ইউজার লগইন
ব্লগ
বাস রে বাস!!
অফিস থেকে যখন গাড়ি পাইনি, বাসই ছিলো ভরসা। বাসে যাতায়াত করার কথা শুনে একবন্ধু বলেছিল, “আহা, এবার দেখবা কতো ধাক্কাধাক্কিতে ওস্তাদ আর ঝগড়াটি তুমি”। আসলেই একেকদিন একেক কান্ড দেখতাম, ধাক্কা দিয়া বাসে ওঠা আগে সিটে বসা নিয়া। সবাই নিরুপায়, আর সবারই অফিস যাবার তাড়া থাকে, আরামে যাবার ইচ্ছে থাকে। বাসে ঝগড়াতে যোগ না দিলেও মজা করে সেইসব দেখাতেই আমার বিমলান্দ।
এখন ঢাকার বাসে মেয়েদের জন্যে ৯টা সিট বরাদ্দ করেছে সরকার। যদিও পাবলিক বাসে দেখিনি এটা, কিন্তু টিকিট কাটা বাসগুলোতে ডানদিকের ৯টা সিট মেয়েদের জন্যে রাখা হয়। বাসের গায়ে ডান পাশে লেখা থাকে “মহিলা, শিশু ও প্রতিবন্ধিদের জন্যে বরাদ্দকৃত”। এই বরাদ্দকৃত সিটের ব্যাপারে অনেকেই ওয়াকিবহাল এখন, তবু হরহামেশাই ঝামেলা বেধেঁ যায়।
লুকানো সংকট
ইয়াহু মেইলের সিনিয়র ডিরেক্টর (প্রডাক্ট ম্যানেজমেন্ট) ডেভিড ম্যাকডুয়েল সেদিন বলছিলো, ভাই আমরা কিছু চরম চরম ফিচার লাগিয়েছি আমাদের আপগ্রেড ভার্সনে। এতে তাড়াতাড়ি মেইল করতে পারবেন, আনলিমিটেড স্পেস পাবেন, আরো সহজে আপনার এ্যকাউন্ট ইউজ করতে পারবেন; অনেক কিছু করতে পারবেন।
আমি মুখটা অন্যদিক ঘুরিয়ে রাখলাম। কি পেইন! আমি কি চেয়েছি কোনো বাড়তি সুবিধা? শুধু যে সিস্টেমটায় আমি স্বচ্ছন্দ্য, সেটা বানচাল না হলেই হলো। কিন্তু ডেভিড একটা নচ্ছার। বীমা কোম্পানীর লোকগুলোর মতো পিছে লেগে থাকে। যদিও আমাদের দেশে বীমা কোম্পানীর চেয়ে বেশি দৌরাত্ম্য এমএলএম কোম্পানীর লোকদের। আসলে আমরা তো সবসময় পশ্চিম থেকে পঞ্চাশ বছর পিছিয়ে থাকি, তাই ওদের পঞ্চাশ বছর আগেকার পুরোনো আমের আঁটি নিয়ে বসে আছি এখনো।
টুপুর-টাপুর বৃষ্টি ঝরে রঙ্গন ঝোপের পরে
১.
সেদিন তানবীরা'পু বলেছে, মানুষ মানুষকে ভালবাসবে এতে চেতার কি আছে? আইনটা চালু হওয়ার পর থেকে মেসবাহ ভাই সেটার পূর্ণ সদ্ব্যবহার করতেসে। কাজটায় আমার পূর্ণ সমর্থনও আছে। কারণ আমি লীনা আপুর সঙ্গে একমত। ভালোবাসা পবিত্র জিনিস।
২.
কবে যেন একটা মহল্লায় গিয়েছিলাম। সেটা একটা গাছ-গাছালিতে ভরা পাখির কিচিরমিচিরে মুখরিত মহল্লা। সেই সন্ধ্যায় একটা ঝুম বৃষ্টি হয়ে যাওয়ার পর মহল্লায় কেউ ছিলো না। আমি একা একা বসেছিলাম এক কাপ চা হাতে।
তখন যে রকম স্নিগ্ধ নীরব একটা অনুভূতি মনকে আচ্ছন্ন করে ফেলেছিলো, তেমন সবসময় করে না। যেন একটা জমাট বরফের টুকরা আস্তে আস্তে গলে পানি হয়ে যাচ্ছে। আমি খুব নিবিড়ভাবে নিজের সঙ্গে বসে বসে সময় কাটালাম। মানুষ তার জীবনে কয়টা সন্ধ্যা নিজের সঙ্গে কাটাতে পারে?
৩.
অচিন্তন অনুভূতি
এক ধোঁয়াশা সকাল
এক মুঠো রোধ
জলকণার রাশি বয়ে চলেছে নদীর কুল ধরে
এরই মাঝে আছড়ে পড়ছে গাঙচিল
বিচিত্র মানুষের এই জীবন প্রকৃতির লীলাখেলা
কখনও ভেসে যায়ে আপন আনন্দে
কখনও বা কারও জোর করা কিছু পদক্ষেপ
তবুও মানুষ চলছে তার জীবনের অববাহিকায়ে
কিন্তু মাঝে মাঝে কিছু স্মৃতি কালক্ষেপণ চালাচ্ছে জীবনের এই ধারাতে
নষ্ট করতে চাচ্ছে প্রশান্তির ছায়াকে
কিন্তু সে কি তা আসলেই করতে পারছে?
না মরিচিকার মত দুমড়ে মুচড়ে পড়ছে জীবনের অন্ধকার কুটরিতে?
মাঝে মাঝে সুখের অবসন্নতায়ে মানুষের একি মাখমাখি...!
তার মাঝে কি দুঃখ গুলো তাকে মলিন পরশ বুলাতে চাচ্ছে?
মানুষ কি ভুলে যাচ্ছে জীবনটাকে?
রোবটের তৈরি ইঞ্জিনকে বেছে নিচ্ছে?
না, একটি শুভ্র সকালের প্রতীক্ষায়ে তীর্থের কাকের মত নুড়ি কুরচ্ছে?
সেই সুন্দর সকাল যা মানুষকে এনেদিবে অনাবিল প্রশান্তি
একগুচ্ছ মেঘ আর কিছু শিশির যুক্ত ঘাসের মুক্ত ছড়ান আবেশ
আমরা যাদের মৃত্যুকে মহীয়ান করতে চাই , আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে যাদের আহার্য হরণ করি
জোনাথন সুইফটের ক্ষুদ্র ঋণ প্রকল্প ডাবলিন উপকণ্ঠে শুরু হওয়ার প্রায় তিন শতাব্দী পরে জুতা আবিস্কারের মতো মুহাম্মদ ইউনুস আবিস্কার করলেন গ্রামীণ ক্ষুদ্র ঋণ প্রকল্প, প্রায় তিন শতাব্দী প্রাচীন এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মৌলিক কাঠামোতে কোনো পরিবর্তন আসে নি। সাপ্তাহিক ঋণ পরিশোধ ব্যবস্থা, কোনো রকম বন্ধক ছাড়া ঋণ প্রদান এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও ঋণের কিস্তি উত্তোলনের পন্থাটা পরিবর্তিত হয় নি।
বেত ফল
অনুজ রতন তোমাকে মনে পড়িয়ে দিলো। ভাবছো কোন রতন? না তোমরা দুজন দুজনকে জানোনা। ওর তোমার নামটিও জানা নেই। জানলেই বা কি। তোমায় আমি যে নামে ডাকি। সেই নামেতো কেউ তোমাকে জানেনা। মনে করে দেখো তোমার সংগে যেদিন পরিচয়, সেদিন থেকেই কিন্তু আমি তোমাকে আমার দেয়া নামে জানি। সবার নামে তোমাকে ডাকা হয়নি। একটিবারের জন্যও নয়। তুমি হারিয়ে যাওয়ার আগের দিকে আমি ঐ নামে ডাকতে চাইতাম। কিন্তু তুমি মুখ চেপে ধরতে। বলতে- না তোমার মুখে আমি শুধু তোমার দেয়া ডাকই শুনবো। কি আর করা ডাকা হলোনা। তোমার বারণ শুনে মনে বা বিড়বিড় করেও পড়িনি একটিবারের জন্য।
আজ মেঘলীনা মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন !

মেঘলীনা মেঘলীনা
মেঘের দেশের কন্যা
এক বছরের মেঘ আমার
ছড়ায় খুশীর বন্যা।
উড়ুউড়ু মেঘের সাথে
মেঘলীনার খেলা
মেঘের ফেনা গায়ে মেখে
কাটে সারা বেলা।
মেঘের গায়ে আঁকে ছবি
কী তার রং আর তুলি
মাঝে মাঝে তাই যে দেখি
রঙিন মেঘগুলি।
মেঘলীনা মেঘলীনা
মেঘবতী কন্যা
সবার ভালবাসা পেয়ে
মায়াবতী ধন্যা।
আজ মাধূর্য্যর প্রথম জ়ন্মদিন, দেখতে দেখতে আমার মেয়েটার এক বছর হয়ে গেল। সবাই ওকে অনেক অনেক দোয়া করবেন যেন সে খুব ভাল একজন মানুষ হতে পারে।
শাড়ি
শহরের সুন্দরতম ছাদে সকাল, দুপুর, রাত তিন বেলাতেই আড্ডার ঝড় তুলতাম। কখনো দলে-বলে, আবার কখনো একা। সাধারনত ভর দুপুরেই নিজের সংগে আড্ডাটা জমতে ভাল। নিঝুম ছাদে নি:সংগ আমি। নি:সংগ বলাটা ঠিক হচ্ছে কিনা, এ নিয়ে তর্ক হতে পারে। কারন ঐ সময়টাতে দোপাটির বুকে বসা প্রজাপতি, ফাকা চেয়ারে অবকাশে থাকা কাক, ছাদের উপর এসে থেমে যাওয়া মেঘের সংগে কথোপকথোন তো হতোই। আর কথা হতো শাড়ির সংগে। একেকদিন একেক রংয়ের শাড়ি হতো আমার সংগি। ছাদের দক্ষিন দিকটায় বসতাম আমি। কার্নিশ ছুয়ে থাকা মহুয়ার ডাল। তারপর একচিলতে সবুজ উঠোন। তার পাশেই আরেকটি ছয়তলা দালান। ঐ ছয়তলা দালানের একমাত্র তিন তলা থেকেই একটা ঝুল বারান্দা বেরিয়েছে। সেই বারান্দায় কাউকে এসে দাড়াতে দেখিনি কখনো। বারান্দায় অন্য কোন কাপড়ও শুকোতে দেখা যায়নি। কেবল প্রতিদিন একটা করে শাড়ি নেমে আসতো বারান্দার রেলিঙ থেকে।
শাড়ি
শহরের সুন্দরতম ছাদে সকাল, দুপুর, রাত তিন বেলাতেই আড্ডার ঝড় তুলতাম। কখনো দলে-বলে, আবার কখনো একা। সাধারনত ভর দুপুরেই নিজের সংগে আড্ডাটা জমতে ভাল। নিঝুম ছাদে নি:সংগ আমি। নি:সংগ বলাটা ঠিক হচ্ছে কিনা, এ নিয়ে তর্ক হতে পারে। কারন ঐ সময়টাতে দোপাটির বুকে বসা প্রজাপতি, ফাকা চেয়ারে অবকাশে থাকা কাক, ছাদের উপর এসে থেমে যাওয়া মেঘের সংগে কথোপকথোন তো হতোই। আর কথা হতো শাড়ির সংগে। একেকদিন একেক রংয়ের শাড়ি হতো আমার সংগি। ছাদের দক্ষিন দিকটায় বসতাম আমি। কার্নিশ ছুয়ে থাকা মহুয়ার ডাল। তারপর একচিলতে সবুজ উঠোন। তার পাশেই আরেকটি ছয়তলা দালান। ঐ ছয়তলা দালানের একমাত্র তিন তলা থেকেই একটা ঝুল বারান্দা বেরিয়েছে। সেই বারান্দায় কাউকে এসে দাড়াতে দেখিনি কখনো। বারান্দায় অন্য কোন কাপড়ও শুকোতে দেখা যায়নি। কেবল প্রতিদিন একটা করে শাড়ি নেমে আসতো বারান্দার রেলিঙ থেকে।
অসহ্য শূন্যতা!
আজ-কাল প্রায়ই এমন হয়। মনের মাঝে অদ্ভুত এক শূন্যতা কাজ করে। কেন এমন হয় জানিনা। সবই ঠিক আছে, সবাই ভালো আছে, তাও মাঝে মাঝে সব কিছু-ই যেন অর্থহীন মনেহয়। আসলে ইদানিং আমি দিনগুলোকে যেমন করে চাই, তেমন করে একটা দিনও পাইনা। প্রতিটা দিন আমার ইচ্ছা গুলো অপূর্নই রয়ে যায়। মীর এর একটা লেখাতে সেদিন পড়েছিলাম,
মানুষের ভেতর নিজের প্রয়োজনীয়তা তৈরী করতে হবে।
সেখানে বলেছিলাম, "এটাই মনে হয় করতে পারি না আমি"। আসলেই, এটাই করতে পারিনা আমি। সেজন্যই আমার জীবনের দিনগুলো আমার মত করে যাচ্ছে না একদিনও। এমন করতে করতে আজ-কাল আমার ইচ্ছা গুলো প্রকাশ করার ইচ্ছাও হয়না আর।
আজতো অন্য জায়গায় চলে এসেছি ভাইয়া... কাল না হয় ফোন করবেন...
মার্চ মাসের মাঝামাঝি সময়ের ঘটনা। কোনো এক শুক্রবার। বিকালের দিকে ছবির হাটে গেলাম। তারপর বন্ধুরা মিলে ম্যালা সময় ধরে আড্ডা দিলাম। চা- পিঁয়াজু- মাশরুম- বিড়ি এই সব খেলাম। রাত দশটার দিকে আমাদের আড্ডা শেষ হল্। যে যার মত বাসায় ফেরার জন্য বেরিয়ে পড়লাম। ছবির হাটের সামনে মেইন রোডে আমার মোটর সাইকেল রাখা। বরাবরই সেখানে রাখি।
তো, মোটর সাইকেল স্টার্ট করতে যেয়ে দেখলাম- চাবি লাগানোর যায়গাতে একটা ছোট কাগজ ভাঁজ করে রাখা আছে। কাগজটা হাতে নিয়ে খুললাম। তাতে দুটো লাইন লেখা আছে। একটা নাম আর একটা মোবাইল নং। নামটা সুন্দর। হাতের লেখাও মুন্দর। কাগজটা হাতে নিয়ে কয়েক মিনিট ভাবলাম- ছোঁয়া নামের কাউকে কি আমি চিনি !
একটা বিড়ি টানা পর্যন্ত ভাবলাম।
তারপর আল্লার নাম নিয়ে কাগজের ফোন নাম্বারটিতে কল করলাম।
জিভে জল..............
নীল- হলুদ ছাপার বাক্সটা রিক্সা থেকে নামলো মাত্র। চারকোনা বাক্স লাল প্লাষ্টিকের ফিতায় বাধা। বাক্স দুলে দুলে এগিয়ে যায়। রমনীয় তিন আঙূলে ঝুলছে বাক্স। সঙ্গীর মুঠো থেকে ঝুলছে ক্যালেন্ডার আনারস। দুজনেই ইতি-উতি চেয়ে হাটছে। গন্তব্য পরিচিত নয়। ডানে গিয়ে আবার ফিরে আসে বামে। তাদের পিছু নিয়েছে যে তিন হাফ প্যান্ট, তারা বেশ উসখুশ। রমনীয় হাতের বাক্সটাতেই যেনো তাদের মন বন্দি। নিরাপদ দুরত্ব রেখেই অবস্থান। কিন্তু বেচারা বাক্স আর ক্যালেন্ডার আনারসের যে ঠিকানা জানা নেই। নতুন এই আগন্তকদের কাছে এগিয়ে যায় এক হাফ প্যান্ট। বাক্সের গা ঘেষে দাড়িয়ে -ইশারায় জানতে চায় কোথায়, কাকে?
২০৭১ - এ ব্লগ স্টোরি (২২)
একসময় আমাদের দেশে অনেক ধরণের কাব্য-সাহিত্যের ছড়াছড়ি ছিলো। এখন যা সাধারণত উর্বুদ্ধিজীবিদের ঝুলিতে পাওয়া যায়। ইলিশ আহমেদ একজন উদীয়মান উর্বুদ্ধিজীবিও বটে। আমার সাথে মূলত যোগাযোগ ছিল আন্ডারগ্রাউন্ড লিটারেওয়ার কেন্দ্রিক। প্রাগৈতিহাসিক সাহিত্যিকদের স্টাইল মৌলিকভাবে অনুকরণ করার লিটারেওয়ার তৈরীর নামে আসলে যে মেধাস্বত্ব চুরি হচ্ছে এ বিষয়ে এক ক্যাম্পেইনে তার সাথে পরিচয় ঘটে। এরপর থেকে বকশলামের নানাবিধ প্রচারণায় আমাকে গোপনীয়ভাবে প্রলুব্ধ করে। মাঝে মাঝে আমিও নিউরনাল মেসেজ বিতরণ করি। শাকরি থেকে নেমে আমাকে দেখে সে যেন আকাশের চাঁদ হাতে পেলো। বললো, আমিও আশা করেছিলাম আপনি হয়তো ইঙ্গিতটা ধরতে পারবেন!
ফুলে গন্ধ নেই...... এ তো ভাবতেও পারি না
অবশেষে পেয়ে গেলাম আমরা ফুল বিক্রির স্বীকৃতি। যদিও একটু দেরীতে পেলাম। তবে বেশ ঘটা করেই হলো সে আয়োজন। আমরা এখন সার্টিফায়েড ফুলওয়ালা।

একদিন ফুল বিক্রি করলাম বলে আমাদের নিয়ে কি বিশাল ব্যাপার-স্যাপার!!!

আসলে কি এত আয়োজনের দরকার ছিল?
একরত্তি ছেলেটার জন্য মন খারাপ
২৩ বছরের আলেক্জান্ডার সুপারট্রাম্পের জন্য মনটা খারাপ লাগছে। অসাধারণ একটা ছেলে ছিলো। গ্রাজুয়েশন শেষ করে বেরিয়ে পড়েছিলো পৃথিবীর পথে। নিজের উপার্জিত প্রায় ২৪ হাজার ইউএস ডলার দান করে দিয়েছিলো অক্সফামে।
সেই ছেলেটাকে পছন্দ হয়ে গিয়েছিলো। মুভিটা (ইনটু দ্য ওয়াইল্ড) অনেকে হয়তো বান্ধবীকে নিয়ে কম্বলের নিচে শুয়ে শুয়ে দেখতে খুব একটা পছন্দ করবে না। কিন্তু আমি নিশ্চিত, বন্ধু-বান্ধব নিয়ে একটা সেইরকম পরিবেশে এই মুভিটা শেষ করে বেশ কিছুক্ষণ হতবাক হয়ে বসে থাকা যায়। এ প্রসঙ্গে নাম নাই'কে কি একটা ধন্যবাদ দেবো? কেননা দুই ঘন্টা ২৮ মিনিটের মুভিটা একবার অর্ধেক দেখে, কেন যেন রেখে দিয়েছিলাম। অন্যান্য মুভি দেখছিলাম, কিন্তু ওটা শেষ করছিলাম না। সে একদিন তাগাদা দিলো!