হুদাই আরি
এক.
মেসবাহ য়াযাদ ভাইয়ের মত দিলদরাজ মাইডিয়ার লোক আর হয় না। তার সাথে যাদের পরিচয় আছে সবাই আমার সাথে একমত হবেন। সময় আসময়ে সাইন্স ল্যাবরেটরিতে ওনার অফিস ল্যাব এইডের কাছে গিয়ে একটা কল দিলেই হল। মিনিটের মধ্যে চলে আসবেন। তারপর কিসের অফিস কিসের কি ফোনে আরো কয়েকজন আড্ডাবাজ ডাইকা আইনা ধুমায়া আড্ডা। আড্ডা চলতেছে একটু পরপর চা সিগারেট আসতেছে। কৈথিকা আসতেছে টাকা কে দিতেছে এইসব জানার সুযোগ য়াযাদ আপনারে দিবেনা আপনি ওনার গেস্ট। আর স্পেশাল হইল পাঁচ নম্বর রোডের মজাদার চটপটি ফুচকা। সারা দুনিয়ায় এরম উমদা সোয়াদের চটপটি খুব কমই আছে। সবই মেসবাহ ভাইজানে সৌজন্যে। উনার এই ব্যপারে বিরাট পারিবারিক ঐতিয্য রহিয়াছে। একটা খাদক গ্রুপ আছে যারা নিকি মুরগি ধরার তালেলে থাকে। যুইতমত মুরগি ম্যানেজ পাইলেই আড্ডার ডাক দিয়া দেয়। তো এই মুরগি গ্রুপ প্রয়োজনে প্রয়োজনে দুইদিন পর পর ল্যাবএইডের নিচে গিয়া মেসবাহ বাইরে কল দেয়।
এমনই এক আড্ডায় যাথারীতি মেসবাহ ভাই মেজবান। বিমা হাপাইতে হাপাইতে যোগ দিছে। মেজাবাহ ভাই জিগান, কিরে বিমা কী হইছে তোর হাপাস ক্যান?
'আর বইলেননা আমিতো ফরেন মাল। দেশের নিয়ম বদলাইছে জানি না। বাসে একটা সুন্দরী মেয়ের পাশে সিট খালি দেইখা নরম কইরা বলি বসি। সেও বলে বসেন। যেইনা মাত্র বসছি পিছন থিকা এক মহিলা চিল্লায় উঠল, খবরদার বসবেননা মহিলা সিট লেখা দেখেন না? আমি থতমত খাইয়া উইঠা গেলাম'। বিমা বয়ান করল তার দুঃখের কথা। সবাই স্বান্তনা দিতেছি যে নতুন নিয়ম হইছে এই সেই। বিমা বলে তারপরে কি হইছে শুনেন, ' বাস কিছু দূর যাওয়ার পর আরেকটা সিট খালি হইল। চেক কইরা দেখলাম এইটার উপরে মহিলা লেখা নাই। তারপর আমি চিন্লান দেয়া মহিলার দিকে ফিরা বললাম এই সিটে বসতে পারি? বেটি আরো খেইপা গেল - এই সিটে ইচ্ছা হলে বসেন না হলে বসবেন না আমাকে জিজ্ঞাস করেন ক্যান। মহিলা সিটে বসবেন না।
২।
আরেকটা গল্প শুনেন। মনে করেন এইটাও একটা আড্ডা। বাস্তবে কারো সাথে হুবহু মিলে যেতে পারে। এমনকি এই ব্লগের কারো সাথেও মিলে যাওয়ার সম্ভাবনা আছে। সেখেত্রে আমার ছ্যাচা খাওয়ার সমূহ আশংকা আছে। তারপরও গপ্পোটা আপনাদের না বইলা পারতেছিনা। যা আছে কপালে, জয় মা তারা।
সেই আড্ডায় ঝুমুর বলল, 'কয়দিন বনে বাঁদারে ঘুরে আসলাম'।
'লগে কি তোমার জামাই আমরুইল্যা ছিল? তাইলে তো মজা পাও নাই। আমারে লয়া গেলে মজা পাইতা', দুই কান পর্যন্ত দাঁত বাইর কইরা বেলাল বলে।
'ঝুমুর থাকাতে আমিও কিন্তু যুইতমত লুল ফেলতে পারি নাই' জিহ্বা বের করে বেলালরে কষ্টের কথা জানায় ঝুমুরের জামাই আমরুল।
'তো সেই লুল কি করছেন গিল্যা ফেলছেন ?' আমরুলরে তাৎক্ষনিক প্রশ্ন করে সারিকা।
'কি করছি সেইটা কইলে ঝুমুর ঘর থিকা বাই কইরা দিব'।
'ঝুমুররে আপনি দজ্জাল কইলেন?', চাইপা ধরে সারিকা।
'না দজ্জাল দজ্জাল কী এত নিষ্ঠুর!' , আমরুল মিনমিন করে প্রতিবাদ করে।
৩।
আমার সবথিকা প্রিয় হোজ্জা ভাইয়ের অন্তিম সময়ের গল্প দিয়া এই লেখাটা শেষ করি। সারাজীবন হাস্য রসে সময় কাটানোর পর এখদিন জীবন অবসানের সময় আসল। মরণ সজ্জায় হোজ্জা। অশ্রু সজল বিবি পাশে বসা। হোজ্জা বিবির দিকে তাকিয়ে বলে, বিবি সুন্দর কাপড় পড়ে সাজগোজ করে আস। বিবি বলেন, তোমার এমন অবস্থায় আমি সাজব? হোজ্জা বলে, 'আরে তোমার সুন্দর মুখ দেখে যদি আজ্রাইলের ভালো লাগে তাইলে আমার জান কবজ করতে কষ্ট দিবেনা আরাম করে মরতে পারব'। সারাজীবন হাসি আনন্দ রসে থাকা হোজ্জা এভাবেই হাসতে হাসতে মারা গেল।





আমরুইল্ল্যারে কইষ্যা মাইনাচ
ক্যান?
"তো সেই লুল কি করছেন গিল্যা ফেলছেন?"
আমি তাহাকে চিনি নাই
জট্টিল হৈসে বস
জটিল প্রশ্ন করছে
বিমার দুঃখে চউক্ষে পানি চলে আসলো
আমাদের সবারই চউক্খে পানি আয়া পড়ছিল ।
হুদাপ্যাচাল ভালা পাইলাম। বিমা এরপর প্লেনে উইঠাও পাশে মহিলা দেখলে বসতে চিন্তাইবো।
আমি কইছি মরণের পর ছিড়াফাড়া ময়লা কাপড় দিয়া কাফন বানাইতে। কবর আজাবের ফেরেস্তা আইসা মনে করবো এইটা পুরান মুর্দা, অলরেডি রিমান্ড শেষ...
আপনিতো হোজ্জারেও টপকাইবেন।
আমার ছোটভাই কই থিকা শুনছে একবার রামনামে যত পাপ হরে নরের সাধ্য নাই তত পাপ করে সে প্রতিরাতে ঘূমানোর আগে রাম রাম কইরা ঘুমায় একদিনে আর কতপাপ ই বা করা যায়; তার বন্ধু বান্ধবরে আবার বুদ্ধি দেয় তওবা পইরা ঘুমানোর জন্য;পাপ কাটা যাইবো
এযুগের মহিলা হোজ্জা নুশেরা
ঐ মহিলা ঠিকই বিমারে দেইখা বুঝছে যে এই পোলা একটু পর কোলে বসতে চাইবো, তাই চিৎকুর দিছে।
মেজবাহ ভাইরে মাইনাস, সব আড্ডা সন্ধ্যায় করে।
মহিলা হোজ্জা! হা হা হা।
যেই মেয়ের কোলে বসবে সে চিক্কুর দিলে বিমা অত কষ্ট পাইতনা। চিক্কুর দিছে পিছনের সিটের মহিলা।
আমি কিছু পড়ি নাই
হুদাই লেখা পইড়া যেই আরাম পাইতেছি...তা ঈর্ষণীয়...
ধন্যবাদ বস। পিকনিকে আসেন অনেকদিন আপনারে দেখিনা।
কোনো মন্তব্য না করি...........
আপনে মহান
ভাইজান
এযুগের মহিলা হোজ্জা নুশেরা.............হা হা হা
মারাত্মক কমেন্ট।
ধন্যবাদ রায়হান ভাই...সারাজীবন হাসি আনন্দে থাকার চিন্তা করাটাই বা কম কিসে।
।চটপটি খাইতে মন্চায় ।
দারুন উপাদেয় পোষ্ট ।
মেসবাহ য়াযাদ ভাইয়ের মত দিলদরাজ মাইডিয়ার লোক আর হয় না:-O

ঠিক আছে একদিন দিলদরাজ মাইডিয়ার লোকের সাথে আড্ডা দিতে হবে
স্টার কাবাব তো কাছেই
অচিন দা বদ হয়ে গেছে।এখন অার পোষ্ট দেয় না। বান্দর রানী নাই বলে অচিনদা অাজকাল পোষ্ট দেয়ার জোশ পায় না।
বান্দর রানীর কাহিনি টা কি জয়িতাপু?
দিলদার আযাদ থুক্কু মেসবাহ য়াযাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা যদি দিতেন....এতো গল্প শুনলাম সত্য কিনা যাচাই করে দেখতাম আর কি।
ফুন্নম্বর দর্কার নাই... সাইন্সল্যাবের ল্যাব এইডে যাইয়া যে কাউরে জিগাইপেন... আমি মেসবাহ ভাইরে খুজি
মজা পাইছি!
লুল কাহিনী সাধারনত ভালো লাগে....
মেসবাহ ভাইয়ের সমস্যা কি? আমি কুমিল্লার ওনিও, আমরা নারায়নগঞ্জের প্রাক্তন বাসিন্দ ওনিও। এখন আমি মহুয়া চটপটি ভালা পাই ওনিও .........
বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই ! অামি নিরপরাধ, ভালো মানুষ !!!
মজা পেলাম। আরো আগে আপনাদের সাথে দেখা হওয়া দরকার ছিল, মুফতে কত চটপটি মিস হয়ে গেল ...
ফাইন অইছে।
হে হে হে
আমি চাই বান্দর রানীর কাহিনিটা রায়হান ভাই নিজেই বলুক।কারণ আমারে বলছে কানু গ্রুপের সামনে আমি উনার গোপন কথা ফাঁস কইরা দিতাছি কেন।এইটা ত উনার মনের কোণে লুকিয়ে থাকা এক আবেগ, অনুভুতি।তবে একটা কথা কই, বান্দর রানী ফেসবুকে থাকে বলে রায়হান ফেসবুকে থাকে।সে অরবরই ডিব্বায় ভইরা ফটু তুলছে সেই ফটু দেখে রায়হান ভাই ভাবে অাহা ডিব্ব্টা কি সুন্দর।অরবরগুলা কি সুন্দর!!চোক্ষে পানি অায়া পড়লো।
আপা আপনি ই কন; উনি কইলে তাতে স্থুল কারচুপি হবে
আমি কেমনে কই?আমার বন্ধুর গোপন কথা সে নিজে না বুললে আমি বুললে বুলবে বুলছ কেনু?
বান্দর রাণীরে কে কে চিনে না হাত তোল
রানীরে একদিন আমি কইছিলাম 'তোমারে হট লাগতাছে' .. সেইটা শুইন্না রানী খুশি হৈলেও রায়হান ভাইয়ের সে কি রাগ !
রানীরে একদিন আমি কইছিলাম 'তোমারে হট লাগতাছে' .. সেইটা শুইন্না রানী খুশি হৈলেও রায়হান ভাইয়ের সে কি রাগ !
হাহাহাা... হ! আমিও দেখছিলাম সেইটা!!!!!
=))
হাত্তুল্লাম
হাত উচাইলাম। তয় বান্দররাজা'রে চিনলাম, সেইটাও কম না
সত্যি চিনেন না?ফেসবুকে নজর রাখুন।চিনতে মোটেও সময় লাগবে না।
ওরে বিমা কই ছিলা?তোমারে খু৭জতেছিলাম।আমি এই কথাটা কইতে চাইতাছি পারতাছি না।তোমারে ধইন্যা
আহারে, কী সব দিন গেছে! কাক্না তুমি নাই...
হুমম----
মন্তব্য করুন