ইউজার লগইন

এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে

1410398234_c341320704_1.jpg

১.
আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে
কড়ি কাঠে চেয়ারে টেবিলে আর খাটে
দু:খ তার লেখে নাম।
(শামসুর রাহমান)

২.
হাত দেখার একটা নিয়ম আছে। হাত ধরে বলতে হয়, আপনি সবার জন্য এতো করেন, এতো ভাবেন কিন্তু সবাই আপনাকে নিয়ে ঠিক সেভাবে ভাবে না। সবাই আপনাকে বুঝতে পারে না।
সবাই নিজেকে নিয়ে এটাই ভাবে। কিন্তু নিজেও যে কত মানুষকে কষ্ট দেয়. দুঃখ দেয় সেটা বুঝতে পারে না, মনে রাখে না।
এই অংশটুকু আমি নিজেকেই উৎস্বর্গ করলাম।

৩.
ভালো হোক মন্দ হোক যায় মেঘ আকাশে ছড়িয়ে
আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর।
বুকে রাখে, মুখে রাখে – ‘না রাখিও সুখে প্রিয়সখি!
যদি পারো দু:খ দাও আমি দু:খ পেতে ভালোবাসি
দাও দু:খ, দু:খ দাও – আমি দু:খ পেতে ভালোবাসি।
ভালোবাসি ফুলে কাঁটা, ভালোবাসি, ভুলে মনস্তাপ -
ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো
নদীতে অনেক জল, ভালোবাসা, নম্রনীল জল -
ভয় করে।
(শক্তি চট্টোপাধ্যায়)

৪.
এই কবিতার নির্বাচনটা মনে হয় ঠিক হলো না। আমরা সবাই দুঃখ বিলাসী হয়, মনে করি দুঃখ পেতেই ভালবাসি। কিন্তু দুঃখও যে দেই সেটা নিয়ে কজন লিখতে পারে?

৫.
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট
(হেলাল হাফিজ)

৬.
একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশের নিচে বিপুলা পৃথিবী,
চরাচরে তীব্র নির্জনতা। আমার কষ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি
ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহঙ্কারী, এখানে আমি
একা---এখানে আমার কোনো অহঙ্কার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা
চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি। আমাকে ক্ষমা
করো।
(সুনীল গঙ্গোপাধ্যায়)

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

সামছা আকিদা জাহান's picture


আমার একটা পাহাড় কিনবার শখ /
কিন্তু পাহাড় কে বিক্রি করে ------ সেই দ্বীপে আর যাওয়া যায় না। স্মৃতি হাতরে লিখলাম। ভুল হলে ঠিক করে দেবেন।

সাহাদাত উদরাজী's picture


৬.
জীবনের অনেকটা সময় পার হয়ে এসেছি। এখন আর নতুন করে জীবন শুরু করার উপায় নেই। নিয়তির হাতে নিজেকে ছেড়ে দেওয়াই তো আমাদের নিয়তি।

নাজমুল হুদা's picture


Puzzled মন্তব্যহীন ।

জ্যোতি's picture


ভীষণ বিষন্ন লেখা।কেমন মন হু হু করা।

শওকত মাসুম's picture


পোস্টটা একবার বিকেলে দিছিলাম, মীরের একটা মন্তব্যও ছিল। একটু সমস্যার কারণে আবার দিলাম। অসুবিধার জন্য ক্ষমা করা হোক।

মীর's picture


পুস্ট দুইবার দেয়ার কারণে আমি দুইবার লাইক দিতে পারসি। মাসুম ভাইকে যে কারণে দুইটি স্পেশাল ধন্যবাদ। শক্তি চট্টোপাধ্যায় আর হেলাল হাফিজ -এ দু'জনকে ভয়াবহরকম ভালো পাই।

বাফড়া's picture


মাসুম ভাইয়ের মিডলাইফ ক্রাইসিস শুরু হইল নাকি? খেক খেক খেক

উলটচন্ডাল's picture


ভাইয়ের মন তো খুশি থাকার কথা। Thinking বইমেলায় নতুন বই আসছে।

ছবিটা কি আপনার তোলা?

নীড় সন্ধানী's picture


নাহ্ মনটা উতলা হয়ে গেল! Sad

১০

মাহবুব সুমন's picture


ঘোর কলিকাল

১১

জ্যোতি's picture


কবিতাগুলো খুব ভালো লাগছে। পোষ্ট প্রিয়তে রাখলাম।

১২

তানবীরা's picture


হেলাল হাফিজের এই কবিতাটা কিন্তু আমার মনোপলি ট্রেজারী মাসুম ভাই। আমি সুন্দর আবৃত্তি করতে পারি। নেক্সট টাইম মুখস্ত শোনাবো আপনাদেরকে।

প্রিয়তে রাখলাম। আমারতো মন খারাপের মা-বাবা নাই। তখন পুরনো জিনিস উল্টাই। পড়বো আবার তখন।

১৩

বাতিঘর's picture


দুই নম্বরটা আমাদের সবার সবাইকে উৎসর্গ করার মতোই উপলব্ধি!
..............................................................................
.........................................................
......................................মাসুম ভাই, আপনার ই-মেইল এড্রেসটা পাওয়া সম্ভব?
অনেকগুলো ধন্যবাদ পাওনা আপনার, দিয়ে গেলাম কড়ায়গন্ডায়। ভালো থাকবেন।

১৪

শওকত মাসুম's picture


Smile আপনারেও ধন্যবাদ। আপনার মন্তব্যের অপেক্ষায় আমরা সবাই থাকি।
massum99@yahoo.com

১৫

বাতিঘর's picture


অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভাইটি Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।