আসিফ মহিউদ্দিনের নিঃশর্ত মুক্তি চাই

সারা বিশ্বে অনলাইন এক্টিভিষ্টদের বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতি এখন আর কারো অজানা নয়... মিশর থেকে তিউনেসিয়ার ক্ষমতার পালাবদল এদের হাত ধরেই... বাংলাদেশেও বিকল্প মিডিয়া হিসেবে অনলাইন কমিউনিটির বলিষ্ঠ ভূমিকা আজ প্রতিষ্ঠিত প্রায়... বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মেইন স্ট্রিমের মিডিয়া অর্থনৈতিক বন্ধনের কারণে নিশ্চুপ থাকায় জনগণের ক্ষোভ/হতাশা এখন অনলাইন কমিউনিটির এক্টিভিষ্টদের হাত ধরে একটা গ্রহণযোগ্য অবস্থানে দার করিয়েছে। আর তাই এই অনলাইন এক্টিভিষ্টরা আজ সরকারের চক্ষুশূল।
গতকাল রাতে আমাদের এক সহব্লগার আসিফ মহিউদ্দীনকে সরকারের একটি নিরাপত্তা সংস্থা আটক করেছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ২০১১ উন্মোচনে প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ শিরোনামে আসিফের একটি লেখা প্রকাশিত হয়েছিল।
প্রতিটা আন্দোলনকেই সরকার পক্ষ পারসোনালী নিয়ে ভাবে এটা সরকার বিরোধী ... দাবি আদায়ের কথা বলার মানে এই নয় যে এটা সরকার বিরোধী ষড়যন্ত্র... সরকারের ভাবনায় এখানেই ব্যাপক গলদ... স্বাধীন ভাবে মত প্রকাশ আমার অধিকার... সরকারকে কখনোই আমার কণ্ঠরোধ করতে আমি দেব না... এবং এটা অক্ষুণ্ণ রাখতে প্রাণপণ চেষ্টা করে যাব... আজ আসিফের কণ্ঠরোধের চেষ্টা হয়তো কাল আপনার পালা... এভাবে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করতে দিতে পারি না ... আমি আমার কথা স্বাধীন ভাবে বলতে চাই...
আরিফ জেবতিক... যাকে ব্লগিং পরিমণ্ডলে সকলেই এক নামে চেনেন... সে প্রায়শঃই রাষ্ট্রীয় বিভিন্ন ব্যর্থতার চিত্র ছোট ছোট অনুগল্পের মাধ্যমে ব্যাঙ্গ রশাত্মক ভাবে আমাদের কাছে উপস্থাপন করেন। যেখানে ফুটে প্রকট ভাবে ওঠে রাষ্ট্রে/সামাজিক ব্যর্থতার চিত্র... আজ তার ফেসবুক স্ট্যাটাস ছিল ....
Arif Jebtik
প্রভু বললেন, 'আসিফ মহিউদ্দিন নামের এক ব্লগারকে নাকি ডিবি পুলিশ আটকেছে। তুমি কি তার মুক্তি চাও?'
আমি বললাম, 'চাই না। আমি তার গ্রেপ্তার চাই।'
প্রভু আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, ' গ্রেপ্তার চাও মানে কী?'
আমি মিনমিন করে বলিলাম, 'আসিফকে আটকে রাখা হয়েছে, এখনও গ্রেপ্তার করেনি। এটাই বড় আশঙ্কার কথা। গ্রেপ্তার করলে তাকে আদালতে নিতে হবে, আজ না হয় কালকে মুক্তি পাবে। কিন্তু গ্রেপ্তার না করলেই বেশি ভয় হয়। আমরা এমন এক গনতান্ত্রিক দেশে বাস করছি, যেখানে মুক্তি চাওয়ার আগে তাই গ্রেপ্তার চাইতে হয়।'
এছাড়াও
Vashkar Abedin বলেছেন
আসিফ মহিউদ্দীনের মতোন প্রতিবাদীরা সভ্যতার ইতিহাসে এমনেই আটক হয়...তাই এই ঘটনায় তেমন প্রতিক্রিয়া তৈরী হইলো না। আওয়ামী লীগরে ধন্যবাদ তাদের শ্রেণী চরিত্র এবং ফ্যাসিস্ট অনুরাগে আস্থাশীল থাকার জন্য।
Omi Rahman Pial
বলেছেন
আসিফ মহিউদ্দিনকে গ্রেফতারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল দমননীতির উদাহরণ রাখলেন তার তীব্র নিন্দা জানাচ্ছি, তাকে মুক্তি দিতে আহবান জানাচ্ছি
Baki Billah বলেছেন
ব্লগার আসিফ মহিউদ্দিন শিক্ষার বেসরকারীকরণ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, আন্দোলনের পক্ষে জনমত সংগঠিত করেছেন। দুটোর কোনোটিই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নয়। আশা করি রাষ্ট্র এ সত্য অনুধাবন করবেন এবং সসম্মানে আসিফ মুক্ত হবে..
Rasel Pervez
আরববসন্তে ঘটে যাওয়া সরকার বিরোধী আন্দোলন যেনো বাংলাদেশে দানা বাধতে না পারে সে কারণে সরকার যেভাবে প্রোএকটিভ হয়েছে, সেটা সরকারের ভাবমুর্তির ১৪টা বাজাবে। আরব বসন্তের আগুণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্থানে জ্বলতে জ্বলতে দাবানল হয়েছিলো, সেখানের পরিস্থিতিও এটার অনুকূলে ছিলো, বাংলাদেশের পরিস্থিতি এখনও অনলাইনে সরকারের ব্যর্থতার আক্ষেপ এবং সরকারী সিদ্ধান্তে নিজের অসন্তোষের ভেতরেই সীমাবদ্ধ, সেখানে এভাবে ব্রণ চুলকে ঘা করার নীতিগত সিদ্ধান্ত আত্মঘাতী, এটা উপলব্ধি করতে পারলেই ভালো।
ব্লগার আইজুদ্দিন "আসিফ মহিউদ্দিনের নিঃশর্ত মুক্তি চাই- এটা দাবী নয়, আবদার নয় এটাই বাস্তবতা" শিরোনামে বলেছেন:
ব্লগার কৌশিক আহমেদ "বাংলাদেশে আবারো ব্লগার গ্রেফতারের ঘটনা ঘটলো – আসিফ মহিউদ্দিনের মুক্তি চাই" শিরোনামে বলেছেন:
কয়েক মাস আগে বাংলা ব্লগোস্ফিয়ারের প্রথম কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছিলো। জনপ্রিয় ব্লগার দিনমজুর ওরফে অনুপম সৈকত শান্ত গ্রেফতার হয়েছিলেন। এবার ঘটলো দ্বিতীয় ঘটনাটি। আসিফ মহিউদ্দিন একজন জনপ্রিয় ব্লগার এবং অ্যাক্টিভিস্ট। মুক্তমনা, শক্তিশালী লেখক ও যুক্তিবাদী আসিফ ব্লগের সকল ক্যাম্পেইনে থাকেন অগ্রসর সৈনিক হিসাবে।
সরকারী আমলাতন্ত্র সম্ভবত বিকল্প মিডিয়ার শক্তি সম্পর্কে অনভিজ্ঞ। আসিফ মহিউদ্দিন মাত্র একটা নাম – তবে ভার্চুয়াল অঙ্গনে এখন লাখো আসিফ মহিউদ্দিন সরব হয়ে আছেন। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এমন আটকের ঘটনা দেশের পুলিশী ব্যবস্থাপনার ঘৃণ্য চরিত্র উন্মোচিত করে।
আসিফ মহিউদ্দিনের মুক্তি এখন হোক প্রতিটা ব্লগারের একমাত্র দাবী।
যে লেখার কারণে আসিফ মহিউদ্দীনকে আটক হতে হয়...
প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ
ছবি কৃতজ্ঞতা: বাকি বিল্লাহ





আসিফ মহিউদ্দিনের নিঃশর্ত মুক্তি চাই
আসিফ মহিউদ্দিনের নিঃশর্ত মুক্তি চাই।
মুক্তি পেয়েছে ব্লগার মহিউদ্দিন.... ব্লগার সংহতি দীর্ঘজিবী হোক...
Baki Billah
মুক্তি পেয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দীন, তিনি এবং তার লড়াকু চেতনার প্রতি সংগ্রামী অভিবাদন। চিন্তার স্বাধীনতা হরনের রাষ্ট্রীয় প্রক্রিয়ার বিরুদ্ধে আজ বিকেল ৪টায় ব্লগার-কবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
সরকারের কি খেয়াল কে জানে!
মুক্তি পেয়েছেন শুনে খুব ভালো লাগলো।
টুটুল ভাই, অনেক কমিউনিটি ব্লগেও কিন্তু সাধারণ ব্লগাররা তারকা ব্লগার কিংবা মডারেটরদের ব্যাক্তিগত প্রতিহিংসার শিকার হন, সেজন্য কি আমাদের এরকম প্রতিবাদ কিংবা ব্লগার এসোশিয়েসন থাকা জরুরী নয়? ভেবে দেখবেন। শুধু সরকারই কি প্রতিপক্ষ???
আগে বস সরকাররে থামান... এইটা ভয়াবহ... শোনা যাচ্ছে যাচ্ছে কঠিন সব নিয়ম করতে যাচ্ছে। যারা দেশে থাকি তাদের মন খুলো কোন ক্ষোভ প্রকাশও করতে পারমু না। তবে সবকিছুর মূল জায়গাটাই হইলো ব্লগার... তারা এক থাকলে মডারেটর হোক আর সরকার হোক... কেউ হালে পানি পাইবো না
টুটুল ভাই, দুঃখিত আপনার একথার সাথে একমত হতে পারলাম না ভাই।
কোন কিছু আগে পরে করার দরকারতো নাই। আপনারা ব্লগার’স এসোশিয়েশন
এর জন্যে শুধু একটা ফেসবুকে গ্রুপ খুলেন। যাদের প্রয়োজন তারা নিজেরাই জয়েন করবেন। যাদের একটিভিটি নিয়ে আপত্তি থাকবে, যেমন জামাতী, টীজার তাদের নিবেন না সদস্য হিসেবে। কেউ ব্লগে ফালতু কারণে নিগ্রহের শিকার হলে তার পাশে এসোশিয়েন দাঁড়াবে। যৌক্তিক কারণে মতান্তর হলে তাহলে ব্লগারকে বোঝানোর চেষ্টা হবে। ফালতু কারণে ব্লগারকে ক্লোজ করলে কে তার পাশে দাঁড়ায়? সবাই নিজের কাছা সামলাতে ব্যস্ত থাকে। মধ্যবিত্ত বাংগালী ভাবে থাক আমার কি দরকার। এইতো আমাদের মনোবৃত্তি। নইলে কি আর আজ দেশের এই হাল? নিজের ঘাড়ে না পড়লে কেউ ন্যায্য কথাটাও বলতে চায় না। এটা কিন্তু এখন খুবই একটা গুরুত্বপূর্ন ব্যাপার, ভেবে দেখবেন টুটুল ভাই, প্লীজ। শুধু এবি’র ব্লগারদের নিয়ে আমি বলছি না, আমি সব বাংলাদেশী ব্লগারদের নিয়ে বলছি
'....অনলাইন এক্টিভিষ্টরা আজ সরকারের চক্ষুশূল।' একদম সত্যি কথা।
কে জানে এভাবে আর কতো ব্লগারকে সরকারের রোষানলে পড়তে হয়। তানবিরা আপার অভিমতটি ভেবে দেখা উচিত বলে মনে করি। আসিফ মহিউদ্দীনকে মুক্তি দিয়ে সরকার তার দায়িত্ব পালন করেছে।
তানবীরা যে মন্তব্য করেছেন তাতে পূর্ন সমর্থন জানাচ্ছি।
তানবীরা যে মন্তব্য করেছেন তাতে পূর্ন সমর্থন জানাচ্ছি।
মন্তব্য করুন