বিজয় দিবস ০৯ এ ফটো ওয়াক
খুব ভোরে উঠেছি। নাস্তা খেয়ে রেডি হতে বেশি সময় লাগলনা। হাতে সময় ছিল। তারপরও একটু
আগে বেরিয়ে পড়লাম। বিজয় দিবসের ছুটি রাস্তাঘাট ফাঁকা। সিএনজি পেতে অসুবিধা হলনা। গন্তব্য
চন্দ্রিমা উদ্যান। সেখানে একটা ছবি তোলার গ্রুপের সাথে মিলিত হওয়ার জন্য।
'SEVENTEEN7PHOTO' নামের গ্রুপটার ফেইসবুকে বিজয় ডিবসের ফটো ওয়াকের
আহ্বান দেখে ওদের সাথে জয়েন করার পরিকল্পনা করি।
চন্দ্রিমায় বেশ আগেই পৌছে যাই। সেখানে লোকে লোকারণ্য। খালেদা জিয়া জিয়ার মাজারে ফুল
দিতে এসেছেন। সাথে প্রচুর নেতা কর্মী। মজার ঘটনা। গলায় ঝোলানো ক্যামেরা দেখে পাতি নেতারা
ভেবেছে আমি প্রেসে লোক। তাজীবের সাথে হাত বাড়িয়ে পরিচিতি দিচ্ছে অমুক থানার সভাপতি।
দম ফেটে হাসি আসছে। অনেক কষ্টে হাসি লুকিয়ে অন্যদিকে পালালাম।
খারাপ সংবাদ! বন্ধু ইকবাল আসতে পারবেনা। বাচ্চার জ্বর, সারারাত জেগে থাকতে হয়েছে।
ইকবাল ও আমি জোট বেধেঁছি সৌখিন ফটোগ্রাফার হওয়ার ইরাদায়। ইচ্ছা ছিল দুইজন একসাথে
গ্রুপের সাথে ঘুরে ঘুরে সারাদিন ছবি তুলব। দমে গেল মনটা। এদিকে হোস্ট গ্রুপের কারো দেখা
নাই। গ্রুপ এডমিন অরণ্যকে ফোন দিলাম। দেখায় রং নাম্বার। আরেক বন্ধু সবুজ চলে আসল।
কিছুক্ষণ পর গ্রুপের লোকজনও চলে আসল। ইয়াং এনার্জেটিক স্মার্ট ছেলেপেলে।
খানিকটা আলাপচারিতার পর শুরু বিজয় দিবস'০৯' ফটো ওয়াক। চন্দ্রিমা থেকে শুরু হয়ে ঢাকা
বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বিকালে ছবির হাটে ইয়াযিদ ভাইয়ের আপয়ায়িত চা পানের মাধ্যম
শেষ হয়। এইখানে সেই ফটো ওয়াকে তোলা ছবির কিছু অংশ দিলাম।
সব ছবি অবশ্য আমার তোলানা। অন্য সদস্য'র তোলা ছবি ক্যাপশনে উল্লেখ আছে।

লেট'স গো শুট - ফটোগ্রাফার: সবুজ
সবুজের গায়ে লাল সবুজ

ঐশ্বরিয়া

সাবজেক্ট পাওয়া গেছে

ওয়ান টু থ্রি শুট

পিচ্চিরা ছিল হেভি ভাবে

পুঁতির মালা হলুদ সুতায় লাল

সব জায়গায় লাল সবুজ পতাকা

কাছে এসো কাছে এসো

সুইটি কিউটি - ফটোগ্রাফার : বোকাসোকা

হিহি

ফটোগ্রাফার : বোকাসোকা

লালসবুজ সর্বত্র

ফটোগ্রাফার : বোকাসোকা

আবার লাল সবুজ :)

ফটোগ্রাফার : বোকাসোকা

ফটোগ্রাফার : বোকাসোকা

ছবির হাটে

কে কার সাবজেক্ট

স্মার্ট মেয়ে। ছবি তুলি বলতেই স্মার্ট জবাব, শিওর। :)

শিরোনাম আসছে না

রং

একটা শৈল্পিক ছবির প্রচেষ্টা

বিজয় মোটর সাইকেল দৌড়

ছবির হাটে শেষ হল বিজয় দিবস'০৯ ফটো ওয়াক

ফটো ওয়াকে অংশ গ্রহনকারী লোকজন - ফটোগ্রাফার: সবুজ





সবগুলো ছবিই সুন্দর।
বোকাসোকাই দেখা যায় সবথেকে বুদ্ধিমান
বোকাসোকাকে বোকা বলে কোন বোকায়' - বোকাসোকার গ্রালফ্রেন্ড দেখে বিষ্ময়াভূত আরিফ জেবতিকের কালজয়ী উক্তি।
অফটপিক- রায়হানভাই, ব্লগে নতুন সদস্য নেয়ার প্রক্রিয়াতে কি কোন পরিবর্তন করা হয়েছে? সদস্যের রেফারেন্স লাগবে- এমন কিছু, নাকি আগের মতো মেইল করলেই চলবে?
পরিবর্তন হয়েছে কীনা জানিনা। মেইল করলেই হবে মনে হয়।
আমার ফটুক কৈ ? মাইনাস...
আপনে চা খাওয়াছেন সেইটা বলছি।
বাহ ফটুক গুলা সুন্দর।
বড় হলে ভালো ফটোগ্রাফার হবেন।
ধন্যবাদ। দোয়ার জন্যও।
বোকাসোকারে বোকাসোকা কয় কেডা
পুলাতো বড় হইয়া ফ্যাশন ফটুগ্রাফার হৈতার্বে।
উপ্রের লেখা পুরা ছেদ্রায়া গেছে বস, কিচ্ছুইতো পড়তে পারতাছিনা। (এডিটে গিয়া প্লেন টেক্সট মারেন।)
মাগার ফটুক উমদা হইছে
আই তে ঝামেলা হয়েছিল। এখন ঠিক দেখায়?
পড়লাম, অরন্যের পিছে ক্যামেরা হাতে কে? ফারজানা?
হ্যা
বিজয় দিবসে কোথাও যায় নাই। ছবি গুলি দেখে মনে হচ্ছে না গিয়ে ভুল করেছি। বোকাসোক, চালাকচতুর (রায়হান ভাই) সবার ছবি খুব সুন্দর হইসে।
সব গুলা ছবিই সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে সেদিন মেলা মজা করেছেন। আমাদের মডেল রিমঝিমের নতুন ছবি নাই?
বোকাসোকারে এক কাপ চা খাওয়াইতে মঞ্ছায় !!
বড়ই কামেল আদমী !!!
ফাটাফাটি
খুবই সুন্দর ছবি গুল
সুন্দর হইছে ছবিগুলো....
আলসেমির দরুন যাওয়া হয় নাই.... আর আপনাদের মতো ক্যামেরার গরিবীতে আছি...
নেক্সট ফটো হন্টনে সঙ্গী হইবার চাই!!
খুব মিস করছি, এরপরের বার...............
ফটুক গুলো ভালা হইছে
আমি শুধু দুটো ফটো দেখতে পাচ্ছি। দুই নম্বরটার পর বিশাল ফাঁকা জায়গা। অন্যরাও কি তাই ?
ছবিতো সবই দেখায়। আপনার নেট লাইন বোধ হয় প্রবলেম ছিল। F5 চেপে দেখেন।
হিংসিতো হওয়া ছাড়াতো কিছু করার নাই হাসান ভাই।
ধন্যবাদ সবাইকে।
সৌন্দর্য্য হৈছে কৈলাম... :)
দারুণ সুন্দর হয়েছ ছবিগুলো।১৫ ডিসেম্বর টি এস সি গিয় রায়হান ভাই বি তুলতে চায় না খালি মন্চের মেয়েটার দিকে তাকিয়ে থাকে।
ওস্তাদ
আজ টাইম আছে, আপনের তোলা ছবি গুলো দেখলাম।
ভাল লাগলো।
দারুণ ছবি পোস্ট। দেখে ভালো লাগলো।
মন্তব্য করুন