অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন জন অতিথি অনলাইন

আজাইরা পেন পেন ( কেউ পইড়া বিরক্ত হইলে দোষ নাই )

সপ্তায় দুই দিন কামলা মারি শুক্র আর শনি। বাকী পাঁচ দিন আল্লাহ পাকের রহমতে খাই আর ঘুমাই । কোনো চিন্তার ধারে কাছে নাই । ঋন করতে করতে নিজেরে বন্ধক রাখার লোক খুজতেছি । শালার এমন এক কপাল নিয়ে দুনিয়াতে আসছি, একটা ইংলিশ মেয়ের কাছেও নিজেরে গছাইতে পারলাম নাহ।

অসম্পুর্ণ

তুমি এসেছিলে সঙ্গী হয়ে
আমার দেয়ালবন্দী অন্ধকারে।
ছুঁয়ে ছিলাম তোমায়
মাঝ রাত্রির একাকিত্বে ।

তোমার প্রতিটি অঙ্গে ছিলো
আমার অবাধ বিচরণ।
অক্ষরগুলো আজো চিৎকার করে
প্রমান দেয় আমার গভীরতম স্পর্শের।

তুমি এসেছিলে বৃষ্টি হয়ে
আমার উত্তপ্ত শরীর উন্মুখ ছিলো
তুমি ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়েছিলো আমাতে।
জুড়িয়ে ছিলাম শরীর, মজে ছিলাম তোমাতে।
(অসম্পুর্ণ একটি উপাখ্যান-ফেসবুক নোট থেকে পরিমার্জিত)

পথ চলা হলো শুরু.....................

কয়েকদিন আগেই প্রবেশনাম্বার পাইছি..............। আইতাছি যাইতাছি পরিচিতজনদের দেখা পাচ্ছি যত ভাল লাগতাছে তত। ভার্চুয়াল জগতের প্রতি প্রচন্ড একটা মোহছিল................

চিন্তিত-চিত্তে প্রবেশ করিলাম...

দারোয়ান ট্রেনিং-এর ক্লাস-এ একটা রাশিয়ান পোলা আছে ভাবতাম! আইজ শুনি হ্যায় রাশিয়ান নাহ- লিথুনিয়ান! আইয়া জিগাইতেছে- আমার ধরে পিএস্পি-র কুনো গেম আছে নি! কইলাম আমার এক্কান আদি যুগের পিএস-২ আছে আর সেইটাতে আমি শুদু একটা গেম-ই খেলি- প্রো এভোলিউশান সকার! আসলে আমার পিএস-২-ও নাই! কিছুই নাই কইলে ক্যামুন শুনায় তাই কইলাম আরকি!

আমিও বন্ধু হতে এসে পরলাম

এই ব্লগের অ্যাড্রেস পাওয়ার পরই (১৩ই ডিসেম্বর) এখানে আসার জন্য মেইল করলাম আর রিপ্লাই পেলাম আজ :-O
অ্যাকাউন্ট পেতে সময়টা একটু বেশি লেগে গেল না? এই ব্যাপারটার দিকে একটু দৃষ্টি দিতে ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

যাই হোক এখানে এসে দেখি অনেকেই আমারে রেখে আগেই চলে আসছে X( কিন্তু আমিও ছারার বান্দা নয় তাই পিছ পিছ চলে আসলাম :>

সেই যে আমার নানা রংয়ের দিনগুলি..

কয়েক দিন থেকে একটা ঘটনা খুব মনে পড়ছে। এরকমই ঘন কুয়াশা ছিল তখন। সেসময় আমি কলেজে পড়ি, সম্ভবত ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মাত্র। আমি খুব সকালে বের হয়েছি বাসা থেকে, বাস স্টপেজে যেতেই একটা বাস এসে থামলো, বাসের বেশীর ভাগ সীট ফাঁকা। ক্যন্টনমেন্টে এরকম দৃশ্য খুব কম দেখা যেত তখন, কারন একটা বাসের পর আরেকটা বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হতো, তাই ভীড়ও হতো অনেক বেশী। ফাঁকা বাসে রানীর হালে

বাংলা গ্যালারী ডট কম ... যেখানে আর্কাইভ করা আছে মুক্তিযুদ্ধের অসংখ্য ছবি

[ যদিও নীতিমালা এখনো সম্পূর্ণ নয় তথাপিও এই পোস্ট হয়তো কপি পেস্ট এর আওতায় পরবে। হয়তো কোন সাইটের বিজ্ঞাপনের আওতায় পরবে। তারপরেও দিচ্ছি। কারণ এখানে সংরক্ষিত আছে আমাদের জাতীয় জীবনের সবচাইতে বড় অর্জন স্বাধীনতা এবং সেই স্বাধীনতা অর্জনের পথে সংঘটিত মুক্তিযুদ্ধের অসংখ্য ছবি। প্রিয় মডারেটর শুধু মাত্র এই বিষয়টি বিবেচনায় এনে পোস্টটি রাখার জন্য বিবেচনাকৃত। ]

একজন অপদার্থ মুক্তিযোদ্ধার কথা বলি?

যুদ্ধ শেষ হয়েছে মাত্র। ১৬ ডিসেম্বর ১৯৭১ এর বিজয়োল্লাসের রেশ কাটেনি তখনো। সমস্ত গ্রামে মাত্র একজন অপদার্থ লোক মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। সবাই ধরে নিয়েছিল ফিরে আসবে না সে। কিন্তু সারা গ্রামকে তাক লাগিয়ে যুদ্ধ শেষে ফিরে আসে আহমদ নবী। ফিরে আসে বিজয়ীর বেশে কাঁধে রাইফেল ঝুলিয়ে। ফিরে আসে তার পরিবারের কাছে। অভাবের সংসারেও উৎসব লেগে যায় আহমদ নবীর প্রত্যাবর্তনে। একমাত্র মুক্তিযোদ্ধা ফিরে আসায় যুদ্ধে যোগ না

আজ তোমায় খুব মনে পরছে

এইতো কদিন আগেই টিউবওয়েল চেপে বালতি ভরাতে তোমার পিচ্চিটাকে গোছাল করাবে বলে। ঠান্ডা লেগে যাবে বলে, গরম পানি মেশাতে কোন দিনো ভূলে যেতে না। গোছল করিয়ে গা মুছে দিতে রোদে দাড় করিয়ে, সরিষা তের মেখে দিতে সারা গায়ে। বেশ কড়া গলায় বলতে, ইস্কুলে গিয়ে মনোযোগ দিয়ে পড়া-লেখা করতে, মারা মারি না করতে, খেলা-ধুলা করে গায়ে ধুলো বালি না মাখতে, আরো অনেক উপদেশ, শাসন.....................

কামিনী কাঞ্চনের কনিষ্ঠা কন্যা কাকলি...

আসেন, বেবাকতে মিল্যা অক্ষর দিয়া রচিত একখান বিশাল বাক্য মুখস্ত করি :

কামিনী কাঞ্চনের কনিষ্ঠা কন্যা কাকলি কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিলো- কাকা, কাক কা-কা করে কেনো ?

কাকা  কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো ? কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ...

কা কা কা

বাংলা ব্লগের কাক কারা সেটা বোধকরি সবাই জানে। নতুন করে ঘর গোছাতে আসলাম। এইখানে আসার জন্য কয়দিন ধরেই উড়তাছি। আগে একটু রেষ্ট নিয়ে নিই। তারপর শুরু করুমনে। ধন্যবাদ সবাইকে।Laughing

আমার সম্মন্ধে জানতে প্রশ্ন করুন...

ছবির হাট গিয়ে জানতে পারলাম অনেকেই নাকি আমাকে চিনতে/বুঝতে পারেন না...

এই দুস্ক কই রাখি???

তাই ভাবলাম একটা পরিচিতি মূলক পোস্ট দেই,
জেখানে যার যা খুশি আমাকে নিয়ে কুচ্চেন করতে পারবেন...

আম্মো নিজেরে এট্টু বিশ্লেষনাত্মক স্টাইলে বুঝানির চেষ্টা করমু...

তো আমারে লইয়া যার যা কুচ্চেন কইরা ফালান...

উত্তর গ্যারান্তেদ...

তুষারপাত, একটি ফটুব্লগ

এই সব ভালো লাগে

তবে জীবনবাবুর কবিতা দিয়েই শুরু হোক............

(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়,—আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল –
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে
ফিরে এল; রং তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল,

বন্ধুত্বের জয় হোক

নতুন খাতায় লিখার সময় সুন্দর করে লিখতে ইচ্ছা করে। নতুন ব্লগে লেখার সময়ও একই অনুভুতি হচ্ছে। ইচ্ছা ছিল খুব সুন্দর করে কিছু একটা লিখবো কিন্ত দুই দিন ধরে কি লিখবো তাই বুঝতে পারছি না। আগে সময় কাটানো ছিল খুব মুশকিল, এখন সময়ই আমাকে প্রতিনিয়ত কাটছে। অফিস থেকে ভাবি বাসায় গিয়ে লিখবো , বাসা থেকে মনে হয় অফিসে যদি সময় পাই কয়েক লাইন হলেও লিখবো। শেষ পর্যন্ত বসলাম যখন তখন কিছু একটা লিখেই ছাড়বো আজ

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ