আরাফাত শান্ত'এর ব্লগ
ওরা বড় হবে,চড়বে গাড়ী / আর আমি কাটবো ঘাস!
আমাকে নিয়ে কোন সময়ই আমি উচ্চ ধারনা করি না।নিজেকে কোন সময়ই বড় কিছু এই জীবনে কখনোই মনে হয় নাই।এইটা কোন বিনয় বা লোক দেখানো ভদ্রতা না এইটা নিজের একান্ত বোধের জায়গা!সুতরাং লোকজন আমার অক্ষমতা নিয়ে কিছু ভৎসনা করবে এইটা মেনে নেওয়া ছাড়া আমার আর কোন গতি নাই।অন্যের জন্য কিছু করতে পারলে নিজের অনেক ভাল লাগে তাই করে দেই সাধ্যের ভেতরে থাকলে।এই যেমন কথা ছিলো আমার এক বন্ধুর ছোট ভাই চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে তার জন্য ফিরতি টিকেট কাটতে হবে ট্রেনের। আমিও অনুপ্রানিত হয়ে ছুটির শনিবারে কমলাপুরে যেয়ে টিকেট কাটলাম। এরপর কয় সে আসবে না মেজাজটা প্রচন্ড গরম হইলো সেই বন্ধু মাফটাফ চেয়ে তো অস্থির কি আর করা যাব.. গেলাম আবার টিকেট ফেরত দিতে ভাবলাম একটু ব্যাবসা করা যাক ফেরত না দিয়ে বেচে দিলাম এক চাচার কাছে ১৬৫ টাকার টিকেট বেচলাম ২০০ টাকায়।ভালৈ লাগলো ব্যাবসাটা করতে সেই আনন্দে কেটে আনলাম জামালপুর যাবার টিকেট।
ব্যাক্তিগত আলাপ কিংবা প্যাচাল
হাতে অনেক সময় ছুটির দিন।কাল অফিস নাই।তাই ভাবলাম পোস্ট টোস্ট পত্রিকায় লেইখা ফাটায় ফেলাই কিন্তু লেখতে গেলেই মনে হয় কি দরকার লেখা এরচেয়ে ফেসবুকেই থাক বইসা বইসা লোকজনের কান্ডকীর্তি দেখ!আগে কোন কালেই ফেসবুকরে ভালো পাইতাম না।এখন ফেসবুকই ভালো লাগে আর সব কিছুরেই মনে হয় পানসে পানসে।আর চটপট ফেসবুক দেখে ঝটপট কিছু লাইক কমেন্ট মেরে আর কিছু ভাবের স্ট্যাটাস মারলেই দেখি লোকজন অনেক ভালো পায়।এতো সামান্যতেই যখন ভালো পায় তখন সমস্যা কি আমার ভালো লোক হয়ে না থাকার!~
বাড়ী থেকে ফিরে
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।পোস্ট লিখবো লিখবো করছিলাম কিন্তু লেখা হয়ে উঠলো না কিবোর্ড নষ্ট থাকার কারনে।গরীবের সংসারে আর কি একসময় পিসি নস্ট আবার হার্ড ডিস্ক নস্ট সব ঠিক যখন তখন আবার কিবোর্ড নস্ট।এইভাবেই চলতেছে মেস জীবন।কি আর করার তাই আবারো সাইবার ক্যাফেতে বসেই পোস্টটা লিখছি।গত দুই মাসে যা সাইবার ক্যাফেতে টাকা দিছি তা দিয়ে মনে হয় একটা মডেম কেনা যেতো/#)
স্ট্যাটাস পোস্ট!
একটা পোস্ট লেখার কথা ছিলো এবিতে।লেইখাও ফেলছিলাম পুরাটা কিন্তু সাইবার ক্যাফেতে একটা গ্যান্জাম হলো পোস্টটা আর রক্ষা করা গেলো না।মনে ব্যাপক কস্ট পাইছি।তার কারন সময়ই পাই না তার ভেতর এতো মনের মাধুরী মিশায়া লেখলাম আর লুকজনরে পড়াইতে পারলাম না।এইটা একটা ব্যাপক আপসোসের ব্যাপার।তাই সকালে বাসে উঠে জামালপুরে যাবার আগে এই লেখাটা লিখতেছি।
জীবনের প্রথম বাসে করে জামালপুর যাচ্ছি।ট্রেনে করে আরামে যাবার কথা সবসময়।কিন্তু এবারই ধরাটা খাইলাম আগে ভাগে না যায়া।তাই বড় বিপদে আছি।সবাই আমার জন্য দোয়া করবেন।বিশেষ করে মওলানা নরাধম।তার দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি।জেবীন আপুকে পোস্টটা উৎসর্গ করা হলো।যার ঝাড়ি খায়া পোষ্টটা লিখছি!সবার ইদ দারুন কাটুক।সবার জন্য শুভকামনা।
পোস্ট শেষ করতেছি কলকাতার একটা গরম আইটেম গান শুনায়া।
http://www.youtube.com/watch?v=r-6wx7hELEc
আরেকটা পছনদের হিন্দী গান এই সময়ের।এখন শুনিও না কি চলে বাজারে!
http://www.youtube.com/watch?v=Dk5D_O_EaNI&feature=related