ইউজার লগইন
ব্লগ
পাইকারী বাজার থেকে প্রাপ্ত 'বাজার মূল্য'!, আমার আপনাদের কাছাকাছি হবার প্রথম চেষ্টা।
আমি সাহাদাত উদরাজী, আপনাদের বন্ধু হতে দু'হাত নিয়ে এসেছি। কিন্তু কি লিখি!
এবি ফ্যান্টাসী কাপ আপডেট: শীর্ষে এখন আখাউড়া এক্সপ্রেস
পরপর ব্রাজিল আর আর্জেন্টিনা হেরে গিয়ে ফ্যান্টাসী লীগকে মাইনাসময় করে তুলেছে, কে কত বেশী মাইনাস খেতে পারে সেই প্রতিযোগিতা হয়তো এখন লীগের মূল আকর্ষণ হয়ে উঠবে। তারপরও কয়েকজন খিলাড়ী ঠিকই প্লাস পয়েন্ট নিয়ে ছুটে চলেছেন উর্ধ্বশ্বাসে, সাহাদাত ভাইয়ের দল আখাউড়া এক্সপ্রেস উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে সবাইকে পেছনে ফেলে, মাহবুব সুমন ভাইয়ের দল "আমার দল"ও পিছু নিয়েছে। ফ্যান্টাসী লীগের প্রথমদিনে শীর্ষে থাকা দলটির শেষদি
প্রিয় সামিউলের বাবাঃ কে এম আজম।
জনাব কে এম আজম, আপনাকে নিয়ে আমি ভীষন চিন্তা করছি আজ অনেক দিন ধরে। অনেক গুলো নিউজ পেপার পড়ছি আজ ক'দিন ধরে। কি যে কষ্টে আমার দিন যাচ্ছে তা আপনাকে বুঝাতে পারবো না। চোখ বন্ধ হলেই আমার মনে হয়, সামিউল যেন আমাকে বলছে! আমার বাবা ভাল আছে তো?
আমার বিশ্বকাপ, আমার .........
আমার কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল...ব্রাজিল মানেই বিশ্বকাপ, খুব সোজা সমীকরণ ।
দু:খ তোমার , দুঃখ আমার ( কারও ২-১ এ কারও ৪-০ তে, তবুও দুঃখ তো দুঃখই )
তাদের কাজ তারা করেছে
কাল করেছে নিন্দা
আর্জেন্টিনার সাপোর্টাররা
আজও কি হবে না ঠান্ডা ?
দুই ঢিলের পাটকেল ভাই
চার ঢিলেরও হয়....
দুই এক আর চার শূন্য
কখনো কি এক রয়?
হুদাই এত লাফালাফি
মিছিল মারামারি
বন্ধ এবার হলো বুঝি
এসব বাড়াবাড়ি
ব্রাজিল এর সাপোর্ট করি
কষ্ট পাইছি কাল
আর্জেন্টিনার সাপোর্টারদের
বুঝি আজ কি হাল।
আসুন মোরা চোখের কান্না
এবার সবাই মুছি
আমরা তোমাদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিবো না... হাকু না মা তাতা
গত ২৪ ঘন্টা মুখে কুলুপ এঁটে বসেছিলাম, আর্জেন্টিনাইনরা যা খুশি তাই বলে গেছে... একটা টু শব্দ করি নাই... এই ক্ষণটির অপেক্ষায় ধৈর্য্য ধরে বসে ছিলাম। চুপ করে বসে বসে খালি খেলাটা দেখলাম। গুনে গুনে চারটা গোল দেখলাম।
ভাবছিলাম এবার ফাটায়া ফেলবো, যারা যারা বিদ্রুপ করছে গত ২৪ ঘন্টায় তাদের দেখে নিবো...
কিন্তু থাউক... ছেড়ে দিলাম। বেচারারা...
একজন আর্জেন্টাইন সাপোর্টারের নার্ভাস কথাবার্তা।
১৯৯৪ বিশ্বকাপের সময় থেকে বিশ্বকাপ নিয়ে পাগলামী শুরু করেছিলাম। ১৯৯৪ বিশ্বকাপের কথা মনে পড়ে। জীবনের শ্রেষ্ট কিছু সময় কেটেছিল তখন বিশ্বকাপ দেখা নিয়ে। বিশ্বকাপের প্রতি প্রেমের তখনই শুরু। আমি তখন পিচ্চি। আমার চেয়ে বয়সে ১৩ বছরের বড়, ভাইয়া রাত জেগে বিশ্বকাপের ম্যাচগুলো দেখত, বাসার আর সবাই ঘুমাতেন, আমি আর ভাইয়া খালি জেগে থাকতাম, কয়েকবার চা, মুড়ি, বিস্কুট খাওয়া চলত, মধ্য বিরতীতে চলত খেলার বিশ
ওপেন সোর্স ভালোবাসা
পাসওয়ার্ড ছাড়াই অবাক লগ ইন করলাম তোমার জীবনে-
ঠিক করে বলোতো,
এই উন্মুক্ত দ্বার কি কেবল আমারই জন্য?
নাকি সকল হ্যাকার পুরুষের জন্য!
ভেবেছি তুমি এক ওপেন সোর্স ভালোবাসা-
তাই ডিজিটালি আমি কেবল তোমাকেই চেয়েছি
...............................................................
এরর মেসেজ....ওরা বলছে ৫০ শব্দের কমে কোন অনুভুতি প্রকাশ নিষিদ্ধ।
ধন্যবাদ বিশ্বকাপ
সেই ৯০ সালের ইতালীর বিশ্বকাপের কথা। পেপারে টিভিতে ফেবারিট নাম্বার ওয়ান হিসাবে দেখানো ব্রাজিল প্রি-কোয়ার্টারেই আর্জেন্টিনার কাছে এক গোল খেয়ে বিদায় নিলো। সেই ম্যাচে ব্রাজিল গোল খায় খেলা শেষ হবার ১০ মিনিট আগে। এর এক সেকেন্ড আগ পর্যন্তও একশোভাগ বিশ্বাস ছিলো যে যেভাবে ব্রাজিল একের পর আক্রমণ করে খেলছে, গোল হবেই! সেই পরাজয়ের শোকটা এখনও মনে আছে, জীবনে কখনও খেলা দেখে এত কষ্ট পাইনি।
আজিরা দিনপঞ্জী...৪
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি...
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
অনেক অনেক দিন পরে আমি অনেক ভালো আছি, ভালো লাগবার আলাদা কোন কারণ নেই। কেবলমাত্র কোন মানুষের উপস্থিতি'র অনুভূতি কেমন করে এতো শান্তি'র হয়-তার ব্যাখ্যা আমার কাছে নেই, কখনও ছিলোনা। যাই হোক, আপাতত ব্যাখ্যা খোঁজা বাদ দিয়েছি, নিজের থেকে কিছু করবার চিন্তাও বাদ দিয়েছি... যেটুকু সময় ভালো লাগে সেটুকু ভালো লাগাতেই কাটুক। আজ হপ্তা শেষে ছুটির দিন... কেন জানিনা এখানে এলেই ভোর বেলায় ঘুম ভেংগে যায়... আজকেও সম্ভবত পাঁচটার দিকে ঘুম টুটে গেলো, নিজেকে অনেক ঠেলেঠুলে, মাথায় হাত বুলিয়ে আবার ঘুমুতে পাঠালাম... শেষমেষ যখন মনে হতো লাগলো বেলা বুঝি দুপুর গড়িয়ে এলো প্রায়... উঠে দেখি বাজে মোটে ন'টা। কি আর করার... উঠেই পড়লাম। উঠে মনে হলো অনেকদিন আমার দিনের হিসাব লিখে রাখা হয়না... তাই কোলের যন্তরটা'রে নিয়ে বসলাম।
হেলো ব্রাজিল......
যেই সময়টা মোহামেডান আবাহনীর ফুটবলের উন্মাদনা ছিল দ্যাশে ... আমি মোহামেডানের সাপোর্টার ছিলাম। সেই সময়ে আমার এমন কোন বই ছিল না যে বইয়ে MSC এবং সাদা জমিনের উপর তিনটা কালো দাগ দিয়া মোহামেডানের ফ্ল্যাগ আকি নাই। সেইটা ছিল ফুটবল যুদ্ধ। জড়িত ছিলাম ভালো ভাবেই...
এবি ফ্যান্টাসী কাপ আপডেট: রন্টি আনলিমিটেড শীর্ষে
পরপর ব্রাজিল আর ঘানার পরাজয় দেখে শোকে আহত, বেদনার্ত মনে আপডেট করতেছি, ভুলভাল হলে দয়া করে ধরিয়ে দেবেন।
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে হল্যান্ডে বিশ্বকাপ কোয়ার্টার ফাইন্যাল অনুষ্ঠিত
কাল থেকেই সারা হল্যান্ডে সাজ সাজ রব ছিলো আজ একটি “বিশেষ” দিন। আমাদের মাসের শেষ। একাউন্টিং মানেই বড় ব্যস্ততা এ কয়দিন। তাই বস বললেন ছুটি নেয়া তোমাদের পক্ষে সম্ভব না, এক কাজ করো সকালে শুরু করে যার যার ডেড লাইন শেষ করে চলে যাও, ফুটবলের আগে। আমি বলেছি সকাল সাতটায় অফিসে আসা আমার পক্ষে সম্ভব না। এছাড়াও এ নিয়মের আওতায় আমি পরি না। আমি পরের দুমাস যেহেতু মান্থলি ক্লোজিং এ থাকবো না, আমার রিপ্লেসমেন্ট আনা হয়েছ
খেলা দেখুন বিশ্বকাপে, ঝড় তুলুন চায়ের কাপে! ১৩
ব্রাজিলের পর যদি আর্জেন্টিনাও সেমিফাইনালে হেরে যায় তাহলে সম্ভবতঃ বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপ উন্মাদনা ফুরিয়ে যাবে। বাংলাদেশের কোটি সমর্থকের জন্য হলেও আর্জেন্টিনাকে সেমিফাইনাল খেলতে হবে তাহলে!?
এলেবেলে বিশ্বকাপ ও আমার সমবেদনা
ক) আমগো এক বছরের সিনিয়র আপা ছিলেন কোহিনুর। এসএসসির টেস্টে এলাউ হন নাই। আমরা জিগাইছিলাম- আপা কোন্ কোন্ বিষয়ে পাশ করেন নাই ? আপায় কৈলো খালী বাংলা, ইংরাজী, বিজ্ঞান আর অংকে পাশ করি নাই...। পরে জানা গেলো কোহিনুর আপায় খালী বাংলা ২ সাবজেক্ট, ইংরাজী ২ সাবজেক্ট, বিজ্ঞান আর জেনারেল অংকে ফেল করছে !!