ইউজার লগইন
ব্লগ
ভোর ও স্বপ্ন কথন
ভোর বেলা লগিন করে দেখলাম একা ! হ্যা আমি আমরা বন্ধুতে নতুনই আসলাম । নিজেকে একা দেখে এক প্রকার ভালই লাগছে বলা যায় !
ভাবলাম ভোর বেলা কিছু ভোর কথন হয়ে যাক !
অনিকেত... ১
আমি নিজে আজকে দুপুরে ঘুমিয়ে গেসলাম.. ঘুম থেকে উঠে বেশ একটা কিছু লিখতে মন চাইলো... তাই এইটা লিখতে শুরু করছি... কি দাঁড়াবে জানিনা।
....................................................................................................
শম্বুক বাস-গতি , সেদ্ধ বাস-মতি
"৬০ বছর বেঁচে থাকা কোন মানুষ ২০ বছর ঘুমিয়ে কাটায়" এহেন মামুলি তথ্যও যখন প্রথমবার মস্তিষ্কের নিউরণে যুতসইভাবে আঘাত করেছিল, শিরদাঁড়া বেয়ে নেমেছিল শীতল স্রোত । দু'দিন বাদেই যখন মস্তিষ্ক জানবে ৬০ বছরের ১০ বছর বাসে কেটে গেছে , তখন আর অবাক হব না । ঢাকার ট্রাফিক জ্যামকে টেক্কা দিয়ে বাস-কারা-জীবনের দৈর্ঘ্য ১০ বছরের নীচে নামিয়ে আনা এখন রীতিমত সৌভাগ্যের ব্যাপার।
রাতের পৃথিবী
ল্যাবএইডে কাজ করি ৫ বছর ৮ মাস। এতদিন একসাথে কোনো প্রতিষ্ঠানে কাজ করিনি। ছাড়বো ছাড়বো করেও ল্যাবএইড আর ছাড়া হয়নি। অনেকদিন মেজাজ খারাপ করে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তারপরও ছাড়া হয়নি। ছাড়ার আগে সংসার, সন্তানের কথা মনে হত। চাকরীর বাজারেও আকাল। চাকরী যে পাইনা, তা নয়। কিন্তু ব্যাটে বলে আর এক হয়না। আমি যাযাবর কিসিমের মানুষ। বাঁধা ধরা নিয়মে আমার পোষায় না। আবার ফিরে যেতে চাই মিডিয়াতে। ভরসা পাইনা।
আনারস মুরগী

যা যা লাগবে:
এক ক্যান আনারসের টুকরা করে কাটা ( দেশী আনারস হইলে এক কাপ জুস ও লাগবে),
একটা মুরগী (ছোট করে কাটা),
ক্যাপসিকাম কুঁচি: আধা কাপ ( বিভিন্ন রং এর হইলে ভালো হয়।)
কাঁচা মরিচ: ২টা (ফালি করা),
আদা কুঁচি: ২ চা চামচ
রসুন কুঁচি: ১.৫ চা চামচ
পেঁয়াজ কুঁচি: আদা কাপ
সয়া সস: ২ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
চিনি: ১/২ চা চামচ
ময়দা: আধা কাপ
কর্ন ফ্লাওয়ার: ১/২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া: ১/৪ চা চামচ
তেল: আধা কাপ
লবণ: আন্দাজ মতো
বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি - ৫
এক.
দিবাস্বপ্নের মতই ছিল স্বপ্ন গুলো, আশা ছিলনা , ছিলনা কোন লক্ষ্য। কেউ যদি প্রশ্ন করে ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে? সমস্যায় পড়ে যাই। কোন কিছুই তো হতে চাইনি তখন। শুধু বড় হতে চেয়েছিলাম, আর কিছু না।
বড় হতে হতে ,চলতে চলতে এই চলার পথে কত জনের সাথে পরিচয় হলো। পরিচয় হলো ছাত্র জীবনে , পরিচয় হলো কর্ম জীবনে। সেই সাথে পরিচয় হলো ভার্চুয়াল জীবনে - সে চ্যাটিং, ব্লগিং কিংবা অন্যকোন ভাবেই হোক।
শুভকামনা
অনেক কথা বলার আমি খুব খুশির কথা কিবা দুঃখের কিছু জানাতে পারি খুব কম মানুষকেই, সেগুলো লুকিয়ে রাখতে পারাতেই আমার আনন্দ। তাই Organizational Behavior সংক্রান্ত কথাবার্তায় হল ভর্তি লোকের মাঝে যখন নিজের এমন কারো কথা বলতে বলা হলো সবাইকে যাএ কথা মনে এলে এক অর্থে মন ভার হয়ে যায় আবার আনন্দে উদ্বেলিত হয়। আমি নিশ্চিত ছিলাম এলেবেলে বোকামি, হাসির কিছু বলে কাটিয়ে উঠতে পারবো। একের পর এক কাহিনী শুনছি আর ম্যাডাম
আজ তার জন্মদিন
১৯৯৬ সালের নভেম্বরের প্রথম দিন বিয়ে হয় আমাদের। আমি তখন কার্যক্ষেত্রে শ্রীমঙ্গলে থাকি। তো, বিয়ের পর এই কূলে আমি আর ওই কূলে তুমি অবস্থা ছিল আমাদের। পড়াশুনার কারনে তিনি প্রায়ই বাবার বাড়ি থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হলে চলে আসতেন আমাদের বাসায়। কুমিল্লাতে। আমি সপ্তাহান্তে ঢাকা মাড়িয়ে নারায়ণগঞ্জ বা কুমিল্লা যেতাম। কোথায় যাবো সেটা নির্ভর করত তেনার অবস্থানের উপর।
রং এর গোলাগুলি
বিলাত আসার পরে আমার ছোট বোন আমাকে এক বাক্স রং কিনে পাঠিয়ে দিসলো, আমার যখন মন খারাপ হইতো সেইগুলা গুলায়ে আমি মাঝে মাঝে বাচ্চাদের মতো খাতার পাতা ভরাইছি... এইগুলা সেইসবেরই নমুনা... মন ভইরা হাসতে পারেন... আমি মাইন্ড খাবোনা, প্রমিজ। আমার রং এর খেলা খেলতে খেলতে কেমনে কেমনে জানি মন ভালো হয়ে যায়... মনে হয়.. বাহ! দুনিয়া ব্যাপক রংগিন। 



অ্যাডাল্ট কেক রেসিপি

এই রান্না শুরু করার আগে বাসায় খুঁইজা দেখেন, কোন কঠিন পানীয় আছে কিনা... কঠিন পানিতে এলার্জি থাকলে ফলের জুস দিতে পারেন, তয় সেইটা আংগুর বা বেরী জুস হইলে ভালো হয়। যাউগ্গা জিনিসপাতি যা যা লাগবো সেইটার লিস্টি:
* লেডি ফিংগার বিস্কুট ( দুকানে পাওয়া যাওয়ার কথা, নামেই বুঝা যাইতেছে মহিলাদের আংগুলের মতো দেখতে বিস্কুট... ভুলে ঢেঁড়স কিন্ন্যা ফেল্লে আমার দুষ নাই)- ৮টা পিস ( এক প্যাকেট কিনলেই হওয়ার কথা)।
* তিন টেবিল চামচ কফি,
* ৫ টেবিল চামচ আইসিং সুগার,
* একটা ২৫০ মিলি হুইপিং ক্রিমের ডাব্বা,
* একটা ২০০ গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ,
* একটা কুকিং চকোলেটের বার (১৫০ গ্রাম)
রেসিপিঃ ফ্রাইড রাইস ( উৎসর্গ -শাতিল)
আমি মোটেও রান্না ভালো পারি না। ফাঁকিবাজি করে রান্না করি খুব প্রয়োজন হলে। শাতিল সেই ফাঁকিবাজি পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করবে বলেছে এবং আমাদের মতো আনাড়ী যদি আরো কেই থাকে যারা পারে না তাদের জন্য একটা পোষ্টও দিতে বললো। সাহস করে দিয়ে ফেল্লাম।সাহস দিয়েছেন শাতিল আর জেবীন। তবে যেভাবে সাহস দিয়েছে তাতে একটু ভয়ও পেয়েছি। জীবনে প্রথম খাবারের রেসিপি দিলাম। আল্লাহ ভরসা।
উপকরণঃ
১. পোলাওর চাল ২ কাপ
আত্মহত্যা বিষয়ে যে সকল কথা আমার জানা ছিলো (তিন)
সাত্তার সাহেব, যিনি একমাসের ভাড়া বাকী রাইখা পালাইয়া যাওয়ার অপরাধে আমাদের চোখে দোষী সাব্যস্ত হইছিলেন। যার সম্পর্কে আমরা আর কোনো তথ্য জাননের প্রয়োজন বোধ করি নাই, আমাদের কাছে তারে অপরাধী মনে হয় যেকোনো মূল্যায়ণে; তার অপরাধ সে একজন প্রাপ্ত বয়ষ্ক তরুণীরে বিয়া করছে, যেইখানে প্রলোভনের সম্ভাবনা দেখা যায়। এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী বইলা গুজব রটলে মহল্লাবাসী বেশ আহত হয়, যেনো দ্বিতীয় বিবাহ কিম্বা দ্বিতীয় সংস
আজিরা দিনপঞ্জী... ১১
ভোরবেলার ছায়া ছায়া অন্ধকারে রোজ ঘুম ভেঙ্গে যায়, বিছানার পরতে পরতে আলিস্যি জড়ানো থাকে... আমার খুব ইচ্ছে করে তোমার স্বপ্নে চলে যাই... মেঘবালিকার মতো ছুঁয়ে দিই কপাল। আমি জানি এইরকম কথা আমার তোমাকে কখনো বলা হবেনা, সত্যিকারের স্বাভাবিক মানুষেরা হয়তো এইরকম কথা কখনো বলে না। আমি মাঝে মাঝে ভাবি, আমি কি আসলে স্বাভাবিক মানুষ? তোমাকে যে এরকম কিছু বলতে ইচ্ছে করে আমার তাও না। আমার ইচ্ছেগুলো খুব সাধারণ, তোমার কথা শুনবার ইচ্ছে, আমার কথা তোমাকে শোনাবার ইচ্ছে... তুমি যখন হাসো, তখন তোমাকে দেখবার ইচ্ছে। যখন তুমি চশমার ফাঁক দিয়ে ভ্রূ কুঁচকে তাকাও, তখন বলবার ইচ্ছে, ''ওহে, বুদ্ধু, কখনো সখনো তো একটু ভালো মুডে থাকো...।''
চড়ুইভাতির সংসার (সেই যে আমার নানা রঙ এর দিন গুলি রইল না)
এই লেখাটা আমার ব্লগ জীবনের শুরুতে সামু ব্লগে লিখেছিলাম। লেখাটা এই ব্লগে কোন ভাবেই মানানসই নহে। তবুও
বাচ্চু
কথাটার উতপত্তি এবঙ বুতপত্তি বোঝাতে গিয়ে লেখাটার একটা পর্ব হুবহু তুলে ধরলাম।
আশা করি আমার বন্ধুরা সবাই নিজ দায়িত্বে পড়বেন। ভালো না লাগলে আমি কোনোমতেই দায়ী নহি।
লেখাটা আমার জিলাপির (আধা রেসিপি দেবার কারণে
) অর্ধেক গুরু রাসেল ভাই এবং আমার নয়া বাচ্চু মীরের সমীপে পেশ করা হইল
বলা নেই কওয়া নেই অল্প দিনের নোটিশে দুম করে বিয়ে করে ফেল্লাম এক ক্যাডেট রে। সে প্রথমে আমারে যেই বাড়িতে নিয়া তুল্লো- সেই বাড়িওয়ালা খালাম্মার - ভয়াবহ ক্যাডেট প্রীতি। তার এক পোলা একটু আউলা টাইপের কিন্তু জিনিয়াস সেও একজন ক্যাডেট। বড় মেয়ের জামাই মাশাল্লা সেও একজন ক্যাডেট।
) অর্ধেক গুরু রাসেল ভাই এবং আমার নয়া বাচ্চু মীরের সমীপে পেশ করা হইল