ইউজার লগইন

আগুন....

Shaymoli
শ্যামলীতে আজকে সকালে লাগা আগুনের ছবি...

সকালেই বসের ফোন... তাদের বাসার পাশে আগুন লাগছে... দৌড়াইয়া গেলাম অফিস খালি কইরা... অফিসে কিছু অগ্নিনির্বাপক যন্ত্রপাতি আছে... সিকিউরিটির লোকজন সেগুলো নিয়ে রওনা হলো... আমরা একটা পাশে সর্বৌচ্চ চেষ্টা চালালাম... প্রায় গোটা ৫০ লোক আমাদের... সমন্বিত প্রচেষ্ঠায় একটা সাইডে আগুনকে আর বাড়তে দেই নাই...

অফিস থেকে যাওয়ার সময় মনে হইছিল একবার ক্যামেরাটা নিয়ে বের হই... আবার এটা মনে হইলে ছবি তোলার চাইতে অনেক বড় কাজ হয়তো সেইখানে আছে... নেয়া হইলোনা আসলে ক্যামেরাটা... অনেকেই বলছে চমৎকার কিছু ছবি মিস করলাম... সব ছবি হয়তো তোলা হবে না আমার Sad

আগুন দেখতে একবার ছাদে গিয়েছিলাম... সেখানেই ছবি তুলেছিলাম... রায়হান ভাই ফোন দিলো... তার সাথে কথা কইলাম... আম্মারে জানাইলাম... দ্যান আর টাইম পাই নাই.. ইউটিউব লিংক:

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


কারো ঘরে আগুন জ্বলে কেউ ক্যামেরা দিয়ে ছবি তোলে!

নাঈম's picture


সাবাশ, কঠিন কমেন্ট !!!

তানবীরা's picture


কারো ঘরে আগুন জ্বলে কেউ ক্যামেরা দিয়ে ছবি তোলে! Big smile

শওকত মাসুম's picture


আগুনের আর দেখছেন কী, আরও মনে আসিতেছে

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ছবি তোলা নিয়ে কিছু মানুষের পাগলামী এমন পর্যায়ে যাচ্ছে যে এরপরে হয়তো এমনিতে আগুন না লাগলে তথাকথিত ক্যামেরাম্যানরা নিজেরা বা লোক দিয়ে আগুন লাগিয়ে কিছু ভাল শটের অপেক্ষায় থাকবে...

~

মীর's picture


ছবিটা ভালো আসছে। আগুনের ভয়াবহতাটা টের পাওয়া যায়। এসিরুমের ভিতরে বসে এই ভয়াবহতা টের পাওয়ার জন্য ছবিরও দরকার আছে।

টুটুল's picture


স্যার
এসি রুমে বইসা কিন্তু ফটুক তুলি নাই... স্পটেই তুলছিলাম... প্রথমে স্পটে গিয়ে আগুনের অবস্থা যাচাইয়ের জন্য আগুনের পাশেই একটা বিল্ডিংয়ের ছাদে উঠছিলাম... নিউজটা দ্রুত শেয়ার করার জন্য মোবাইলে ছবি তুইলা ফেসবুকে আপলোড কর্ছি Smile ... খিয়াল কৈরা Wink

জ্যোতি's picture


Sad

লাবণী's picture


ইস! কি ভয়ঙ্কর! Sad

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ছবিটা ভালো আসছে। আগুনের ভয়াবহতাটা টের পাওয়া যায়। এসিরুমের ভিতরে বসে এই ভয়াবহতা টের পাওয়ার জন্য ছবিরও দরকার আছে। টিপ সই

১১

টুটুল's picture


কালকে ঋহানের সুন্নতে খাতনার জন্য দ্রুত অফিস ত্যাগ করার কারনে পোস্টে আরো অনেক কিছু লেখা সম্ভব ছিল না ... সরি

কতগুলো অবজার্ভেশন ...
>> যারা আগুনের কবলে পরছে এবং পরতেছে তারা সবাই নিজেদের বউ-বাচ্চা, সংসার, জিনিষপত্র সামলাইতেই ব্যাস্ত ছিল... আগুন নেভানোতে কেউ ছিল না। আমাদের এই পিছুটানটা ছিল না... তাই আমরা পুরোটা মনোযোগ আগুনেই দিতে পারছি।

>> আমরা ফায়ার ব্রিগেড বাহিনীর মত অর্গানাইজ ছিলাম না ... তাই ঠিক সংঘবদ্ধ ভাবে আগাতে পারি নাই Sad ... যে যখন যেদিকে বলে সেদিকেই দৌড় দিছি Sad

>> আমাদের অগ্নিনির্বাক যন্ত্রের ব্যবহারের জ্ঞান সীমিত... সেটা আমাদের সীমাবদ্ধতা ছিল... বিদ্যুৎ বন্ধ থাকায় পানির যোগানে সমস্যা হচ্ছিল... পরে আমাদের জেনারেটর চালাইয়া পানির ব্যবস্থা করছি। কিন্তু আগুন থামাতে আগুনের নিকটবর্তী ঘড়গুলো ভেঙ্গে দিতে দা/বটি পাই নাই Sad ... এর জন্য সকল নাগরিকের উচিত অগ্নি নির্বাপনে মিনিমাম জ্ঞান থাকা...

>> এলাকায় বাড়ি ঘড় তোলার সময় এলাকাবাসীর অবশ্যই উচিত একটা জরুরী বিষয় লক্ষ্য রাখা... তা হলো অন্তত ফায়ার ব্রিগেটের গাড়ি ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা যেন থাকে। নয়তো পুরা এলাকা পুরে গেলেও কিছু করার থাকে না Sad

ক্ষতিগ্রস্থ মানুষের হাহাকার যে কি লিখে বোঝানো যাবে না Sad ...

আগুনের উত্তাপ যে কি ভয়াবহ কাল হারে হারে টের পাইছি.... আগুনে কাছে যাইতে খবর হইয়া গেছে Sad

১২

প্রিয়'s picture


অফিসে যাওয়ার সময় দেখসি কি অবস্থা।

১৩

মেসবাহ য়াযাদ's picture


আহারে Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ