ইউজার লগইন
ব্লগ
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ২
আমরা বন্ধু ব্লগ সব সময় বন্ধুদের কাছে আহ্বান জানায় চমৎকার সব ব্যানারের জন্য। এ পর্যন্ত পাঠানো বন্ধুদের ব্যানারে আমরা বন্ধুর একটা বৈশিষ্ট তৈরী হয়েছে যে, যে কোন ইভেন্টে আমরা বন্ধুর ব্যানার ইভেন্টোপযোগী। যে কেউ যে কোন বিষয়ে ব্যানার পাঠাতে পারেন zogazog এট আমরাবন্ধু ডট কম এ। ব্যানাররের মাপ হচ্ছে 1000 x 150। নির্বাচক মণ্ডলীর বিবেচনায় ব্যানার সাইটে আপ করার সিন্ধান্তই চুড়ান্ত।
আজিরা দিনপঞ্জী... ১০
''তবু চাইছি তোমাকেই... তুলে নিতে অঞ্জলিতে... রোদের ফোঁটা।''
সূর্যটা অনেক দূরে, তবু কেমন করে যেন বিনা তারে তার ঊষ্ণতা এসে পৌঁছোয়... অযাচিতে খবর পাই ঐন্দ্রজালিক তার জাদুর ঝোলা নিয়ে বসে আছে অপেক্ষায়। দুরু দুরু মন কিছুতেই বিশ্বাস করতে চায়না। কিন্তু আর কোন ব্যাখ্যা-ই অংকগুলো মিলিয়ে দিতে পারেনা। এ হয়তো শেষ বেঞ্চির ছাত্রটার টেনেটুনে পাস করার মতো ব্যাপার...হয়তো এও আরেক কল্পনার বুদবুদ আমার, নিমেষে হাওয়ায় মিলিয়ে যাবে কাল। তবু যতোক্ষণ সে আছে আমার মনে, তাকে আরো বেশি করে আঁকড়ে ধরি, বিষন্নতায় নীল হয়ে আসা আমার দুনিয়ায় ঝলমলে এই রংধনুকে স্বাগত জানাই চুপেচুপে... একদম নিজের ভেতরে কোথাও।
চোখের ভাষা
সখী ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে
তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা--
সখী ভালোবাসা কারে কয়?
সেকি কেবলই ছলনাময়?
ভড়কে গেলেন নাকি ভাই? না, রবি ঠাকুরের গানের আর কোনো অপ্রকাশিত ভার্শন ছিলোনা, ঐটা আমার মনের কথা কিনা, তাই ঐটুকু কাঁচি চালিয়ে দিলাম।
THESIS ON “A MONTH OF AN AVERAGE VERSITY STUDENT”
INTRODUCTION
অবশিষ্ট হাড় - ০৪ :: বর্ণ অনুচ্ছেদ
সূর্যের স্বেচ্ছাচারিতায় ভোরের নতুন নাম সকাল
মেঘসংক্রান্ত আড়াল সত্ত্বেও কমতি নেই উষ্ণতার আভিজাত্যের
একপেশে সুখকে আটকে রাখা দশ-বারোর এই ঘর
বাথরুম-বারান্দায় চেনা সমীকরণ
চিরচেনা ফেরিঅলাদের আনাগোনা বাড়তে বাড়তে
তেতে ওঠে গনগনে রোদ
তখন তার নাম হয় দুপুর;
বিপ্লবের ঘনিষ্টতম অধ্যায়সমূহ আজও শিরোনামহীন
ভান করে বাঁচা বিপ্লবীরা প্রত্যেকেই ধূমপায়ী
উনারা বিপ্লব জ্বালিয়ে ধোঁয়া নেন,
ভেতর-বাহির (চতুর্দশ পর্ব)
ভেতর বাহির উভয়ের আলোড়ন চিরতরের। আবহানমান কালের সে আলোড়ন আমার। পঁচে ও না ভেতরবাহির এত এত পঁচার এই জাগতিক মহামূল্যবান টানেলে জীবনটাকে এগিয়ে নেয়ার পরও। তাই জমে যাওয়া ক্ষোভ আর স্মৃতি আর অভিজ্ঞতা বারবার নিষপেশিত করে। দুলাইন লেখার এ ব্লগ যাত্রা তখন স্বার্থকতা দেয়।
জাতীয় সংগীত - ছি! ছি! ব্যবসা পণ্য।
কষ্ট হলে পোষ্ট দেই-- (ক্ষতিপূরণ দেন)-১
গত পরশু থেকে মনটা ভয়াবহ খারাপ। এক জুনিয়র বন্ধু ভীষন সংকটে ছিলেন। তারা ব্যপারটা আর কাউরে জানাতে চাননি। শুধু এই অধমরে মনে করেছেন। পরশু দিন সারাদিন একটানা হাসপাতালে কাটি্যে, মধ্য রাতে ক্লান্ত হয়ে ফিরলাম। আমি হাসপাতালে ভাব ধরে ছিলাম, একটুও কষ্ট পাচ্ছিনা। কর্তা প্রমিজ করে পাঠিয়েছিল যেন শক্ত থাকি---
বাসায় এসে আর পারলাম না। আমার ভগ্ন-হ্রদয় দেখে, কর্তা গতরাতে ঠিক করলেন, একটু বাইরে খাওয়াবেন। বেরুবার মুখেই পড়ে গেলাম অতি উতসাহী একজন বাঙগালীর সম্মুখে।
ফ্রী থাকলে যার কাজ হল, সবাইরে জিঞ্জাসা করা--'কৈ যাও? কৈ থেকে আস? কি বাজার করলা দেখি?' ভিনদেশীরাও রক্ষা পান না।
যথারীতি পড়লাম, প্রশ্নের মুখে- 'আমার বলতে ইচ্ছা করছিল না। তাই বল্লাম, দেখি কর্তা কোথায় নিয়ে যায়--'
ব্যস! একগাদা কথা শুনি্যে দিল। তাতে তার সমগোত্রীয় আরো দু একজন যোগ দিলেন।
দু একজন আমাকে উদ্ধারে এগিয়ে এলেন।
ঝরাপাতার সময়ে মুদ্রিত
পৃথিবীর সকল নিয়মকে পাপোষ করে আয় শুধু ভালোবাসার কাছে করি আপোষ। অন্তত একবার আয় হারিয়ে যাই বিজন সান্দ্রে। পাতায় পাতায় মুদ্রিত হোক আরো এক গল্পের মহিমা। সবুজে সমাহিত হয়ে যাক পুরান কেচ্ছাগুলো...
গান গল্প- ১ [চাঁদের ঐ আলো হয়ে আসো মোর ভাঙ্গা ঘরে..]
এমন একটা সময় ছিল, যখন খুব করে তোমার সান্নিধ্য পেতে চাইতাম। এখনও চাই, হয়ত। কিন্তু, তোমার কাছে পাত্তা পাই না। তোমার সময় হয় না, তুমি সারাদিন ব্যস্ত থাকো। আগের কাজগুলো থেকে মুক্তি পেয়েও তোমার ব্যস্ততা কমেনি, বরং আমাকে আগে যে সময়টুকু দিতে, সেখানেও এখন অনেক ভাগিদার। তুমি এখন কত বড়, কত বিস্তৃত তোমার পরিধি।
ঘোর শ্রাবণে পৌষ মাস, আয়লা-এষার ছয় মাস
দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল! হ্যাঁ ভাই, আয়লা আর এষার আজকে হাফ জন্মদিন। অর্ধ দিবস হরতালের মতো, বা জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মতো উপলক্ষ নয়, ছোট্ট পরীদের মুখের স্বর্গীয় হাসি এবং অনাবিল আনন্দের আভা বন্ধুদের সাথে ভাগ করে নেয়ার এখনই সময়।
শিরোনামহীন।
ঝিঝি পোঁকার বিরামহীন ডেকে চলা , মাঝে মাঝে তা ছাঁপিয়ে সুপারির পাতায় হুমড়ী খেয়ে পড়া বাতাসের সাথে সুপারির পাতার ধস্তাধস্তির শব্দ। সেই বাতাসের কিছু অংশ মাঝে মাঝে পথ ভুলে ঢুকে পড়ছে জানালার ভিতরে, বের হবার পথ না পেয়ে আবার ফিরে যায় অজানায়।
আপনার স্বামী কেমন? (শুধু মাত্র বোনদের জন্য, ভাইদের পড়া নিষেধ!)
আমি আজকাল অনেক বিষয় নিয়ে ভাবি। আজকের নাইট ডিউটির সময় ভাবনা ছিল বোনদের নিয়ে! দেখুন তো আপনার 'স্বামীধন' কেমন? নীচের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিন।
১) আপনার স্বামী ঠিক টাইমে অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে যান কি না?
২) অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত ১১টার পর ফিরেন কি না?
৩) সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে পারেন কি না?
কোথাও তাল কেটে গেছে
দুঃখ আর হতাশা ভুলে সামনে এগিয়ে যেতে হবে, দীঘদিন তিক্তস্মৃতিচারণে বিষন্নতাই বাড়ে শুধু। আবার হাসছি, আড্ডা দিচ্ছি রোজকার মতো, সব ভুলে দিব্যি মেতে উঠেছি খুনসুটিতে, জীবন থেমে থাকে না, বিভিন্ন রকম অর্থনৈতিক ঝক্কি নিয়েই জীবনযাপন, পেটের দায়ে সদ্যোজাত সন্তান ফেলে মা দুয়ারে হানা দিলে বুঝি কংক্রীটের শহরটা নির্মম, এখানে ফিরে তাকাবার অবসর নেই।
মেশিন রিডেবল পাসপোর্ট সম্পর্কিত তথ্যাদি
প্রচলিত পাসপোর্টের মতোই দেখতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। কেবল পার্থক্য হলো এই পাসপোর্টে থাকা তথ্য এয়ারপোর্টে থাকা কম্পিউটার পড়তে পারে । দেশের বাইরে যেতে বা প্রবাসীদের দেশে ফেরার সময় এয়ারপোর্টের ভোগান্তি এড়াতেই চালু করা হয়েছে এই পাসপোর্ট। এপ্রিলে চালু করার বাধ্যবাধকতা থাকলেও যারা আগের পাসপোর্ট ব্যবহার করছেন, তাঁদের পুরোনো পাসপোর্টেই চলবে ২০১৫ সাল পর্যন্ত।
