পিকনিক:: আগামিকল্য অনুষ্ঠিতব্য পিকনিক বাতিল করা হলো
বন্ধুরা...
অত্যন্ত দু:খের সহিত জানাচ্ছি যাচ্ছে যে, আগামিকালের পিকনিক বাতিল বলে ঘোষনা করা হয়েছে। আপনারা যারা চাঁদা প্রদান করিয়া গোঁফে তা দিচ্ছেন তাদের এখন বসে বসে গোঁফ ছির্তে অনুরোধ জানানো গেল। যাদের গোঁফ নাই তারা কি করপে তাহা ‘কানু’ গ্রুপ অতি শিঘ্রই জানিয়ে দিবে।
>>>
>>>
>>>
>>>
>>>
বিষয়টা এত্ত সোজা না ... ভাইসব ... উপ্রেরটুক পৈড়া যারা ৫০০ টাকা চাঁদা হারানোর শোকে মাথায় আইস ব্যাগ ধর্ছেন তাদের কৈ... আগামী কাল কোন পিকনিক ছিল না ... খিয়াল কৈরা ... ওইটা আগামী পরশু ... তাই করিয়া ভাবিও কাজ... ভাবিয়া করিও না
আমরাবন্ধু’র পিকনিক: ০৫ ফেব্রুয়ারী ২০১০, শুক্রবার।
সম্ভাব্য অংশগ্রহণকারী: ৩৫ জন
যাত্রা শুরু:
৮:৩০ - শাহবাগ যাদুঘরের সামনে থেকে
৯:০০ - রাজধানী স্কুলের সামনে, সংসদ ভবন
স্থান:
কালিয়াকৈর বাজার পার হয়ে টাঙ্গাইল রোডে গোরাই ৩ রাস্তার মোড় গেলে ডানদিকে সখিপুর রোড। সে রোড ধরে হাঁটুভাঙ্গা বাজার পার হয়ে তক্তারচালা বাজার। তারপর আমেরাচারা বাস স্ট্যান্ড। এখন থেকে ৪০০ গজ পশ্চিমে তামিলঘর। প্রফেরস ( ডা: ) সামাদের বাগান বাড়ি।
৫০০ টাকায় আপনি যে সকল সুবিধা পাচ্ছেন:
সকালের নাস্তা: পরোটা, ডিম, ভাজি, ফলাঘাত
দুপুরের খাবার: পোলাও, রোস্ট, গরুর রেজালা, সব্জি, সালাদ, কোমল/সাধারণ সুপেয় পানীয় জল
বিকেলের নাস্তা: ভাপা পিঠা, কেক, ফলাঘাত





যাক! বড় বাঁচা বাঁইচা গেছি! আমি এখনও ট্যাকা দিই নাই।
ডরায় গেসিলাম
সকালের নাস্তা: পরোটা, ডিম, ভাজি, ফলাঘাত
দুপুরের খাবার: পোলাও, রোস্ট, গরুর রেজালা, সব্জি, সালাদ, কোমল/সাধারণ সুপেয় পানীয় জল
বিকেলের নাস্তা: ভাপা পিঠা, কেক, ফলাঘাত
========
খাবারের আয়োজন দেইখা জিভে জল আইসা গেলো। বছরের সব দিনগুলা যদি ফ্রি পিকনিক খাওন যাইতো!
আমার চান্দাটা কেউ দিতে রাজী হইলো না দেইখা যাইতে পারলাম না। মনোকষ্ট পাইতেছি...
@ভাস্কর, আরে মিয়া আপনে আসেন আগে। চান্দা ফান্দা পরে দেহন যাইব।
সকাল সাকাল চলে আসে ৫ তারিখ।
আররে যাইতে হইব, চান্দা অইটা মেনেজ কইরা নেয়া যাবে...আপ্নের ক্যামেরা টা সাথে নিয়েন ভাস্কর দা
আমি ঠিকই বুঝছি........
তয আধঘন্টা আগালো কেনো?
এট্রাকশন করার কনসেপ্ট ভাল লেগেছে
প্রচারনা ABC তত্ব ভালোই জানা আছে দেখছি। এট্রাক্ট, ব্রিফ এণ্ড ক্লিন। আধুনিক প্রচারণায় মানুষকে আকর্ষণের জন্য কত কি যে করে।
আপনাদের সফলতা কামনা করছি।
amra astesi, ami rajkonna o tar ma
আমি কিছুই কমুনা, খালী দেখতাছি
যাক বুঝা গেলো শকুনের দোয়ায় গরু মরে না।আয়োজন তো দেখি ভালই। আফসুস আমার যাওয়া হচ্ছে না।
যাহাদের গোঁফ নাই (যেমন অচিন্দা) তাহারা নকল গোঁফ এস্তেমালপূর্বক ছিঁড়িবে।
সকাল-বিকাল "ফলাঘাত" খাইবেন দেখা যায়। ফলাঘাতটা কী? ফল দিয়া আঘাত? তাইলে সবাইকে ঝুনা নারিকেল, বেল আর চালতা দিয়া ফলাঘাত দেয়া হোক।
উত্তম প্রস্তাব...
সবাইকে ঝুনা নারিকেল, বেল আর চালতা দিয়া ফলাঘাত দেয়া হোক-- প্রস্তাসে সহমত জানাইলাম
সকাল ৮:৩০ টায় শাহবাগ হতে যাত্রা শুরু করায় আমি একটা গোস্বা হইলাম। এত সকালে কেমন করি যে আসব তাই ভেবে ভাবনার স্টক কমি যাচ্ছে ।
সবাইকে ঝুনা নারিকেল, বেল আর চালতা দিয়া ফলাঘাত দেয়া হোক-- প্রস্তাসে সহমত জানাইলাম
ও নুশেরা, গেন্ডারী, তরমুজ কিংবা কাঠাল হইলে ভালো হইতো না?
তরমুজ আর কাঁঠাল দেশের বাজারে উঠতে দেরী আছে। বইলা ধরা খাই আরকি। গেন্ডারি কী, সুপারি নাকি?
হায় হায় আপা গেন্ডারি চিনেনা; এই লজ্জ্বা কই রাখি? গেন্ডারি হইলো আখ/ইক্ষু/কুশুল/সুগারক্যান
আপারে জ্ঞান দিতে পাইরা বিমলানন্দ লাভ কর্লাম
তুমি সুগারক্যান বলো ক্যান, সুগারকেইন হবে
গেন্ডারি শব্দটা শুনছি, কোন জিনিসটার এই নাম, ট্র্যাক করতে পারতেছিলাম না। কোন্ জায়গায় গেন্ডারি বলে, ঢাকায়?
হুমম; গেন্ডারি খাইনা কতদিন;
মেঘনার পূব পাড়ে, মানে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত কুশাল, কুইশ্যল চলে।
আপু এই কুশাল।কুইশাল/কুশল সব জায়গায় ই প্রচলিত মনে হয়
কুশাল খাওয়া নিয়া জীবনে বড় দুঃখের স্মৃতি আছে। আমরা দুই বান্ধবী ক্যাম্পাসে কুশাল খাইতে খাইতে হাঁটতাম (হাতে পলিথিনব্যাগ; ঐটাতে চোকলা আর ছিবড়া)। এক বন্ধু কইছিলো শুধু এই খাসলতের কারণে ভার্সিটির কুনো পুলা প্রপোজ করবোনা... তারে কুশালের লাঠি দিয়া দৌড়ানি দিসিলাম, মাগার তার কথা যে সত্য হইবো সেইটা কে জানতো
সেয় সেটাই আপু সবাই বাইরের রূপটাই দেখে আঁখের ডান্ডা হাতে কহান্ডারনী নুশেরা কিন্তু হৃদয়ে যে আঁখের ডান্ডা নয় ইক্ষুফুল সেটা কেউ বোঝে না
আসলে ঐগুলা দিয়া মারলে পোক্ত হইতো আর কী ঃ)
গেন্ডারী হইলো ইক্ষু মানে আখ ঃ)
পোস্টে একটা তথ্যগত ভুল আছে। গ্রুপটির নাম 'আকানু,' শুধু 'কানু' নয়।
ছবিসহ বিস্তারিত লিখে পোস্ট দিবেন। দেখি বাস্তবিক দুধের স্বাদ ভার্চুয়াল ঘোলে মিটে কিনা!
অই তুমি কানু গ্রুপ নিয়া বিভ্রান্তকর তথ্য দেও কেন
কানু গ্রুপের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় উন্মাদপ্রায় আসবাবের কথায় কেউ যেন ভুলবেন না
চিন্তা করবেন না আপু জনতা এই অপপ্রচারে কান দেবেনা; জনতা এই বিরোধীদলীয় ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে
আখকে আমরা 'কুইয়র' (নাকিসুরে বলতে হবে) বলি।
=============
আমরা এককথা বললে দশকথার সৃষ্টি হয়। 'আকানু' গ্রুপই গ্রহণযোগ্য; তবে জগতে শিষ্যের হাতে শিক্ষক মরার কাহিনি আছে; কানু আমাকে মেরে ফেলতে চায়। বন্ধুরা, আপনার অবগত থাকুন। নিশ্চয়, সকল কুচিন্তা বানচাল হবে।
=============
নুবু, 'আশবাফ' ডাকেন, হজম করি। তবে 'আসবাব' হজম হয় না, ওটা বাদ দিলে হয় না?
============
আমি মন্তব্য করলে বারবার এই লাইন আসে, "মন্তব্য'এর জায়গা ফাকা আছে। দয়া করে আবার প্রদান করুন।" কেমনে কী?
হুঁ, চাঁদপুর-কুমিল্লা-নোয়াখালীতে কুঁইয়র বলে।
আচ্ছা বাদ দিলাম। তবে কানু কভু হবে না আকানু।
নো ওরিজ মাইট, ব্যাকে গেলে আবার মন্তব্য ফিরে আসবে।
প্রলাপ বকতে থাকো তবে নড়বড়ের প্রলাপ পোস্টে যাইয়া বকলে ভালো হয়; আর প্রকাশ করুন বাটন প্রেস করার আগে Diseble rich-text বাটনে ক্লিক করে নিবা
হায় হায়, কালকে পোস্ট পড়ার সময় ছিলো না। শিরোনাম দেইখা আমি তো আরো পিকনিক বাতিল বইলা শুক্কুরবারে অন্য প্রগ্রাম রাখছি। এখন?
সব প্রগ্রাম বাত্তিল
মন্তব্য করুন