খুচরা পোস্ট ৩ :জেন্স পাঞ্জাবী

প্রায়ই রিক্সায় অন্যের সাথে শেয়ারে যেতে হয়। এতে লাভ আছে যেমন আবার ঝামেলাও আছে। লাভ, রিক্সা ভাড়া অর্ধেক লাগে। কিন্তু সাথের লোকটা যদি ফাউল হয় ঝামেলা হয়। আর যদি দলীয় সমর্থক হয় তাইলেতো কথাই নাই। একবার এক লোকের সাথে দৈনিক বাংলা যাচ্ছি। আগের দিনের রাজনীতিকদের নিয়া কথা হচ্ছে। সোরাওয়ার্দির খুব গুণগান গাওয়া শুরু করলে আমি খালি জিজ্ঞাস করলাম সে দেশের কী উপকারটা করছে? সাথে সাথে টিপিক্যাল আওয়ামী সমর্থকদের মত হাউকাউ শুরু করল জোরে জোরে। মহান নেতাদের স্বীকার করিনা। বেটারে থামাইতেই পারিনা। আশেপাশে রিক্সার লোকজন কৌতুহল নিয়া তাকাচ্ছে। আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছেনা বলে মুখ অন্যদিকে ঘুরায় রাখলাম। তারপর থেকে শেয়ারের লোকজনদের সাথে কথা বার্তা খুব খিয়াল করে বলি।
এক রিক্সাওলাকে একদিন বলি, মালিবাগ যাবেন? উঠেন, পার পিছ দশ টাকা। রিক্সাওলার দাবি শুনে আমি টাসকি। উঠে বলি একাই যাব চলেন, কিন্তু আমারে পিছ বানায় দিলেন! সে একটু লাজুক হাসি দিয়া বলে, আসলে অন্য সময় আইসক্রীম বেচিতো তাই মুখ দিয়া আইসা গেছে।
কুমিল্লার মানুষ যেমন সেয়ান সেখানকার রিক্সাওলাদের কথাবার্তাও সেয়ানা। যদি জিজ্ঞাস করেন অমুক যায়গায় যাবেন? যেতে রাজি থাকলে বাংলাদেশের যেকোন যায়গার চালক উত্তর দিবে লন, চলেন ইত্যাদি। আর কুমিল্লার হলে রিপ্লাই পাবেন, উডেন্না!
রিক্সা থাক। অন্য প্রসঙ্গে আসি। ডেলি আড্ডায় চলছে। মোটামুটি সবাই আছে। মহা জ্ঞানের সব আলোচনা চলছে। স্রষ্টা, বিশ্বাস, সত্য, জ্ঞান ইত্যাদি বিষয়ে যে যত মোল্লা কিছিমের য়াব্দুর রাজ্জাক ভাই বিশ্বাসের মরতবা নিয়া বলতেছিলেন। অন্যরা সব বিশ্বাসই যে সত্য জ্ঞান না এইটা উনারে বুঝাইতে গিয়া বিস্তর তর্ক জমিয়ে তুলেছে। কিন্তু উনি নিজের মতেই অটল। এর মধ্যে আমাদের পিচ্চি আঁতেল ইমরুল যে নাকি এতক্ষণ চুপ করে ছিল, রাজ্জাক ভাইরে বলে, শুনেন, আপনে জানেন আপনার ছেলে আপনার এইটা হইল বিশ্বাস আর ভাবি জানে এই ছেলে আপনার এইটা হইল জ্ঞান।





জোকটা আগে শুনেছি, তবে কুমিল্লার লোক নিয়ে আপনার মূল্যায়ণ নিয়া দ্বিধা প্রকাশ করলাম, নোয়াখালীর লোকজনের চাইতে চতুর/চালাক/ঘাগু/জটিল/কুটিল লোক জগতে আর আছে? (নিজের জেলার কথা মাথায় রেখেই প্রশ্নটা করলাম, নোয়াখালীর অন্যরা মাইন্ড করেন্না)।
আপনাদের মনে হয় সেইরকম বরিশাইল্লা মনু'র সঙ্গে দেখা হয় নাই।
মনু কেমন আছেন? মন-মেজাজ ঠিকঠাক? পোষ্ট নাই কেন নতুন?
আম্নে মোরে মনু কৈলেন? হেইয়া আম্নে কৈত পার্লেন?
মন-মেজাজ ঠিক-ঠাক আছে। পোস্টাইতেসি না লীনা আপুর জন্য।
ভালুবেসে আমনেরে মুই মনু কইছি। হেইয়া কি মুই কইতে পারি না?
লীনাপারে গুল্লি করেন।
আমার তো তারে নিয়ে ঘুরতে ইচ্ছা করতেসে। এত অসাধারণ একটা গল্প লিখসে madame!
যাক্ মাইনষেরে পোস্ট দেওনের তাগাদা দিতেসেন ঠিকাছে, কিন্তু নিজের কি অবস্থা?
যান ঘুইরা আসেন। আজকে আপনের বন্ধু নানী হইছে, তাই মহাখুশী। অফিসেও যায়নি। তবে ক্রসফায়ার হতে সাবধান।
পড়তেই ভালো লাগে।
কি লিখুম। মন বসে না যে! মন বিক্ষিপ্ত থাকে।
নানী হইসে? বাবাহ্, লুকজনের কি স্পীড!
ইয়ে, বস্ কি মিষ্টি খাইতে চান না কি?
খাইছে! ছোটপোলাপান দেখি বড়দের মত কথা কয়
হ জয়িতা'পুরে মাইর দেন। সে খালি বড়দের মতো কথা বলে।
তাই? জয়িতা নেটে নেই ভাগ্যিস, বাঁচলেন। সব ছোটপুলাপান সব পাকনা হৈতেছে, যুগ আর নাই।
জাস্ট আমিই শিশু রয়ে গেলাম।
হাহাহহাহা। আপনার লেখা কই?
আমার লেখা আমার ব্লগে।

জাস্ট কিডিং। আসলে এটা আগেও বলেছি, আপনের লেখা পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেছি। তাই নতুন কিছু আসছে না।
আমার লেখা আমার ব্লগে। হোয়াট ডাজ ইন মিন?
আমার লেখাটা সত্যিই অ্যাভারেজ হয়েছে, আসলে নিজেকে লেখক ভাবার মতো ধৃষ্টতা আমার একদম নেই। সুনীল একটা কথা বলেছেন, সব লেখকই জানেন তিনি কি লিখেন (হুবহু মনে নেই তবে এরকমই কথাটা) এই ফোরামের বাইরে তাই আমি নেই, ভালো লেগেছে এইটা হইছে আরকি কিন্তু আপনার লেখা ছাড়া এবির প্রথম পাতা সিরিয়াসলি যায়না।
ভীষণ ভয়াবহ লজ্জা পেয়েছি লীনা আপু। খুব খ্রাপ।
বরিশালের লোকদের থেকেও চালাক?
কুমিল্লার সাথে কেউ পারবেনা
ভাই কি নতুন জেন্সের পাঞ্জাবী বানাইছেন বৈশাখ উপলক্ষ্যে।
====================================
হাসান রায়হান ঃ০৫
মেসবাহ য়াযাদঃ ০৪
ইয়াযাদ ভাই একটা জেন্স পাঞ্জাবী দিবে
মাঝে মাঝে এক একজন রিক্সাওয়ালার পাই, এরা পুরা পথ একাই বকবক করে । আবার কেউ কেউ গন্তব্য চিনি বলে উঠায়, কিন্তু মাঝপথে গিয়ে বলে কোন দিকে?
ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না
ate! কী সমস্যা?
দোকানের ঠিকানার জন্য ধইন্যা

ভাবতাছি ঐখান থিকা ঋহানের জইন্য একটা জেন্সের পাঞ্জাবী বানামু
সাথে আমার জন্য একটা
বেহুদাই
লেকা ভালো লেগেচে
বড্ড রাসলো হয়েচেগো 
আমারে জিগাইছিল কয়টা বাজে? আমি কইছিলাম ফোর পাউন্ড টেন পেন্স
.. শপে কামলা দিতাছিলাম তো 
জ্ঞান আর বিশ্বাসের এর থেকে উত্তম উদাহরন হওয়া বোধহয় সম্ভব না।
মেজর, কুমিল্লার লুকদের নিয়ে এরকম বললেন
(
মন্তব্য করুন