ইউজার লগইন

টেস্ট

কলরব হচ্ছে না কোথাও,
পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ!
এই সময় আমি থাকবো ভালো?
.............................ঢঙ!!

#

সময় গড়িয়ে যায়... বেলা ফুরায়... সন্ধ্যা নামে... ক্যান জানি সময়টারে লাইনে আনা যাচ্ছে না ... পুরাই বিলা হইয়া আছে... পুরা সরকারি আর বিরোধী দলীয় অবস্থা। চাওয়া পাওয়ার দ্বৈরথ।... শোকার্ত মুখ গুলো বার বার সামনে আসে ... অক্ষমতায় বিরক্ত।... প্রিয় বন্ধুদের বিষাদ মুখগুলো ... বুকটা হুহু করে ওঠে...

০১৮১৯..... বন্ধু.. ... .... ? কান্নার ঝড়... হতবিহ্বল আমি... শব্দ হাৎড়াই... নাই.. নাই.. কোন শব্দই বিয়োগান্ত জীবনের সান্ত্বনা হয় না।? টেলপে ভাসে বিদায়ের সুর... করুন বিউগল... ভেতরটা মোচ্‌ড়ায়...

অনেক ভারি হয়ে ওঠে বাতাস বিহীন নি:সার দেহ... যান্ত্রিকতার ঘুণে ধরা আমরা রঙিন খোলসে আবৃত থাকি সারাটা সময়। তারপরেও... ফিরে যাই ... ফিরতে হয় মাটির কাছে... মাটির টানে... সোঁদা গন্ধ... লোবানের ঘ্রাণ ঢেকে যায়... ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে... পৃথিবীর ইন্দ্রিয়গ্রাহ্য সকল অনুভূতির জলাঞ্জলি... সমর্পণে? হয়তো.. হয়তো নয়..

#

আমার এই মুহূর্তে স্টেইনেলস স্টিলের হৃৎপিণ্ড চাই... যেখানে ফিল্টারিং হবে দুষনের... ভাঙবে না... ক্ষয় হবে না... সকল জটিলতার ঊর্ধ্বে রাখবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া..

হাসি মাখা মুখের নিশ্চয়তায় জীবন বীমার কি কোন অবদান রাখার সুযোগ নেই? অনিশ্চিত জীবন ব্যবস্থায় কে দেবে এই নিশ্চয়তাটুকু? Sad Sad Sad

#

তবুও জীবন যাচ্ছে কেটে... জীবনের নিয়মে... নিয়মে..

জীবনের গতীময়তায় চলছে... চলবে... থেমে থাকবেনা পরবর্তী মূহুর্তগুলো.. একটা নির্দিষ্ট সময় শেষে ... হাসি কান্নার ঊর্ধ্বে... স্মৃতি থাকবে আবছা থেকে আবছাতর হয়ে... মিলিয়ে যাবে ... মাটির ঘড়ে রেখে আসতে যাওয়া মানুষগুলো যেভাবে দূরে মিলায়..

জায়নামাযের জমিনে বসে আর্জি জানাই আল্লাহকে ... গন্তব্য জানাই আছে... ফিরতেই হবে তোমার কাছে... গেরুয়া মাটির দেহ মিশে যাওয়ার আগ পর্যন্ত ... আমাদের কষ্টহীন রেখো...
আর তো পারিছনা!!!

কবিতার এর জন্য কৃতজ্ঞতা ::[link|http://www.somewhereinblog.net/blog/abubarkatblog/28824673| েজবীন]

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ