ইউজার লগইন

ভাস্কর'এর ব্লগ

আমার প্রথম ফীচার লেংথ সিনেমা "অপুর গল্প"-এর টাইটেল সংগীত...

কোন এক ব্লগ পোস্টে আমি ফীচার লেংথ ফিল্ম বানানের কথা বলছিলাম মনে হয়। গল্পটা প্রায় গুছাইয়া নিয়া আসছি। চিত্রনাট্যের কাজে কয় মাস লাগবো এখনো নিশ্চিত না, তবে ধইরা রাখছি ৭/৮ মাস। আমার ফীচার ফিল্মের নাম খুব সাধারণ অপুর গল্প। একেবারেই বিনোদন ধারার একটা ছবি বানাইতে চাই। গল্পটা এই মুহুর্তে ফাঁস করতে চাই না...তবে একজন টাংকিবাজ জাতের ক্যারেক্টার ছবির প্রোটাগনিস্ট হইবো। অপু সেই ছেলেরই নাম। কাকত

শকুনের অপেক্ষা থাকে কখন গরু মরবে...পুঁজিবাদ গরুটাকে মারে

২০০০ সালে কোন এক কর্মশালায় বর্তমিন বিশ্বে তথ্যচিত্রের অগ্রগিত কদ্দূর গেছে তার উদাহরণ হিসাবে আমরা তখনো অখ্যাত মাইকেল মুরের রজার এন্ড মি দেখি। পৌনে দু’ঘ্টার এই প্রামাণ্য চিত্র সেই থেকে আমার এবং আরো অনেকেরই মনে দাঁগ কেটে যায়। আমরা যারা তথ্যচিত্রের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাইতাম মাইকেল মুরের এই ছবি আমাদের যেনো দিক নির্দেশনা দেখায়। তথ্য চিত্রের যেই্ ঘরানায় তিনি কাজ করেছেন বা এখনো করে

স্মৃতিময় নভেম্বর কিম্বা স্মৃতির সারস বিষয়ক কবিতা

আর এই শীতেও এলো উড়ে সেই স্মৃতির সারস
যে তোমাকে কখনোই ফেলে যাবে না কোথাও।
সেই সারসের ঠোটে ধ্রূব সত্যের মতোন থাকে
স্মৃতির কলস, তারে উপুর করলেই গড়িয়ে যায়
চেনা-অচেনা সুখের কলহ...দুখময় নীরবতা...

কতোটা আপন ছিলো এই হিমশীতল নভেম্বর
কতোটা নিবির ছিলো আঁধার মাখানো ঘর
কতোটা ধাঁধানো ছিলো প্রযুক্তির আলোকছটা

ভালো লেখা আর মন্দ লেখা

মাঝে মাঝে এমন হয় একটা লেখা পড়লাম, মনে হলো যুক্তির অসারতায় ভর্তি, অহেতুক অনেক অপ্রাসঙ্গিকতার অলঙ্করণে ভরে ফেলা হয়েছে লেখাটার শরীর...বালখিল্য উদাহরণগুলো অনেক দূরবর্তী চিন্তার খোরাক তৈরী করে, লেখক আসলে লেখাটার শুরুতে সংশয়ী ছিলেন কি বিষয়ে লিখতে চান তিনি। আর তাই চিন্তার মূল বিন্দু খেই হারিয়ে এদিক ওদিক ঘোরাফেরাতেই ব্যস্ত ছিলো। এই ধরণের লেখা গুলোতে মনোনিবেশ করতে আমার রীতিমতো নিজের সাথে ছোটখাটো যুদ্ধ জয়ের