একদিন আইসো বন্ধু শুনায়া যায়ো কোকিলের ডাক।
ঢং ঢং শব্দটা এই ঢাকা শহরে এতো নৈমিত্তিক কেন বুঝতে পারি না। আমার রুমের পাশে একটা দালান উঠলো ছয় তলা। টানা ছয়মাস আমি ওই ঢং শব্দে ঘুম থেকে জাগছি। অনাবশ্যক দুই দেড় ঘন্টা আগে আমার ঘুম ভাঙানোর কোন কৈফিয়ত ঢং কখনোই দেয় না। আমিও শুরুতে যে পরিমাণ বিরক্ত হইতাম পরে তা ছাইড়া দিলাম। জীবনের অনুষঙ্গ হিসেবে ঢং শব্দটারে মাইনা নিলাম। শব্দটা আসলে এতো বৈচিত্রহীন আর অগভীর
আজকের ইছালে ছওয়াব মজমা আপেডট

সারা বিশ্বের কুটি কুটি মানুষের অনেক জল্পনা কল্পনার শেষে আজ বুধবার ১৭ ই মার্চ ২০১০ ইং , ৩ রা চৈত্র ১৪১৬ বাং , ৩০ রবিউল আউয়াল ১৪৩১ বাংলাদেশ ঢাকার মিরপুর ১২ নাম্বরস্থ জনাব-এ-আলা রায়হান সাঈদ দস্তিগর-এ-রউশন বাবা এবিপুরী ছাহেবের চাইরতলা দরগাহ শরীফে মাতমে ইস্তেহাব সওয়ালে জীগিরে আহসান শুরু হইয়াছে।
জলে জলে হয় দুঃখ-ক্ষয়...
চোখের তারায় আকাশ দেখি,
যে চোখে আকাশ দেখি
সেই চোখ জোড়া ভিজে বলেই বেঁচে আছি। ...........
প্যারানয়েড
শরীর গন্ধ দুপুরের পাহারাটা
অলস ধীরে আবরন সরিয়ে নিলে
একজন লোক কিংবা লোকটা, ময়াল থেকে
"কিচ্ছু ভাল্লেগা না" রোগের সেবা প্রদানকারী ইউনানী হাকিমী দাওয়াখানা
আজকাল এটা খুবই প্রচলিত একটা বাক্য । বাসায়, অফিসে,
ব্লগস্ফিয়ারে, ফেবুতে ভুড়ি ভুড়ি "কিচ্ছু ভাল্লাগে না" টাইপের কথা দিয়া ভর্তি। আমার চার বছর বয়সী মেয়ে যখন সারাদিন পার্কে,মলে ঘোরাঘুরির পর বলে "বাবা, আমার কিচ্ছু ভাল্লাগছে না" - তখন মনে মনে ঠিক করি একটা দাওয়াখানা থাকা উচিত কিচ্ছু ভাল্লাগে না রোগের জন্য।
ডাইরী ৭২
এক.
চোখের পলক ফেলতেও দ্বিধা লাগে, যদি প্রকাশিত হয় আমি কতোটা ছিলাম অপরাধী...স্থির নয়নে তারপর পথ হেটে ছুঁয়ে দেই কানাগলির দেয়াল, যেখানে থমকে দাঁড়ানোটাই নিয়তি। যেখানে থমকে গেলে আর কোন পথ থাকে না পলায়নের। তবুও চোখের পলক পড়ে নাই, আমি শক্ত চোয়ালে অনুভূতি লুকিয়ে দেয়ালে পিঠ সেটে, দাঁড়িয়েছি হাত প্রসারিত করে।
দুই.
সেমিনার এবং অতঃপর ...
আমাদের এক বন্ধু । ওর সাথে পরিচয় সেই ছোট বেলা থেকে। ২৬ বছর বয়স হবে বন্ধুত্বের। নাম না হয় নাই কইলাম। ধইরা নেন ওর নাম - মিঃ এক্স।
এবার বই মেলা থেকে যে সব বই কিনেছি.......
আমি বছরের যে কোন সময় বই কিনি, যখনই হাতে টাকা আসে অথবা সময় করতে পারি। তারপরেও বেশীর ভাগ বই কেনা হয় মহান একুশের বই মেলা থেকে। বেশ ক'বছর দেশে নাই, বই পড়ার কষ্ট যেমন পাই তেমনি বই কিনতে না পারার কষ্টও অনেক বেশী। তার পরেও চেষ্টা করি বই মেলা থেকে বই কিনাতে। গত কয়েক বছরে অনেক অনেক বই কিনলেও সেগুলি সঠিক ভাবে সংরক্ষন না করায় বেশীর ভাগ বই চুরি হয়ে গেছে। তাই এ বছর সিদ্ধান্ত নিয়েছি, বই কেনার পর আলমারিতে বিশ
এক বিবাহিত মেয়ের প্রতি
সেই বয়সের কথা। এক বালিকার সাথে তুমুল প্রেম করি। সেই বালিকা একদিন আবেগঘন হইয়া কইল, বিয়ার পরেও কি তুমি আমারে এইভাবে ভালবাসবা?
আমি কইলাম, অবশ্যই বাসবো। আমি বিবাহিত মেয়েদেরই সবচেয়ে বেশি ভালবাসি।
টেরাই করলাম..........
এই বার না হইলে আমার টেরাই করুম না............ হক মাওলা
হঠাৎ বৃষ্টি
অনেক দিন থেকে ইচ্ছা ঝুম বৃষ্টিতে ভিজবো। আমি ভুলেই গেছি কবে বৃষ্টিতে ভিজেছি। আগে সকাল সন্ধ্যা যখনই বৃষ্টি হতো নেমে পড়তাম উঠোনে কিম্বা দৌড়ে যেতাম ছাদে। মায়ের কাছে কতোই বকা খেতাম সেই জন্য।
এলাম
এলাম। তবে এসেই জয় করতে পারব বলে ভাবছি না। কিন্তু তোমাদের মন জয় করতে চাই লেখালেখিতে। দেখা হবে বন্ধু।
আর ২০ মাত্র ঘন্টা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!তা-র-প-র???
সময় যে আর কাটে না................................। আর ২০ ঘন্টা বাকী। তা-র-প-র। জমবে আড্ডা, হই হই রই রই। টুটুল, রায়হান ভাই, বিমা অস্থির হয়ে আছে কখন ১৭ মার্চ সকাল হবে? এত কেন দেরী? পারলে ওরা গতকালের বৃষ্টিস্নাত সন্ধ্যাটাকে ১৭ মার্চ দুপুর বানিয়ে দিতো। সময়কে মাইনাস। তবে কে জানে হয়ত এমন অঝোরে বৃষ্টি ঝড়তে পারে সবার মন ভিজাতে।
রোদ্দুর থেকে সমুদ্দুর
১ মার্চ কী টেনশন আমার !
