শিরোনাম নাই
সবায়কে নববর্ষের শুভেচ্ছা জানাইতে চেয়ে পোষ্ট দিতে চাইছিলাম কিন্তু দিতে চেয়েও দিতে পারিনি। চারিদিকে এত নোংরা মানুষ, এত নোংরা কার্যকলাপ দেখে নিজেকেও কেমন যেন নোংরা লাগছিল। নোংরা মন দিয়ে আর যাই হোক শুভেচ্ছা জানানো যায় না..........................................।
অনেক কিছু লিখতে চাইছিলাম কেন যেন তাও লিখতে পারলাম না,
সুখবর সুখবর সুখবর !!!!
আমি স্বাতী...এবির মেম্বার... মাঝে মাঝে গ্রুপ-এ মেইল করতাম...ব্লগ এর কেউ কেউ চিনে...এই প্রথম এবির ব্লগ-এ লিখাতেছি......এইটা কোনো সুখবর না......:-P,
এত দিন ভাবতেছিলাম কি লিখি কেমনে লিখি......আজকে এক্ টা খবর শুনে এত ভালো লাগলো যে হঠাৎ মনে হইল এইটা দিয়াই শুরু করি...জানি না কেউ জানেন কিনা...............
বালোখিল্য দিন রাত্তির
কয়দিন থেকে কম্পিউটারে "টম এনড জেরী" গেমস খেলছি। কাল সারাদিন লং ড্রাইভে ঢাকা শহরে এদিক সেদিক ঘুরাঘুরি করে বছরের প্রথম দিনটা কাটালাম। সন্ধ্যায় টগি'স ওয়ার্ল্ড এর রাইড চড়তে ভালই লাগছিল। আজ সারাদিন ঠাকুমা'র ঝুলি দেখতে দেখতে পার করছি। মাঝে মাঝে ব্লগের পাতায় চোখ বুলাতে গিয়ে চোখ রাঙ্গানি খাচ্ছি, " তোমাকে না বলেছি এসব আর পড়বে না..চলো ক্রিকেট খেলি, ক্রিকেট না খেলতে চাইলে ভলিবল খেলতে হবে"।
বিক্ষেপ
সেদিন ছিল ০১-০১-৯০,
শতাব্দী পেরিয়ে আজ ০১-০১-১০
বাতিলের খাতায় কত যুগ আমি!
চিঠি লেখার বদভ্যাসটা জানি ত্যাগ করেছ অনেককাল আগেই।
তবু একটা অনুচিত আক্ষেপ-
'খবর' হিসেবে একটা লাইন পাঠাতেও কি খুব অসুবিধে হয়ে যেতো?
আমি নিশ্চিত হতে চাই,
তুমি আমাকে এ বছরও আগের মতোই ঘৃনা করে যাবে।
****************************************
১জানুয়ারী২০১০
প্রলাপ
স্মৃতির স্ফটিক দানাগুলো প্রতিনিয়তই বিবর্ণ হচ্ছে, পরিচিত মুখগুলো ঝাপসা। ছিঁড়ে যাওয়া সম্পর্কগুলো এখন আর জোড়াতে ইচ্ছে করেনা একদম। সম্পর্কের টানাপোড়েনে ভাটা পড়েছে অনেক কাল, মুঠোতে রয়ে গেছে কিছু শুষ্ক বালিকণা। আঙ্গুলের ফাঁক গলে সেগুলোও ঝুরঝুর করে ঝরে যায়, উড়ে যায় মৃদু বাতাসেই।
আইজ শাতিলের জম্ম দিপস
পোলডার লগে যে কবে পরিচিৎ হইছি মনে কর্তার্তাছিনা। শাতিল আমরাবন্ধু
গ্রুপের মেলা পুরানা মেম্পর। এই পোলাডার সাথে নেট এ সব চাইতে বেশী কথাকথি
হয়। আমার একনিষ্ঠ শিষ্য হিসাবে আমরাবন্ধুতে পরিচিত। সকাল সন্ধ্যা আমি যেরম
সব্বেরে হেপ্পি নিউ য়িয়ার...
হেলু সব্বাই...
আমি গরিব মানুষ, হাতের লেখা খারাপ
এই খারাপ হাতের লেখায় সব্বেরে হেপ্পি নিউ য়িয়ার জানায় রাখলাম ;)
ছাগলের হাল চাষ - ১
রাত দুপুরে আতশ বাজি দেখতে সেন্ট্রালে গিয়েছিলাম। দুধের স্বাদ ভাতের মাড়ে মিটিয়ে ফিরে এলাম। কারন যেখানে আতশ বাজি ফোটানো হচ্ছে তার দুমাইলের ভেতর ঢুকতে পারলাম না, মানুষের ভিড় দেখে অনেকদিন পর বাংলাদেশের কাঙালী ভোজের কথা মনে পড়লো।
শুভ হোক নতুন বছর
নতুন বছরের শেষ আর শুরুর দিনের সময়টা অনেকে নানারকম পরিকল্পনা বাস্তবায়নে ব্যাস্ত। আমি ঠিক ততোটা আধুনিক হতে পারি নি বলেই হয়তো সারা জীবন এই দিনগুলিতে পরিবার আর বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় আর ভালোমন্দ কিছু খেয়ে সময়টা কাটিয়েছি। এবারও তার খুব একটা ব্যতিক্রম হচ্ছে না। তবে বছরের শুরুর দিনটা ছুটির দিন বলে খুব ভালো লাগছে।
২০১০ আয়া পরলো
২০১০ টা অনেক হঠাৎ ই আয়া পরলো। কিসু টের পাওনের আগেই ২০০৯ শেষ। কি পাইলাম জিগাইলে কমু কিসুই পাইনাই। কারন অনেককিসু পাইলে যদি আল্লায় আবার ২০১০ এ না দ্যায়। তয় কয়ডা ভালা ফটুক হইসে এই বছর।
সম্পর্ক

(ন জাতু কামঃ কামানামুপভোগেন শাম্যতি
হবিষা কৃষ্ণবর্ত্মেব ভূয় এবাভিবর্ধতে।।)
তোমার মন খারাপ- জানতেই
আমার সপ্তাহ পার হয়ে যায়
শেভ করিনি, কিংবা উড়ুক্কু চক্রাবক্রায়- দেখতে
তুমিও তাকাও ভিন্ন চোখের শার্সিতে
আমাদের কুশলাদী থেকে সবকিছু
এইভাবে পরজীবি
আইজ আমরার সাঈদ ভাইয়ের ''হেপ্পি জন্মদিন''
সাঈদ ভাই শুভ জন্মদিন। অনাগতদিনগুলো আরো সুন্দর হউক। মজার ব্যাফার অইলো আমরার সাঈদভাই এখনো জীবিত। একজন জীবিত মানুষ হিসাবে আমার প্রত্যাশা অইলো সাঈদভাই আরো বহুদিন জীবিত থাকুন।
এবি ব্লগের মডুগো কঠ্ঠিন মাইনাস (মডুরে পিডানির ইমো হবে) এরা আমাগো ইমো বন্চিত করে রাখছে।.....................
সাঈদভাই (কেক, কুক, আর গিফটুসের) ইমো অইবো নিয়া নিয়েন............................................।
মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক
সময়টা ছিল ভিসিআর বা ভিসিপির যুগ। এক হাজার টাকা দিয়ে রোজ ভ্যালির সদস্য হয়েছিলাম। একটা ছবির ভাড়া ছিল ৩০ টাকা। ইব্রাহিমপুর থেকে সাইকেল চালিয়ে যেতাম ছবি আনতে। তখনও আনার্স পরীা দেইনি। নেশা ছিল ছবি দেখার। কোনটা ভাল ছবি আর কোনটা ভাল নয়, জানার উপায় ছিল কম। পত্রিকা ঘেটে ঘেটে খুঁজে বের করতে চেষ্টা করতাম ভাল ছবির কিছু নাম। আমি আজ থেকে ২০ বছর আগের কথা বলছি।
আয়া পর্সি :)
আমার নাম ফয়সাল আকরাম ইথার। আমি এবি এর লগে আসি অনেক দিন। সেই ইউনিভার্সিটিতে পড়নের সময় থেইকা। এখন একটা তেলখোর থুক্কু টেলকো তে কাম করি আর টাইম পাইলেই ক্যামরা লইয়া গুল্লি মারতে বাইরই। আমি সামুতে অনিয়মিত লিখি আর এইখানে এইটা আমার পরথম পুস্ট। এইখানে নিয়মিত লেখনের ইচ্ছা রাখি।
আসা করি সবার লগে মিলমিশ কইরা থাকতারুম।
ইতি
ইথার
