আমি বাংলাদেশ কাঁপিয়ে দেব
(এই কবিতা লিখেছেন মানুষ, ইতিহাসের মানুষ, শ্যামলিমা ভূগোলের মানুষ। সুতরাং এই কবিতার কোনো নির্দিষ্ট লেখক নেই।)
আমি দাঁড়িয়ে আছি শাহবাগের জনসমুদ্রের মধ্যখানে।
আমি দাঁড়িয়ে আছি আমার ধর্ষিতা বোনের পবিত্র শরীর স্পর্শ করে।
শহীদের স্মৃতির মণিমুক্তার মালা আমার গলায়,
মুক্তিযুদ্ধের বারুদ সঞ্চারিত হয়েছে আমার বুকে,
মূর্তিমান সাহসিকা শহীদজননী আমাকে দেখাচ্ছেন বরাভয় মুদ্রা।
আমার হাতে বাংলাদেশের পতাকা, আমার হৃদয়জুড়ে বাংলাদেশ।
আমি তরুণ। মুক্তিযুদ্ধ আমার অহংকার।
আমি ঘৃণা করি যুদ্ধাপরাধী।
আমার ক্রোধ মুক্ত, আমার ঘৃণা সুস্থ।
আমার ক্রোধ ছড়িয়ে পড়বে শাহবাগ থেকে সারা দেশ, বিশ্বময়।
আমি জনসমুদ্রে দাঁড়িয়ে আছি নিশিদিন।
নত্র আমার জন্যই মেলে ধরেছে নরম আলো,
চাঁদ বিলিয়ে দিচ্ছে মমতা।
আর, দিনভাগে ‘সূর্য আসি অগ্নি ঢালে হৃদয়ে আমার’।
আমার মুষ্টিবদ্ধ হাত নীলাকাশ স্পর্শ করে।
আমার স্লোগান সহস্র কণ্ঠে মিশে রচনা করে প্রতিবাদের মহাকাব্য।
আমি চিনেছি নব্য রাজাকার, দেখেছি তাদের ক্ষমাহীন স্পর্ধা;
কেউ কেউ ঘাপটি মেরে থাকে,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা সঞ্চালন করে রাজাকারি ভ্রম।
আমি রাজাকারি স্পর্ধা গুঁড়িয়ে দেব,
মুখোশ খুলে দেব ঘাপটি-মারা রাজাকারের।
আমি নিরস্ত্র নই। আমি মেঘ থেকে ধরে এনেছি বজ্র,
সমুদ্র থেকে তুলে এনেছি গর্জন, আয়ত্ত করেছি ঝড়ের রাগিণী।
শাহবাগ চত্বরে আসা শিশুর মুখের লাবণ্য সাক্ষী রেখে,
মুক্তিযোদ্ধার উত্তোলিত হাতের দোহাই মেনে,
বর্ষীয়ান নারীর স্নেহসুধায় সিক্ত এই চত্বরের
জনসমুদ্রে দাঁড়িয়ে আমি শপথ করছি;
একাত্তরের বীরাঙ্গনা জননীর বয়ে বেড়ানো
দগদগে স্মৃতির ভেতর ফুল ফোটাতে
আমি বাংলাদেশ কাঁপিয়ে দেব।
বাংলা কলঙ্কমুক্ত না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না।
এক নতুন বাংলাদেশের দামামা শুনে আমি থরথর কাঁপছি আবেগে ।
(কবিতাটি আমাকে শোনালেন আমার সহকর্মী অরুণ বসু। বহু চাপাচাপির পর স্বীকার করলেন কবিতাটি তাঁরই লেখা)





অরুণ বসুকে স্যালুট।
সেটাই তো প্রাণের দাবি।
আজও মানুষের জোয়ার দেখলাম। গায়ের রক্ত গরম হয়ে যায়। সে কি স্লোগান!!
কবি,
প্রস্তুত হও। কন্ঠ রোধ যদি হয়,
যদি আলো হারায় শাহবাগ, কখনো, কোন ভাবেই
তুমিই ভরসা।আগুন ছড়াতে অপেক্ষায় থেকো।
দারুন!
আমি ভেবেছি এই ব্লগের মানুষ ভাই বুঝি কবিতাটি লিখলেন।
তবে দারুণ কবিতা, অরুণ বসুকে স্যালিউট জানাই।
অসাধারন এই কবিতার জন্য ......... কবি অরুণ বসু। কে ধন্যবাদ...........
দূর্দান্ত কবিতা....
দারুন !!!
দারুণ!
অসাধারন!
অসাধারণ।
দারুণ হয়েছে
মন্তব্য করুন