ইউজার লগইন

কে এই আবুল

RakibBd_1313700776_1-ABUL-P-alo.jpg
তিনি একসময় টিসিবির একজন সামান্য কর্মচারী ছিলেন। ১৯৭৪ সালের ঘটনা। তখন সব কিছু রাষ্ট্রায়াত্ব, টিসিবি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সব ধরণের পণ্য আমদানি করতো এই সংস্থাটি, রপ্তানিও করতে হত টিসিবির মাধ্যমে।
দুর্নীতিটি ছিল গম নিয়ে। দুর্নীতির ব্যাপকতা এতোটাই বেশি ছিল যে, শেষ পর্যন্ত চাকরি চলে যায় তার। বঙ্গবন্ধুর সময় সরকারি চাকরি হারানো এই লোকটির নাম ছিল সৈয়দ আবুল হোসেন। চাকরি চলে গেলেও লোকটির কোনো সমস্যা হয়নি। কারণ প্রচুর অর্থের মালিক হয়েছিলেন টিসিবিতে চাকরি করতেই। সেই টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান চালু করলেন। নিজের নামেই প্রতিষ্ঠান। নাম-সৈয়দ আবুল হোসেন কোম্পানি লিমিটেড-সংক্ষেপে এসএএইচসিও বা সাকো। ১৯৭৫ সালে এর প্রতিষ্ঠা।

সাকো বা সৈয়দ আবুল হোসেনের মূল উত্থান এরশাদ আমলে। এরশাদের সময়ে একের পর এক ব্যবসা পেতে থাকে সাকো। তবে সৈয়দ আবুল হোসেনের মূল খুঁটি ছিল রওশন এরশাদ। রওশন এরশাদের কয়েকজন পোষ্য পুত্র ছিল, যারা প্রকাশ্যে রওশন এরশাদকে মা বলে ডাকতো। তাদের মধ্যে সৈয়দ আবুল হোসেন অন্যতম।

শোনা যায়, শেখ শহীদের শিক্ষামন্ত্রীত্ব গিয়েছিল সৈয়দ আবুল হোসেনের কারণে। আবুল হোসেনের এলাকায় একটি কলেজ করা ও এর শিক্ষাক্রম অনুমোদন নিয়ে বিপত্তি বাধে। জানা যায়, গলফ খেলতে খেলতে সৈয়দ আবুল হোসেন এরশাদকে শেখ শহীদের বিরুদ্ধে নালিশ করেছিল। ওই রাতেই শেখ শহীদের মন্ত্রিত্ব চলে যায় আর নতুন শিক্ষা মন্ত্রী হন কাজী জাফর। কাজী জাফরের নামও বলে দিয়েছিল সৈয়দ আবুল হোসেন। কাজী জাফর মন্ত্রী হয়েই প্রথম যে কাজটি করেছিলেন তা হচ্ছে সৈয়দ আবুল হোসেনের চাহিদা পূরণ।

৯০ এর গণআন্দোলনে এরশাদের পতন হ্ওয়ার পর ভোল পালটে ফেলেন সৈয়দ আবুল হোসেন। রাতারাতি সবাইকে বিস্মিত করে নৌকায় উঠে পড়েন তিনি। বলা হয়, মোটা অংকের বিনিময়ে মনোনয়ন কিনেছিলেন তিনি। মন্ত্রী হয়ে যান ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হলেও তা ধরে রাখতে পারেননি। দুই পাশপোর্ট ব্যবহার করায় মন্ত্রীত্ব চলে যায়।
তারপর আবার মন্ত্রী হন সৈয়দ আবুল হোসেন। যোগাযোগমন্ত্রী। এরপরের কাহিনী সবারই জানা।

সৈয়য় আবুল হোসেন পরীক্ষিত আওয়ামী লীগার নন। এই আউটসাইডাররাই একটি দলের জন্য সবচেয়ে ক্ষতিকর। পদ্মা সেতুর এই সংকট এই লোকটির কারণেই। পুরানা কথাটাই আবার বলি, এক আবুল হোসেন আওয়ামী লীগের যে ক্ষতি করলো এবার, পুরো সাড়ে তিন বছরে বিএনপিও সেটা করতে পারেনি।

পোস্টটি ৪১ জন ব্লগার পছন্দ করেছেন

অতিথি's picture


অসাম লিখসেন ভাই.। অজানা বহু কিছু জানলাম!

মডারেটর নোটঃ অতিথি কমেন্টি বাংলিশ থেকে বাংলায় করে দেয়া হইলো। অতিথি লেখকদের কাছে অনুরোধ থাকলো বাংলায় কমেন্ট করার জন্য।

শওকত মাসুম's picture


ধন্যবাদ, পড়ার জন্য

জ্যোতি's picture


ইনি তো দেখি বিরাট কামেল লুক।
আমাদের নরসিংদীতে আছেন..আব্দুল কাদির মোল্লা। একবার প্রথম আলোতে ধারাবাহিক একটা লেখা শুরু হয়েছিলো তাকে নিয়ে। তবে লুকটা দিলদরিয়া।এরম না।

শওকত মাসুম's picture


তারে নিয়া লেখ, জ্ঞানার্জন করি

রাসেল আশরাফ's picture


ছোট দুলাভাইয়ের সাথে দোস্তানি কীভাবে হলো? সেই গল্পটা একটু কইরেন মাসুম ভাই।

শওকত মাসুম's picture


আমারে মারতে চান মিয়া?

জেবীন's picture


ইনি তো সেই আদ্দিকাল থেকেই লাইনে আছেন।, জাত জানোয়ার থুক্কু খেলোয়াড়! Cool

শওকত মাসুম's picture


Smile

বিষাক্ত মানুষ's picture


এই তাইলে আবুলের ইতিহাস !

১০

শওকত মাসুম's picture


হ, Smile

১১

zohurul's picture


মাসুম ভায় াবুল মানে াবাম, সেটা বাদ পোরেছে .।

১২

রন's picture


কোথায় গিয়ে দাড়াইসে আমাদের রাজনীতি! এই লোকরে বাঁচানের জন্যও সরকারী দল থেকে গলা উঁচা করা কত কথা শুনা যায়! হাহা! আজীব!

১৩

শওকত মাসুম's picture


পুরাই আজিব

১৪

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


অসংখ্য ধন্যবাদ। অনেক কিছুই জানলাম

১৫

শওকত মাসুম's picture


আপনাকেও ধন্যবাদ

১৬

মানুষ's picture


মাসুম্ভাইয়ের জন্য রইল অগ্রিম সমবেদন Sad

১৭

শওকত মাসুম's picture


দোয়া কইরেন

১৮

আরিফুর রহমান's picture


তবে মাস্টারমাইন্ড আবুলের হাঁড়ি ভাঙার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই মিছিলে যেন সুবিধাবাদী জামাত, হিজু অথবা ফরহাদী বাম ঢুকে না পড়ে।

আবুলের কারনে আম্লীগের বিশাল ক্ষতি হবে। জয়নাল হাজারী টাইপ ক্ষতি। কেউ সামাল দিতে পারবে না।

টাকার কাছে যদি হাছিনা জিম্মি হয়ে থাকে, সেই আম্লীগ না থাকাই ভালো।

১৯

শওকত মাসুম's picture


অযোগ্য লোক দিয়ে দলের কোনো লাভই আসলে হয় না, বরং ক্ষতি হয় অনেকবেশি

২০

টুটুল's picture


আআআআআআআবুল

২১

শওকত মাসুম's picture


Laughing out loud Big smile Smile

২২

রায়েহাত শুভ's picture


হায় আমাদের রাজনীতি Sad

২৩

শওকত মাসুম's picture


হায়

২৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইনি তো দেখি বিরাট কামেল লুক।

২৫

নীড় সন্ধানী's picture


রূপকথার নায়ক তারেক জিয়ার খাম্বা কাহিনী ভুলিয়ে দেবার জন্য আবুল হোসেন একটা মাইলষ্টোন হয়ে থাকবে। প্রশ্ন জাগে আবুল হোসেনের গডফাদার/মাদার কে?

২৬

মশিউর রহমান (নীলকমল)'s picture


akhon bangladesher first lady to sheik rahana....uni chara aber ka hobaaa

২৭

মৃন্ময় মিজান's picture


উনি তো দেখছি বড়ই কামেল মানুষ। এই টাইপের লোকগুলারে আমরা গালি দেই...কিন্তু যারা এদের কালোটাকায় রাজনীতি করে তাদেরকেও লাত্থি মারা উচিত।

২৮

অতিথি's picture


তথ্যসূত্র ছাড়া দারুন এক লিখা। লেখক ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী না হলে তথ্যসূত্র উল্লেখ করা উচিৎ।

২৯

মেসবাহ য়াযাদ's picture


এক আবুল হোসেন আওয়ামী লীগের যে ক্ষতি করলো এবার, পুরো সাড়ে তিন বছরে বিএনপিও সেটা করতে পারেনি।

আর কি বলবো ! Crazy

৩০

মশিউর রহমান (নীলকমল)'s picture


ora dhaklai to amer chor mona hoy.......!

৩১

নিভৃত স্বপ্নচারী's picture


এক আবুল হোসেন আওয়ামী লীগের যে ক্ষতি করলো এবার, পুরো সাড়ে তিন বছরে বিএনপিও সেটা করতে পারেনি।

৩২

Saniat's picture


আললআ ামাডের রোককা কোরো ডেসটারে রোককা কোরো ামবা লিগ ার বি ন পি ঠেকে

৩৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এই পোস্টটা ইতিমধ্যে ১৬৬৬ বার পঠিত!!!

~

৩৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এই পোস্টটা ইতিমধ্যে ১৬৬৬ বার পঠিত!!!

~

৩৫

রাসেল's picture


মাসুম ভাই মুনতাসির মামুনের "পাকিস্তানি জেনারেলদের মন" বইতে আবুল হোসেনের নাম আসছে, আবুল হোসেনকে শেখ হাসিনা চাচা বলে ডাকতেন, তার উদ্যোগেই বেনজির ভুট্টোর সাথে ৭৫ এর পর শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ হয়। টিসিবি দুর্নীতিতে অভিযুক্ত হলেও পারিবারিক সম্পর্কটা ফেলনা নয় এমনটাই মনে হয় আমার।
সৈয়দ সাহেবের বিরুদ্ধে আরও গুরুতর গুজব আছে- কেউ কেউ বলছে আওয়ামী লীগের নির্বাচনি খরচ উত্তোলনের দায়িত্ব আবুল সাহেবের, তিনিই অলিখিত ক্যাশিয়ার- সুতরাং বেশী টাকা পয়সার লেনদেন হয় এমন সব মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব আবুলকে দিতে উৎসাহী প্রধানমন্ত্রী।

৩৬

zohurul's picture


ei abul amader সকল কে`abul` banate ceyechilo ;;;

৩৭

তানবীরা's picture


আমি শুনেছিলাম তিনি বিরাট প্রতিষ্ঠিত জমিদারের ছেলে। বাই বর্ন হেভি রিচ এন্ড ব্লু ব্লাড

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।