ইউজার লগইন
ব্লগ
আমগো রনি ফাস্ট হৈছে... কী আনন্দ !
শরীরটা শুক্রবার থেকে খারাপ। জুম্মার নামাজের অজু করতে গিয়া কোমরে টান পড়ছে। তারপর থেকে আর সোজা হৈয়া দাঁড়াইতে পারতেছিনা। চিন চিন করে ব্যথা করে। সটান শুয়ে রইলাম পুরাদিন। শনিবার কষ্ট কৈরা অফিসে আইলাম। দাঁড়াইতে পারিনা। বসতেও পারিনা। বস আমার কষ্ট দেইখা কৈলেন- বাসায় গিয়া রেস্ট নিতে। বাসায় আইসা পড়লাম। রেস্ট আর নেয়া হয়না। ছোট পোলাটায় আমারে পাইয়া খালি গায়ে গড়ায়। আমি ব্যথায় চিৎকার দিয়া উঠি। আমার চিৎকারে পোলা ভয় পায়। কান্দে। এইভাবে শনিবার গেল। রবিবারে সকালে আর বিছানা ছাড়তে পারতেছিনা। অফিসে যাই নাই...। হিতে বিপরীত হৈলো। ছোট পোলার লাফালাফি বাড়লো। দম খিচে পড়ে থাকি। উহ আহ ও করতে পারিনা। পোলায় ভয় পায়...। কাঁহাতক আর শুয়ে থাকা যায় ?
দুঃখের কাছে পরাজিত
কাল এইচ এস সি পরীক্ষার বাংলা পরীক্ষা দিয়া আসলাম। ভাইরে নৈর্ব্যক্তিক যা কঠিন হইছে, বুঝাইতে পারব না। দোয়া রাইখেন। এ প্লাস এর আশা ধীরে ধীরে বিলুপ্ত হইয়া যাইতেছে। একটু দোয়া কইরেন যেন এ প্লাস থাকে। বিদায়॥
আবোল তাবোল - ৯
#
প্রায় সপ্তাহখানেক ঢাকার বাইরে থেকে আজ রাতে বাসায় ফিরলাম। ঘরোয়া একটা কাজে সিলেট গিয়েছিলাম। ছিলাম সিলেট সদর থেকে প্রায় ৩০/৪০ কিমি দুরে। গ্যাস ফিল্ডের কোয়ার্টারে, ওখানে ২৪ ঘন্টাই নিজস্ব জেনারেটর স্বারম্বরে কাজ করে যাচ্ছে তাই ওখানে কারেন্ট বলতে গেলে যায় ই না!
তা সেই গ্যাসফিল্ডের সীমানা প্রাচীরের চারিদিকে চা বাগান আর দুরে বিশুদ্ধ গাওগেরাম। দিনে দুপুরেই ঝিঝির ডাকে মাথা ধরে. আর মাঝে মাঝেই আশেপাশের পাহাড় থেকে বানরেরা নেমে আসে। দুয়েকটা পুরাই বাঘা বাঙালি; ঘরে ঢুকে পায়চারী করে, এটা ওটা খেয়ে যায়।
ওদিকে আবার ইলেকট্রিসিটি যায়নি এখনো, আশেপাশে কোথাও লোকজনের বসতি নাই। তাই সন্ধ্যা পেরুতেই ওখানে নিঝুম অন্ধকার। এ কারনেই হয়তো, ওদিকে সবাই ১১ টার মাঝেই দেখা যায় ঘুমিয়ে কাদা হয়ে গেছে!
তোমার স্পর্শ
তোমার স্পর্শ
তুমি আর আমি হাত ধরে আজ পৌছে গিয়াছিলাম
অদ্ভুত সুন্দর এক মায়াপুরী তে
চোখ ধাধানো স্বপ্নের হাতছানিতে
কান পেতে শুনেছিলাম
তোমার বুকের স্পন্দন ,
তোমার তপ্ত নিস্সাশ
ছুয়ে যাচ্ছিল আমার চুল ,
তোমার কাধ ছুয়ে থাকা আমার হাত
অনুভব করছিল তোমার কাপন।
তোমার ছোয়ায় এক নিমিষে
বিলীন হয়ে গিয়েছিল
আমার যত ছেলেমানুষী আর অবুঝ্পনা
তোমার স্পর্শ জাগিয়ে তুলেছিল
আমার ভিতর লুকিয়ে থাকা এক আদিম মানবীকে
জীবনে প্রথম বার অনুভব করেছিলাম
পরিপূর্ণ এক নারীসত্তা ।
স্বাগতম হে
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
ধূলিময় জীবনের বৃত্তান্ত : যেভাবে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছিলাম
নগরজীবন ধূলিময়! শহরের অলমোস্ট সবখানে এখন নির্মাণ কাজ চলছে, আর ধূলা উড়ছে। দিন নেই, রাত নেই; সবসময়, সবখানে। এমন যদি আইন থাকতো যে, কোনো একটা নির্মাণ-সাইটে নির্দিষ্ট ভলিউমের চেয়ে বেশি ধূলা উদগীরণ করলে নির্ধারিত হারে জরিমানা গুণতে হবে; তাহলে বোধহয় এই অত্যাচারের হাত থেকে আমরা নগরবাসী সবাই একটা রেহাই পেতাম। যানজটের মতোই আরেকটা মহাসমস্যা হয়ে দাঁড়াতে যাচ্ছে ধূলার অত্যাচার।
পুরোনো আক্ষেপ নতুন করে-
উত্তাল ১৯৭১, এপ্রিল থেকে জুলাই, প্রায় ৭০ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে শরনার্থী জীবনযাপন করছেন, ভারত যেকোনো মুহুর্তে হস্তক্ষেপ করবে, পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করবে- এই উচ্চাশাও ফিকে হয়ে গেছে ততদিনে। এ যুদ্ধ কতদিন চলবে তা কেউ তখনও বুঝতে পারছে না, সে সময় প্রবাসী সরকার সিদ্ধান্ত নিয়েছিলো শরনার্থী শিবিরে অসংখ্য শিশু আছে যাদের নিয়মিত শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেলো যুদ্ধের কারণে, তাদের জন্য আশ্রয়কেন্দ্র কিংবা শরনার্থী শিবিরে শিক্ষার বন্দোবস্ত করা যায় কি না- মুস্তফা মনোয়ার সে সময় শরানার্থী শিবিরের শিশুদের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন।
গ্রামের বাতাস খেয়ে আসলাম
কিছুদিন ধরে আমরাবন্ধুতে আসলে এক রকম সুখ সুখ লাগছে। এই সুখ সুখ লাগার কারন কোন পোষ্ট বা মন্তব্য এর জন্য না। আমরাবন্ধুতে ঝুলানো এই নতুন ব্যনার যা দেখে মনটা কেমন জানি ভালো হয়ে যাচ্ছে। ব্যনারে লেখা লাইনটার দিকে তাকালে গানটার পরের লাইন একাই মনের মধ্যে গেয়ে উঠছে। ব্যনার টা যে দিছে তারে অনেক ধইনা।
গানের কথা
১৯৯৯ সালের দিকে কিংবা তার পর পরই হঠাৎ বৃষ্টি দেখানো হলো টেলিভিশনে, অবশ্য সে সময়ে হঠাৎ বৃষ্টি দেখার মতো ধৈর্য্য ছিলো না, দুপুরে কিংবা বিকেলের নির্ধারিত আড্ডা কিংবা খেলার কোনো একটাতে ব্যস্ত ছিলাম- এর পরের কোনো একদিন দুপুরে সোহেল বাসায় আসলো,
সোহেল কোনো এক অনির্ধারিত কারণে জিদ ধরেছিলো আমাকে গীটার শিখতে হবে, আমাকে দিয়ে না কি গীটার বাজানো হবে- ওর পরম উৎসাহেই আমি গুলশানের মেলোডি থেকে ২ হাজার টাকায় একটা গিভসন কিনে আনলাম, কিছু টুংটাংও করলাম, তবে উৎসাহে ভাটা পরতেও সময় লাগলো না। সোহেল উৎসাহ নিয়েই আমাকে গীটার লেসন দেয়, এসে রীতিমতো ঘাড়ে ধরে প্রাকটিস করায়- ঐদিনও ও আসছিলো গীটার লেসন বুঝে নিতে- বললো চল একটা ছবি দেখে আসি-
দৌড়ের উপ্রে জীবন
ব্যাস্ততা কারে বলে, আগে কখনো তেমন করে বুঝি নাই । আমি সারা জীবনই অলস, ঘরকুনো টাইপ ছিলাম । সবার দৌড় দেখে ভালো লাগত । একটু ব্যাস্ত হইতে মন চাইতো
।
আল্লাহ আমার মনের ইচ্ছা স্বানন্দে পূরণ করেছেন । একটা ছোট্ট পিচ্চি পাঠায়ে দিছেন । সে এখন আমারে ব্যাস্ততা কারে বলে, হাতে কলমে শিখায়ে দিচ্ছে ।
কম্পিউটারে কাজ করছি, পাশের বিছানার উপর শুয়ে সে চোখ গোল করে তাকায়ে আছে । আমি তাকালেই সে দাতশূন্য মাড়ি বের করে এমন হাসি হাসছে, যে তার অর্থ হল " আমি একটা কিউট বেবি । তুমি আমাকে কোলে না নিয়ে ওই যন্ত্রটার সামনে বসে আছো । দাড়াও তোমার বারোটা বাজাচ্ছি " । এরপর তাঁকে কোলে না নেয়া ছাড়া আর উপায় থাকে না । এই এখন সে কোলে শুয়ে আছে আর আমি টাইপ করছি ।
এরপর সারাদিন যাবে তাঁকে নিয়েই ( যতই বলি না কেন, ওকে নিয়ে এই ব্যাস্ততা কিন্তু আমি উপভোগ করি । আমার ভালো লাগে
)
*
পত্রিকার স্মৃতি :: সাপ্তাহিক বিচিত্রা
আমার বর্ণশিক্ষার বয়স আর পত্রিকা পড়ার বয়স মোটামুটি কাছাকাছি।
সময়টা তাহলে ৮৮ কি ৮৯ ই হবে। বাংলা পত্রিকা নামক জিনিসটা দুর্লভই ছিল বৈকি।ইরানে বাংলাদেশের পত্রিকা যেত না, আর না যাওয়াটাই স্বাভাবিক।ইরাক সীমান্তবর্তী ইরানের ঐ অংশে সব মিলিয়ে বাংলাদেশী ১০/১২ জন ডাক্তার ছিলেন। বছরে গড়ে তিন/চারজন দেশ ঘুরে যেতেন, যাবার সময় লাগেজে ভরে কিছু পত্রিকা নিতেন। সেই পত্রিকা এরপর হাতে হাতে বদল হত হাজার হাজার বর্গ কিলোমিটার। কতবার করে পড়া হত তার ইয়ত্তা নেই। ছয় মাস কি এক বছরের পুরনোর পত্রিকারও আবেদন কমত না এতটুকু।
আঁধার
অন্ধকারের ব্যান্ডেজে বাঁধা
আষ্টেপৃষ্ঠে জগতের ক্ষত ;
রসাতল জুড়ে অধিক্রমণ
আগুন জলের আদিম খেলার ।
জলকেলি আর জলকেলি চলে
তরল তরল আগুন আর জলে ।
নিরুত্তাপ ফুসফুসীয় দহনে
ঝলসানো চাঁদ , শীতল সূর্য , জোনাকি কিংবা প্রদীপশিখা ;
সব আলোর আজ একটা ধর্ম -
আঁধার এবং আঁধার বিলানো ।
একটা দুঃখের কথা
সেদিন গৌতমদা' একটা পোস্টে লিখেছিলেন, রাত্রে বউএর সঙ্গে টাংকি মারার কথা। আমি ছোট মানুষ। বিষয়টা এক চান্সে ধরতে পারি নাই। তাই সরলমনে তার কাছে জানতে চাইলাম, ভাই নিজের বউএর সঙ্গে কিভাবে টাংকি মারে? তিনি প্রত্যাশিত উত্তর দিলেন- পুলাপান এগুলি বুঝবো না।
বুঝায়ে দিলেন মাসুম ভাই। বউ ব্লগ পড়লে নাকি এমন কথা লেখা লাগে। নাইলে নাকি বিপদ। তো আমি গতকাল সকালে ১১ টা ২৯ মিনিটে সেইটা দেখে পোস্টটায় একটা কমেন্ট দিলাম- প্রথমে যে বিষয়টা বুঝতে পারি নাই, সেটা বুঝায় দেয়ার জন্য মাসুম ভাইকে ধন্যবাদ।
নিশিকাব্য, অসমাপ্ত কথকতা.. [এলোমেলো কাব্যকথন!]
গাছের একটা পাতাও -
নড়ছে না যেন আজ..
ফ্যাকাসে ঘাসের ভাজে ভাজে,
কল্পনার ঝরে পড়া শিশির -
আর;
নির্ঝরের স্বপ্নভঙ্গের গান..।
বৃদ্ধ ল্যাম্পপোষ্ট,
ছড়িয়ে দিয়ে যায় -
সাদামাটা বিষণ্ণতা..
মহাকালের ক্যানভাসে,
নিযতির নিষ্ঠুর কারুকাজ..
আজ প্রদীপের নিচে অন্ধকার..।
আবছা আলোর বোকা বোকা ছায়ায়,
ক্লান্ত ঝিঁঝিঁর কোলাহল..
আঁধারের প্রান্তর জুড়ে,
কংক্রিটের খাঁচা..
জং ধরা,
পুরানো গ্রীলের গা'য় -
ভেসে যাওয়া মেঘ,
বৃষ্টির ছাঁয়া..।
পায়ে পায়ে হাটা আদুরে বিড়াল..
নিঃশব্দের পদধ্বনি সংগীতে,
আলতো আদরের পরশে;
ঘুম লাগা চোখে..
এখন অনেক রাত..।
বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মাগো ব্লগে আর থাকুম্না

দুইন্যার হক্কল সুক, অনলি অন মাই ডিজুশ
গেরামিং এ কৈছেলে। বাট-মগর-লেকিন, এট্টু অয়েটান বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মার্দল। আপ্নেরা পৈরাছেন সেই প্রাছিং যুগের অন্দকুপের ভিত্রে। দুইন্যা হক্কল সুখ অহন পৈড়া গেছে জুকার্বার্গের শাইটে। ঐখেনে কত্ত কিছু দেকবার পারি। কত্ত মজাউজাও লইবার পারি।
যা কৈতেছিলাম আর্কি। বুইরা চাচাব্বা চাছিয়াম্মাগো বল্গে পইরা থাইকা দিন্দিন কেম্নে কেম্নে হাজার হাজার লাইক্স আর শয় শয় ফেন্দ্রিকুশ মিস্কর্তেছি। হালায় থাকুমই না এই বল্গে। যামুগা, যেই দেশে গুরুরা খায় নরম সবুজ ঘাস, আর নিজের অমুক যায়গায় সাইদ্যা লয় বাঁশ। সেই দ্যাশে যামুগা। নামডিও বদলায়া ফেল্মু। অলিম্পাস জ্রিফিন রাখুম ভাবতেসি।