বন্ধু দিবস... :: বন্ধুগো... আমার...
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই / তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো / একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি / বন্ধু মোরা ক' জন
তবুও বন্ধু...... মন হলো না আপন’- কৃষ্ণকলি
বন্ধুত্বের আহ্বান... বন্ধুত্বের অবগাহন... বন্ধুত্বেই জীবন... বন্ধুত্বেই মরন... এত এত বন্ধুর ভীরেও পুরোনোরা হারায়... খুজে পাওয়ায় আত্মহারা সুমন হয়তে বলে ওঠে
হঠাৎ রাস্তায়, অফিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ, চমকে দিয়ে বলে
বন্ধু কি খবর বল?
কতোদিন দেখা হয় নি।
একাকীত্ব যখন আকরে ধরে নীরবতার মাঝে যখন ডুবে যাই... একটি শব্দ... বন্ধু... যেন নতুন করে আহবান জানায় কোলাহলের.... শক্তি জোগায় বাস্তবতার বিরুদ্ধে দূর্বার শক্তি নিয়ে অবতীর্ন হবার জন্য... তখন আর নিজেকে এককী মনে হয় না... সুখ-দু:খ-হাসি-কান্নার মাঝেই এ এক বোধের জন্ম লয়... বন্ধুগো... আমার... শুনতে কি পাও তুমি... ডাকছি তোমায়... এ বুকে
একা একা খুব একলা কালে / তুমি আমি মিলে আমরা হলে / জ্বলতে পারি পথের সুরে / সূর্যরাঙ্গা পরানপুরে। / ডাকছি তোমায় আপন সুরে / ধুলায় ধুলায় বেলা বয়ে যায়।"
বন্ধু গো আমার / আকাশের মেঘে উড়ালি পাখায় / উড়ে উড়ে ডাকছি তোমায় / ঝিরি ঝিরি বট পাতার ছায়ায় / বাউরি পাখি ডাকল তোমায় / বন্ধু এসো... / বন্ধু এসো গলায় গলায় / পথের পরাণ মিলাব তোমায় / বন্ধু গো আমার শুনতে কি পাও তুমি / ডাকছি তোমায় এ বুকে ... বন্ধুগো আমার...
আবার...
প্রকৃতির ভিন্নতায়... রোদ ঝড় বৃষ্টি বন্যা খড়ায়... বন্ধু তুমি আমার নির্ভরতায়... তুমি আমায় শক্তি যোগাও.. মনে হয়... তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল, / বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল! বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল!
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি, / তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!
মেঘের মধ্যে রোদ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস, / বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস!
গানের এই কথাগুলো... শিল্পীর সুরের মূর্ছনায় আরো বেশী জীবন্ত হয়ে ওঠে... কারন জীবনের পরতে পরতে বন্ধুত্বের ছোঁয়া... পরশ... মনে ভেতরে বন্ধুর জন্য গুছিয়ে রাখা অনেক কথাই যায়না বলা ... অনেক না বলা কথাই রয়ে যায় পরানের গহীনে... বলা হয়ে ওঠে না... আর হয়ে ওঠবেও না হয়তো... যে কথা গুলো গানের মাঝে ছড়িয়ে থাকে...
তুমি এলে মেঘ বৃষ্টি সবই মুল্যবান।
আমাদের কাঠের চেয়ার
যেদিকে শহর নেই, শ্রাবণের মেঘমল্লার
মাতাল নৌকার মতো ভেসে যায় ভবিষ্যৎহীন।
পৃথিবী পুরনো হয়
পৃথিবীর ছাইগাদা, ছন্নছাড়া দৃশ্যের বিভুঁয়ে
শতাব্দীর শোক-তাপ জ্বর-জালা ছুঁয়ে
রয়ে যাই আমরা নবীন।
কবিতা: পূর্ণেন্দু পত্রীর ...................
তোমাদের মাঝে কি কেউ আছে... বন্ধু আমার?
তোমাদের মাঝে কেউ কি আছে পথহারা?
তবে বন্ধু নৌকা ভেড়াও
মুছিয়ে দেবো দুঃখ সবার… ...
জেমস এর এই গানটাও বন্ধুদের জন্য....





নৌকা কই পাবো রিকশা নিয়া আসি
যদি কখনো মনে হয় নিজেকে খুব অসহায়
তুমি ডেকো বন্ধু আমায় সেই সময় ,
আমি আসব ফিরে যত দুরে থাকি
যদি তুমি ডাকো যে কাছে আমায় ।
চমৎকার
ইন্টারেস্টিং একটা মৌলিক ফ্রেন্ডশীপ মেসেইজ পাইলাম এক বন্ধুর ফেইসবুক ওয়ালে,
জট্টিল একটা কমেন্ট দিসেন বস।

আইজকা আমগো এইখানে বন্দু দিপস না
বন্ধু দিবসে সব বন্ধুকে শুভেচ্ছা।
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা..।
'ফ্রেন্ডশিপ ডে' বলে যে কিছু আছে এইখানে নাকি এর চল নাই!
কি পচাঁ এরা!! 
(
আর বন্ধু দিবসে আমারে "আম্রাবন্ধু" ব্লগেই ঢুক্তে দেয়া হইলো না! আমি চোরাপথে ব্লগে আসি! এমুন দিনও দেখতে হলো আমার!!
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল,এইটুকু সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়,
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে?
পিরথিবিতে বনধু বলে কিছু নেই বনধু বলে কিছু নেই
ঘটনা সইত্য
...
একদম খাঁটি কথা। বন্ধু বইলা আসলে কিছু নাই। সবকিছুই বোগাস।
ভাই কেমন আছেন এবং আপনের বউ-বাচ্চা কেমন আছে একটু জানায়েন তো...
বন্ধু দিবসে আমার তো নেট ই ছিলো না, পিসি ছিলো না, আর এরা পোষ্ট দিয়া আড্ডা দেয়, কেমন বন্ধু!
মন্তব্য করুন