ইউজার লগইন
ব্লগ
গল্প: ঢাকা শহরে যেটা একটা স্বাভাবিক ঘটনা
১.
ঢাকায় আসার পর প্রথম কয়েকমাসের কথা সানি কোনোদিন ভুলবে বলে মনে হয় না। উচ্চ মাধ্যমিক শেষের আগে থেকেই জানতো তারা পরীক্ষার পরই চলে যাচ্ছে ছোট্ট মফস্বল শহর ছেড়ে। বাবার বদলী হয়ে গিয়েছিল আগেই। শুধু ওর পরীক্ষার জন্যই ছোট বোনকে নিয়ে মা রয়ে গিয়েছিলেন সেখানে। বাবা আগেই ঢাকায় গিয়ে বাসা সাজিয়ে রেখেছিলেন।
অসমাপ্ত বাস্তবতা... ৯
১.
শেষ লেখাটায় যদিও উল্লেখ করেছিলাম রোহিংগা ইস্যু নিয়ে চারিদিকে ডামাডোল দেখা দেয়ার সম্ভাবনা নেই- কিন্তু কথাটা ভুল প্রমাণিত হয়েছে। দেশের ফেসবুক ব্যবহারকারীর মধ্যে সাড়া জাগিয়ে তুলেছে রোহিংগা ইস্যু। সবাই নিজ নিজ মতামত ব্যক্ত করছেন এই ইস্যুতে। কেউ কেউ সংবিধানের দোহাই দিয়ে সাজাচ্ছেন নিজের যুক্তি। কেউবা টেনে আনছেন একাত্তরে ভারতের সীমান্ত খুলে দেয়ার উদাহরণ। কেউবা বলছেন বাংলাদেশের নিজের সমস্যারই তো কোনো সমাধান নেই, অন্যের সমস্যা সমাধান করবে কিভাবে? মোট কথা রোহিংগা ইস্যুতে ফেসবুক পৃথিবীর বাংলাদেশি জাতি এখন পরিস্কার দুই ভাগে বিভক্ত।
সুখ অসুখের মনোলগ
![]()
আমার শহরে বৃষ্টি এলে সীমাহীন শূন্যতা আমারও হয়।
আমারও মনে হয় 'এসবের কোন দরকার ছিলো না'।
ক্যাম্পাসের ক্যাকোফোনিতে আমার বিষাক্ত লাগে,
বিষাদ মনে হয়,
অথবা আমি ঈর্ষান্বিত হই ওরা সব্বাই সুখী বলে।
আমি বুঝি, নিজের ভেতর এতো শূন্যতা অনুভব করিনি আগে।
এসব স্থিরতা, জ্যামে আটকে থাকা মানুষ আমাকে মোটেও ভাবায় না।
আমি তখনও ভেবেছি 'ওসব না করলেও পারতে'।
এরপর একা ঘরে, রাত নেমে এলে
দারোয়ানের হুইসেল ক্লান্ত হয়ে গেলে
মানুষেরা ওপাশে ফিরে শুচ্ছে যখন
তখনও আমি ভাবি 'মানুষ চেনা দায়'।
অসমাপ্ত বাস্তবতা... ৮
দেশে অবশেষে ষোড়শ সংশোধনী, নায়করাজ ইত্যাদি ইস্যূর দাপট খানিকটা কমেছে। এখন একটা প্রায় ইস্যূহীন সময়। মিয়ানমার সীমান্তে খানিক গন্ডগোলের আভাস পাওয়া যাচ্ছে। যদিও বড় কিছু হয়ে দাঁড়ানোর মতো বলে মনে হচ্ছে না। আর পাহাড়ের ওইদিকে কি হচ্ছে তা নিয়ে ওয়েস্টেরোসের রাজা-রাণীরা খুব চিন্তিত বলেও মনে হয় না। এই সময়টাকে তাই গান, গল্প, কবিতা, বই কিংবা সিনেমার সাথে কাটানোর মতো খানিকটা সময় হিসেবে চিহ্নিত করা যায়।
সামনেই কোরবানীর ঈদ। পশু কোরবানীর মাধ্যমে রূপকার্থে স্রষ্টার প্রতি মানুষের শ্রদ্ধা-ভক্তি ইত্যাদি প্রদর্শনের ঈদ। এর আগ পর্যন্ত মনে হয় না কেউ আর নতুন কোনো ইস্যূ চায়। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ দেখতে দেখতে ঈদটা এসে পরলেই ভাল। কে আর সেধে সেধে গ্যাঞ্জাম আর স্ট্রেসফুল পরিস্থিতির মধ্যে পড়তে চায়?
বাবা তোমায় মনে পড়ে
ঊনিশশ’ সাতাত্তর সাল
বাবার হলো এ কী হাল
ধরেছে ঘাতক রোগ
যন্ত্রণায় কাতর বুক।
দেহে বইছে পদ্মার ঢেউ
থামাতে পারছে না কেউ
দাও একবার শুইছে
বালিশে খানিকটা নুইয়ে।
এবার ধরে একটু তোলো
বাবার এ কী হাল হলো
যাও ঈদের নামাজ পড়ো
এসে পশু জবাই করো।
বাবাকে এই হালে রেখে
জামায় একটু সুগন্ধি মেখে
নামাজে হলো যাওয়া
হলো না ফিরনি খাওয়া।
ছয় তাকবিরে দুই রাকাত
ওয়াজিব হলো সারা
এসে দেখি বাবাকে এবার
যমদূত করছে তাড়া।
জিলহজ মাসের দশ তারিখ
রোববার সকাল বেলা
বাবা আমার নিলেন বিদায়
সাঙ্গ জীবনের খেলা।
-আগস্ট ২৬, ২০১৭ খ্রি.
গেন্ডারিয়া, ঢাকা
পুনশ্চ: (মরহুম বাবার ৪০তম মৃত্যুবার্ষিকী স্মরণে। যিনি ১৯৭৭ খ্রিস্টাব্দে, ২২ নভেম্বর, পবিত্র ঈদুল আজহার দিন সকাল বেলা পৃথিবীর মায়া ত্যাগ করে মহাসত্যের কাছে আত্মসমর্পণ করেন)।
অসমাপ্ত বাস্তবতা... ৭
মুড়ি আর চানাচুর খেয়েছি গতকাল। তিন বছর পর। শিশির নামের এক ছোটভাই নিয়ে এসেছিল দেশ থেকে। আমাদের দেশে যেভাবে ছোটভাই-বড়ভাই ইত্যাদি নিয়ম-নীতি মেনে চলা হয়, এখানে সেরকম না। সবাই মূলত সবাইকে নাম ধরে ডাকে। প্রফেসর, ডক্টর ইত্যাদি উপাধিধারীদেরকে যদিও নামের শেষ অংশের আগে উপাধি যোগ করে ডাকা হয়। আত্মীয়দেরকে সম্পর্ক উল্লেখপূর্বক নাম ধরে ডাকাটাও মোটামুটি সচল, যেমন আন্ট মারি বা আঙ্কেল টম, তবে ওইটুকুই। শ্বশুড়-শ্বাশুড়িকে কিন্তু সবাই এখানে সরাসরি নাম ধরে সম্বোধন করে। তবে নামের প্রথম অংশ ধরে না, শেষ অংশ ধরে। এই যেমন বন্ধু রবার্টের হবু শ্বশুড়ের নাম মিস্টার শাইড। সে উনাকে ডাকেও মিস্টার শাইড বলে। আর রবার্টের বাবার নাম মিস্টার আনটিশ, ওর বান্ধবী প্রিসকা উনাকে ডাকে শুধু আনটিশ বলে। জার্মানরা মিস্টার, মিস ইত্যাদি সম্বোধনেরও তোয়াক্কা করে না। আমি ভাবি যদি আমাদের দেশে কোনো মেয়ে তার হবু শ্বশুড়কে নাম ধরে ডাকে কিংবা বর্তমান
বিষাদনদী
হুমায়ূন আহমেদের নদীর নাম ছিল ময়ূরাক্ষী। আমার নদীর কোনও নাই নেই, আমার নদীর জেনেরিক নেইম- বিষাদনদী। ছোট শান্ত নদী। যেখানে নেই উত্তাল ঢেউ, কিংবা ব্যারেজ- বাধ- সেতু। খালি আছে স্বচ্ছ বিষাদের জলধারা। এ কুল ও কুল সব খানেই ছড়িয়ে আছে সব ঝলমলে বিষাদ। মুক্তি পাওয়া যাবে, নদীকে তিলে তিলে শেষ করে। কিন্তু ইচ্ছে করে না। টিকে থাক বিষাদ নদী, টিকে থাকুক বিষাদ গ্রস্থতায়। একদিন সময় হলে বিষাদের সমুদ্রর দেখা পাবে এই নদী। ততদিন পর্যন্ত নদীকে বাঁচিয়ে রাখবো, নদী বাঁচিয়ে রাখবে বিষাদগুলোকে।
নায়করাজের মৃত্যু আর বানের জলে চার শিশুর ভেসে যাওয়ায় বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শোকের তুলনায় পাওয়া উপলব্ধি
নায়করাজ রাজ্জাক মরে গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। কেউ বা সড়ক দুর্ঘটনা, কেউ নৃশংসতার শিকার হয়ে, কেউ বন্যায়, কেউ বেখেয়ালে- মরছেই। মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা আমার প্রিয় স্বদেশভূমে। বরং নায়করাজ্জ রাজ্জাকের মতো বার্ধক্যে পৌঁছে যেকোন মাত্রার একটা চিকিৎসা পাওয়ার মতো সৌভাগ্য বিরল অনেকাংশে। সে তুলনায় নায়করাজের অন্তিমযাত্রাও নায়কোচিতই হয়েছে বলা যায়। পত্র-পত্রিকার অনলাইন সংস্করণ আর এ যুগের সবচেয়ে দ্রুতগতির সংবাদ ছড়ানোর মাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে অসংখ্য স্তাবক রচিত হয়েছে। মানুষ বড় দুঃখে পড়ে গেছে নায়করাজ রাজ্জাকের প্রস্থানে। যেন জগতের সকল সূত্রকে কাঁচকলা দেখিয়ে তিনি চিরকাল বেঁচে থাকলে ভাল হতো। তারচেয়ে বরং সোনাভানের চার সন্তান ভেসে গেছে বানের জলে, আরও চার সন্তান ভেসে যেতে পারতো। সোনাভানের আর সন্তান না থাকুক, অন্যদের যাদের সন্তানেরা এখনও বানের জলে ভেসে
কবিতা: সবচেয়ে বড় প্রাপ্তি ইদানীংকার
সময় ফুরিয়ে আসছে দ্রুত। আজকাল প্রায়ই রাতে ঘুম ভেঙ্গে যায় অকারণে। বসে বসে ভাবি- কেমনে কি? আর মাত্র ১১ সপ্তাহ। এর মধ্যে পুরো একটা থিসিস পেপার লিখে জমা দিতে হবে। চাকুরীও একটা খুঁজে বের করতে হবে। এই রকম দুইটা চাপ মাথায় থাকলে, দিশাহারা অবস্থা কাকে বলে বুঝতে আর কিছু লাগে না। অথচ আমার আরও অনেক ছোট-খাটো কাহিনী আছে। ভাগ্যটা ভাল যে বড় কাহিনী ওই দুইটাই। আরেকটা কাহিনী ঘটতে যাচ্ছিল। বিশাল ভাগ্য নিয়ে এসেছিলাম পৃথিবীতে বলেই কিনা হয়তো, খাদের কিনারা থেকে ফিরে এসেছি। তবে শিক্ষাটা ভালই হয়েছে। অনিরাপদ যৌনতার মধ্যে আমি আর নেই। নেই তো নেই-ই, একদম নেই।
তারেক মাসুদের গানে শ্রেণি, রাজনীতি ও জেন্ডার চেতনা: একটি সূচনামূলক আলাপ
এক.
অসমাপ্ত বাস্তবতা... ৬
গেল মাসের শেষ দুই সপ্তাহে সামার জব করতে গিয়েছিলাম একটা বিয়ার ফ্যাক্টরীতে। ইলমিনাউয়ের লোকাল বিয়ার, নাম ইয়েকলাইন (Jäcklein)। বাসা থেকে ১৫ মিনিট সাইকেল চালিয়ে গেলেই ফ্যাক্টরী।
প্রতিদিন সকাল পৌনে আটটায় ফ্যাক্টরীতে গিয়ে পৌঁছুতে হতো। তারপর সবার সাথে বসে এককাপ কফি, পান করলে করলাম- না করলে নাই, কিন্তু বসতে হবে অবশ্যই। সবাই একসাথে বসে হাসি-ঠাট্টায় ঘুমটা হালকা করে নিয়ে, আটটা থেকে কাজ শুরু। জার্মানদের সম্পর্কে অনেক স্টেরিওটাইপই চালু আছে পৃথিবীজুড়ে। আমি নিজে দেশে থাকতে একাধিকবার শুনেছি ওরা নাকি পানির বদলে বিয়ার খায়। শুনে শুনে হয়তো বিশ্বাসও করেছিলাম খানিকটা। অথচ এখানে এসে শুনলাম, জার্মান ভাষায় প্রবাদ চালু আছে- কাইন বিয়ার ফর ফিয়ার। মানে হলো, বেলা চারটার আগে কোনো বিয়ার নয়।
কাপুরুষ
দেখো, একদিন আমি লিখে ফেলবোই সেই অমর কবিতা!
কি করে তোমার বেড়াজ্বালে বন্ধি হয়ে আমি আমার জীবনের সব উচ্ছ্বাস হারিয়েছি!
কি করে আমি লেখক কিংবা সাধারন জীবনের ইতি টেনেছি!
কি করে আমি জীবনের সরল পথ হারিয়ে অন্ধকারে প্রবেশ করেছি!
দেখো, একদিন আমি বলেই ফেলবো!
তোমাকে ভাল রাখতে গিয়ে, কি করে আমি আমাকে গুটিয়ে নিয়েছি!
কি করে আমি নিজকে আমার সমাজের বাইরে টেনে ফেলেছি!
কি করে আমি ভুলে গিয়েছি আমার অতীত কিংবা শিশুকাল!
দেখো, আমি একদিন চিৎকার করে বলবোই!
কেন আমি আর মধ্য রাতের চাঁদের আলোয় আলোকিত হতে পারি না!
কেন শেষ রাতের শিয়াল গুলো জ্বলজ্বল চোখে আমাকে অবজ্ঞা করে যায়!
কেন আমার প্রিয় নীল আকাশ দূরে আরো!
দেখো, আমি একদিন জেগে উঠবোই!
বলবো কেন অর্থের প্রয়োজনে আমি এতটা বিভোর হয়েছি!
যদিও তোমাকে দেখলে আত্মহত্যার স্বাদ জেগে উঠে!
কিংবা কি করে আমি আমার যৌবন হারিয়েছি!
অসমাপ্ত বাস্তবতা... ৫
একটা বই লিখার ইচ্ছা আমার বহুদিনের। নিজের ভাষায় কিংবা বিদেশি ভাষায়- যেটাতে হয় সেটাতেই। শুরু করি করি করে করা হচ্ছে না। শুরু করে ফেলে রাখার চাইতে পুরোপুরি নিশ্চিত হয়ে শুরু করা ভাল, নাকি আগে শুরুটা করে পরে দেখা ভালো যে লেখা হয় কি হয় না? এই প্রশ্নের উত্তর খুঁজছি এখন।
তুমি রবে নীরবে
দেশের খবর দেশে থাকতেও পত্রিকা আর টিভিতেই বেশি পেতাম, এখনও তাই। বিশ্বজিত হত্যামামলার রায় দিয়েছে উচ্চ আদালত। দুইজন বাদে কারোই মৃত্যুদণ্ড বহাল রাখা হয় নি। রায়টা সম্ভবত দেশবাসীর যেকোন মাত্রার একটা সরলীকৃত প্রত্যাশার বাইরে গেছে। যে কারণে ফেসবুক খুব গরম। যদিও ইদানীং বিশ্বব্যপী মৃত্যুদণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, এবং উন্নত দেশগুলোতে তা সুফলদায়ক হিসেবে প্রমাণও রাখছে, তবুও বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে বিশ্বজিত হত্যামামলার রায় আরও কঠোর হওয়া দরকার ছিল। তাছাড়া দুর্নীতির চোরাপথ ধরে ক্ষমতা বা বিত্তশালীদের তো জেল থেকে বের হয়ে আসার সুযোগ হরহামেশাই থাকে। বিচারের রায় যখন এমনিতেই ভঙ্গুর, সেখানে বিচারও যদি হয় এমন; তাহলে সেটাকে অপরাধীরা কিভাবে নেবে তা বুঝতে অপরাধবিজ্ঞানী হতে হয় না।
ভিনদেশী থ্রিলার
সিনেমা জনরের মধ্যে সম্ভবত থ্রিলারের দর্শক সবচেয়ে বেশি। অবসর কাটাতে একটি জম্পেস থ্রিলার থাকলে আর কি লাগে। এই থ্রিলারগুলোর অবশ্য একটা আলাদা বিশেষত্ব আছে, সবগুলো ভিনদেশী থ্রিলার। অবশ্যই আমার দেখার মধ্য থেকে বাছাই করা।
১. টেল নো ওয়ান: ফ্রেঞ্চ মুভি। আলেক্সান্দ্রে বেক একজন ডাক্তার। ৮ বছর আগে স্ত্রী নিহত হয়েছিল। স্ত্রীর বাবা এ জন্য তাকেই সন্দেহ করে। আট বছর পরে জোড়া খুনের সন্দেহ পড়ে আলেসান্দ্রের ওপরে। ঠিক একই দিনে একটি অদ্ভুত মেইল পায় আলেক্স।
