শেষ পোস্ট :)
পহেলা বৈশাখে একটি ই-পুস্তক প্রকাশিত হবে 'আমরা বন্ধু' থেকে।
বিষয়: 'স্মৃতির পহেলা বৈশাখ' যেই বিষয়ে লোকেনদা আপনাদের বেশ কয়েক বার অবগত করেছেন।
আজ লেখা পাঠানোর শেষ দিন... লোকেনদা ইলেক্ট্রিসিটির জটিলতায় কম্পুউটারে বসার সুযোগ পাচ্ছেন্না। তাই মনে করিয়ে দেয়ার জন্য পোস্ট দিলাম।
লেখা জমা দেওয়ার সবশেষ তারিখ আজ। কাল সকালেই লোকেনদা তার মেইল বক্স খুলবেন। হাতে সময় একদমই কম। এখনই লিখতে বসুন। নইলে পস্তাবেন। 
লেখা শেষ হলে পাঠিয়ে দিন pustok@amrabondhu.com এই ঠিকানায়। লেখার সঙ্গে ছবি থাকলে তাও পাঠিয়ে দিন। আবার কেউ ইচ্ছে করলে শুধু ছবিও দিতে পারেন। বর্ষবরণের ছবি। যারা প্রবাসে আছেন, তারা প্রবাসে বর্ষবরণের আনন্দ অভিজ্ঞতার কথা লিখতে পারেন।
ইতিমধ্যে নজরুল ভাই নাকি প্রচ্ছদ শেষ করে ফেলেছেন
... তারাতারি করেন...
কেউ চাইলে আমকেও সরাসরি পাঠাতে পারেন। আমি লোকেনদাকে পৌছিয়ে দেব।





আমি আজকে দিমু লেখা, না দিলে আমার "আড্ডাবাজ' নামটা চেঞ্জ কইরা "পঁচা কাঠাল" কইরা দিয়েন
তাতে লাভ কি হপে?
আপ্নের কাঠাল সত্যি সত্যি পচপে না
আপনার লেখা পেয়েছি। ধন্যবাদ আপনাকে
আমি লেখা দিয়া দিছি... লেখাটা তেমন ভালো হয় নাই। ছাপাইবো কী না কে জানে? যাক, তবু তো দিছি। অংশগ্রহণটাই বড় কথা
ধন্যবাদ আপনাকে
অংশগ্রহণটাই বড় কথা
হ
তড়িঘরি করে একটা লেখা দিলাম, প্রাপ্তি স্বীকারে বাঁধিত করবেন।
বানানগুলো দেখে দিবেন প্লীজ
প্রাপ্তি স্বীকার করলাম। বানান দেখে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে
দিয়া দিছি শেষ পর্যন্ত
ই বুক সফল হোক সুন্দর হোক - এই প্রত্যাশা করি
এই সুন্দরে আপনিও অংশীদার হতে পারেন। এখনো সময় আছে কিন্তু
পোস্টের শিরোনাম দেইখা ভাবছিলাম লিখ্যা দিমু "খুদাপেজ"
আর আমি "প্রসঙ্গ টুটুলের বিদায় - মডারেশনে স্বচ্ছতা চাই" নামে পোস্ট লেখার কথা ভাবছিলাম।
টুটুল আপনাকে অনেক ধন্যবাদ।
যারা লেখা জমা দিয়েছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ৯ তারিখ সকাল ১১টা পর্যন্ত লেখা জমা দেওয়া যাবে। এরপর আর কোনো লেখা নেওয়া হবে না।
দিছি গতকালকেই।
মডারেটরের ব্লগে হাসা ঠিক হবেনা তাই আপনার ব্লগে হাইসা গেলাম
; কানুগ্রুপের কাছে আবার ধরা খাইলেন
আমি আবার কি করলাম
ঐ, ধরা টাইপ কিছু একটা খাইয়ালছেন আরকি....বিদায়...
মন্তব্য করুন