ইউজার লগইন
ব্লগ
গ্রন্থালোচনাঃ আমি বীরাঙ্গনা বলছি ঃ নীলিমা ইব্রাহিম
যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয় নারী ও শিশু। আমাদের স্বাধীনতা যুদ্ধও এর ব্যতিক্রম কিছু নয়। বহুদিন ধরে পড়তে চাওয়া নীলিমা ইব্রাহিমের লেখা “আমি বীরাঙ্গনা বলছি” বইটি পড়ে শেষ করলাম। খুব সহজ ভাষায় সাতটি মেয়ের বীরত্বের কাহিনী এতে লেখা আছে। একশো ষাট পৃষ্ঠার এই বইটি পড়তে খুব বেশী সময় লাগার কথা নয়। কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি পাঁচ দিনে সাত জনের গল্প পড়লাম কারণ আমি হজম করতে পারতাম না। অনেকক্ষণ ধরে ভাবতে হয়, থমকে থাকতে হয়। কীসের মধ্যে দিয়ে গেছেন তাঁরা। কিছু লিখবো না লিখবো না ভেবেও শেষ পর্যন্ত লিখছি। তাদের নাম-পরিচয়, পুর্নবাসন, তাদের সংগ্রাম নিয়ে, তথ্য উপাত্ত ভিত্তিক পূর্নাঙ্গ কোন বই আছে কীনা, তাও জানা নেই। আমি বাংলাদেশের অনেক মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা দেখেছি কিন্তু শুধু তাদের ওপর করা অত্যাচার এবং যুদ্ধ পরবর্তী তাদের মানসিক কষ্টের ওপর কারো কোন কাজ দেখেছি বলে মনে করতে পারছি না। তাদের পুর্নবাসনের কার্যক
আহমদ ছফার কালজয়ী স্মৃতিকথা- ঢাকায় যা দেখেছি যা শুনেছি।
এই প্রবন্ধটা আমার সর্বপ্রথম পড়া হয় মুক্তধারার এক বইতে। বইটার নাম ভুলে গেছি। গুগলে সার্চ দিলে যে নাম আসে, সেই নামে না, আরেকটা নাম ছিল। তারপর এই লেখাটি শেষ যে বইয়ে ছাপা হয়েছিল- সেই বইয়ের নাম 'আহমদ ছফা সঞ্জীবনী' লেখক সলিমুল্লাহ খান। সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান। আগামী প্রকাশনী। প্রকাশ কাল: ফাল্গুন ১৪১৬, ফেব্রুয়ারি ২০১০। বইটা আমার শেলফে এখনো ঝলঝল করে। আমার দেখা ১৯৭১ সালের মার্চের শেষ সপ্তাহের নারকীয় গনহত্যা নিয়ে লেখা দেশীয় কোন লেখকের সেরা প্রবন্ধ। ঢাকায় কিভাবে গনহত্যা চলেছে- মানুষ মারা হয়েছে- শুরুর দিকে তার মর্মস্পর্শী বিবরন পাওয়া যাবে এতে। আমি এই প্রবন্ধটা অনেকদিন আগেই নিজে টাইপ করে লিখে রেখেছিলাম। পিসি নষ্ট হয়ে তা হারিয়ে যায় পরে একজনের নোট থেকেও সেইভ করে রেখেছিলাম বছর দুয়েক আগে। আজ হুট করেই আহমদ ছফার এই মেলায় প্রকাশিত, 'হারানো লেখা' বইটা রিভাইস দিতে বসলাম। ভাবলাম এই প্রবন্ধ থেকে
আমি আকাশ যাব
আমি আকাশ যাব
প্রথম পর্ব
ছোটবেলায় যখন দুর আকাশকে দেখতাম বাকা ও গোল হয়ে মাটির নিচে ঢুকে যাচ্ছে,ভাবতাম অই তো এক্টু দুরে গেলেই আকাশটাকে ছুতে পারব। আমার পিঠাপিঠি ছোট বোনটি যেদিন আমাদের ছেড়ে চলে গেল শুন্য আকাশে না ফেরার দেশে,আমার বুকের ভিতর যে দুটা কলিজা আছে, তা যে কত শত, হাজা্র, কোটি টুকরা হয়েছিল, কচি বুক তার হিসেব রাখতে পারেনি, তবে ওই বয়সেই আকাশের মালিককে প্রশ্ন করেছিলাম,কেন তুমি আমার খেলার সাথি ঝগড়ার পাখিকে আমার কাছ থেকে আকাশে নিয়ে গেলে। তোমার ওই আকাশে আমি আসব, আমাকে এক্টু তার সাথে দেখা করতে দিও।
আমি এখন চাটগায়ে (প্রথম পর্ব)
আমি এখন চাটগায়ে
আব্দুল মোনেম লিঃ,কন্সট্রাকশন কোম্পানি গুলোর মাধ্যে এই মহুর্তে আমার মনে হয় সবচেয়ে বড় কোম্পানি। এই কোম্পানিতে যোগ্যতা সম্পন্ন চাকরি হলে খুশি হবারই কথা আমিও খুশী।আমি একটু বেশীই খুশী, কারন সৌম্য চেহেরার আমার যে বস(ডাইরেক্টার, আক্তারুজ্জামান বাবু)তিনি যে প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন, আমিও সে প্রতিষ্ঠান থেকেই গ্রজুয়েশন করেছি।একে তো সৌম্য চেহেরা। তদুপরি অমায়িক ব্যবহার, আমাকে এতটুকুই মোহাবিষ্ট করল যা আর একবার ছাত্রবস্থায় হয়েছিলাম, বর্তমানে জেলবাসি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর স্যারকে কলেজে দেখে।
সৌরকেন্দ্রীক মহাবিশ্ব
বিজ্ঞান মোটা দাগে সভ্যতার সামষ্টিক অর্জন। যোগাযোগের দুর্গমতায় দুই হাজার বছর আগের ভিন্ন ভিন্ন সভ্যতার মানুষের নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের সংবাদগুলো পরস্পরের অজানাই রয়ে যেতো অধিকাংশ সময় কিন্তু যন্ত্রযুগে ছাপাখানা এবং ইন্টারনেটের কল্যানে আমাদের যোগাযোগ অনেক বেশী সাবলীল। মধ্যযুগের ইউরোপে অনুবাদকদের কল্যানে গ্রীক সভ্যতার দার্শণিক বিজ্ঞানিদের অবদানের কথা সবাই জানতো, সে তুলনায় মিশরীয়, ব্যাবিলনীয় কিংবা অসীরিয় সভ্যতার অবদান খুব বেশী প্রকাশিত কিংবা প্রচারিত নয়। The Adaptation of Babylonian Methods in Greek Numerical Astronomy নিবন্ধটা দুটো ভিন্ন সভ্যতার দার্শণিক পর্যবেক্ষকদের বৈজ্ঞানিক তথ্য বিনিময়ের সম্ভাবনা প্রকাশ করেছে। নিবন্ধটা অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ, পরস্পরবিচ্ছিন্ন দুটো ভিন্ন সভ্যতার দার্শণিক বিজ্
hudai 2
শিক্ষার প্রায়োগিক উপযোগিতা বেড়ে যাওয়ায় গত এক শতাব্দীতে পৃথিবীতে পেশাদার গবেষকের পরিমাণ বেড়েছে। বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারে প্রচুর জ্ঞান উৎপাদিত হচ্ছে, প্রতিদিনই আমাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ হচ্ছে। গত এক শতাব্দীর পরিসরে পৃথিবীর জ্ঞানের ভান্ডারে এত বেশী বৈচিত্র এসেছে নির্দিষ্ট একজন ব্যক্তির পক্ষে সেসবের মর্ম অনুধাবন করার কোনো প্রশ্নই নেই বরং সকল জ্ঞানের সন্ধান তার জন্যে নিতান্তই অসম্ভব। শাখা প্রশাখা ছড়িয়ে প্রফেশন্যাল সায়েন্টিস্ট এর যুগে বিজ্ঞানের যেকোনো একটি শাখায় কাজ করছেন এমন মানুষের সংখ্যা খুব বেশী হাজারখানেক হবে। তবে এমন পরস্পরের সাথে সম্পর্কিত শাখার সংখ্যা এবং নিজের অর্জিত জ্ঞানের প্রয়োগক্ষেত্র নির্ধারণ করে একাডেমিশিয়ান এবং প্রফেশন্যাল সায়েন্টিস্টদের গবেষণাক্ষেত্র খুবই সুনির্দিষ্ট। তারা একই সময়ে একাধিক শিক্ষার্থীর সহযোগিতায় ৫ থেকে ৬টি ক্ষেত্রে গবেষণা করতে পারেন। তারা যে জ্ঞান উৎপাদন করছে
hudai 1
দেশের সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীর পরিমাণ বাড়ছে, প্রচুর মেধাবী শিক্ষার্থী জিপিএ ৫, গোল্ডেন জিপিএ ৫ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়ছে, কিন্তু তাদের অধিকাংশই বিজ্ঞান বিষয়ে বিভ্রান্ত। আমাদের দেশের অধিকাংশ মানুষের বিজ্ঞান মানসিকতার অপরিনত অপুষ্ট বিকাশের কারণে এখানে ধর্ম এবং বিজ্ঞানের লড়াইটা কদর্য কলহে পরিণত হয়েছে।
ধারাবাহিক নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণের ফলাফলের পরিশীলিত বিশ্লেষণের পথ ধরে তাত্ত্বিক বিমূর্তায়নের পর্যায় অতিক্রম করে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলগুলো খুব সীমিত সংখ্যক মানুষের বোধগম্য ভাষায় উপস্থাপন করা হচ্ছে। বর্তমানের বিজ্ঞানের কোনো একটি বিকাশমান ধারায় গবেষকের সংখ্যা ১০০ থেকে ১০০০ জন। এই সীমিত সংখ্য পাঠকের জন্যে লেখা কোনো গবেষণাপত্র বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করা অধিকাংশ ব্যক্তির জন্যেই অনুধাবন করা কঠিন।
You Paid For It
# They changed the venue for their own advantage.
# They doubtedly appointed the stupid jokers as umpires.
# They evidently staged the Match.
# They drew the result-scatch long before it was to be held.
# They do not have gutts to face the fair challange.
.
and yet, they call themselves WORLD CHAMPION ... !
FUNNY !
Isn't it ?
মাহমুদুল্লারে দুইবার চোখ পিট পিট করেই আউট দিয়ে
দিলো ! কোন জুমিং নাই, বেনিফিট অব ডাউট নাই !
আজব ... ! ! ! বিশ্বকাপটারেও এরা IPL-এর মতো হালাল
জুয়া-সার্কাসের আসর বানাইতে নামছে।
Shameless circus from so-called ICC (Indian Cricket
Council) !
India,the cup is yours cz you "paid" for it...
গার্হস্থ্য জীবনযাপন!
চারিদিকে এখন ক্রিকেট। এত ক্রিকেট নিয়ে আলোচনা সবাই করছে, কদিন পরে আমাদের গায়েই ট্যাগ লাগবে-- বাঙ্গালী ইট ক্রিকেট, ড্রিম ক্রিকেট, লাভ ক্রিকেট। যেখানে যাই, যার মুখের দিকেই তাকাই, ব্যস্ত আড্ডায় উকি মারি, ক্রিকেট ছাড়া আলোচনা নাই কোনো। ক্রিকেটের আলোচনা সবাই করে সে রিকশা চালক আইনুল হোক আর ড্রাইভার জসিম হোক, নর্দানের ছাত্র বাবু হোক আর কোটিপতি শান্ত ভাই হোক কিংবা বন্ধু আদনানের বঊ রুমু ভাবীই হোক না কেন, মুক্তি নাই। আমাকেও করতে হয়। আমি খারাপ করি না। ক্রিকেট নিয়ে আমার জানাশোনাও কম না। কিন্তু প্যাচাল পারতে ইচ্ছে করে না সবসময়। এক কালে ক্রিকেট অনেক আবেগের জায়গা ছিল, যার খেলাই হোক টিভিতে মিস হতো না, এখনো তা আছে, তবে মাত্রা কমেছে। দিনশেষে ক্রিকেট একটা খেলাই। ক্রিকেটে ওয়ার্ল্ডকাপ পেলেও বাংলাদেশ, বাংলাদেশই থাকবে, ইংল্যান্ড হবে না। তবুও বাংলাদেশের বেলায় আমার আর এইসব এত মনে থাকে না। বাংলাদেশের পরাজয় দিনশেষে আম
ওদের মওকা,আমাদের হৃদয়ে রক্তক্ষরণ
কোল্ড ড্রিংক কোম্পানি পেপসি Pepsi বাংলাদেশ-
ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল
শিরোনামে মুওকা মওকা নামক একটি বিজ্ঞাপন
ইউটিউবে ছেড়েছে। কিছুক্ষণ
আগে বিজ্ঞাপনে দেখলাম, ইন্ডিয়া লেখা টিশার্ট
পরা এক ছেলে বাসায় বসে পেপসি গিলার সময়
হঠাৎ কলিংবেল বেজে উঠে।
দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ
লেখা টি-শার্ট পরিহিত একছেলে পূজার ফুল, প্রসাদ
নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে।
এইবার ইন্ডিয়া লেখা টি-শার্ট পরিহিত
ছেলে তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল
দিয়ে নির্দেশ করে,
যেখানে একটি বিশ্বমানচিত্রে ইন্ডিয়ার
পাশে বাংলাদেশকে দেখা যাচ্ছে এবং পাশে লেখা "1971,
India created Bangladesh" এটা দেখার পর
বাংলাদেশ লেখা টি-শার্ট পরিহিত
ছেলে ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম
করে চলে যায়!
১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে আমাদেরকে অনেক
সহযোগিতা করেছেন, এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
কিন্তু তার অর্থ এই না যে আপনারা বাংলাদেশ
বাংলাদেশ- একটি প্রত্যাশার নাম
বাংলাদেশ নামটির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু আজ নতুন ইতিহাস তৈরি করেছে বাংলার বাঘেরা । বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। অবশ্য ধন্যবাদ দিতে চাই একটু বৃষ্টি এবং ব্রিটিশদের বিপক্ষে বাংলাদেশের চমৎকার টিম স্পিরিটকে। এবার আমাদের সামনে রয়েছে আমাদের পরিচিত প্রতিদ্বন্দ্বী এবং চিরচেনা ভারত। সব বাংলাদেশীদের আজ একটাই চাওয়া ভারতকে হারিয়ে খেলবো সেমিফাইনাল। এই চাওয়ার অবশ্য কারণ আছে, ক্রিকেটের বড় মঞ্চে ভারতের বিপক্ষে সবসময় দুর্দান্ত খেলে টিম বাংলাদেশ। এই ভারতের সাথেই জ্বলে উঠেন বাংলার প্রতিটি খেলোয়াড়। আর এবার বাংলাদেশ কোন আনাড়ি দল নয়। ইংলিশদের সাথে ব্যাক টু ব্যাক জয় এবং স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে দুর্দান্ত লড়াই, এই সবকিছুই আজ আমাদের প্রত্যাশার পারদটাকে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। সুতরাং ভারতকে হারিয়ে দিলে অবাক হওয়ার কিছুই নেই । এর প্রমাণ দিয
ধর্ম এবং সামাজিক সংহতি
ধর্ম মানে বিশ্বাস। বর্তমানে নাস্তিক শব্দটি বহুল প্রচলিত হওয়া সত্ত্বেও পৃথিবীতে ধর্ম ব্যাতিত কোন মানবসমাজ আজও লক্ষ্য করা যায়নি। তবে হ্যাঁ,পৃথিবী ব্যাপী একাধিক ধর্ম পরিলক্ষিত হয়েছে । কোনটি একেশ্বর বা কোনটি বহুঈশ্বরবাদী ।
ধর্ম এবং সামাজিক সংহতি: এক্ষেত্রে দুই ধরনের মতামত রয়েছে । কেউ কেউ বলেছেন ধর্ম সামাজিক সংহতির অনুকূল, আবার কেউ কেউ বলেছেন ধর্ম অনুকূলে নয় বরং প্রতিকূল।
গ্যালিলিও
ছোটো বেলা স্টেশনের মজমার ভীড় দেখলে ভীড় ঠেলে ভেতরে ঢুকে দেখতাম কি হচ্ছে। তখনও ঘরে ঘরে টেপ-রেকর্ডার আর ক্যাসেট আসে নি, মজমার কেন্দ্রে যে যুবক, তার হাতে মাইক্রোফোন, সে কথা বলছে আর টেপ রেকর্ডারে সে কথা শোনা যাচ্ছে- অবাক করা বিষয়। শহরের এ রাস্তা সে রাস্তায় সিনেমার বিজ্ঞাপনের রিকশায় লাগানো মাইকের চোঙা, মাইক্রোফোন আর তার দেখে খুব বেশী অবাক লাগতো না, অনুমান করে নিয়েছিলাম টেলিফোন যেভাবে কাজ করে এইসব মাইক- মাইক্রোফোন আর তার সেভাবেই কাজ করে, কিন্তু তার-ছাড়া মাইক্রোফোন তখনো খুব বেশী পরিচিত কোনো দৃশ্য ছিলো না।
নীল,সাদা,হলুদ - দলগুলো আজ একটি বিভীষিকার নাম
বিশ্ববিদ্যালয়কে বলা হয় "মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র"। কিন্তু কোথায় আজ জ্ঞানের দিশারীগণ ? আজ প্রায় দুই মাস ধরে সেই জ্ঞানের লীলাভূমিতে কোন কাঁক পক্ষীও দেখা যাচ্ছে না। কোন একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে আজ লন্ডভন্ড হতে চলেছে দেশের শিক্ষাব্যবস্থা । আমার প্রশ্ন হচ্ছে, কী দোষ করেছে এই শিক্ষার্থীগুলো যাদের এমন শাস্তি পোহাতে হচ্ছে । হ্যাঁ, দোষ একটা করেছে তারা যে জন্ম নিয়েছে এই তথাকথিত সোনার বাংলাদেশে ।
নামের আগে বা শেষে যারা 'কমিশনার' লাগাতে আগ্রহী!
এই সরকার একদিক থেকে খুব বুদ্ধিমান, মাঝে মাঝে ইস্যু তুলে লোকজন তা নিয়ে দোড়ঝাপ করে তারপর আসে আরেকটা নতুন ইস্যু। ভুলে যায় পুরোনো দিনগুলোর কথা। এইভাবেই চক্রাকারে চলতে থাকে। এই হরতাল অবরোধ নাশকতার ভেতরে শহরে যেমন বাঁধে জ্যাম, ঠিক তেমনই নতুন করে বাঁধে নতুন নতুন ইস্যু। অন্য এলাকার খবর কেমন তা আমার জানা নাই, যেহেতু মোহাম্মদপুরে থাকি তাই না চাইতেই নানা ইস্যুতে নিজেই জড়িয়ে পড়ি। এখন যেমন মোহাম্মদপুরে চলছে কমিশনার ইলেকশন নিয়ে হাইভোল্টেজ আলোচনা ও প্রার্থী লইয়া তর্ক বিতর্ক। বিরোধী দলেরা কি করবে জানা নেই, কিন্তু এক আওয়ামীলীগ থেকেই সম্ভাব্য তিন চারজন মাঠে নেমেছে। ক্যান্ডিডেট ভিন্ন কিন্তু আওয়ামীলীগের লোকজন তো ঘুরে ফিরে সেই একই। আর স্থানীয় আওয়ামীলীগ নেতারা আমাকে চায়ের দোকানের সুত্রে হোক আর এলাকায় থাকতে থাকতে ও আড্ডা দিতে দিতে হোক- খুব জ্ঞানী লোক মনে করে। মনে করে আমার মাথায় অনেক বুদ্ধি। তাই যত কমই যাই চায়ে