জাহানারার তহবিল নিয়ে কিছু কথা...
জাহানারার বিষয়ে আপনাদের নতুন করে আর কিছু বলার নাই
... আমাদের সামর্থ্যের বাইরে এখন তিনি। ব্লগার রাসেল, লিনা দিলরুবা, হাসান রায়হান সহ যারা সরাসরি অনেক পরিশ্রম করেছেন তাদের কষ্টটা অনেক ... তাদের কাউকে ফোন করতে পারি নাই ... কি বলবো তাদের? আসলেই ... আপনাদের শত ব্যস্ততায় নিজেদের বিভিন্ন ঝামেলায় জীবন যাপনে যখন নাভিশ্বাস ... সেইখানে এমন করে এগিয়ে আসা মানুষগুলানের জন্য স্যালুট। ... এখন শুধু দোয়া করি... যেন আল্লার কাছে তিনি ভালো থাকেন ...
বন্ধুরা.. ব্যক্তিগত কিছু ঝামেলায় আমি কয়েক দিন নেট থেকে বিচ্ছিন্ন ছিলাম... প্রথমেই দু:খ প্রকাশ করছি। নিজের ঝামেলার কারণে অন্যদের চিন্তাযুক্ত রাখা আমার কাছে একটু বিব্রতকর লাগে
... জাহানারার তহবিলে এই পর্যন্ত যারা অর্থের সংস্থান করেছেন তাদের টাকা তাদের কাছে ফেরত দিতে চাই। কীভাবে পৌঁছাবো এটা একটু আমাকে জানান আমার tutul এট আমরাবন্ধু.com ঠিকানায় অথবা আমার মোবাইল নম্বরে +৮৮০১৭১৩০৪৫৪৯১ এ বললে সেই মোতাবেক ব্যবস্থা নেব ইনশাল্লাহ।
মানুষের জন্য আপনাদের এই মানবিকতা আমাদের প্রেরণা যোগায়। আপনারা জানেন কিনা জানিনা এই আপনাদের পাশে পাওয়াটা আমাদের কাছে অনেক বড় একটা শক্তি ছিল... একটা বড় নির্ভরতার জায়গা ছিল। ধন্যবাদ আপনাদের। আশা করছি এইভাবে আমরা আমাদেরই কারো জন্য আবার এগিয়ে আসবো...
আমাকে আরো ১ সপ্তাহ ব্যস্ত থাকতে হবে বিঁধায় আমি আপনাদের কাছে ১টি সপ্তাহ সময় চাই। এত দেরিতে বিষটি নিয়ে কথা বলার জন্য দু:খিত। ভাল থাকবেন। আবার কথা হবে অন্য কারো জন্য





আমি এখানে অংশগ্রহন করতে পারিনি, তাই এই বিষয়ে কথা বলতে এক ধরনের অপরাধ বোধ কাজ করছে। তারপরও যা বলতে চাচ্ছি তা হল, যারা এই টাকা ফেরত চান তারাতো অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু যারা যে কোন মানবতার জন্যই এই অর্থ দান করতেন, তাদের অর্থটা কি একটা আমার বন্ধু ফান্ড করে রাখা যায় না? যদিও টাকা পয়সা অনেক সময় বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেয়, তারপরও ভবিষ্যতের কোন অনাকাঙক্ষিত সময়ের জন্য, অন্য কোন জাহানারা যেন আমাদের এভাবে পরাজিত করতে না পারে, আমরা কি পারি এখন থেকেই একটা তহবিল গঠন করতে?
টুটুলদা আমি বকলমভাইয়ের সঙ্গে একমত। হয়ে থাক না এমন কোন ফান্ড। প্রথমপাতায় কোন ট্যাবে তার হদিস থাকলো, মাঝেমধ্যে আপডেট হলো। এ পোড়া দেশে আর যাই হোক দুর্যোগের কমতি নেই; অথৈ জলে পড়া মানুষজনেরও অভাব নেই। সীমিত সামর্থে ক্ষুদ্র কোন উদ্যোগ যদি নেয়া যায়...
আমিও বকলম এবং নুশেরার সাথে একমত...
তহবিল করার ব্যাপারে একমত
আমিও বকলম ভাই নুশেরা আপুর সাথে একমত। একটা ফান্ড থাকাই ভাল।
ফান্ডের বিষয়ে এইখানে কোনো কিছু সিদ্ধান্ত না নিয়ে যারা টাকা দিয়েছে তাদের হাতে ছেড়ে দেয়া উচিৎ। ওরা যেহেতু টাকা দিয়েছিলেন নির্দিষ্ট একটা কেইসে এবং সেইটা যখন আর হলনা তখন টাকাটা আমার মতে ফেরত দেয়াই ভালো।
ফান্ড তৈরীর ব্যপারে একমত। সেটি খুবই ভালো উদ্যোগ হবে। হাসান ভাই যেটা বলেছেন সে পন্থায় এগোনোই ভালো হবে মনে হয়।
ফান্ডের ব্যপারে একমত না। এটা অহেতুক ঝামেলা ডেকে আনে মাঝে সাজেই।
ফান্ড থাকা ভালো, কিন্তু কীভাবে সেটা ব্যয় হবে প্রায়োরিটি কী হবে এই সব নিয়ে প্রশ্ন উঠতে পারে!
তবে হওয়া উচিত।
আর আমাদের নিজস্ব ঝামেলা তো থাকবেই।
২২ল ভাই এত লজ্জা/অনুতপ্ত হওয়ার কিছু নাই। আপনি এর মধ্যেই অনেক করছেন।
আমার নিজের লজ্জা লাগতেছে
জাহানারার চিকিৎসার জন্য দানকৃত অর্থ অন্য কোন জাহানারার চিকিৎসাতে ব্যয় হলেই মনে হয় ওনার আত্মার শান্তি লাভ হবে।
কিছুই বলার নেই। চেষ্টা করেও কিছু করা গেলো না...
আমিও ফান্ডের ব্যাপারে একমত
মন্তব্য করুন