আজ মা দিবস হোক রাসেলের মা'য়ের... হোক ঋক'ঋতএর মায়ের
ঋহান কে যখন তার মা জিজ্ঞেস করে ... "বাবা... কাকে তুমি বেশী ভালোবাসো?" ঋহান উত্তর দেয় "বাবাকে" নাজ হয়তো এমনি রাগ করে বলে "তুই আমার কাছে আর আসবি না"। দশ মাস পেটে ধরে ... এত কষ্টের শেষে ছেলের এই উত্তর? যা ফুট!!! আচ্ছা ঋহানের মায়ের মনে কি একটু চিনচিন করে? হয়তো... হয়তো না। তবে তার পুরাটাই ঘিরে আছে ঋহানের জন্য... ভালোবাসায়... চিন্তায়... চেতনায়... সুখে... দু:খে... সব সময়ে। এ ভালোবাসা... একজন মায়ের ভালোবাসা... সন্তানের জন্য ভালোবাসা...
আজ মা দিবস। সারা বিশ্বের মানুষ (যারা অফিসিয়ালী মা দিবসে মা কে স্মরণ করে) বিভিন্ন ভাবে দিবসটি পালন করছে। বাংলাদেশেও এর ছোঁয়া লাগছে... ফেসবুকে আজ স্টেটাসে হিরিক পরে গেছে। বিষয়টা আমার কাছে নেগেটিভ কিছু লাগে না... আমরা সব দিনই মাকে ভালোবাসি... একদিন না হয় একটু উৎসব কইরা ভালোবাসলাম... তাতে কি আসে যায়
তবে আজকে সবচাইতে ভালো সংবাদটা পাবে রাসেল আর শুভ'র মা। চার ব্লগারদের মাঝে ওদের দুজনের আজ জামিন হইছে। ওদের মা'দের কাছে আজ আসলেই একটা আনন্দের দিন। আনিন্দিত হোক রাসেলের মা... আনন্দিত হোক শুভর মা... এই আনন্দিত চেহারাটায় কি যে সুখ... সেটা মায়ের সন্তানরাই ভালই জানে।
আরেকজনের আনন্দের খবর অবশ্য কেউ রাখবে না... আর সে হলো ঋকের মা। ঋক/ঋত যখন তার বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত... শেষ সামালটা ঋক/ঋতদের মাকেই দিতে হইছে। ঋক/ঋতরা যখন তার বাবাকে পাওয়ার আনন্দে বিভোর হবে... সেটা দেখবে তাদের মা... সন্তানের আনন্দিত মুখটা মা'য়ের কাছে যে কি... সেটা মা-রা ছাড়া আর কেউ বুঝবে না... ঋক/ঋত এবং তার মায়ের জন্য আজ একটি বিশেষ অর্থবহ দিন।
আজকের সবচাইতে টাচি ছবিটা এড করলাম। 

এটা ইরাকী একটি এতিমখানার ছবি। বাচ্চাটি তার মা-কে কখনও দেখেনি তো তাই মায়ের ছবি একে তার বুকেই মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে।
সবাইকে মা দিবসের শুভেচ্ছা।





অসাধারণ একটা দিনে চমত্কার একটা খবর দিলেন ভাই। ধইন্যা।
পৃথিবীর সকল মায়ের জন্য অফুরান ভালোবাসা। <3
আজকের দিনে এই খবরটা অনেক বড় একটা সুখবর।
ভাল থাকুক ঋহান, ঋকরা। ভাল থাকুক সব মা, তাদের সন্তানদের নিয়ে
আমার মত যেন কাউকে মা-হারা বড় হতে না হয়...
রাসেল বাসায়, এটাই আজকের সবচেয়ে ভাল খবর
রাসেল বাসায়, এটাই আজকের সবচেয়ে ভাল খবর
ছবিটা দেখে বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো।।
খুব খুশির খবর।
ছবির তথ্যটা ভুল।
মূল ছবিটা এখানে।
This little girl is my cousin and she actually fell asleep on the asphalt just outside my house. She must have played for some time and just lied to rest and fell asleep. im used a chair to stand on in order to take this shot. There is no orphanage involved and no tragic story behind this. i took this opportunity to be creative.
It is a style of photography
ভাল লাগলো লেখা।
মেঘের খুব মন খারাপ, মা দিবস আছে বাবা দিবস আছে আর বাচচা দিবস নাই
(
হা হা হা ......... ঠিক ঠিক বাচ্চা দিবসও থাকা উচিত.......... মেঘের জন্য অনেক আদর।
মন্তব্য করুন