ছেড়ো না ছেড়ো না হাত দেব না দেব না গো যেতে থাকো আমার সাথে :: একের ভেতর পাঁচ
১
ধরেন আপনার মহল্লার গোটা দশেক পাব্লিক মাত্র দুইজনরে চান্সে পাইয়া ধরলো। ডরে বুক ধুকপুক ধুকপুক করবো অবিশ্যই। খোদাই ষাড়ের কইলজা না হইলে এদের মাঝখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। ১০ জনে চারিদিক থেকে ঘেড়াও কইরা আটকাইয়া একজন ইটা মারে... কোন চুদুরবুদুর হইলেই দুই পাশে দাড়ানো আরো দুইজন আঙ্গুল দেখাইয়া দেয়
... বিষয়টা কিরম অমানবিক
... তয় এইখানে ইংরেজ ভদ্রলোক মাইক আর্থারটন সাহেব ভাল এক্টা বক্তিমা দিছে... "আমার পিঠ আমার নিজের সমস্যা। এটি পুরো জাতির দুশ্চিন্তার কারণ হতে পারে না।" নিজের পিঠ নিজেরই বাচানো উচিত
সেইটা দেখলাম গত কালকে... জাম্পেস একটা ম্যাচ ... বিশ্বকাপের এখনো অনেক খেলা বাকি যদিও ... তার পরেও মনে হইল বিশ্বকাপের বেষ্ট খেলাটা হয়তো দেইখা ফেল্লাম। অনেকেই বলতেছে ক্রিকেটের জয় হইছে... কিন্তু আমি তো দেখলাম ভারত জিতল
.... বিশ্বাস হয় না? জহির খানের বক্তিমা পড়েন
২
জহির খানের বক্তিমা পড়তে পড়তে ভুল কৈরা অর্থনীতির পাতায় ঢুইকা গেলেন... চোখ ছানাবড়া "ফটকাবাজদের হাতে বাংলাদেশে"। নতুন এক লাখ ফটকাবাজ পাওয়া গেছে। এইবারও আমার কথার বিশ্বাস হয় না? চোখ কপালে তুইলেন্না... অর্থমন্তির ২৭ ফেব্রুয়ারির বক্তিমা পড়েন। নতুন এক লাখ ফটকাবাজ শেয়ার মার্কেটে ঢুইকা পড়ছে। তার মানে হইল আগের ৩৫+ লাখ শেয়ার ব্যবসায়ী পুরাতন ফটকাবাজ :)। আপ্নারা কারা কারা ফটকাবাজ পদবী পাইছেন হাত তুলেন 
৩
লিবিয়াতে আমার ভাইয়েরা জীবন মরণ সমস্যায় আছে। তৃতীয় বিশ্বের সবচাইতে গরীব একটা দেশে আমাগো জন্ম হইছে... এই দেশের কোন ক্ষমতাই নাই আমার প্রবাসী ভাইদের জন্য কিছু করার। মাঝখানে তামাসা হইছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কাজকারবার। এক এক জন এক এক রকম কথা বলে। যেখানে অন্যান্য দেশগুলা বিমান পাঠিয়ে তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে। আর আমরা জায়নামাজে চোখের জল ফেলা ছাড়া কিছুই করার নাই
সরকারের কাছে অনুরোধ ... প্লিজ কিছু করতে না পারলে তামাসা বন্ধ করেন।
৪
আজ বইমেলা শেষ। মাসব্যাপী একটা আড্ডায় আজ ভাঙ্গনের সুর। আবার ১১ মাসের জন্য এই মেলার অপেক্ষা কাটাতে হবে। মেলাকে উপলক্ষ্য করে কত বন্ধুদের দেখা... আড্ডা... মোরগ জবেহ... সব শেষ
... আজ হয়তো শেষ বারের মত মেলায় যাবো... দেখা হবে হয়তো অনেকের সাথে ... দেখা হবেনা হয়তো অনেকের সাথে... বিদায় বই মেলা
আড্ডার কথা মনে হইতেই একটা জোকস মনে হইল... এইটা ফাও 
দুই ভেড়া আড্ডা আইসা দেখে আড্ডায় কেউ নাই... এক জন আরেকজন্রে জিগায়...
>> ঘটনা কিতা?
<< চোদ্রি বাড়ির চোদ্রী সাপের ঘুম আসে না ... ডাক্তর কৈছে ভেড়া গুন্তে... সব ভেড়া গেছে ওইখানে।
৫
শেষ করি সবচাইতে ভালো একটা সংবাদের লিংক দিয়ে
Hope-maker
Father's death without treatment transforms rickshaw puller Joynal into man with a difference; he runs a charitable hospital, free coaching centre for underprivileged children






টুটুল ভাই, এতো বান্ধায় রাখার মতো পোস্ট হৈসে

সব ঘটনার মইধ্যে খালি শেয়ার বাজার। শেয়ার বাজোরে কি বাঘ ঢুকলো আর সেইটা তোমগো খাইলো।
রিক্সা পুলার জয়নাল মিয়াকে স্যালুট।
পোষ্ট উমদা হইছে।
আম্মো একটা গফ কইতে চাইছিলাম আজ। এক পুলিশ একদা পেমে পড়লো এক বালিকার। তারপর পুলিশের আর ঘুম হয় না, মন উড়ুউড়ু। ক্রসফায়ার ফালাইয়া তাকায়া থাকে আসমানের দিকে। তারপর একদিন সেই বালিকা নরম মনের পুলিশের গলায় পড়াইলো দড়ি। আহারে। আজ সেই দড়ি পড়োনা দিন। তাদের দুজনের জন্য শুভেচ্ছা।অভিনন্দন।
এই গফটা তো খালিমুখে শুনা নাজায়েজ... চিলিসে বইসা শুনতে পারলে ভালো হইতো
বিকালে বইমেলা আসেন। গফটা খাইতে খাইতে শোনার ট্রাই দিমু নে।
অ্যাঁ, কয় কি? ঘটনা কি তাই?


তাইলে তো বির্রাট পার্টি দেয়া দর্কার।
পার্টি দেন। কখন, কুথায়, কবে?আমরা হাজির হইয়া যামু।
আরে, বাহ!... শুভকামনা রইল র্যাব আর তার পরিবারের লাগিয়া!!
যাক, এট্টুর জন্যে ২৯তারিখে পড়ে নাই দিনটা, নইলে পার্টি হইতো খালি ৪বচ্ছর পর পর!!...
ঠোলার গলায় দড়ি
আমার অনুপস্থিতিতে আমার পরিবারকে এগুলা কি বলা হৈল! মডু কৈ?! ওরে বাপস এই পোস্ট দেখি মডুর বন্ধুর

নীড়পাতাটায় স্বাদ হইতেছিলো না, এইবার পাঁচফোড়ন দিছে টুটুল ভাই... এইবার ঠিকাছে
পুরা পাচঁমিশালী খবরের তড়কা!!
নজু'ভাই যেমন বললেন পাচঁফোড়ন দিছেন আর কি!
সরল প্রশ্ন হইলো, চোদ্রী সাবেগো ঘুম আসে না ক্যান!!...
চোদ্রী সাবেরা লুক ভালু না। চুদুরবুদুর করে।
চৌধুরীসাহেব! আপ্নারা সুখের ঘুম দেবেন বলে ক্যালকুলেটরে ভেড়া গুনে চলেছেন, জেনে রাখুন সব হিসেবের মিল হয় না!!...
(আজাইরা ডায়ালগ দিতে মন চাইল বলে দিলাম, এর কোন আতামাথা নাই!!
)
আঁরার ফেনী সমিতির টিঁয়া লই চুদুরবুদুর ছৈল্ত ন'
)
(আমারো একটা আজাইরা ডায়লগ দিতে ইচ্ছা হইল
এটা আগে ব্যাভার করছিলাম ব্যাপক তাই এবার করি নাই...
আমরা বানাইয়া তাল তুলছিলাম রায়হানভাইয়ের কাছে খাওনের জন্যে উনার ছবি বিক্রি হওয়ায়- "ছবি ব্যাচুইন্না টিয়াঁ লই চুদুরবুদুর ছইলত ন, চুদুরবুদুর কইল্লে হরে, হিডের চামড়া থাইক্ত ন"
পোস্টের এই লাইনের বিশেষ মাজেজা থাকতে পারে
হ মীর।
শুভকামনা। হাত ছাড়াছাড়ির কোন অপশন নাই
এতদিন মনে সন্দেহ ছিল, এখন শেষমেশ তাইলে প্রমান হয়েই গেলো যে আমার বিয়া এক ফটকাবাজ এর লগেই হইছে।
এটা জানার লাগি তোমার পেপার পড়তে হইল!!... :হুক্কা: ...
যাক, টেনশন নিয়ো না, আজকের ফটকাবাজ দেশের আগামীর মন্ত্রী/প্রতিমন্ত্রী!! এটা পরিক্ষীত...
নাজ এইটা এতদিন পরে বুঝলো?টাস্কি খাইলাম।
আপনারা আগেই জানতেন? আর এদ্দিন আমারে কন নাই? বন্ধু তাইলে বেঈমান
আরে মিযা এইটা তো পোলারা বাই ডিফল্ট।

স্বজনদের মুখে একটু হাসি ফোঁটাতে লিবিয়ার যাওয়া মানুষগুলো এবং বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদের কথা ভেবে গাঁ শিঊরে উঠছে। আসলে মানুষের দুঃখ গুলো আমরা বুঝি না, নিজেদের ব্যস্ততা আমাদের'কে তা বুঝতে দেয়না। বুঝি কেবল তখনি যখন তা নিজের উপর দিয়ে যায়।
আশায় বুক বাঁধলাম যে, লিবিয়ায় আটকে থাকা সকল বাংলাদেশি মানুষের জন্য এই সরকার তামসা করা বাদ দিয়ে তাদের'কে ফেরত আনা'র ব্যবস্থা করবে।
স্যালুট!
ভেড়ার কিৎসা টা ভালো লাগছে বেশি।
মন্তব্যে মন্ত্রীদের সতর্কতা চান প্রধানমন্ত্রী
উনি নিজে সতর্ক হবেন কবে ?
আমি পুরাতন ফটকাবাজ!
আমি পুরাতন নই, আমি নতুনও নই। বিপদগ্রস্থরা কিভাবে উদ্ধার পাবে, ফিরবে স্বজনদের মাঝে তা নিয়ে আমি উদ্বিগ্ন। বিদেশ মন্ত্রক আর পরবাসী মন্ত্রক বসে বসে কার কী চাটছে?
মন্তব্য করুন