ইউজার লগইন
ব্লগ
সিগারেট
অন্ধকার রাত। সবাই বিড়ালের পায়ে হেঁটে যাচ্ছে। দলবেঁধে। দলে কতজন লোক তা কেউ বলতে পারবে না। কেউ কাউকে চেনেও না। অন্তত, আগে থেকে চিনতো না। এখন চেনে। সবার একটাই পরিচয় এখন। তাড়া খাওয়া মানুষ।
সবাই পালাচ্ছে। যে যে দিকে পারে। অন্ধকারে, নিজের ছায়া লুকিয়ে।
তবে কেউ এখন আর অন্ধকারকে ভয় পায় না। তাদের ভয় দিনের আলো। আরো নির্দিষ্ট করে বললে, মানুষকে।
এবি ফ্যান্টাসী কাপ: শেষরাতের মারে চ্যাম্পিয়ন হলো এবি রাইডার্স!!!!
মাঝপথে উত্তেজনা হারিয়ে ফেললেও শেষমেষ বেশ জমজমাট হয়ে উঠেছিলো ফ্যান্টাসী কাপ। পুরো টুর্ণামেন্ট জুড়ে চালকের আসনে থাকা সাহাদাত ভাইয়ের আখাউড়া এক্সপ্রেসকে শেষরাতে ওস্তাদী মাইর দেখিয়ে হারিয়ে দিয়েছে মীর ভাইয়ের দল "এবি রাইডার্স"!!!
থ্রি চিয়ার্স ফর এবি রাইডার্স
আখাউড়া এক্সপ্রেসকেও অভিনন্দন (হল্যান্ডের খেলোয়াড়দের অনুভূতি উদরাজী ভাইয়ের চেয়ে বেশী এখণ আর কে বুঝবে?
)
“অক্রোধেন জয়েৎ ক্রোধম”
"রেগে গেলেন তো হেরে গেলেন" হরহামেশাই শোনা যায় কথাটা। রেগে যাবার সময় কতোটাই বা মনে রাখতে পারি এই হেরে যাওয়াকে। ক্ষণিকের একটা অনুভূতি সারাজীবনের বড় বড় কতো ভবিষ্যত অনুভবগুলোর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যায় বুঝেই উঠতে পারিনা। একটা "রাগ" মুছে দিয়ে যায়, সারাজীবনের স্বপ্ন, অনুরাগ, আশা, সব কিছুকে।
কুফা কাল ও সুপারী নেওয়া বিষয়ক ঘোষনা
"একটি বিশেষ ঘোষনা!!"
"আমার বর্তমানের কুফা কালের যথাযোগ্য ব্যবহারের উদ্দেশ্যে আপনার অপছন্দীয় পাত্র/পাত্রীকে যে কোন প্রতিযোগীতায় হারানোর সুপারী নেয়া হচ্ছে। ১০০% নিশ্চয়তাসহ। বিফলতা সেলিব্রেট করা হবে।"
অমল ধবল চাকরি
আমি একটা পত্রিকায় লেখতাম। একদিন তারা জানাইলো আমারে তারা চাকরি দিতে চায়। চাকরির কাগজপত্র রেডি, আমি যোগদান করি যেন।
আমি করলাম না।
তখনো পর্যন্ত একটাই সিদ্ধান্ত, চাকর হইতে রাজী না।
চিলতে রোদে
সদ্য গজিয়ে উঠা ব্যালকনির দেয়ালে ঝিকিমিকি একটা রোদের ছায়া তিরতির করে কাঁপছিলো। আকাশছোঁয়া বাড়িঘরের ফাঁকফোঁকড় গলে রোদটা কেমন করে দেয়ালের গায়ে ঠিকানা খুঁজে পেলো কে জানে? ব্যালকনির ধার ঘেঁষে কতোদূর এগিয়ে একটা লাল ছোট টবে একটা ফ্যাকাশে হলুদ চারাগাছ খুঁজে পেলো রোদটা। চারাগাছটাকে ঘুমিয়ে থাকতে দেখে রোদটারও ভীষণ ঘুমিয়ে পড়তে ইচ্ছে হচ্ছিলো। একটু ভালো করে উঁকিঝুঁকি মারতেই চারাগাছের মাথা ফুঁড়ে উঁকি দিতে চাওয়া একটা বেগনি রং এর ফুলের আধাফোঁটা কলি চোখে পড়লো। চারাগাছে ফুল? এই ভাবতে ভাবতেই হঠাত কলিটা মাথা নেড়ে খ্যাঁক করে উঠলো, ''ড্যাবড্যাবিয়ে কি দেখছো শুনি? জানোনা, অন্যের বাড়িতে উঁকিঝুঁকি দিতে নেই!'' বাড়ি?
আগামী সৌভাগ্যের রজনী কি জাহানারার জন্য সৌভাগ্য বয়ে আনবে- আপনারা চেষ্টা করলে তাই হবে। আশা করি তাই যেনো হয়।// আপডেটঃ
ভেবেছিলাম হাতে খানিকটা সময় আছে তবে সকালে ফোন পেয়ে বুঝলাম আমার/আমাদের হাতে তত বেশী সময় নেই।
আমি কেন খেলোয়াড় হইলাম না
অনেক চিন্তা ভাবনা করে দেখছিলাম যে আসলে খেলোয়াড় হওয়া উচিত না আমার জন্য, তাই আর খেলোয়াড় হই নাই জীবনে, সে ফুটবল হউক, ক্রিকেট হউক আর লন টেনিস হউক ।
বিশ্বজয়ী স্পেনকে অভিনন্দন!
শেষ হলো ফুটবলের সবচাইতে বড় উৎসব। আগামী কয়েকদিন হয়তো রাতে ঘুম ভেঙে যাবে মাঝপথে। রাত জেগে ফুটবল ম্যাচ দেখার মহোৎসবকে মিস করবো নিশ্চিত। তবু শেষটা মনমতো হোলো বলে ভালো লাগছে। যোগ্য দল হিসেবেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। প্রথম খেলায় পরাজিত হলেও পরবর্তী সবগুলো ম্যাচেই তারা মন ভরিয়ে দেয়া ফুটবল খেলেছ। একটা ঘাটতি যদিও ছিলো তাদের খেলায়, স্কোরার সংকটের কারনে তাদের সবচাইতে ভাল
আমার তাঁতীজীবন
সামু ব্লগে মাসুম ভাইয়ের কোন লেখাটা প্রথম পড়ছি ঠিক মনে পড়তেছে না। তবে আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন -এই লেখাটা পইড়া পাংখা (রাপুখাপাং না কিন্তু!) হইছিলাম মনে আছে। ঐটা পড়ার পর পরই আরও কিছু মাসুমীয় রসগ্রহণ শেষে ঐদিনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম ফেসবুক মারফত। অ্যাকসেপ্টও হইল যথাসময়ে। এরপর কয়দিন খেয়াল করলাম সামুতে উনার নতুন লেখা নাই, ঘটনা কি!
ফুটবলের জীবন, জীবনের ফুটবল...(১)
এক.
অনাঘ্রাত দীর্ঘশ্বাস
এইসব প্রেম কি মিথ্যা ঘটনা? রটনার বাইরেও গোপনে গোপনে প্রেম চরে বেড়ায় আকাশে বাতাসে। আমাদের কতদিন কথা হয় না জানো তুমি চাঁদ?। হয়না দেখা কতোটা কাল!
আমি বাতাসের কাছে প্রান খুলে দেই....হাওয়ার শীতল পরশে ভেতরে লুকোনো ব্যাথা বুদবুদ হয়ে উড়ে চলে যায়। ঘুমঘরের চর্চিত মাটি ছুঁয়ে ফিরে আসে তার দীর্ঘশ্বাস।
আমরাবন্ধু বিশ্বকাপ ফাইনাল ম্যাচ : বিয়াইত্যারা জিতে গেলো
অবশেষে বিয়াইত্যাদেরই জয় হলো।
এখন খাওয়া-দাওয়ার পালা, আমরা জ্বীন ভূতেরা তো আলো বাতাস খাইয়া থাকি, তাই ঐ বিষয়টা নিয়া আমাদের তেমন উৎসাহ নাই। যার যার পাওনা খানাটা নিকটস্থ জ্যাতা সদস্যদেরর কাছ থেকে আদায় কইরা নেন।
এখন বিয়াইত্যারা ক্যামনে জিতছে সেইটা কই। হিসাব করতে গিয়া দেখি,
অবিবাহিত দলের স্কোর ৭/১১=৬৩.৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩....%
(হিসাব শেষ হয়না, ৬ আর ৩ খালি আসতেই আছে) 
১১২১২১
এই ব্লগটাতে নতুন আসলাম, মানে রেজিস্ট্রেশন করলাম আর কি!
আজিরা দিনপঞ্জী...৫
আজকাল কেমন ঘোরের দুনিয়ায় আছি, যা কিছু ঘটছে আমার মনে হয়... ওহ! আচ্ছা... দেখা যাক সামনে কি আছে। ভালোবাসা বড়ো অদ্ভুত অনুভবের খেলা। না ভালোবেসে উপায় নেই, আর বাসতে লাগে ভয়। সামনের মানুষটাকেও ছুঁয়ে দেখতে ভয় লাগে... মনে হয় রংগিন বুদবুদের ভেতরের স্বপ্ন বুঝি এক। আয়নার নিজের চোখে ক্রমাগত বিষাদের ছায়া দেখতে দেখতে খুশির ঝলকটুকু কেমন অদ্ভুতরকমের অচেনা লাগে... নিজের প্রতিবিম্বের দিকেও ভয়ে তাকাইনা, মনে হয় পাছে ভুল স্বপ্ন ঢুকে যাই। আবার মনে হয় অনেক তো হলো, এইবার বুঝি হাত বাড়িয়ে ছোঁয়া যায় অন্য একটা হাত। কিন্তু ভেতরে ভেতরে বরফ হয়ে যাওয়া আমার হাতের ঊষ্ণতা ফেরত আনবার স্পর্শটার অপেক্ষা করি। হয়তো আসবে, হয়তো আসবে না। তবু দিবাস্বপ্ন নেহায়েত মন্দ লাগেনা।