ইউজার লগইন
ব্লগ
প্রেম
প্রেম,
খুব দৃষ্টিকটু ঠেকছে আজকাল।
কেমন বেমানান ছোট শব্দ,
সমাজে আর সঠিক খাবি খাচ্ছে না!
প্রেম,
আর নিতে পারছি না,
আমার সময় ফুরালো বলেই নয়
অপাত্রে সুধা যেন!
প্রেম,
দূর্বিসহ, অসহ্য স্মৃতি,
দেখিনি কোন মতিগতি
তবে অসময়ে ছিল বাড়াবাড়ি!
প্রেম,
কোন বড় সুফল বয়ে আনে,
তা তো নয়
আবার সুখের মূলে তা নিশ্চয়!
তবুও প্রেম!
যদি আর একবার জেগে উঠত!
আমি দেখে নিতাম,
হে আদি অন্ত!
*১৪/০২/২০১৯ইং
আমার বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
শান্তি-সুখের সকল আশা
জেলে তাঁতী মজুর চাষা
সব মানুষের ভালোবাসা।
বাংলা আমার প্রাণের ভাষা
সব ভাষারই চেয়ে খাসা
বাংলাতেই মোর কাঁদা হাসা
বাংলাতেই হয় লাঙল চষা।
বাংলাতেই কৃষক ফলায় সোনা
বাংলাতেই কৃষানির স্বপ্ন বোনা
বাংলাতেই রাখাল বাজায় বাঁশি
বাংলাতেই জেলের স্বপ্ন রাশি।
বাংলাতেই মোরা লিখন লিখি
বাংলাতেই আগামীর স্বপ্ন আঁকি
দোয়েল কোয়েলের গানের সুরে
বসন্তের আগমন ঘুরে ফিরে।
-গেন্ডারিয়া/ঢাকা
০৭ ফেব্রুয়ারি, ২০১৯
জীবনের যে সৌন্দর্য দেখার জন্য সৎ-সাহস অপরিহার্য
আমাদের একজনের চলে যাওয়ার খবর পেলাম আজ। কিভাবে তিনি চিরতরে হারিয়ে গেলেন সেটা এ লেখায় বসার পূর্ব পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি। শুধু এটুকুই জানা গেছে তিনি আর নেই। আর কোনোদিন তার হাত দিয়ে নতুন কোনো লেখা বের হবে না। নিভে গেছে একজন মায়ের স্বপ্নের বাতি, যার নাম ছিল অর্পিতা রায়চৌধুরী।
আমার আজকের লেখাটা প্রবাস জীবনের ছোটখাটো টুকিটাকি নিয়ে। চার বছরের বেশি সময় প্রবাসে থেকেও এ পর্যন্ত কোনো ভবিষ্যত নিশ্চিত করতে পারি নি। যে কারণে আমি খানিকটা ডিপ্রেসড্। এখনও ভবিষ্যত নিশ্চিত করতে না পারার কারণ উদ্ঘাটনের প্রচেষ্টা থাকবে এই লেখায়। যদিও একটা লেখার ভেতর এমন বড় পরিসরের বিষয়বস্তু পরিস্কারভাবে তুলে ধরা সম্ভব না। তাই চেষ্টাটা থাকবে মূলত কোন কোন ক্ষেত্রে আমি উন্নতি করার চেষ্টা করছি এবং কিভাবে সেটা আমাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে সেদিকে এই লেখার গতিপথটা ধরে রাখার।
আমার আপন আঁধার: গণধোলাই খাওয়ার অভিজ্ঞতাগুলো
(প্রথমেই বলে নিচ্ছি, লেখায় বর্ণিত প্রতিটি ঘটনা সত্য। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তাদের জন্য হয়তো ঘটনাগুলো বিশ্বাস করা কষ্টকর হবে না, কিন্তু যারা ব্যাক্তিগতভাবে চেনেন না, তাদের খানিকটা সমস্যা হতে পারে। তাই প্রথমেই পরিস্থিতি সম্পর্কে একটা আভাস দেয়ার চেষ্টা করলাম। হ্যাপি রিডিং!)
নানা আর নানা'র নাতি
লিখছি। আর ব্যাকস্পেসে মুছে নিচ্ছি। আবার লিখছি। আবার মুছে নিচ্ছি।
আগেই ভাল ছিল হয়ত- কাগজে, কলমে লেখা। একবার লিখে ফেললে মুছে ফেলার উপায় বড় কম, অত কষ্ট করতেও বিরক্ত লাগে। কাটাকুটি ভাল লাগে না দেখতে, আর রবীন্দ্রনাথের কাটাকুটির কারুকার্য তো আর সবার জন্য না। কাজেই কাটাকুটি না করাই শ্রেয় লাগত সে সময়টায়।
২০০২/০৩। কলেজে পড়ি। কী হল হঠাৎ, মনে হল লিখতে হবে। লিখতে হলে জানতে হবে, বুঝতে হবে, প্রকাশভঙ্গি নিয়ে ভাবতে হবে এরপর লিখে প্রকাশ করতে হবে, সেও নিজে বার বার বার বার পড়ে তার পর আরো ঠিকঠাক করতে হবে- অত কিছু বোঝার বোধ হয়নি বোধ হয় তখনো- আমি তখন অনেএএএক বুঝি!
ইভান, উমা আর সৃজিতের জন্য ভালোবাসা..
সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে
হাওয়া দিলো ভাসিয়েতখন আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোন
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোলতখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো
সে যে আকাশ পথে দিতে হবে পাড়ি
তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না, বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি.আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হঠাৎ যায় হারিয়ে
আমার মনের গভীরতা কে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি
স্পর্শ করে দেখনিতখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো
সে যে আকাশ পথে দিতে হবে পাড়ি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না, বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি.
২০১৬-২০১৮ সময়কালের ভাললাগা গান এবং তৎসম্পর্কীয় গল্পগুলো
যে গানগুলোতে ২০১৬ থেকে ২০১৮- এই দুই বছর 'ক্রাশ' খেয়েছি সেগুলোর সময়ভিত্তিক একটা তালিকা আছে আমার কাছে। আজকের লেখার বিষয়বস্তু মূলত সেটাই। তালিকার প্রত্যেকটা গানই সহস্রাধিকবার শোনা হয়েছে। আমার পরিবারের সদস্যরা জানে যে যখন আমি একটা গানের ওপর ভর করি তখন সেটা একটানা শুনতে শুনতে কান-মাথা-নিউরণ সব ঝালাপালা করে না ফেলা পর্যন্ত ছাড়তে পারি না। একই গান এক নাগাড়ে ঘন্টা, দিন, সপ্তাহ এমনকি মাসাধিককাল সময় পর্যন্তও শোনা হয়েছে আমার।
দেশে থাকতে যখন এসব করতাম, তখন কোন গানটা কবে এবং কি কারণে মাথায় ঢুকেছিল বিশেষ মনে নেই। দেশের বাইরে আসার পরই আমি মূলত জীবনের ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিতে শিখেছি। সেজন্য আমি নিজেকে একটা ছোট্ট ধন্যবাদও দিতে চাই। দরকার ছিল শিক্ষাটা।
হুকড্ অন এ ফিলিং - ব্লু সোয়েড
অবশেষে পছন্দের কাজটি খুঁজে পাওয়ার খবর
কালকেই আমার এক সহকর্মী জানতে চাইছিল আমি কি একটি ভারতীয় বান্ধবী খুঁজে পেতে চাই কি না। সহকর্মীর ভুল ভাঙাতে প্রথমে বললাম, আমি ভারতীয় নই। বাংলাদেশি। যদিও আমি খুব চেষ্টা করছিলাম, আমাকে ভারতীয় হিসেবে ধরে নেয়ার জন্য সহকর্মীটিকে যেন আমার মন অপছন্দ করা শুরু না করে, কিন্তু চেষ্টায় সফল হতে পারি নি।
বাদুড় হয়ে উড়ে যাওয়া অনুভূতিগুলোর একটির কথা
ঘুরতে ঘুরতে আরও একটি নভেম্বর চলে এসেছে। আর ক'টা দিন পর ২০১৮ খ্রিস্টাব্দটিও 'কালের গর্ভে' চলে যাবে। পৃথিবীর আহ্নিক আর বার্ষিক গতির বেগ কখনোই এক লাফে বাড়ে না, খুব ধীরগতিতে বাড়ে; কিন্তু যতো আমরা বুড়ো হই ততো আমাদের মনে হতে থাকে, সময় যেন আগের চেয়ে দ্রুতগতিতে ফুরিয়ে যাচ্ছে!
বিশ্ব নিয়ে ভাবনা: টুপির ব্যাপারী এরোপ্লেন এর খবর।
আমি নিতান্তই টুপির ব্যাপারী টাইপ মানুষ। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এরোপ্লেন বা সাবমেরিনের হালচাল এর খোঁজ নিতে। আমার বাংলাদেশে চলমান নানা ধরনের নোংরা নিম্নমানের রাজনৈতিক চাল দেখে মাঝে মাঝে বিরক্ত হই। বাংলাদেশের রাজনীতিকে কখনও কখনও গ্রাম্য কুটনামী মনে হয়। সেই জন্য সাবমেরিন খোঁজার জন্য বিশ্ব রাজনীতি বা আনুসাঙ্গিক বিষয়ে মনোযোগ দেই। সম্প্রতি দেখলাম আমেরিকার লোকজন আর্মিদের জন্য রোবট তৈরী করছে। যেই রোবট দিয়ে তারা অটো গাড়ী চালাবে। বিভিন্ন জায়গা রেকি করতে পাঠাবে। সাংবাদিক প্রশ্ন করলো আপনাদের কি মনে হচ্ছে না এইসব যুদ্ধক্ষেত্রে টেকনোলজীর ব্যবহার পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিবে?
ঘুরে দাঁড়ানোর ইচ্ছা
এই মাসের প্রথম থেকেই একটা অদ্ভত অস্থিরতা কাজ করছিল। অস্থিরতাটা ভয়ঙ্কর রূপ নিয়েছে গত সপ্তাহ থেকে। জীবনে কখনও এমন অবস্থা অনুভব করিনি, সময় অনুযায়ী যত ধরনের ডিজাস্টার পার করেছি, প্রতিটাকেই মনে হয়েছে এই বোধহয় জীবনের শেষ। ছোট বেলা থেকেই আমার মধ্যে একটা প্রবনতা ছিল, কোন কিছু না পারলে আস্তে করে কেটে পড়া। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাই করেছি। খেলাতে না পারলে আস্তে করে সরে এসেছি, কারও সাথে ঝগড়া তে পেরে না উঠলে জাস্ট গিভ আপ বলে কেটে পড়েছি। পরীক্ষায় ফেল করেছি বলে পড়াশুনা ছেড়ে দিয়েছি। খুব ভালো করে পড়ব বলে আবার শুরু করেছি, কয়েকদিন পর আবার যেই লাউ সেই কদু টাইপ জীবনে ফিরে গিয়ে, বারবার ষোল টাকা দরের চালের মত নিজের জীবনটা কাটিয়ে দিয়েছি। মোদ্দা কথা সবাই যেটাকে ছোট্ট করে বলে ‘ল্যাক অফ ডিটারমিনেশন’। দেখছেন টার্মটা আমি জানি, এই যে এখন যে হেডলাইনটি লিখেছি, কিন্তু ভেতরে লিখতে বসে শব্দ অন্য দিকে নিয়ে গেছে নিজেকে। স
আমাদের সামান্য জীবনে আছেই বা কি হারানোর?
আপনাকে 'তুমি' বলে ডাকতে পারি আমার লেখায়? সামনাসামনি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নি। সম্ভবত আমার অনুভূতিগুলো যেখানে গিয়ে ফিরে আসে, সেখানটার পর থেকে ওৎ পেঁতে বসে থাকে অনিশ্চয়তার চিন্তাগুলো। যেগুলোকে আমি চাইলেও উপেক্ষা করতে পারি না। তাই কখনও আপনাকে আমি তুমি সম্বোধন করতে পারি নি। কখনও পারবো কি না, তাও জানি না।
তবে আমার অনুভূতিগুলো যে খুব দুর্বল- এমনও কিন্তু না। আমি এই ৩৩ বছর বয়সে এসেও মস্তিষ্কের প্রতিটি রন্ধ্রের অনুরণন আলাদা করে চিহ্নিত করতে পারি। প্রতিটি অনুভূতিকে অনুভব করতে পারি, বলতে চাইছি আর কি। অনেক সময় আমরা সময়ের স্বল্পতায় প্রত্যেকটা অনুভূতিকে গ্রহণ করতে পারি না। আপনার ক্ষেত্রে আমার কখনও তা হয় না।
সামাজিক ব্যাধির সূচকগুলোর একটি
আজকে একটা খবর পড়লাম। আমার কাছে যে ধরনের সংবাদগুলো সামাজিক ব্যাধির সূচক হিসেবে ধরা দেয়। ধর্ম, বর্ণ, গায়ের রং ইত্যাদির যে সংস্কৃতিগুলো বিশ্বজুড়ে মানবমনের গহীনে ব্যাধির মতোন পোঁতা আছে, তেমনি আরেকটা ব্যাধি। তবে আজকের খবরটা বাংলাদেশের একটা পত্রিকারই। মিস্ বাংলাদেশ নিয়ে ওঠা আরেকটি বিয়ের তথ্য গোপন করার সংবাদ।
আমার ঘুম তো আসে না
আমার ঘুম তো আসে না দিনে রাতে স্বজনী গো
ব্যস্ত আছি পদ্মা ব্রীজের কাজে।
স্বজনী গো
একদিন দুইদিন করে বিরহ গেল জীবন জুড়ে
মিলনেরই সাধ নাহি মিটে।
আমার বিরহের অবসান হবে গো
বিরহের অবসান হবে
পদ্মা ব্রীজের সাঝে।
মাওয়া জাজিরার মাঝে ঘটক পাঠাই সকাল সাঝে
কত ঘটক আসিল আর গেল
শেখ হাসিনা এসে তাতে হাল ধরিল শক্ত হাতে
পদ্মা ব্রিজে তো করিয়াই ছাড়িবে।
আজি সব বিরহের অবসান হল গো
সব বিরহের অবসান হল
এই পদ্মা ব্রীজের মাঝে।৷l
আবুল হোসেন
তাং ২২/৯/২০১৮ খ্রীষ্টাব্দ
মধ্য পদ্মায় MBEC বার্জ থাকে (20 নং পিলার)
ভয় দেখালে কামড়ে দেবো
গুরুর একটা জনপ্রিয় গান দিয়ে শুরু হয়েছিল আগের লেখাটা। এবারও মনে পড়ছে একটা গানের কথা।
লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া...
এই গানটা কি প্রথম ইত্যাদি অনুষ্ঠান থেকে একই সাথে দেখেছিলাম আর শুনেছিলাম আমি? খুব সম্ভবত। তখন আমি বগুড়ার সুত্রাপুরের দোতলা বাসাটায় থাকি। সময়কাল বয়স যখন ১৩ থেকে ১৭। বয়ঃসন্ধির মধ্যকালটা। সেই সময় কোনোকিছু মাথায় কিংবা মনের ভেতর একটা কিছু ঢুকলে সেটাকে আর বের করা সম্ভব হতো না। গানটা একবার শুনেই মাথায় ঢুকে গেল। এবারে একদম অরিজিনাল ভার্সন। অন্য কারো গলায় গাওয়া না। গানটা যতোবার শুনতাম ততোবার একইরকম গভীর একটা হাহাকার বুকে অনুভব করতাম। অনুভূতি ক্ষমতার প্র্যাকটিস্ যেন!