রাজ সমন!
রাজ সমন এসেছে রক্তাক্ত অক্ষরে
গুলিবিদ্ধ দরজায় লেপ্টে দিয়ে গেছে রাজ আদেশ।
যেই গুলিটি পিতার বক্ষ ভেদ করে এই দরজা ছেদ করেছিল;
তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি!
এই দরজার ওপাড়ে আমার মাকে খুবলে খেয়েছিল ওরা;
বেয়োনেট ঢুকিয়ে দিয়েছিল আমার মায়ের যোনিতে;
পিতার হন্তারক গুলিটি খুঁজে পাইনি মায়ের ক্ষতবিক্ষত যোনিতে।
এই দরজার চৌকাঠে আমার বোনের স্তন কেটে ছুড়ে ফেলেছিল ওরা!
ধর্ষিত বোনের কাঁটা স্তনে তন্ন তন্ন করে খুঁজেছি পিতার হন্তারক গুলিটি;
তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি!
অবশেষে একদিন জানা গেল ধরা পড়েছে ৭১এর হায়েনা,
হায়েনার হাতে আমার বোনের স্তনের ঘ্রান, পকেটে পিতার হন্তারক গুলিটির খোলস,
হায়েনার বুকে লেগে আছে আমার মায়ের যঠরের রক্তের ছোপ।
প্রভাতের শিশির হেসে বলেছিল বিচার হবে বিচার,
দোয়েল শালিকেরা চিৎকার করে বলছিল ফাঁসি ফাঁসি ফাঁসি।
আমার ভাইয়ের সর্বাঙ্গ বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ফেলে দেয়া হয়েছিল ধানের ক্ষেতে;
রক্তে ভেসে গোধুলীর রঙ ধরেছিল সেই গেরুয়া মাটিতে,
সেখানে থোকায় থোকায় ধান ধরছে আজ।
অতঃপর রাজ সমন এলো রক্তাক্ত অক্ষরে,
হায়েনাটিকে খাওয়াতে হবে আমৃত্যু!
ভাইয়ের রক্তের উর্বরতায় গজিয়ে উঠা ধান ভাঙ্গানো আতপ চাল;
যত্ন করে তুলে দিতে হবে হায়েনার মুখে আমৃত্যু!





"বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
জাতির তরুন রক্তে পুষেছে নির্বীর্যের সাপ"
হতাশ ছিলাম তাই আছি, বিচার বাজে কথা সব হলো টিকে থাকার রাজনীতি
বিচার ? বিচার কি আর ! সমযোতার রাজনীতি, টিকে থাকার রাজনীতিই সব ! টিকে থাকার জন্য প্রথম বিচারের রায় পালটে দিয়ে "কসাই কাদের"কে ঝুলানো হলো । আর এখন সে একই কারণে "সায়েদী"র জন্য প্রস্তুত "নোজ" আজীবনে রূপান্তরিত হলো ! ওয়াও আমাদের বিচার বিভাগ ! ক্রতার ইচ্ছানুসারে, ক্রতার চাহিদা মত 'আইন থাক বা না থাক' রায় যে দিতে হয় তাদের ! চাকুরির ভয় আছেনা ?
ব্যাপক মেজাজ খারাপ নিজেদের অক্ষমতায় ও রাষ্ট্রীয় ব্যর্থতায়!
মন্তব্য করুন