে ছবি দেখতে আসছে হলে।
এখান থেকে ভালো প্রিন্ট নামাতে পারেন
মন্তব্য করুন