হৃদির জন্মদিন
আজ ২২ সে মাচ হৃদির জন্মদিন।
২ ছেলে ১ মেয়ের বাবা ছিল আমার ভাই দিদার।২০০৮ এর ১২ই ডিসেন্মর কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লায় এক্সিডেন্ট এ আমার ২ বছরের ছোট ভাই দিদার আর ওর বউ রীপা মারা যায়।অলৌকিক ভাবে বেঁচে যায় ওদের ৩ টি অবুঝ শিশু।
আজ আহমাদ আবদুল হালিমের জন্মদিন
আজ আমাদের একজন ব্লগার এবং আমার স্নেহের আহমাদ আবদুল হালিমের জন্মদিন। সে আমরা বন্ধুতে নতুন । আসুন আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি ।
শুভ জন্মদিন হালিম । সুখের হোক তোমার আগামী দিন...
ক্রসফায়ার বন্ধ করে দিলো পুলিশ
আমাদের মহা করিত্কর্মা পুলিশ বাহিনী নিজ উদ্যোগে গিয়ে বন্ধ করে দিয়েছে শহিদুল আলম-এর চিত্র প্রদর্শনী 'ক্রসফায়ার'।
পুলিশ বলছে যথাযোগ্য জায়গা থেকে অনুমতি নেওয়া হয়নি। দৃকে বহুবছর ধরেই চিত্র প্রদর্শনী হয়, ধরে নিচ্ছি তার কোনোটির আগেই 'যথাযোগ্য' জায়গা থেকে অনুমোদন নেওয়া হয় না, তাহলে এতদিন পুলিশ চুপ থাকলো কোন আইনে?
পরী তুমি কই?
পরী তুমি কই?
সে অনেক কাল আগের কথা। আমার সাথে এক পরী থাকতো। সে আমার সাথে খেলতো, ঘুমাতো, দুস্টামী করতো, পড়াশুনা করতো, আবার মাঝে মাঝে গভীর রাতে ভয় দেখাতো। আলিফ লায়লার পরীদের মতন সে ছিল অপূর্ব সুন্দরী। আমার একমাত্র খেলার সাথী। সবাই দেখত, আমি সারাদিন একা একা থাকি। আমার পরীকে শুধু আমিই দেখতাম। আহা, সেইসব আদরমাখা দিন।
পান্তা ই হুরমদিয়া
কয়দিন পরেই পয়লা বৈশাখ। দুনিয়ার ইলিশ সব ভাজা ভাজা হওনের প্রস্তুতি নিতেছে। বৈশাখ মানেই পান্তা ইলিশ।
তো এখানে পান্তা ইলিশের একটা রেসিপি রেখে যাই...
প্রথমে ভাত রানতে হবে। রান্না হয়ে গেলে গরম ভাত রেখে দিন ঠাণ্ডা হবার জন্য।
জ্ঞানী পোস্ট!! - ১
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।
কাজেই জানার কোন দরকার নাই, খালি দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখবেন!! সরকার সব দোকানপাটের খোলা-বন্ধের দিন বদলায়ে দিছে। হিসাবে উল্টাপাল্টা হইতারে। তাই, এই নতুন ছুটির দিনের লিস্টিটা দিয়া দিলাম।
- অঞ্চল-১,
-
- শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
বিদেশ যাইতে মঞ্চায়
আমরা কতিপয় বন্ধুরা আছি, যাদের কাজ হচ্ছে ঘুরতে যাওয়া। এক একটা ট্যুর এক একজন অর্গানাইজ করে। আমাদের ঘুরতে যাবার কোনো তাল লয় নেই। হঠাৎ সন্ধ্যায় সিদ্ধান্ত নিলাম, ঘুরতে যাবো। ব্যস, বাসায় যেয়ে জামা-কাপড় নিয়ে বেরিয়ে পড়ি। রাতের গাড়ীতে চড়ে বসি। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, শ্রীমঙ্গল জাতীয় ট্যুরগুলো সচরাচর ২ দিনের হয়। রাতে যাত্রা শুরু করে পরদিন থাকি। তার পরদিন ফিরে আসি। সেন্টমার্টিনের ট্যুর হয় ৩/
একটি রূপকথা
অনেক অনেক দিন আগে , এক দেশে দুই রানী ছিল। হা - রানী আর খা - রানী । রানী হলে কি হবে !!! সেই দেশের লোকজন ঠিক করতো কে দেশ চালাবে। খা রানী ৫ বছর দেশ চালায় তো হা রানী ৫ বছর দেশ চালায়। এভাবেই তারা একজনের পর আরেকজন দেশ চালাতে লাগলো।
উত্তরাধুনিক নীতিগল্প
একদা প্রত্যূষে অতিকায় এক চিনার বৃক্ষের মূলে বসিয়া অস্থিচর্মসার এক শকুন পরম মনোযোগ সহকারে সদ্যধৌত তুলসীপাতা ভক্ষণ করিতেছিল। দূর হইতে এই দৃশ্য দেখিয়া চোখেমুখে সহানুভূতি আর আগ্রহের ছাপ ফুটাইয়া আগাইয়া আসিল এক ধাড়ি ছাগ। নিকটবর্তী হইয়া শকুনকে শুধায়—‘ওহে মহাকাশচারী দিগ্বীজয়ী খেচর, মগডালে উপবিষ্ট না হইয়া এই গান্ধা মর্ত্যে তুমি কী করিতেছ?’
আসেন একটা গফ শুনি
সে বহুকাল আগের কথা যখন আরব্রা গুহায় বাস কর্তো... আম্রা তখন সামুতে খাইয়া না খাইয়া পইরা থাক্তাম... অচিনদা পোস্টানোতো দুরের কথা ... কোন কিছু ভাবলেই ব্যান খাইতেন... সেই বর্ণিল সময় পেরোতে পেরোতে কত্ত কি দেখলাম এর মধ্যে ময়ুরাক্ষী নদীতে কত রঙের জল গড়াইয়া গড়াইয়া পর্লো.. এখন শুকাইয়া সেখানে ময়ুরাক্ষী হাউজিংও উইঠা গেল... 
রুতি, তোমার জন্য
রতনবাইয়ের জন্য মন পুড়ছে। আহা মেয়েটি, ষোল বছরের মোমের আলোয় হেসে ওঠা মেয়েটি মাত্র উনত্রিশ বছরেই নিভে গেল। নিভে যাওয়ার আগে হাত ইশারা করে বলার চেষ্টা করছিল--কুকুর দুটোকে খেতে দাও। কে খেতে দেবে?
হয়ত এই ইশারাটাই ভুল। কেউতো ছিল না পাশে। শুধু কুকুর দুটো। শুকনো আর হতবাক।
আজ সারাদিন রতনবাই ওরফে রুতিকে পড়েছি। এই মেয়েটির মৃত্যুই একজনের জীবনে একবারমাত্র কান্না এনেছিল।
লোকটি মুহাম্মদ আলী জিন্নাহ।
নতুন পৃথিবীর পথে, হলিউডি সিনেমার নতুন যাত্রা...
সিনেমা দেখাটা আসলে একধরণের অভ্যাস। মানুষ আসলে বিনোদিত হইতে চায় বইলাই সিনেমা দেখে, মানুষ সিনেমা দেখে নিজেরে সামাজিক সম্পর্কের অ্যাসপেক্টে যাচাই করতে, মানুষ সিনেমা দেখে উদ্বুদ্ধ হইতে...এইরম অসংখ্য সাবটেক্সটের উল্লেখ করা যায় সিনেমার উপস্থাপণ বিষয়ক আলোচনায়। কিন্তু যে সিনেমা দেখে এইটারে আসলে তার অভ্যাস মনে হয় আমার কাছে। তার এই অভ্যাসরে জায়েজ করতে গিয়া সে হেতু নির্ধারণ করে। আমিও অভ্যাসবশতঃ সিনেমা দেখি।
আত্মমগ্ন কথামালা (পাখিসূত্র)
.
.
একঝাঁক পাখি উড়ে যাবে জমাট বরফের ভিতর দিয়ে
ছন্দহীন ডানায় বয়ে নেবে সুখ ও দুঃখের সকল বিশ্লেষণ
পায়ের নখে ছিঁড়ে দেবে ফুলেদের রঙিন সঙ্গম
সূর্যদেবতার পাপ ছড়িয়ে দেবে মঠের দেয়ালে জানালায়
গৃহত্যাগী সন্যাসীরা কোষ মুক্ত তরবারি হাতে হত্যায় নিবিষ্ট হবে
সদ্যজাত শিশুদের রক্ত পানের উত্সব শেষে ঘরে ফিরবে কিষাণীর এলোমেলো পা
পাখিসুত্র লেখা হবে স্বর্ণকারের কষ্টি পাথরে|
পদাধিকার বলে
পদাধিকার বলে আয়েশ হয় বেশ
গদির পেছনে তোয়ালে ঝুলে
গালে তলপেটে পশ্চাদ্দেশে
পুরুষ্টু চর্বি ছলছল করে।
পদাধিকারীর উত্থিত পূজাবেদীতে
ধুপ ঘি সুগন্ধী মাখে কুমারী পৌত্তলিক।
পদাধিকার বলে মিসেস পদাধিকারীর
দশাসই হাতে বাইশ ক্যারেট অহঙ উঁকি দেয়।
পদাধিকারীর নাতিশীতোষ্ণ কক্ষে শহরের
ভাঁড় সম্প্রদায় গোলটেবিল স্তুতিসভা করে।
পদাধিকার বলে উন্মুক্ত মঞ্চে
বিশিষ্ট আলোচক বনে যায় কেউ কেউ।
সকলের দোয়াপ্রার্থী
১.
তিনি খুবই বিখ্যাত ব্যক্তি। নোবেলও পাইয়া যাইতে পারেন। একসময় তিনি মিডিয়ার সামনে আসতেন না। একটা রহস্য রাখতে চাইতেন। হঠাৎ কি যেন হইলো. মিডিয়া ক্রেজ শুরু হইলো তার। দুষ্ট লোকেরা বলে তাঁর শুভাকাঙ্খিরা নাকি কইছে নোবেল-টোবেল পাইতে হইলে মিডিয়ায় ঘন ঘন আসতে হবে। তারপর নাকি তার মন ঘুরছে, তিনি মিডিয়ায় পারলে প্রতিদিন আসেন।