ইউজার লগইন
ব্লগ
চ্যুত
প্রথম সঙ্গমের পুলকে
আমরা বিদিক,
বিয়ে ফিলিপের।
লাদেন শহীদ!
শ্রদ্ধাশ্রুতে সিক্ত
আমাদের চোখ,
অন্তর, এমনকি অন্তর্বাস।
.
আমাদের আবর্তচ্যুত
আমরা দুজন শুধু
পরস্পরে-
মিশে আছি,
ভিজে আছি,
মেতে আছি।
৫০ ওয়ার্ড না হলে নাকি পোস্ট হবে না, তাই আরো একটা পিচ্চি কবিতা পোস্টিলাম।
মধুর পিছে ঘুরে আমার
ফুরিয়ে গ্যাছে দিন।
সব পতঙ্গ পায় কী মধু?
পেলাম নিকোটিন।
হরি! হরি! তাও নাকি ৫০ ওয়ার্ড হয়নি! সুতরাং, আরো একবার আরো একটি কবিতা প্রচেষ্টা
এই প্রণয়রসিক অন্ধকারে
তোমার সবগুলো জলাধার
খুলে দাও।
ঈশ্বর মারার আগেই
স্নানে পানে
একটি বার শুধু
প্রাণ ভরে মরতে চাই।
আমার না লেখা গল্পগুলো
আমি বিভিন্ন সময়ে গল্প লিখতে চেয়েছি, সুযোগ পেলে উপন্যাসও লিখতে চেয়েছি কিন্তু দীর্ঘ সময় কোনো নির্দিষ্ট একটি বিষয়ে লেখার ধৈর্য্য না থাকায় কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয় নি, দুইটা উপন্যাস ভুলে শুরু করে এত দিন পর উপলব্ধি করেছি সেসব উপন্যাস শেষ করবার মতো ধৈর্য্য আমার হবে না। লেখালেখি করবার মতো নিমগ্নতা আমার নেই। উপন্যাস লেখার মতো কষ্টকর কোনো প্রয়াসে যাওয়া আমার জন্য নয়।
এলোমেলো
পুরো তোমাকে পাওয়াটা বেশ সহজলভ্য
কিন্তু তোমার ঠোঁটের ঐ তিলটা
যেখানে দিনমান ঘুরপাক খায় আমার মনটা
সেটা এই বাজারে ব্শে দুষ্প্রাপ্য।
নজর ফেরাই যদি কানের ঐ দুলটায়
দেখি মরচে পরে গেছে তার ঝঙ্কারে
জানিনা কি আছে তোমার ঐ নাক ফুলটায়
তারও নাকি বরাদ্দ শেষ আজ ভোরে?
তোমার দৈর্ঘ্য-প্রস্থ জানা নেই
আমার নাদাবি হলফনামা
তোমার কাছে পৌছে গেছে
কেবল পৌঁছেনি রুলজারীর বার্তাটা
যেখানে বলা আছে -কেন তোমার ঐ
তিলটার একক মালিকানা হবে না আমার?
নোটিশ হাতে পেয়ে জবাব দিতে হবে চট জলদি
না হলে নতজানু হয়ে দাড়াঁতে হবে
ভালবাসার মুখোমুখি!
আমাদের আবেগ আমাদের বিশ্বাস
আমরা আদতে ছিলাম মুর্তিপূজারী, আমাদের রক্তে এখনও সেই মুক্তিপূজারী জীন, মাদল শুনলেই ভক্তিরসে টইটুম্বর হয় হৃদয় আর আদ্র হয়ে যায় চোখ, আমরা শ্রদ্ধাস্পদ পূণ্যবান মানুষ খুঁজি চতুস্পদের মতো আর যার তার উপরে অহেতুক মাহত্ব্য আরোপ করি। আমরা যাদের উপরে ভক্তি শ্রদ্ধা এবং মাহত্ব্যআরোপ করি তাদের মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করি প্রতিদিনই। আমাদের ভক্তিরসের চুড়ান্ত প্রকাশ ওরসে।
মাশাল্লাহ, আমাদের সেনাবাহিনীর কত উন্নতি হচ্ছে!
বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন বিষয়ে সেমিনার, প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আগে যেসব বিষয়ে কখনও দেশের বাইরে প্রশিক্ষণের প্রয়োজন হতো না এখন সে বিষয়েও প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারত।
চলছে গাড়ি যাত্রাবাড়ি-৫
১.
আর একটা সেমিস্টার শেষ করলাম। দেখতে দেখতে তিনটা সেমিস্টার শেষ করে ফেললাম। সময় অনেক দ্রুত যায় কিন্তু প্রথমদিকে মনে হতো যেতেই চাইতো না। প্রথম সেমিস্টারে আমাকে মেইন ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে হতো। আমার এখান থেকে ঘন্টা খানেকের পথ বাসে তারপর দৌড়ায় পাহাড়ে উঠে ক্লাসরুমে যেতে যেতে হাঁপিয়ে যেতাম আমার সাথের রাজেশ আমাকে দেখে হাসতো। ক্লাসে গিয়ে দেখতাম প্রফেসর আমাদের জন্য বসে আছেন আমরা গেলেই ক্লাস শুরু করতেন। অপটিকস পড়াতেন যার একবর্নও আমি বুঝতাম না এমনিতেই ফিজিক্স পড়া ছেড়েছি ইন্টারমিডিয়েটের পর তারপরে মা মাটি দেশের জন্য সেই সময় সারাদিন বালিশ ভিজাতাম।
ন্যাড়া বার বার বেল তলায় যায়
আমার জানের জান জানুর সব কিছু হাতের কাছে বেড় করে দিলেও সে কিছুই খুঁজে পাবে না যতক্ষন না পর্যন্ত সেই জিনিস তার চোখের সামনে ঝুলানো না হয়। কথাটা একটু বুঝিয়েই বলি। জানু অফিসে যাবে। সে জানে তার কোন জিনিস কোথায় আছে। সেই সব ড্রয়ার সে তন্ন তন্ন করে খুঁজবে এবং যথারীতি কিছু খুঁজে না পেয়ে চিৎকার করে আমাকে ডাকবে। এই কাজ তার সারা জীবনেই চলে আসছে। আল্লাই জানে যখন আমি ছিলাম না তখন সে কাকে ডাকতো? তাই বলে ভাবার কোন কারন নাই যে, সে মায়ের আদরের দুলাল। সেই ক্লাশ সেভেন থেকেই উনি হোস্টেলে থাকেন।
আমারও কাজ থাকে। অফিস আছে , বাচ্চাদের স্কুল আছে , বাড়িতে সারাদিনে কী কী করতে হবে তা কাজের লোকদের বুঝিয়ে দেয়া আছে। উনি তো সকালে ঘুম থেকে উঠে তার কাজটুকু সেরে অফিসে যাবে। বাড়ির আর কোন খবরে বা কাজে তিনি নাই।
স্মৃতির ফুলে বৃষ্টি ছুঁলে পরে, আমার ঘরে গন্ধ টলোমলো-৩
একজন মায়াবতীর গল্প...
পৃথিবীতে কারো সময় যখন ফুরিয়ে আসে তখন সে স্মৃতিকে অবলম্বন করে বিদায়ের শঙ্কা কাটানোর চেষ্টা করে । কিন্তু আমি তো এখনো বুড়ো হয়ে যাইনি, এমন কি বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপও হয়ে পড়িনি, তবুও ইদানিং এত নস্টালজিয়ায় ভুগছি ক্যানো? শৈশব কেন্দ্রিক নস্টালজিয়া।
লেভি মেয়েটার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, নিখুঁত চেহারার মায়াবতী একটা মেয়ে ছিল সে। আমি যতক্ষণ স্কুলে থাকতাম ততক্ষন আমার সাথে লেগে থাকতো। সঙ্গী হিসেবে আমি কোনদিনই সুবিধার ছিলাম না। মুখে কুলুপ এটে অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তা করা ছাড়া যে আর বিশেষ কিছু পারে না তার সাথে এতো আন্তরিক ভাবে মিশে মেয়েটা কি পেত কে জানে?
একটা কোশ্চেন ও একটি কবিতার জন্ম
মাসুম ভাইয়ের একটা প্রশ্ন,
“ডিকশনারি সামনে নিয়া কবিতা লিখতে হয়? নাকি এসব কঠিন কঠিন শব্দ এমনিতেই কবিরা জানেন ?” মাসুম ভাইয়ের এই কথাটা নিয়েই মজার একটা রেসিপির কথা মনে পড়ে গেল (আজকাল রেসিপি নিয়াও বেজায় হুল্লোর)।
কবিতা লেখার রেসিপি:
একটি বাংলা ডিকশনারি, একটি বড় পেরেক, একটি হাতুরী, একটি কলম ও
কাগজ (পরিমানমত)
লিখন প্রনালী:
প্রথমে ডিকশনারিটি টেবিলে রাখুন, কেউ কিছু মনে না করলে মেঝেতে রাখলেও চলবে।
পেরেকটি সুবিধামত ডিকশনারিটির যেকোন জায়গায় ধরুন যেন সূচালো মাথাটা ডিকশনারিটির সাথে লাগানো থাকে।
এবার হাতুরী দিয়ে পেরেকটির অপর মাথায় সজোরে বাড়ি দিন (আঘাত অর্থে), দিতেই থাকুন যতক্ষন না ডিকশনারিটি এফোড়-ওফোড় হয়ে যায়।
এবার পেরেকটি উঠিয়ে ফেলুন।
ডিকশনারিটির যে অংশে ছিদ্র হয়েছে সেই অংশের (ছিদ্রাংশের) শব্দগুলো নির্বাচন করুন।
এক একদিন
এক একদিন ভীষণ বাঁচতে ইচ্ছে করে
প্রেম পুরাণ লিখব বলে
প্রেম পোড়ানো কালি
নিজের গায়ে মাখতে ইচ্ছে করে ।
এক একদিন তোমার কথা ভেবে
আমি রাধি না, চুল বাঁধিনা,
নাই না, খাই না
বৃষ্টিরা নেচে চলে চোখের পাতায়
জলের দ্যোতনা ছুঁয়ে ভাবি
একটুও কি আমায় ভালবাস না!
এক একদিন খুব ভালবাসতে ইচ্ছে হয়
শঙ্খ ডানায় রোদ হয়ে ভাসতে ইচ্ছে হয়
রোদ এসে ছুঁয়ে গেলে
আমি মেঘ হয়ে যাই
মেঘ-রোদ সন্তরণে
মেঘ লীনা হতে ইচ্ছে হয়।
এক একদিন খুব মরতে ইচ্ছে করে
শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে
ময়ূখী মন পেখম পোড়ায়
আগুনের ফাগে হোলীর পরব
অনেক সুখে তোমাকে পোড়াতে ইচ্ছে করে।
একটি শিরোনামহীন প্রেমের কবিতা
কবিতাটির শিরোনাম দিয়ে দিন তো
তোমার সাথে প্রেম চলেনি,
আমি আর ফুল ছুঁই না তাই।
অথচ তুমি কি নির্বোধ!
প্রেমদগ্ধ দুএক ছত্র লেখা দূরে থাক,
নিয়ত অপ্রেমে ঠুকে যাচ্ছ
আদিম দিয়াশলাই।
তোমাকে ঠেকানো উচিত ছিল,
যদিও ঝরঝরে প্রেমের বারুদে
তোমার শুদ্ধ আগুন পেতে ব্যার্থ হয়েছি।
ব্যর্থ না বঞ্চিত?
তুমি তো বেশ পানি ঝরাতে পারো চোখ দিয়ে,
দেহ থেকে অপ্রেমের লেহন ধুয়ে ফেলো।
তোমাকে কিনে দেব এক যৌবন প্রেম,
সত্যিই দেবো।
দুর্বল মানুষ কিছুই না পারুক,
নির্লজ্জ ভাবে অশ্রুগ্রন্থিতে
বাতিল প্রেম পুষতে পারে।
একটি কবিতা, দুইটি কবিতা, তিনটি কবিতা...
কবিতার ইকোনোমিক্স
ভাবের দলনে রাগ মোচে না আর,
প্রেমিকার দুনিয়া জুড়ে রাজ্যের ক্ষুধা:
রুটির এখন বিশেষ প্রয়োজন।
নো ফ্রয়েডিক,
নো প্লেটোনিক,
এখন থেকে কবিতা হবে নিপাট ইকোনোমিকাল।
প্রেম
রাস্তার গাড়ি গুলো থেমে গেলে
ট্রাফিক পুলিশকে লিখে দেব পৃথিবী।
লাল তিলের মেয়েটি কান ফুটিয়েছে।
বেশ্যাদের রাতভর জাগাবো জিকিরে,
হে ঈশ্বর, আমাকে ডানা দাও।
পকেটে ঘুমিয়ে আছে পাথরের দুল।
পুরুষতান্ত্রিক মন
যুবকের প্রতি প্রেমিকার কামুক চাহনি দেখে
ফুঁসে ওঠে পুরুষতান্ত্রিক মন,
একলৈঙ্গিক হাওয়ায় ফেপে ওঠে ঈর্ষার বেলুন।
ক্ষমা চাই উষ্ণ প্রেমিকা,
ক্ষমা চাই সুঠাম যুবক।
অভিমান বিষয়ক কাব্য
রক্তজবায় বিদ্রোহ নাই, লাল মানে সমর্পণের কবিতাও তবে...
অভিমানে অভিযানে যে দূরত্ব লেখা হয়,
তারে কখনো মাপেনি কেউ। আর তাই
ক্রমশঃ তাহার ছায়া সরে গেছে বহুদূর;
যতোদূর গেলে পাল্টে যায় গোলার্ধ, সূর্যের
প্রাত্যহিক অভ্যাসেরা।
অভিমানে দাগ পরে গেলে
তা কতোটা কঠোর হয়েছে? আমি রেখা ভেবে
মুছতে গিয়ে দেখি এ কেবল বিন্দুর সমান্তরাল পথ নয়,
দাগ মানে স্মৃতির চে অধিক সরল,
ইতিহাসের চে' অধিক বাস্তবতা।
অভিমান ভুলে যেতে বলে
জিভ কেটে ফেলি। এমন প্রতারণার খেলা
জীবনের সাথে খেলতে নেই...
অভিমান মানে রূপ আর লাবণ্যের রেখা।
তুমি অভিমান রয়ে গেলে আমি দূর থেকে
তোমার সৌন্দর্য্য দেখি।
অভিমান মানে অস্তিত্বের দিশা
অভিমান মানে সরল গণিত...
দুঃস্বপ্নের ৪০ ঘন্টা
১৪ জুন ২০১১, দুপুর ১২.১৫ মিনিট
আমার পরিচিত একজন ব্যবসায়ী তার অফিস থেকে বেরুলেন। গাড়ি না নিয়ে রিকশায় রওয়ানা হলেন। সাথে তার অফিসের একজন যেতে চাইলে না করলেন। বললেন, কস্তুরি হোটেলে যাচ্ছি। একটি সরকারি গোয়েন্দা সংস্থার সাথে মিটিং আছে। এরপর থেকে সে ভদ্রলোকের সব কটি মোবাইল ফোন বন্ধ। তাকে আর ট্রেস করা গেল না। সেদিন গেল, তার পরদিন ও তার কোনো খোঁজ পেলোনা তার অফিস বা পরিবারের কেউ। হাসপাতাল, থানাসহ সব সরকারি গোয়েন্দা সংস্থার অফিসেও তার কোনো তথ্য পাওয়া গেলো না। রাশেদ নামের একটা ছেলেকে সন্দেহ করলো পরিবারের লোকজন। তার নামে জিডি করা হলো থানায়।
১৫ জুন ২০১১, বিকাল ৫.১০ মিনিট
স্মৃতির ফুলে বৃষ্টি ছুঁলে পরে, আমার ঘরে গন্ধ টলোমলো-২
অনাকাঙ্খিত বিলম্বের জন্য কান ধরে উঠবস করছি- এক, দুই, তিন, চার...
আমার ক,খ শেখা সোবহান স্যারের কাছে। ভদ্রলোক কোন স্কুল কলেজের শিক্ষক ছিলেন না, শুধু টিউশানি করাতেন। তিনি প্রতিদিন সন্ধ্যায় বাসায় এসে পড়িয়ে যেতেন, পড়তাম আমি আর তন্দ্রা।সোবহান স্যারের কাছে পড়াকালীন কোন স্মৃতি আমার ভয়াবহ দূর্বল মস্তিষ্কে এখন আর বিশেষ কিছু নেই, শুধু মনে আছে একবার আমার আর তন্দ্রার ভেতর এবিসিডি, কখগঘ এইসব লেখা নিয়ে একটা প্রতিযোগীতার মতো হয়েছিল। তাতে কী একটা পুরুষ্কারের ব্যাবস্থাও ছিল। প্রতিযোগীতায় কে জিতেছিল সে কথা না ই লিখলাম...
নার্সারী, কেজি এই সব পিচ্চি ক্লাস ডিঙিয়ে আমাকে সরাসরি ক্লাস ওয়ানে ভর্তি করিয়ে দেওয়া হল।তন্দ্রার ঠ্যালা আরো বেশী, সে ভর্তি হলো ক্লাস টুতে। তন্দ্রা অবশ্য আমার থেকে বছর খানেকের বড় ছিল।