ইউজার লগইন

ব্লগর ব্লগর

..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

১.
যে যত বেশি নিরাপদ, সে তত বেশি তীব্র, তীক্ষ্ণ, দক্ষ সমালোচক

২.
ঘটনাস্থল থেকে যে যত বেশি দূরে সে তত বেশি সাহসী

৩.
আগে বিপ্লবীরা থাকতেন আন্ডারগ্রাউন্ডে অথবা কারাগারে, এখন বিপ্লবীরা থাকেন ফেসবুকে

৪.
চারু মজুমদারের অনুসারীরা বিপ্লব শুরু করেছিল শ্রেনীশত্রু খতমের মধ্য দিয়ে, শেষ হয়েছিল নিজেদেরে মধ্যে খুনোখুনি করে। ব্লগ বিপ্লবীরা ঠিক একই পথে আগাচ্ছে

৫.
ব্লগ ক্যাচাল আগে বিনোদন ছড়াতো, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে

৬.
কি লেখা হল সেটা এখন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কেন লেখা হল

৭.
একমাত্র বাংলাদেশেই প্রকাশিত নিউজ রিপোর্ট দেখে মানুষ একটি পত্রিকার সম্পাদকীয় নীতি বুঝতে চায়, অন্য দেশে সম্পাদকীয় নীতির বোঝার জন্য রয়েছে সম্পাদকীয়

৮.
পদ্মা এখন একটি রাজনৈতিক সেতুর নাম, নির্বাচনী বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) সবচেয়ে বড় রাজনৈতিক প্রকল্পের নাম পদ্মা

৯.
পদ্মার অর্থনৈতিক মূল্যায়নের চেয়ে রাজনৈতিক মূল্যায়ন হওয়াই বেশি প্রয়োজন। কারণ এর অর্থনৈতিক দায় বেশি, রাজনৈতিক ক্ষতি আরো বেশি

১০.
মওদুদ লোকটা এক অর্থে ব্যতিক্রম। লোকটার লেখার সংগে কথা বলার কোনোই মিল নেই। মওদুদ মুখে অসৎ, হাতে অনেকটাই সৎ

পোস্টটি ২৬ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


মওদুদ মুখে অসৎ, হাতে অনেকটাই সৎ

Smile

শওকত মাসুম's picture


মওদুদের তিনটা বই পড়লেই হবে

মিতুল's picture


আগে বিপ্লবীরা থাকতেন আন্ডারগ্রাউন্ডে অথবা কারাগারে, এখন বিপ্লবীরা থাকেন ফেসবুকে

ও ব্লগে

শওকত মাসুম's picture


Smile

আরাফাত শান্ত's picture


সব কয়টাই জোস!

শওকত মাসুম's picture


Smile

আহসান হাবীব's picture


শান্ত ভাই, আপনার মত আমিও সব কটাতে একমত।
কিন্তু ভাই, আমরা জাতি হিসেবে আপনার প্রোফাইলের এই প্রিয় ব্যক্তিটির সত্যি কার সন্মান কি আমরা দিতে পেরেছি?

শওকত মাসুম's picture


কাল তো একটা রায়ের বিস্তারিত জানলাম। এটাই বা আপাতত কম কিসে

নীড় _হারা_পাখি's picture


মওদুদ লোকটা এক অর্থে ব্যতিক্রম। লোকটার লেখার সংগে কথা বলার কোনোই মিল নেই। মওদুদ মুখে অসৎ, হাতে অনেকটাই সৎ

১০

শওকত মাসুম's picture


মওদুদ নিয়ে একটা মজার কথা জানলাম। একবার বঙ্গবন্ধু নিয়ে ভাল কিছু কথা বলার পর দল থেকে তাকে শোকজ করা হয়। মওদুদ লিখিত জবাব দিয়ে বলেন, কথাটা তিনি একটি একাডেমিক আলোচনায় বলেছেন, রাজনৈতিক বক্তৃতায় না। একাডেমিক আলোচনা আর রাজনৈতিক বক্তৃতা এক হবে না কখনোই

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কঠঠিন হইছে!

১২

শওকত মাসুম's picture


Smile

১৩

নুরুজ্জামান মানিক's picture


১৪

শওকত মাসুম's picture


Smile

১৫

মাহবুব সুমন's picture


তিতা কথা তবে সত্য

১৬

শওকত মাসুম's picture


ধন্যবাদ

১৭

তানবীরা's picture


৭.
একমাত্র বাংলাদেশেই প্রকাশিত নিউজ রিপোর্ট দেখে মানুষ একটি পত্রিকার সম্পাদকীয় নীতি বুঝতে চায়, অন্য দেশে সম্পাদকীয় নীতির বোঝার জন্য রয়েছে সম্পাদকীয়

এইটা বুঝি নাই Puzzled

১৮

শওকত মাসুম's picture


একটা পত্রিকার নীতি কি সেটা বুঝতে হয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় পড়ে, রিপোর্ট বা নিউজ পড়ে না। কারণ একটা পত্রিকার কাজ সব নিউজ, সবার নিউজ ছাপানো। কিন্তু বাংলাদেশে পত্রিকার নীতি বোঝে সবাই নিউজ পড়ে, সম্পাদকীয় পড়ে না। সাঙবাদিকতার শিক্ষার্থীরা এই কাজটা এখানে আরো বেশি করে

১৯

লীনা দিলরুবা's picture


সবকটাই গুরুত্বপূর্ণ। মওদুদ-এর টা বিশেষ গুরুত্বপূর্ণ। লোকটার আরও বেশি বেশি বইপত্র লেখা উচিত।

২০

শওকত মাসুম's picture


১. গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ-মওদুদ আহমদ
২. মুজিবের শাসনামল-মওদুদ
৩. চলমান ইতিহাস
৪. দক্ষিণ এশিয়া: উন্নয়নে সঙ্কট বাংলাদেশ প্রেক্ষিত

চারটাই ইউপিএলের

২১

লীনা দিলরুবা's picture


"চলমান ইতিহাস" পড়েছি শুধু। বাকীগুলো পড়তেই হবে।

২২

আরাফাত শান্ত's picture


আমি মওদুদের সংসদে কি কি লেকচার দিছে সেই বইটা পড়ছিলাম। আর মুজিব শাসনামল দেখেও পড়তে ইচ্ছা করে নাই। চলমান ইতিহাস খুজতে হবে দেখি Tongue

২৩

সাঈদ's picture


একটা দাড়ি কমা ও অস্বীকার করার উপায় নাই।

২৪

শওকত মাসুম's picture


Smile

২৫

রুমন's picture


দারুণ বলেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।