নিশি কথন - ২
ঘাস বুনটের বাবুইয়ের বাসার মতই আঁধারের ঠাস বুনটে জমাট বাঁধছে রাত। সর্পিনীর তীক্ষ্ণ লকলকে জিহ্বার মতই হিসহিসিয়ে নগরীর তলানিকে ছুঁয়ে যাচ্ছে ঝিরঝিরে বাতাসের বহর। রাতের সাক্ষী ঝিঁঝিঁ পোকারা সেই সন্ধ্যা থেকেই বিরামহীন সমন পাঠ করে যাচ্ছে। শুভ্র মেঘের বণিকেরা মত্ত স্বপ্নের দর কষাকষিতে। অতল উদরা নগরী হাঁ করে আছে স্বপ্নের ক্ষুধায়। ঘোর লাগা মানুষেরা সেধে যাচ্ছে কুকুরের মত কুণ্ডলী পাকানো দালানের উদরে। শুধু অর্বাচীনের মত অথর্ব দাঁড়িয়ে আছি আমি আর কয়েকটা অজানা বৃক্ষ।
এক সময় নিজেকে মেঘই ভাবতাম বৈকি, উড়েছিলাম নগরীর প্রান্ত বেয়ে। মানব জন্মের ঋণ চুকিয়েছি ডানা ভাঙ্গা কষ্ট দিয়ে, নামটাও তখনি হারিয়েছি নির্বাক আমি। অথচ একদিন কাঁচ জলে পা ডুবিয়ে ভেবেছিলাম বাসা বাঁধব নীল আকাশের জঠরে, তখনো ডানা ছিলো চকচকে স্বপ্নময়। মেঘে মেঘে স্বপ্ন এঁকেছিলাম বিষণ্ণ নীল ক্যানভাসে।
আবার হয়তো মেঘ হব কখনো! ঠিকই উড়ে যাব তোমার জানালায়। বৃষ্টি'র উল্লাসে ঝরে পড়ব তোমাতে। হয়তো কোন চৈত্রের মাতাল দুপুরে ঘিরে ধরব তোমাকে, আষ্টেপৃষ্ঠে ভিজে যাবে তুমি। বোকা শহরবাসী জানবেই না সর্বাঙ্গে ভিজে গেছ থমকে থাকা তুমি।
ফুটনোটঃ অন্তর্জালে ভিন্ন শিরোনামে পূর্ব প্রকাশিত ও কিঞ্চিত পরিমার্জিত। দুদিন ধরেই মন উচাটন, হঠাতই নিজের এই লেখাটা চোখে পড়লো, কেনো জানি শ্যায়ার করতে মন চাইলো)





ভালো লাগা রেখে গেলাম
ধনিয়া সাথে দিলাম
ভালো লাগা রেখে গেলাম :-)
ধনিয়া দিলাম
মজা পাইছি ।
ভালো রাখা কিছুটা রেখে আর কিছুটা নিয়ে গেলাম ।
ইদানিং ভাবছি সকাল কথন নিয়ে কিছু লেখবো ।।
দেয়া নেয়ার পালাটাইতো দুইন্যারে
ভালো লাগা রেখে গেলাম ।
কবিতার আনন্দে গদ্য রচনা।
@ নীড়'দা & সাঈদ ভাই, ধনিয়া দিয়া গেলাম

একটু আগে ধনে পাতা কিনলাম।লাগবে না।ভালো লাগার সবটুকু রেখে গেলাম
হাঃহাঃহাঃ আপ্নেরে থেঙ্ক্যু
এধরনের লেখা লেখার জন্য শরীয়তি কিংবা বেশরীয়তি কি ধরনের জিনিস খেতে হয়? পিলিজ লাগে, এট্টু জানতে চাই।
লেখা অপূর্ব হয়েছে, বিশেষ করে এ জায়গাটুকুঃ
আবার হয়তো মেঘ হব কখনো! ঠিকই উড়ে যাব তোমার জানালায়। বৃষ্টি'র উল্লাসে ঝরে পড়ব তোমাতে। হয়তো কোন চৈত্রের মাতাল দুপুরে ঘিরে ধরব তোমাকে, আষ্টেপৃষ্ঠে ভিজে যাবে তুমি। বোকা শহরবাসী জানবেই না সর্বাঙ্গে ভিজে গেছ থমকে থাকা তুমি।
হাঃহাঃহাঃ আমি কেম্নে কমু
ভালো লাগা রেখে গেলাম :-)
ধনিয়া পত্র সাথে দিলাম
ভাবুক হওয়ার লক্ষন দেখা যাইতেছে
হাঃহাঃহাঃ ধনিয়া ভাই
ভালো লাগা লৈয়া গেলাম। অয়াক বিস্ময় রাইখ্যা গেলাম
মুগাম্বু খুশ হোয়া
প্রিয় পোস্ট অপশনটা মডুরা কবে করবেন!?
অসাধারণ, স্রেফ অসাধারণ!
============================
কাজীদা, অপরাধ ক্ষমা হোক; তিনটা বানান- সাক্ষী, বণিকেরা, বিষণ্ণ...
হঃহাঃহা ধন্যবাদ নুশেরাবু, বানান ঠিক করে দেয়া হলো ;)
মজা পেলুম
অনেক ধন্যবাদ
মন্তব্য করুন