মেরেছ কলসির কানা... তাই বলে কি প্রেম দিব না?
মেরেছি কলসির কানা... তাই বলে কি প্রেম দিব না?
এটা কোন কথা হইলো? কেউ ভুল কইরা কলসির কানা ছুইড়া মারতেই পারে... এই মারন না মারনটা তার বুঝের উপর নির্ভর করে। বুঝলে কি এম্নে কইরা আস্ত কলসি ছুইড়া মার্তো? তো? আম্রাও কি তাইলে অবুঝের মত আচরণ করবো? তাইলে আমার বিচক্ষনতা কৈ রইলো?
নবুয়্যতের প্রথম দিকে হজরত মুহাম্মদ (সা:) কে তার গোত্রের লোকেরা তো কম অত্যাচার করে নাই... কিন্তু কখনো কি নবী করিম (সা:) আরবের লোকদের অভিষাপ দিয়েছেন? জানার সীমানায় যতদুর দেখি... হজরত মুহাম্মদকে (সা.) সব সময়ই মহান রাব্বুল আ-লামিনের কাছে প্রার্থনা করতো... "হে আল্লাহ... তুমি এদের মাফ করে দাও... এদের বোঝার শক্তি দাও... তারা বুঝতে পারে নাই... তারা ভুল পথে পরিচালিত হচ্ছে"।
কাউকে টেনে হাটু পানিতে নামাতে গেলে নিজেকে অবশ্যই কোমর পানিতে নামাতে হয়... যারা হযরত মুহাম্মদ (সা:) কে নিচে নামানোর আপ্রান চেষ্টা করে যাচ্ছে তারা কোথায় নামছে সেটা তাদের খেয়াল নেই। নিন্দনীয় এই ভিডিওটি ইউটিউব সরালো কি সরালো না তাতে আমার মাথা ব্যাথা নেই... কারণ আমি এইসব নোংড়া জিনিষ দেখতে আগ্রহী নই।
তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে তথ্য পাওয়া যেখানে অধিকার সেখানে তথ্যের অবমুক্তির বদলে তথ্যপ্রবাহকে আটকে রাখা আসলে সভ্যতা নয়। সময়ের স্রোত থেকে নিজেকে বিচ্যুত করাই বোঝায়। কোনটা ভুল আর কোনটা শুদ্ধ সেটাতো বোঝার সক্ষমতা আমাদের আছে। সেই বিচারের ভারটা আমাদের উপরই ছেড়ে দেয়া যুক্তিযুক্ত নয়?
এভাবে দরজা বন্ধ করে কোন সময় কোন কিছু আটকে রাখা যায় নি... যাবেও না। আশা করছি এই বোধদয়টুক সরকার পরিচালনায় যারা যুক্ত তারা বুঝবেন।






তাহলে এতোগুলো যুদধ হইলো কি নিয়া
বাংলাদেশ সঠিক পথেই আছে, পথ হারাইতেছেন আপনি

নিশ্চয় এখন কইবেন না যে, হযরত মুহাম্মদ (সা:) খালি যুদ্ধই কইরা গেছেন?
মাথা খারাপ। আমার মাথার দাম ঘোষনা করার দরকার নাই
(
হাহাহাহাহাহাহা
এই যুগে কলসির সাথে প্রেমের কোরিলেশন আর স্কয়ার = ০.০০৫৪।
এমনে হপে না বস...
এতক্ষন লাগে এই কয়ডা লাইন বানাম কৈরা পর্তে?
পইড়ালছি!
উহু। নাজেরে কিন্তুক কইয়া দিমু, আপ্নে আবার পেম কর্তে চাচ্ছেন...
অনুমতি দিলাম।
কেডা তুমারে কলসি ছুড়ে মারছে?
ইউটিউব বন হইলো কবে, আমি তো টের পেলামনা। সরকারের মাথাত ডিস্টাপ।মাথাত বাড়ি দিলেই ঠিকত হইতো কিনা সেইটা অবশ্য কমু না।
সর্কার
সিনেমাটা দেখি নাই। তার আগেই ইউটিউব বন্ধ করে দেয়ার জন্য সরকারের উপ্রে বিলা খাইসি।
এইসব দেখার মত না বস
পোষ্টে একমত। ভিডিওটির প্রচার বেশী হয়েছে মিশর লিবিয়ার মুসলমানদের সহিংস কার্যক্রমের পর। আমার ব্যাক্তিগত ধারনা এই ভিডিওটি আমেরিকার ইলেকশনকে সামনে রেখে রিপাবলিকানদের সমর্থনে জুইশ লবির তৈরি একটা ভেজাল। লিবিয়ার আমেরিকার রাষ্ট্রদুতের হামলায়ও এদের মদত থাকলে অবাক হবার কিছুই নাই।
এই ঘটনার পরে এখন আমেরিকায় মুসলিম ভীতি ভালই ছড়াবে। আর কে না জানে মুসলিমদের বিরুদ্ধে বা যুদ্ধ বিগ্রহই রিপাবলিকানদের ভোটের মুল অস্ত্র।
কিন্তু এইসব রাজনীতি তো সবাই বুঝতেছে.... আবার বুইঝাও না বোঝার ভান করতেছে
ইউটিউবে গতকাল নবীজিকে নিয়ে করা চলচ্চিত্র, "Innocence Of Muslims", দেখলাম। চলচ্চিত্রটি দেখে মনে হলো, যিনি নির্মাণ করেছেন, তিনি একটা ইতর। এক ইতরের ইতরামী ছাড়া আর কিছু মনে হয়নি। এখানে যত না নবীজিকে খাটো করার চেষ্টা করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি খাটো হয়েছে যারা এই ফালতু চলচ্চিত্রটির নির্মাণে জড়িত। কারো প্রতি বিদ্বেষ বা রোষানল প্রকাশ করারও একটা শিল্পসম্মত রীতি আছে। চলচ্চিত্রটিতে তার ন্যূ্নতমও খুঁজে পাওয়া যায়নি। পাড়ার আবাল ছেলেরা নাটক লিখে, নিজেরা নাটক করলে যেমন দেখায়, এই চলচ্চিত্রের দৃশ্যগুলোকে আমার তেমন মনে হয়েছে। বেকুফের কাজ। একে চলচ্চিত্র বলাটাই ভুল। এই চলচ্চিত্র দেখে এর ভেতরের বক্তব্য প্রকাশ তো দূরে থাক, বরং অসুস্থ বিবমিষা জেগেছে। হিলারী ক্লিনটনের ভাষায় যাকে বলে, 'bad test'।
একটু আগে দেখলাম, ইউটিউব কর্তৃপক্ষ এই চলচ্চিত্রটাকে সরিয়ে ফেলেছে এই বলে, "This video has been removed because its content violated YouTube's terms of service."
যারা মুসলমান বলে নিজেদের দাবী করে এ নিয়ে ধ্বংস ও হত্যায় মেতে উঠেছেন, Innocence Of Muslims-এর নির্মাতা গোষ্ঠীর মত তারাও নিজেকে, তার ধর্মকে এবং সর্বোপরি নবীজিকে খাটো করেছেন। তবে সত্য ও সুন্দর চিরকাল অম্লানই থাকে।
আপনার এই কথাটাই বলতে চাইছিলাম... কিন্তু আপনার মত লেখার ক্ষমতা নাই
পোষ্টের সাথে সহমত।
ধন্যবাদ...
ধুর... যত্তসব

আগ্রহ নাইক্কা-নিরপেক্ষ আমি।
প্রেমেও নাই কলসিতেও নাইক্কা।
"তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে তথ্য পাওয়া যেখানে অধিকার সেখানে তথ্যের অবমুক্তির বদলে তথ্যপ্রবাহকে আটকে রাখা আসলে সভ্যতা নয়। সময়ের স্রোত থেকে নিজেকে বিচ্যুত করাই বোঝায়। কোনটা ভুল আর কোনটা শুদ্ধ সেটাতো বোঝার সক্ষমতা আমাদের আছে। সেই বিচারের ভারটা আমাদের উপরই ছেড়ে দেয়া যুক্তিযুক্ত নয়?"
মনের কথা বলার জন্য ভাইজান আপনারে কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য করুন