ইউজার লগইন

কাব্যগ্রন্থঃ রূপসী বাংলা -– জীবনানন্দ দাশ (ই-বুক)

বছর বারো আগের কথা; স্কুলে পড়ি, ক্লাশ এইটে।। নতুন বই হাতে পেয়ে কবিতা পড়া শুরু করেছি, একটা কবিতায় এসে আটকে গেলাম, চৌদ্দ লাইনের কবিতা; কবিতার নামটা অদ্ভুত, কবির নামও শুনিনি আগে কখনো।
পুরো কবিতা জুড়ে অসংখ্য নদী,পাখি,গাছ,ফুল আর ফলের নাম; পড়ে মনে হল এ কবি আমাদের গ্রাম ঘুরে ঘুরে কোথায় কী হচ্ছে দেখে দেখে কবিতাটি লিখেছেন। ছোটবেলা থেকে পড়ে আসা কবিতা বা ছড়ার সাথে কোন মিলই নেই। ভাল লাগল না, খারাপও না।শুধু কিছুক্ষণের জন্য একটা ঘোর গ্রাস করেছিলো। সেদিন সেই বালককে কেউ বলে দেয়নি যার একেকটি কাব্যগ্রন্থ নিয়ে পুরো জীবন কাটিয়ে দেয়া যায় আমি সেই কবির কবিতা পড়ছি, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যার কবিতার উপাদান দিয়ে এই বাংলাকে পুনর্বার নির্মাণ করা যাবে আমি সেই কবির কবিতা পড়ছি; “রূপসী বাংলা”র ৬১টি হীরার একটিকে চোখের সামনে নিয়ে বসে আছি। কবিতাটির নাম ছিল “আবার আসিব ফিরে”।কবির নাম জীবনানন্দ দাশ।

‘রূপসী বাংলা’র কবিতাগুলো প্রথম প্রকাশিত হয় ১৯৫৭ সালে; কবির মৃত্যুর তিন বছর পর।। কবির অনুজ অশোকানন্দ দাশের তত্ত্বাবধানে প্রথম প্রকাশিত সে সংস্করণে কবিতার রচনাকাল হিসেবে লেখা ছিল ১৯৩২ সাল। পরবর্তীতে দেবেশ রায়ের সম্পাদনায় ১৯৮৪ সালে কবিতাগুলো আবার এক মলাটে প্রকাশিত হয়; তখন জানা যায় শিরোনামহীন এই ৭৩ টি কবিতা লেখা ৭৬ পৃষ্ঠার রুলটানা খাতায় কবিতাগুলোর রচনাকাল হিসেবে জীবনানন্দ লিখে রেখেছিলেন মার্চ, ১৯৩৪। সেই ৭৩টি কবিতা থেকে ৬১ টি কবিতা বাছাই করে প্রকাশ করা হয়। কাব্যগ্রন্থের নাম ও কবিতার শিরোনাম অশোকানন্দ দাশের দেয়া; প্রতি কবিতার প্রথম পংক্তির প্রথমাংশ’কে কবিতার শিরোনাম হিসেবে বাছাই করা হয়েছিল।

কিছু কিছু কবিতা, কোন কোন কাব্যগ্রন্থ কবিকে অমরতা দেয়; তাঁর জাত চিনিয়ে দেয়। নজরুলের যেমন ‘বিদ্রোহী’, সুকান্তের যেমন ‘ছাড়পত্র’, সুধীনের যেমন ‘শাশ্বতী’, জীবনানন্দের তেমন ‘রূপসী বাংলা’।। কারণ রূপসী বাংলা আসলে কোন কাব্যগ্রন্থ নয়; সব মিলিয়ে একটি সম্পূর্ণ কবিতা, একটি চিত্রকল্প। এ কবিতার কেন্দ্রীয় চরিত্র বাংলার প্রকৃতি; জীবনানন্দের অপূর্ব শব্দচয়নে যা হয়ে উঠেছে ‘গভীর গভীরতর অসুখ’ আক্রান্ত পৃথিবীর শুশ্রুষার মতো। মৃত্যু কল্পনার ‘অসম্ভব বেদনার’ সাথে ‘অমোঘ আমোদ’ নিয়ে এ ই-বুকটি অন্তর্জালের অসংখ্য জীবনানন্দ ভক্তকে উৎসর্গ করা হলো।

Ruposi bangla

মিডিয়া ফায়ার ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?kjdqztjn202
অথবা
আই–পেপার হিসেবে সরাসরি অনলাইনে পড়তে ও নিজস্ব সাইটে আই-পেপারের এম্বেড কোডটি সংগ্রহ করতে নিচের এই লিঙ্কে ক্লিক করুনঃ http://www.scribd.com/doc/29294569/Ruposhi-Bangla-Jibonando-Das

বিশেষ দ্রষ্টব্যঃ পরবর্তী কাব্য গ্রন্থ "সুরঞ্জনা"এর টাইপিং কাজ চলছে। "নাবিউল আফরোজ" ভাই অত্যন্ত কষ্টকর টাইপিং এর কাজগুলো করছেন। জীবনানন্দ দাশের সাহিত্য কর্মকে অন্তর্জালিক পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার জন্যই জীবনানন্দ দাশের সমস্ত কাব্য গ্রন্থকে ইবুকে আর্কাইভ করার জন্যই আমাদের এই প্রয়াস।

বানান বিভ্রাট সহ আনুসাঙ্গিক যে কোন অসঙ্গতি ও পরামর্শের জন্য ইবুকে উল্যেখিত ঠিকানায় বা এই পোষ্টে আপনার মুল্যবান পরামর্শকে সর্বদা স্বাগত জানানো হবে।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


থ্যাংকু থ্যাংকু।বাসায় গিয়া আরাম করে দেখব।

সোহেল কাজী's picture


ওয়েল্কু Laughing out loud
৬০০কেবি মাত্র, বাসায় গিয়া আরাম কইরা দেইখেন

বকলম's picture


খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। প্লিজ কিপিটাপ।

সোহেল কাজী's picture


থেঙ্ক্যু থেঙ্ক্যু Laughing out loud

নীড় সন্ধানী's picture


আমি জীবনানন্দে প্রবেশ করি কুড়িয়ে পাওয়া রূপসী বাংলা দিয়ে। দুই যুগের বেশী সময় পেরিয়ে গেছে। এখনো আছি জীবনানন্দে। আপনার উদ্যোগে জাঝা!!!

সোহেল কাজী's picture


আমাদের উদ্যোগ Tongue
ধনিয়া নীড়'দা Laughing out loud

হালিম আলী's picture


জীবনানন্দের অনেক কবিতাই মুখস্ত । জীবনানন্দের কবিতা আমাকে যেখানে নিয়ে যায় সেখানে আর কেউ নিতে পারেনা । ধন্যবাদ আপনাকে........।

সোহেল কাজী's picture


ওয়েল্কাম

টুটুল's picture


এর পরের কোন ইবুক এবির ইপুস্তকের সাইজে কইরেন... অনুরোধ.. তাতে স্ক্রলের ঝামেলায় যেতে হয় না ... আইলসা মনুষতো Wink

১০

সোহেল কাজী's picture


নুটেড এন্ড থেঙ্খ্যু Laughing out loud

১১

সোহেল কাজী's picture


নুটেড এন্ড থেঙ্খ্যু Laughing out loud

১২

নজরুল ইসলাম's picture


কম্পোজ না করে স্ক্যান করলে হয় না? তাতে খাটনিও কম হয়, বানান ভুলের সম্ভাবনাও থাকে না।
ভেবে দেখতে পারেন।

১৩

সোহেল কাজী's picture


টাইপিংএর কাজটা রাফি ভাই করতেছে।
তাকে জানাবো Smile

১৪

লোকেন বোস's picture


দারুণ উদ্যোগ। সাফল্য কামনা করছি

১৫

সোহেল কাজী's picture


ধন্যবাদ Smile

১৬

তানবীরা's picture


আপনারা আছেন বলেই এই জাতি আর এ ভাষা কোনদিন হেরে যাবে না।

স্যালুট বস

১৭

সোহেল কাজী's picture


হা:হা:হা: ধন্যবাদ তানবীরাফু Smile

১৮

সুবর্ণা's picture


খুব ভালো লাগলো। সংগ্রহে রাখার মতো একটা জিনিষ। অনেক ধন্যবাদ ।

১৯

সোহেল কাজী's picture


ভালো লাগলেই প্রচেষ্ঠা সার্থক Laughing out loud

২০

রাতিফ's picture


বেশ ভালো উদ্যোগ....সংগ্রহে থাকার মতো একটা জিনিস...........ভালো থাকুন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।