কক্সবাজার নারিকেল জিঞ্জিরা ভ্রমন ১ : প্রস্তুতি
আশংকা সত্যি হল। কাউন্টার ম্যান জানাল বাইশ তারিখে হবেনা।
: ২৩ তারিখ?
: নাই
: ২৪ বা পঁচিশ
: তাও নাই। অন্য কোথাও পাবেন না। এসময় সব বুক।
বলে কি! ২৬, ২৭ ?
: না
বেরিয়ে যাওয়ার আগে শেষ জিজ্ঞাসা
: ২৮ তারিখ দেখেন তো
: আছে
আছে, এক্ষণে সবার মুখে হাসি ফুটল। ডিসেম্বরে এই সময় পর্যটনের মৌসুম। সোহাগে কক্সবাজারের টিকেট পাওয়া গেল ছয়দিন পরের। তাই সই। ২৮ তারিখ রওনা হয়ে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ ঘুরে পরের বছরের জানুয়ারীর তিন তারিখ ফিরব। আমার বস আমাদের সাথে এই যাত্রায় সঙ্গী।

প্রত্যেক বার বছর শেষে রিমঝিম, মুন্নিকে নিয়ে কোথাও বেড়াবার প্ল্যান থাকে। এবার ভেবে রেখেছিলাম সুন্দরবন যাবো। সুন্দরবন যাওয়ার ইচ্ছা কয়েক বছর আগে থেকেই। কিন্তু সিযোগ হয়ে উঠছেনা। এবার মেসবাহরা আয়োজন করেছে সূর্য উৎসব সেখানে করার। মোটামুটি ফাইনাল করা ছিল সুন্দরবন যাচ্ছি। শেষপর্যন্ত অবশ্য ঝামেলা বাধল আমার ভ্রমন দলের বন্ধুদের সমস্যা হওয়াতে। মেসবাহ ছাড়া বাকিদের কাউরে চিনিনা। একা একা ঘুরতে ভাল লাগে না। টুটুল বিমাদের রিকুয়েস্ট করলাম। একজন হলেও চলে। কিন্তু কেউ রাজী হলনা। বাধ্য হয়ে বাতিল করতে হল সুন্দরবান যাওয়া। আবার কবে সুযোগ আসে কে জানে!
সুন্দরবন বাতিল হওয়ার পর কক্সবাজারের প্রস্তাব দেয় মুন্নি। রিমঝিম কখনো সমূদ্র দেখে নাই। তাই কক্সবাজারই ঠিক হয়। আমার অফিসের বস আমাদের সাথে এই ট্রিপে সঙ্গী। এই সময়ে পর্যটকদের প্রচন্ড চাপ থাকলেও কক্সবাজার হোটেল বুক করা, সেন্ট মার্টিনে যাওয়া থাকার ব্যবস্থা করা সহ সম্পূর্ণ ভ্রমন সুচি কলিগ মারিয়া সুচারু দক্ষতায় ঢকা থেকে ঠিক করে ফেলে। সব ঠিকঠাক। ২৮ তারিখ সকালে নীল পানির আবাহনে যাত্রা।
কিন্তু শুরুতেই ছোটখাট একটা বেইজ্জতি!! ..





কিন্তু শুরুতেই ছোটখাট একটা বেইজ্জতি!! ..
বেইজ্জতির আশায় বৈসা আছি ;)
চমৎকার ভ্রমণ কাহিনি হপে আশা করছি
আপনার ইজ্জত কে লুটিলো, তা জানার অপেক্ষায় থাকলাম ;) :পি
ভালো মানুষের বেইজ্জতি দেখার অপেক্ষায় থাকে মানুষ! সমজ কৈ যাইতেছে!
আম্রার প্রিয় মানুষ রায়হান ভাইয়ের ইজ্জত কে লুটলো ... জান্তে চাওয়াটা কি অন্যায়?
লাইকাইলাম..............।...
চামড়া তুল্লেও সমস্যা ছিলো না, লেকিন ইজ্জত নিলো ক্যা?
ফাটাফাটি একটা সিরিজ হইবো বুঝতেছি, বইলাম রুচি মুড়ি লইয়া।
বিটিভির পুরানা যুগের নাটকের মতো শুরু করছেন দেখি, মনে দাগা দিয়া পর্ব শেষ...........অধৈর্য হইবার পূর্বে পরের পর্ব চাই।
ফাটাফাটি ভ্রমন কাহিনী হইবে , আশা করতেছি।
বেইজ্জতের কাহিনীও ফাটাফাটি হইপে মনে লয়।
কই কাহিনীতো শুরুই হৈলোনা? খালী টিকিট কাটলেন
রায়হান ভাই দেখি রোমেনা আফাজের মতো শুরু করছেন। শেষ লাইনে একটা চমক দিয়া শেষ করছেন।
যাই হোক আপনার ইজ্জত লুটার কাহিনী তারাতারি কন
আম্রার রায়হান ভাই খুব ই ভালা মানুষ।সবাই উনার কি সব বেইজ্জতের কথা কইতাছে!!!!!!!রায়@হান তাড়াতাড়ি পরের পরব লেখেন দেখি!!!তারপর কি হইলো?শেষের লাইনটা ভালো করে ব্যাখ্যা করেন
গত বছর এ সময় আমি কক্সবাজার, সেন্ট মার্টিন আর টেকনাফ ট্যুর দিয়েছিলাম। স্মৃতি তুমি বেদনা।
বস কি পুরুষ না মাইয়া ? ঃ)
এই কথা কন। রায়হান ভাইয়ের মতো পুরুষদের কি মান-ইজ্জত কিছু নাই???
আপনের তাইলে সামনে ইজ্জতহানী হইবে নাকি
ঘটনা কি হইছিল রায়হান ভাই? সত্যি কইরা কন তো
। কি করছিলেন যে ইজ্জতের উপর হামলা করলো
?
বেইজ্জতির কাহিনী জানতে মুঞ্চায়
পরের পর্বের অপেক্ষায়! আশা করি বিরিশিরি ভ্রমনের মতো আরেকটা দারুন ভ্রমন কাহিনী পড়বো।
কে কেন কার বেইজ্জতি ঘটাইলো সেই রহস্য উন্মোচিত হোক...
পরের পর্বে এইরাম কিপ্টামী কইরেন না বস, আরেকটু বেশী লিইখেন
রায়হার ভাইয়ের বেইজ্জতি হওয়ার ঘটনাস্থল কিন্তু চট্টগ্রাম, খুউব খিয়াল কইরা
পোস্টে সেইরাম কিছু বলা নাই। আগ বাড়ায়া চট্টগ্রামের নিন্দামন্দ করতেছেন, কারণডা কী বস? ঐ যে আপ্নেরে ছ্যাক দিছিলো, উনার বাড়ী চট্টগ্রামে নাকি?
আপু চট্টগ্রামের কথা শুনলে মাসুম ভাই এখনও নস্টালজিক হয়ে যান


মাসুম ভাই কিছুদিন আগে এক স্মৃতির কথা কইছিলেন যে সেই স্মৃতির বাড়ি কি চট্টগ্রামে
স্মৃতি কে নিয়ে আমরা মাসুম ভাইয়ের একটি অনুসন্ধানী রিপোর্ট আশা করছি
সর্বনাশ, খোদ মাসুম ভাইকেই দায়িত্ব দেবেন ওনার নিজের কর্মকাণ্ডের তদন্ত করতে! তার চেয়ে বরং কাজটা আমি করি, আপনারা সবাই মিলে আমাকে চট্টগ্রাম যাওয়ার বন্দোবস্তটা শুধু করে দেন, থাকাখাওয়া নিয়ে চিন্তার কিছু নাই, যতোদিন লাগে সূচারুরূপে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট এই ব্লগেই প্রকাশ করা হবে
বেইজ্জতির জ্বালা কি এতই তীব্র ছেলো যে ২য় কিস্তি এখনো আছে নাই...
lol :P
পড়লুম
সেই বেইজ্জতির জ্বালা কি এখনও শেষ হয়নাই

পরের পর্ব কবে আসবে
পরের পর্ব কবে আসবে
আর কতোদিন আশায় আশায় রাখবেন অচিন্দা...
জনগণের ধৈর্যের বাঁধ নিয়া ছিনিমিনি খেলা বন করেন
একটা কিছু শুরু করে শেষ না করলে অশান্তিতে থাকতে হয়। কিন্তু আমি অনলাইনে থাকলেও অন্য একটা কাজে ব্যস্ত থাকি। প্রায় শেষ করে এনেছি। সেইটা শেষ হলেই সিরিজটা লিখতে পাররতাম। তবে সিরিজটা পড়ার আগ্র হের জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী সপ্তাহে দিব আশাকরি।
বেইজ্জতি দেখার আশায় আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।
এই সিরিজ কি শেষ হবে ?
আল্লাহ... আপনের তো মাসাল্লাহ গন্ডারের মত অবস্থা। সিরিজ শুরু করছেন আর পরের পর্ব দিছেন ৫ মাস বাদে

মন্তব্য করুন