চলে যাচ্ছে সময়....
কলরব হচ্ছে না কোথাও,
পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ!
এই সময় আমি থাকবো ভালো?
.............................ঢঙ!!
#
সময় গড়ায়... বেলা ফুরায়... সন্ধ্যা নামে... ভুল পথ... সময়ের চলাচল... অসময়ের হাঁকডাক... হৃদয়ে ভাঙচুর... বিষাদ মুখ... হুহু বাতাস....
কিছুই তো হচ্ছে না ...
#
ধুরো... সময়টাকে বাগে আনা যাচ্ছে না ... পুরাই ভাঙচুর মুড ... সরকারি আর বিরোধী দল সিনড্রোম। চাওয়া পাওয়ার দ্বৈরথ। শোকার্ত মুখ গুলো বার বার সামনে আসা ... অক্ষমতায় কুঁকড়ে যাওয়া... সীমাবদ্ধতা.... বিরক্ত।
০১৮১৯..... বন্ধু.. ... .... ? কান্নার ঝড়... হতবিহ্বল ... জুতসই শব্দ খুঁজি... নাই.. কোন শব্দই বিয়োগান্ত জীবনের সান্ত্বনা হয় না.... টেলপে ভাসে বিদায়ের সুর... করুন বিউগল... ভেতরটা মোচ্ড়ায়... অস্থির লাগে...
অনেক ভারি হয়ে ওঠে বাতাস বিহীন নি:সার দেহ... যান্ত্রিকতার ঘুণে ধরা আমরা রঙিন খোলসে আবৃত থাকা সময়। তারপরেও... ফিরে যাই ... ফিরতে হয়... মাটির কাছে... মাটির টানে... সোঁদা গন্ধ... লোবানের ঘ্রাণ ঢেকে যায়... ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে... পৃথিবীর ইন্দ্রিয়গ্রাহ্য সকল অনুভূতির জলাঞ্জলি... সমর্পণে? হয়তো.. হয়তো নয়..
#
কি চাই?
জরুরী বিভাগ... স্টেইনেলস স্টিলের ঝকঝকে হৃৎপিণ্ড .... লোহিত কণিকা দুষনের নতুন ফিল্টার... ভাঙবে না ... ছিঁড়বে না... ক্ষয় হবে না.. সকল জটিলতার ঊর্ধ্বে রাখবে হৃদ্যন্ত্রের ক্রিয়া..
ঠিক কতটা ঊর্ধ্বে?
#
ছেঁড়া গেঞ্জি, ফেলে দেওয়া একপাটি জুতো, রঙজ্বলা নাইলনের মশারি,
দেয়ালের কোনে ঝুল, দেখে শুনে বিষণ্ণ পায়ে -
চলে যাচ্ছে সময়।
জীবনের গতীময়তায় চলছে... চলবে... থেমে থাকবেনা পরবর্তী মূহুর্তগুলো.. একটা নির্দিষ্ট সময় শেষে ... হাসি কান্নার ঊর্ধ্বে... স্মৃতি থাকবে আবছা থেকে আবছাতর হয়ে... মিলিয়ে যাবে ... মাটির ঘরে রেখে আসতে যাওয়া মানুষগুলো যেভাবে দূরে মিলায়..
জায়নামাযের জমিনে বসে আর্জি... গন্তব্য জানাই আছে... ফিরতেই হবে তোমার কাছে... গেরুয়া মাটিতে দেহ মিশে যাওয়ার আগ পর্যন্ত ...
আমাদের কষ্টহীন রেখো সেই পর্যন্ত...
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে
কবিতার এর জন্য কৃতজ্ঞতা : জেবীন গান প্রতুল মুখোপাধ্যায়





ভালো লাগলো...
অন্যরকম ভাবনা।
ভালো লেগেছে।
আসলেই তাই, ফিরতে হয় মাটির কাছে...মাটির টানেই...
চলে যাচ্ছে সময় বড্ড সাদাকালো আর এজঘেয়ে নানান দুসংবাদে!
চলে যাচ্ছে সময়......
ভালও লাগোলও।
কি হইছে? বিষন্ন কেনরে?
সময় যেভাবে যাচ্ছে, ভীষণ রাগ হয় সময়ের উপড়। আমাদের সময়গুলো চলে গিয়ে ম্লান একটা সময় আসবে ভাবতেই বুকের ভেতর মোচড় দেয় যেন!
অন্যরকম।
সেদিন ছবিটা দেখে আসলেই মনটা অনেক খারাপ হয়েছিলো। ভাল থাকুন না পারুন চেষ্টা করুন।
কোন ছবিটা?
অন্যরকম লেখা টুটুল ভাই। আমি আপনার এধরনের লেখা বোধকরি আর পড়িনি
এ এক অন্য রকম স্বাদের মুক্ত গদ্য।
ভাই. মন খুব খারাপ। এই মাত্র বগুড়ার মহাস্থান থেকে ঘুরে এলাম।মন বেশী খারাপ হলেই আমি ভাল লাগার স্পট গুলোতে চলে যাই ।
ভাইজান, কিরাম আছেন?
বিষণ্নতা কমছে?
লেখাটা অদ্ভুত ভাল হইছে।
ভালোলাগাটা বলে বুঝাতে পারতেছি না বলে খারাপ লাগতেছে!
মন্তব্য করুন