এই মন তোমাকে দিলাম : একটি পারিবারিক মিউজিক্যাল ড্রামা

বন্ধু বেঈমান ছবির ব্যাপক সাফল্যের পর দাদাভাই কথাচিত্রের পরিবেশনা এই মন তোমাকে দিলাম। আধুনিক সময়ের একজোড়া তরুন তরুনীর ভালোবাসা ও উচ্ছাস এই ছবির বিষয়বস্তু। নায়ক নায়িকার প্রানবন্ত নাচ গানের সাথে এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যপটিয়সী অভিনেত্রী তাতিয়ানার জমজমাট নৃত্য।
শিশু শিল্পী মাস্টার ঋহানের অসাধারণ অভিনয় নিশ্চিত ভাবেই দর্শকদের মনিকোঠায় ঠাঁই করে নিবে। এছাড়াও শক্তিমান অভিনেতা শ. হো. মাসুম ও ইয়াজিদ হোসেন গুরুত্বপূর্ণ চরিত্রে তাদের দক্ষতার প্রমান রেখেছেন।
ভিডিও পাইরেসি রোধ করুন। ভাল ছবি, পরিবারের সবাইকে নিয়ে দেখার ছবি এই মন তোমাকে দিলাম প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করুন।





নীচে দু্ইপাশের দু্ই ভিলেনরে জোস লাগতেছে। জয়িতা-বাফড়া জুটিও চমতকার। কমেডিয়ান হিসাবে পয়লা পিকনিক থিকা কাউরে নেয়া যাইতো মুনয়। মুরুব্বি চরিত্রে হুদাভাই।
কুন প্রেক্ষাগৃহে যাইতে হপে?
নায়ক থুইয়া ভিলেনের দিকে নজর!
তাইলে ধারণা ঠিক, ঐ দু্ইটা ভিলেনই। হ ভিলেন ক্লুজাপ পিক পাইছে, নায়ক তো নায়িকা ছাড়া দেখাই দেয় নাই
ইয়াজিদের জিব্লা দেখাইতে গিয়া ক্লোজআপ করতে হইছে।
ড্যান্সটা কি শিলা কি জাওয়ানির?কাল রাতে স্টার প্লাসে ক্যাটরিনার শিলা কি জাওয়ানির নাচ দেখে ফিদা হই গেছি। তাতিয়ানা ম্যাডামরে এই নাচ টা দেন। পিলিজ লাগে।
এফ বি তে সবচেয়ে মজার কমেন্ট করেছে ভাঙ্গা পেন্সিল। পোস্টর দেখে নাকি মনে হয় মেসবাহ ভাই মাসুম ভাই এর প্রেমে পড়েছে।
সাত সকালে অফিসে এসেই ছবি দেখার নিমন্ত্রন!
তয় ছবিটা মনে হয় হিট হবে!
ও বলতে ভুলে গেছি, এ ছবির অভিনেতা (ছবি না দেখে বুঝতে পারছি না) হলুদ মটর সাইকেলোয়ালাকে অফিসে আসার পথে গ্রীন রোড়ে পানবিড়ির দোকানের পিছনে দেখে আসলাম! হলুদ মটর খানা পার্কিং করে তিনি মনে হয়, বিড়ি কিনছিলেন! আমি অফিসে মিটিং এর কারনে থামতে পারি নাই!
থামতে পারলে, ছবি প্রসঙ্গে অনেক কিছু জানতে পারতাম!
নীচে দুই ভিলেনের মধ্যে ডিপজল কোনটা?
মন-মেজাজ ব্যাপক খারাপ।
তারপরও এই পোস্ট দেখে লগ ইন করলাম।
ভিলেন-ডমিনেটেড ছবি মনে হচ্ছে। দুই ভিলেনের 'চাপ' এ বাফড়া'র কি হবে!!! ভাবতেই আতঙ্ক লাগতেছে!!

দুই ভিলেনের 'চাপ' এ বাফড়া'র কি হবে

এই বছরের সেরা ডায়লগ।
মুখে তালা দিলাম।
এই মন তোমাকে দিলাম-দি মাইন্ড ইজ ইওরস
তোমার বেলায় কি তোমাকে হবে?নাকি তোমাদের হবে?
পোস্টারের জন্য হৈতে পারে দিস মাইন্ড ইউ গিভ
দিস মাইন্ড ইউ গেভ
ইপ ইউ ডোন মাইন্ডও হৈতারে
দীর্ঘশ্বাসের ইমো হপে।
মাইন্ড গিভ এন্ড টেকও হতে পারে।
নো মাইন্ড ফর ইয়ু'ও হৈতে পারে। রায়হান ভাই'র পোস্টার দেখে হাসতে হাসতে গড়াগড়ি।
নতুন ছবি বানানো হোক.."রোড ক্রসিং"
'কেউ কারো নয়' যদি 'লাভ দ্যাটস ক্রাই' হয়, তাইলে 'এই মন তোমাকে দিলাম' - 'দিস মাইন্ড ইজ ফ্রাই ফর ইউ' হতেও অসুবিধা নাই। ভাবসম্প্রসারণ হলো, আমার মনটা তোমার জন্য কেঁদে কেঁদে ভাজা ভাজা, এখন তুমি বাসায় গিয়ে সালাদ দিয়ে খাও।
হা হা হা। নীড়দা রক্স।
তাতিয়ানার ড্যান্সপার্টনার নাই কেন? কেনু কেনু কেনু
আমার ছবি ব্যবহার করছেন। জব্বার কাকুর কাছে যাইতাছি। ফুলকপিরা্ইটটা কৈ?
আসল কথা কন। আগের বইয়ে ছিলেন নায়ক এখন হইছেন নায়কের বাবা। এই দুঃখে ..
ভিলেন হইলে যদি বাফড়ারে চাপ দেওয়া যায় তাইলে ভিলেন হইতেও রাজী
নাউজুবিল্লা
ঋহাণ ছোটবেলার বাফড়ার চরিত্র করছে। মাসুম হৈল বাফড়ার বাপের রোলে। সোয়ামির অত্যাচারে অকালপ্রয়াতা বাফড়ার মা নাজ।
জয়িতার আব্বাহুজুরের রোলে ইয়াজিদ। ইয়াজিদের সাবেক বিবি, জয়িতার স্মৃতিভ্রষ্ট মায়ের রোলে, তাতিয়ানা।
সিনেমার চিত্রনাট্যটা এরম না।
তো কিরাম? সব ভিলেন খালি নাইকার লিগা দেওয়ানা?
সিনেমাতে তো দেখছি ভিলেনদের নাইকার লাগি দেওয়ানা হওয়া ছাড়াই বহুত কাজ থাকে।
আর এখানকার ভিলেনরা আবার বিশেষ নায়িকাদের জন্য আগে থেইকাই দিওয়ানা।
রোল বিষয়ে তথ্যসূত্র: পরিচালক নিজেই তো ভিলেন্রে কৈল
এইখানে কিঞ্চিত গন্ডগোল হৈছে। সেইটাই বললাম।
ম্যাডাম তাতিয়ানা, এসব তো ডিরেক্টরের কথা না। প্রথমেই বলেছি গন্ডগোল হয়েছে। টিত্রনাট্য এমন হতেই পারে না।
ম্যাডাম তাতিয়ানা, এসব তো ডিরেক্টরের কথা না। প্রথমেই বলেছি গন্ডগোল হয়েছে। টিত্রনাট্য এমন হতেই পারে না।
তোমার কথা শুইন্যা মনটা শান্ত হইলো জয়িতা
আমি আপনার নাচের ফ্যান, আবার শিলা কি জাওয়ানির ফ্যান।এইবার বলেন আপনি কুন্টা নাচবেন?
মুন্নীভাবীটা বেশি জোশ।
আমি আবার, প্রান সখীরে ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে এর ফ্যান
তাতাপু, তাইলে মুন্নী বদনাম।
মীর স্যার, আপনার ফোনের অপেক্ষায় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে একজন হতাশ হয়ে যাচ্ছে। কারো ফোন আসবে বলে অপেক্ষা করাটা মনে হয় যাতনাময়।
একমত।
সিনেমায় আমার কী রোল আমি জানি না। আমি খালি জানি আমার কাজ বাফড়ারে ..............
হাহাচোপা(হাসতে হাসতে চোখে পানি)

রোলটা দেওয়ার জন্য আপনারে ধইন্যা রায়হান ভাই
হেলুদা বলল আপনি নাকি বাফড়ার বাবা।
হ, চোখের সামনে কত বাফড়া বড় হইতে দেখলাম, কত বাফড়া বড় করলাম।
খালি দেখতাছি। কিছু কইলেই রায়হান ভাই আমার দোষ দিবো।
চোখের সামনে বড় হইল আর আপনে চাইয়া চাইয়া দেখলেন?
রায়হান ভাই, সংশোধনী দেন। য়া এর জায়গায় খা হবে
নাউযুবিল্লাহ মিন জালেক... লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম...
অর্থ কী
মনে হয় অস্তাগফিরুল্লা বলতে চাইছিলো
অর্থ : হে পরওয়ারদেগার, তুমি মাথায় ডটওয়ালা লোকদের হাত থেকে আমাদের মত নিরীহ লোকদের বাঁচাও... আমিন
ডট অর্থ কী
জটিল পোস্টার বানাইছেন।
তবে পোস্টার দেখে, আর চিত্রনাট্য না থাকায় ভিলেনের রোল নিয়া ব্যাপক চিন্তিত ।
খামোশ ! বেতমিজের দল !!
ডরাইছি।
ঠোলার ক্যারেক্টার নাই ? থাকলে আমি করবাম
আইটেম গানটার ভিডু নাই? ভিডু দেন।
সব এইখানে দিয়া দিলে পাবলিক টাকা দিয়া হলে যাবে কেন?
ট্রেইলার দ্যানন হয়রান ভাই
হয়রান ভাই।
শিলা কি জাওয়ানি।
ফিরে যেয়ে পোস্টার দেখে আসি ভালো করে । মন্তব্যও আবার সবগুলো পড়তে হবে । পোষ্টারে 'সঙ্গীত বিমা ও ভাস্কর' এবং "বিউটি কুইন ----(কে?)----"বুঝতে কষ্ট হয় । এটা ঠিক করা হোক । পোস্টার আকর্ষণীয় হয়েছে, দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা করা যায় । কোন হলে, কবে মুক্তি পাচ্ছে তা জানানো হোক, সপরিবারে দেখতে যাব ।
মন্তব্য আরও সরস ও প্রাণবন্ত হবে বলে আশা করেছিলাম ।
আমি নির্ভেজাল লোক, নুশেরা আবার আমাকে ধরে টানাটানি করে কেন! "এ মন তোমাকে দিলাম" এর ইংরেজী হবে "Giveতো Giveতো, No Giveতো No Give".
বিলাই রক্স।
কঠিন হইছে। এর পরের ফিল্মে বিলাইরে একটা পাট দিতে হইবে।
হ। ভুললে চলপে না। রাম রাম রাম এর সাথে।
শাওন, দারুন ছবি ! অস্কার বিজয়ীকে অভিনন্দন !
আমার গুরু অস্কার পাইছে! আমি খুশি, আমি খুশি!
গুরুরে সালাম করবেন না? কবে যাবো দেখতে মগবাজারে?
এইডা কি। ? অস্কার ...???
পোস্টারটা দারুণ হৈছে। কে কোন চরিত্রে অভিনয় করবে সেইটা গুরুত্ত্বপূর্ণ না, সবাইরে যে সুন্দর লাগতেছে এবং পোস্টার যে ব্যাপক হৈছে এইটাই গুরুত্ত্বপূর্ণ।
তাতিয়ানা ম্যাডাম কেনু ভিলেনের সাতে/লায়কের বাপের সাতে নাচপে?
হাহাহাহাহাহা সুমি
আরে ম্যাডাম কি আর নাচবে নাকি, লুলটা স্বপ্নে নাচবে ম্যাডামের সাথে।
আরো কিছু ইন্সাইড স্টিল ছবি রিলিজ চাই!
ছবিটা আগামী বৃহস্প্রতিবার দেখব বলে আশা রাখছি। পরে একটা রিভিউ লেখার ইচ্ছা আছে।
দেখার আগে একটা রিভিউ দেন, দেখার পরে আরেকটা দেবেন ।
মন্তব্য করুন