পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ আরেকটু কমে গেল

আশিয়ানা ছবিটা দেখেছেন? সেই যে দিপ্তী নাভাল ও মার্ক জুবের ছিল। সেই যে দুজনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। সে সময়ের একটা গান আছে। গানটা আগে শুনি
উস মোর কে শুরু করে ফির ইয়ে জিন্দেগী
এই সিনেমাই আরেকটা গান আছে। একটু অন্যধরনের। সেটাও শোনা যায়
হামসফর বানকে হাম......
যারা আর্থ ছবিটা দেখেছেন তারা কী কখনো ভুলবেন সেই যে শাবানা আজমীর বাসায় গিটার বাজিয়ে রাজ কিরণের গানটা। ঝুকি ঝুকি সে নজর
জগজিৎ সিং-এর সেরা গান কোনটা? একটা বলা মুশকিল। তবে সেরা এলবাম কোনটি। ভয়ে ভয়ে বলি মির্জা গালিব। আর কোন এলবাম বেশি টানে, মনটাকে আদ্র করে? আমার কাছে সামওয়ান সামহোয়ার। সেই যে একমাত্র ছেলেটা মারা যাওয়ার পর জগজিৎ ও চিত্রার এলবাম। এরপর আর চিত্রা আর গান গাননি।
সেই যে গানটা দিন গুজার গায়া
এই এলবামের এই গানটাও তো দারুণ আদমী আদমী কো কেয়া দেগা
জগজিৎ সিং এর গানের কথা বলে শেষ করা যাবে না। আমি চোখ বুঝে বলতে পারি পৃথিবীর একমাত্র গায়ক যার গান যে কোনো মুডে শোনা যায়। এক সময় লক্ষ্য ছিল জগজিৎ এর যত গান আছে সব সংগ্রহ করতে হবে। আমার মোটামুটি তার সব গান আছে। আমি জীবনে যত গান শুনেছি তার অর্ধেকই জগজিৎ এর গাওয়া। সেই গায়ক আর নেই।
পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ আরেকটু কমে গেল।





লেখাটা ভালো লেগেছে মাসুম ভাই। আমি এমন ঘটনায় কোনো কিছু লেখার সাহস করে উঠতে পারি না। ইদানীং সাহসটা জরুরি ছিলো।
খুব ব্যস্ত ছিলাম। তারপরেও জগজিৎ সিং নিয়ে ব্লগে লেখা থাকবে না, তাতো হয় না।
আমি হিন্দি তেমন বুঝিনা, গজল তো আরো না। আমার ভারতীয় এক বন্ধু এরকম হাই-লেভেল মিউজিকের সমজদার, সে বেশ শুনত। http://timesofindia.indiatimes.com/videols/10312133.cms
গজলের ভাষা কিন্তু হিন্দি না নারু।
অহ, আপনি দেখি লিংকটা অলরেডি দিয়ে দিছেন।
জগজিৎ সিং-এর সেরা গান কোনটা? সম্ভবত সবগুলোই। জগজিৎ সিং আর কোন নতুন গান গাইবেন না, ভাবলেই কষ্টে মনটা ভরে যায়।
সবগুলোই সেরা গান
এরপর আর কিছু কি বলার থাকে... অসাধারণ এক শিল্পীর প্রস্থান...
বেঁচে থাকার আনন্দ আরেকটু কমে গেল।
ধন্যবাদ।
গানগুলা শুনতেসি। চিত্রা সিংএর তো আমি মহাপাঙ্খা।
এদিন পর একটা বিরাট পোষ্ট দিলাম এবং সেটা যে হারিয়ে গেলো সেটা কি ঠিক হলো?
এদিন পর একটা বিরাট পোষ্ট দিলাম এবং সেটা যে হারিয়ে গেলো সেটা কি ঠিক হলো?
আপনের এই লাইন থেকেও তো একটা ত হারিয়ে গেছে। ঘটনা কি? জিনিসপাতি হারাচ্ছেন কেন?
মনের দুঃখে হারাইছে। এতদিন পর পোষ্ট দিলাম, দেখি ....নাই। এটা কুনু কথা?
কপি-টপিও রাখেন্নাই কোনো?
তাহলে আমি যেই পরামর্শ দিই সেইটা শোনার চেষ্টা কইরেন।
যেহেতু লেখাটা কিছুক্ষণ আগেই হারাইসেন, সেহেতু সেইটা এখনো আপনের মাথার মধ্যে আছে। আরেকবার একটু কষ্ট করে টাইপ করে ফেলেন। আগের বারের মতো না হোক, তার কাছাকাছি কিছু একটা হোক কিংবা একেবারে অন্য কোনো রকম হোক- অসুবিধা নাই। আপনে শুধু টাইপিং এর কাজটা করেন। দেখেন ভাল্লাগবে।
মাথায় তেমন নাই। আমি প্ল্যান করে লিখতে পারি না। বসে লিখতে থাকলে যা হয় আর কি। কপাল! কাল দেখা যাক। আপনিও অনকে অনিয়মিত। এটা ঠিক না। একটা সুইট পোষ্ট দেন।
নেট জালাইতাছে, যাইগা। মাসুম ভাই আইসা দেখলে মাইর দিপে।
জগজিৎ সিং এর জন্য শ্রদ্ধাঞ্জলী।
সত্যিই আমরা একজন গুনী গজল শিল্পীকে হারালাম।
আমারও একটা সময় জীবনের লক্ষ্য ছিলো জগজিত সিংয়ের সব গান সংগ্রহ করা। মারাসিম'এর পর থেকে এলবামগুলো তেমন বেশী টানেনা। তবে মির্জা গালিব শুনার পর উর্দু কবিতায় আগ্রহ তৈরি হয় ব্যাপক। ১ বছর প্রায় টানা গালিব, মীর, ফৈজ, কাতিল শিফাই ইত্যাদি পড়েছি। এখনো বিশ্বাস করি যে উর্দু কবিতাকে গানে রুপান্তর করতে জগজিতের থেকে বেশি সক্ষম আর কেউনা।তিনি মহৎ সংগীত শিল্পী, সে ব্যাপারে সন্দেহ নাই। তবে তার থেকে বড় সুরকার/ সংগীতস্রষ্টা।
আসলেই আনন্দগুলো যেন দ্রুত কমে যাচ্ছে।
পুরোনো গান শোনাই তো শেষ হলো না
জগজিৎ সিং এর গজলগুলো একসময় লাগাতার শুনতাম, পরে ফ্রিকুয়েন্সী কিছুটা কমে এলেও বাদ যায়নি প্রিয় গানের লিষ্ট থেকে, স্ট্রেস্ড হলেই বাজাতাম। আর এখন বাজাই রাতদিন...
তার নতুন কোন গজল আসবে না ভাবতেই খারাপ লাগছে। আজ নামালাম ৪'৬৩ গিগা'র তার পুরো কালেকশন। ওগুলোই বাকি জীবনের সম্বল।
উইল মিস ই্যু জগজিৎ.....।
উইল মিস ই্যু জগজিৎ.....।
সহমত
Honthon Se Chulo Tum
Meraa Git Amar Kar Do
Ban Jaao Mit Mere
Meri Prit Amar Kar Do
na Umar Ki Simaa Ho
na Janam Kaa Ho Bandhan
Jab Pyaar Kare Koi
To Dekhe Keval Man
na_Ii Rit Chalaakar Tum
Ye Rit Amar Kara Do
Honthon Se Chulo Tum
Jag ne Chhinaa Mujhase
Mujhe Jo Bhi Lagaa Pyaaraa
Sab Jitaa Kiye Mujhase
Main Har Dam Hi Haaraa
Tum Haar Ke Dil Apanaa
Meri Jit Amar Kar Do
Honthon Se Chulo Tum
Aakaash Kaa Suunaapan
Mere Tanahaa Man Men
Paayal Chhanakaati Tum
Aajaao Jivan Men
Saansen Dekar Apani
Sangit Amar Kar Do
Honthon Se Chulo Tum
মন্তব্য করুন