টেস্ট পোস্ট
এখনো ভোর হয় / শিশির ঝড়ায় রাত্রি / পাখিরা গায় গান / দিন শেষে রাত আসে
কিন্তু আমার আর গ্রামে যাওয়া হয় না। অনেকগুলো হাতের মাঝে অন্যতম হাত হলো অজুহাত। যে কোন কারনে পই পই করে আমরা এই হাতের সদ্বব্যবহার করি... করতে হয়। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে নগ্ন পায়ে হাটা হয় না... নগ্ন পায়ে আমার প্রভাত ফেরী করা হয় না। সারা রাত জেগে শহীদ মিনারকে সাজানো হয় না। যান্ত্রিকতায় বাসবাসে যন্ত্র হয়ে যাওয়ায় যন্ত্রের যত দোষ। আমি সুফি মানুষ... বাইতুল মোকাররমের খতিব। আমার কোন দোষ নাই।
নগর জীবনের পারিপার্শিকতায় সময়ের সাথে সাথে মুছে গেছে সেই দিন গুলো, ক্ষণ গুলো। প্রতিদিন কত খেলায় মেতে উঠি... দিন শেষে, মাস শেষে হিসাবের বৃক্ষের বৃদ্ধি দেখি। মেলাতে পারিনা কোন ভাবেই। এখন আর বুকের ভেতরটা চিন চিন করে না। হয়তো ইউজড টু... নয়তো মায়ার জাল ছিন্ন করে ফেলেছি। কত কিই বা হতে পারে। রাত ভোর হয় আরেকটি যান্ত্রিক দিনের সুত্রপাত





http://banglasong.evergreenbangla.com/index.php?action=artist&id=73
http://banglasong.evergreenbangla.com/index.php?action=album&id=181
মন্তব্য করুন