ইউজার লগইন
ব্লগ
Ekakitto
এই তুমি একটু বাবুকে ধরবে আমি মায়ের সাথে কথা বলছি।
হ্যাঁ, মা, বলো
জামাই কি এখনই বাসায় আসলো?
এইতো আসলো, ওর সাথে কথা বলবে?
না, আমি তাহলে পরে ফোন করবো, তুই জামাইয়ের কি লাগবে দেখ।
বুঝলা মা, তোমাদের মতো মা আর শ্বাশুড়ীর জন্য ছেলেরা নিজেদের দায়িত্ন নিতে শিখে, ওর বয়েস তো কম হইলো না, এখন যদি নিজেকে দেখে রাখতে না পারে তাহলে বাবুকে দেখবে কিভাবে? তুমি কবে আসতেছো?
আমার তো ঐদিকে যাইতে ইচ্ছা করে না, এত ফাঁকা চারপাশ, কথা বলার মানুষ খুঁজে পাই না। দম বন্ধ দম বন্ধ লাগে।
তুমি একা বাসায় থাকো আমারও তো টেনশন হয়।
আমরা আর আছি কয় দিন, তোরা ঐদিকে ভালো আছিস এইটা জেনেই ভালো লাগে, তোরা কবে আসবি?
বৃষ্টি বারান্দা
আমার একটি বৃষ্টি বারান্দা ছিল। বারান্দাই বলবো কারন এর দুই দিক জুড়ে ছিল অর্ধ দেয়াল। অর্ধ ঠিক নয় তার চেয়ে নিচু । আর এর অর্ধেকটায় ছিল ছাদ। সবুজ টিনের ছাদ। একে আমি জোৎস্না বারান্দাও বলতাম। কারন এখানেই আমি জোৎস্নার জলে গা ভেজাতাম। পাশে নিম গাছের ঝিরঝিরে পাতাগুলি অপূর্ব ছন্দ তুলে গুনগুনাতো যখন বাতাস বইতো।
যখন প্রচন্ড বৃষ্টিতে চরাচর ভিজে একাকার তখন আমি বারান্দায় আমার পা ভেজাচ্ছি বৃষ্টির জলে। কারন বাগানে ঘুরে ভিজে ভিজে এক সময় তো ঘরে ফিরতেই হয়। তখন যদি মন মাতানো বৃষ্টি থাকে আমি কেমন করে রইব ঘরে। গভীর রাতে যখন আকাশ ভেঙ্গে নামে তখন আমার মন চলে যায় বারান্দায়, ধীরে ধীরে আমি নিজেই চলে যেতাম সেই বারান্দায়।
বিবর্ণ গোধূলি
ম্লান আলোয় মিশিয়েছি আজ রোদের গন্ধ
ফিনফিনে হাওয়ার ঝরণা বইছিল তখন
তুমি এলে চুপ করে ঠোঁটে বোঁটে কাঁপুনি তুলে
স্নিগ্ধ আলো হাসিতে মিলায়
আমিও চুপি চুপি কথা কই মৌণস্বরে হৃদি জানালায়
লম্বা ঝোঁপের ঘাসের ফাঁকে উঁকি দিলে
সুরন্বিত সুরভিত হয়ে
কাত হলে
তারপর চলে গেলে পেছন ফিরে
গভীর অতলে মিলিয়ে।।
[এই কবিতায় ৫০ শব্দ-ই আছে। কিন্তু এটা পোস্ট হচ্ছিল না। তাই এই কথাগুলো লিখে কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যে, পোস্ট না হওয়াতে সমস্যা কোথায় ছিল, জানাবেন কি? ধন্যবাদ।]
স্বপ্নধরার জন্মদিন
দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল স্বপ্নধরার। ২০০৬ ৭ জুলাই যাত্রা শুরু করে মাত্র ১৩ জন শিশু নিয়ে। এখন তা দাঁড়িয়েছে ৭০জনে। স্বপ্ন ধরার এই সাত তরুণ মিলেই ছোট্ট একটি রুমে এখনও চালিয়ে যাচ্ছে । আগামী ৭ জুলাই ২০১১ এই প্রতিষ্ঠানের জন্ম দিন। এই ব্লগের সব বন্ধুদের আমাদের এই ক্ষুদ্র পাঠশালায় আমন্ত্রণ। সবাই মিলে কেক কাটবো।
প্রধানমন্ত্রী, আপনার কথা শুনলাম, এবার আমাদের ডিমের গল্পটি আপনাকে শুনতেই হবে
মাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি খুবই কড়া লেখা বিডি নিউজে প্রকাশিত হয়েছে। সেই লেখার পাঠপ্রতিক্রিয়া এটি।
মুক্তগদ্যঃ আমার পা'য়ে পা'য়ে জড়ায় ঘাসে জমা মেঘেদের অশ্রু
*
আমার পা'য়ে পা'য়ে জড়ায় ঘাসে জমা মেঘেদের অশ্রু।
**
তুমি অবাক তাকিয়েছিলে জানালার শিক ধরে। মেঘেদের ঘনকালো ছায়া পড়েছিলো তোমার চোখে। বিষণ্ণ আকাশের শোকে, তোমার চোখের কোলেও জমেছিলো জল। ছিটে ফোঁটা বৃষ্টিরা, ঠিকানা খুঁজে খুঁজে হয়রান। দু' দণ্ড বিশ্রামে তোমার গালের শ্যামলা মাঠে নিয়েছিলো আশ্রয়য়। আমি অপেক্ষায় ছিলাম, গাঢ় বৃষ্টির কিংবা তোমার জানালা ছেড়ে চলে যাবার।
কে বলবে, পাওয়াতে বেশী সুখ? না কি হারানোতে?
***
দুরের বটগাছটাতে উথাল পাঠাল বাতাসের ঢেউ এসে আছড়ে পড়ছে। তরুণ গাছটার বুড়োটে হলুদ পাতাগুলো এলোমেলো ছুটছে মুক্তির আনন্দে। পিচ ঢালা পথটা যেন নদী। বর্ষায় ভরভরন্ত যৌবন। ওই বাঁকে, এলোমেলো ওড়না নিয়ে ব্যাস্ত কিশোরী। আমি হেঁটে চলেছি... না... না... আমি নৌকা বেয়ে চলেছি পিচ ঢালা নদীতে। বাতাসের মাতলামিতে বারবার নিভে যাচ্ছে হাতের ম্যাচ, তবুও চেষ্টা করে চলেছি।
****
ব্লগবাকুম-১
১.
কদিন আগে (১৯ জুন) বিএনপি সমর্থকদের নিয়ে তৈরি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ শেয়ারবাজার নিয়ে একটি সেমিনার করলো। খালেদা জিয়া সেই সেমিনারে কথা বলেননি, কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে একজন আলোচক ছিলেন ফরহাদ মজহার। তাঁর বাণীটা একটু পড়ি প্রথমেই। তিনি বলেছিলেন, ‘সেমিনারে বেগম খালেদা জিয়ার উপস্থিতিই দুর্নীতির বিরুদ্ধে তাঁর নীতিগত অবস্থান প্রমাণ করছে।’
ফরহাদ মজহার খালেদা জিয়ার এই নীতিগত অবস্থান কবে আবিস্কার করলেন জানতে একটু মন চাচ্ছিল।
২.
বর্ষার ই-পুস্তক ''মেঘবন্দী''
অবশেষে প্রকাশিত হলো বর্ষার পুস্তক "মেঘবন্দী''
আহ্বানে সাড়া দিয়ে আমরা ব্ন্ধুর ব্লগাররা লিখেছেন বৃষ্টি বিষয়ক দারুণ সব রচনা।
অবশেষে মহাসমারোহে প্রকাশিত হলো ই-পুস্তক... কিছু সমস্যা হয়তো থেকে গেছে তবু। নিজগুনে ক্ষমা করবেন এই প্রত্যাশায়...
ই-পুস্তকটি সম্পাদনা করেছেন- রাসেল আশরাফ, টুটুল এবং নজরুল ইসলাম
প্রচ্ছদ আর অলঙ্করণ করেছেন নজরুল ইসলাম
প্রচ্ছদের জন্য সুন্দর একটি ছবি তুলে দিয়েছেন সাইফ তাহসিন
সুন্দর একটি নাম দিয়েছেন একলব্যের পুনর্জন্ম
অলঙ্করণের জন্য ব্যবহার করা হয়েছে আইরিন সুলতানার করা অসম্ভব সুন্দর ব্যানার "কৃষ্ণচূড়া"
অবশেষে যারা যারা লেখা দিয়েছেন, যারা ইচ্ছে থাকা সত্বেও লেখা দিতে পারেননি আর যারা পড়ছেন... সবাইকে আন্তরিক ধন্যবাদ

nmmnmn
গত বুধবারে যখন স্কুলের গণ মেইলে জানলাম ২৫টি শিশুর জন্য নতুন হোম দরকার, না হলে একসপ্তাহের মধ্যেই এদের শেষ করে ফেলা হবে তখন থেকেই এদের অন্তত কয়েকজনকে নতুন হোম খুজে দেয়ার তাগিদ অনুভব করলাম।
এই শিশুগুলো, মানে চন্দন গাছের চারা গুলো জন্মাবধী সুর্যের আলো দেখেনি, বড় হয়েছে কয়েক মাস কৃত্রিম নিয়ন্ত্রিত পরিবেশে। স্বাভাবিকি ভাবেই গবেষনার কাজে লাগছে এমন বাড়তি চারা গুলো নষ্ট করে ফেলতে দ্বিধা করা হবে না। তবে চন্দন গাছ বলে কথা, স্যান্ডালউড।
প্রথমে পাকড়াও করলাম সৌদী ল্যাবমেটকে, ব্যাটা একা বাসা নিয়ে থাকে বড় ড্রামে চন্দন গাছটাকে রাখতে পারবে। সৌদী ল্যাবমেটটা এমনিতে খাঢ়ুস, কিন্তু ঠিক লাইন মত এগোনে গেলে একে সব কিছুতেই মানানো যায়। ঠিক লাইনটাই ধরলাম, বল্লাম চন্দন কেন বিখ্যাত (সুগন্ধী কাঠ, কসমেটিকস তৈরীতে লাগে....ইত্যাদি ইত্যাদি)। ফলাফলঃ সে নেবে একটা।
ডুবোচর
ভাঙ্গনের শ্লোগান আসছে দশদিক থেকে
যমুনা ছোবল দিচ্ছে সিরাজগঞ্জে
পদ্মা চোখ রাঙাচ্ছে মুন্সিগঞ্জে
বরিশালে পায়রা দিচ্ছে হায়নার ইশারা
ধরলা, তিস্তা'র ক্ষুধাও তীব্র হচ্ছে
সবার গন্তব্য নতুন জনপদ।
আচ্ছা তোমার কণ্ঠেও কেনো
ভাঙনের জয়গান
নি:স্ব করার হিংস্র আনন্দে
কেনো মেতে উঠো তুমি
এই অশ্রু সংগীতে কেনো
ভাসাও প্রেমের বীনা?
আমিও হতে পারি তোমার
ভাঙ্গনের ক্ষুদ্র পলি কনা,
যদি প্রতিশ্রুতি থাকে
তোমার সফেদ জলরাশির
অতলে হয়ে থাকতে পারি
ডুবোচর, যেখানে দিনমান
পাবো তোমার নজর!
লগ ইন করতে পারছি না......
গত প্রায় ২ মাস http://www.amrabondhu.com/ তে লগ ইন করতে পারছি না । মন খারাপ । সবাই কত কিছু লেখা-লেখি করে ফেলল, পড়তে পারলাম না। ভাই মোডু সমস্যা কি আমার, নাকি অন্য কোন সমস্যা হইসে.....?? আজ ক্যাফে থেকে অনেক কষ্টে ঢুকতে পারলাম।
জানিনা আবার কবে লগ ইন করতে পারব।
আশা করি ব্লগ এর সবাই ভাল আছেন । শুভেচ্ছা সবাইকে।
ছুটির ২তম!! দিন
ছুটি চলছে। বাসায় এসেছি তাই একা লাগছে না মোটেও বরং কাজ ছাড়া লাগছে। আম, জাম কাঠাল খাওয়াও শেষ। ঘুরতে ইচ্ছে হচ্ছে খুব। আবহাওয়াও ভালনা। কি যে করব বুঝতে পারছিনা।গতকাল সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, তাই আজ আর ঘুমোতেও ইচছে করছেনা। ঠিক করলাম ঘুরতে বের হব, সেটাও আর হবে কিভাবে? আকাশ থেকে ঝমঝমিয়ে বৃস্টি ঝরতে লাগলো। দিনটা একরকম মাটিই হয়ে গেল। দেখি নতুন কোন আইডিয়া মাথায় আসে কিনা।

বিড়ম্বনা
বাবা হওয়ার সবচেয়ে বড় যন্ত্রনা প্রতিমুহূর্তেই একটা না একটা সিদ্ধান্ত নিতে হয়, সার্বক্ষণিক সংশয়ে থাকতে হয় সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে, পরবর্তী মুহূর্তে সে সিদ্ধান্ত বাস্তবায়িত হলো কি না সেটাও যাচাই করতে হয় এবং এই সম্পূর্ণ বিষয়টা অনেক সময়ই বোঝার মতো মনে হয়, আমাদের শৈশবে এত বেশী সিদ্ধান্তের প্রয়োজন ছিলো না, আমাদের চাহিদা ছিলো কম, আমাদের বিধিনিষেধও ছিলো কম। সিদ্ধান্তগুলো ছিলো খুব সাদামাটা, দুপুরে ঘুমাবে না খেলবে? খেললে কোথায় গিয়ে খেলবে, কার সাথে মেশা যাবে কার সাথে মেশা যাবে না সিদ্ধান্তগুলোও হয়তো ছিলো তবে সেসব সিদ্ধান্ত দৈনন্দিন নিতে হতো না।
কাছের মানুষ
রাসেলের “বাবার পোশাক” লেখাটা পড়ে মনটা খুব বিষন্ন হলো। অনেকদিন এমন মন ভিজিয়ে দেয়া ব্লগ পড়িনি। লেখাটা মাথায় ঘুরছিলো থেকে থেকে। হঠাৎ ইচ্ছে করলো আমার বাবাকে নিয়ে কিছু লিখতে। না, আমার বাবা আমার দূরের কোন মানুষ নন। খুব কাছের মানুষ, বন্ধু। মায়ের হাত থেকে বহুবার বাঁচিয়েছেন বাবা আমায়, বহু আবদার পূরন করেছেন, এখনো করেন হাসিমুখে। বাবার সাথে সারাবেলা খেলেছি এমনকি খেলতে খেলতে রেগে গিয়ে মারামারিও করেছি কখনো কখনো। ক্যারাম, ব্যাডমিন্টন, তাস খেলা সবকিছুর হাতেখড়ি বাবার কাছে। বানিজ্যমেলা, বইমেলার পরিচয় বাবার কাছ থেকে। সত্যজিত – মৃনাল সেন জেনেছি বাবার কাছ থেকে। কিন্তু আজকাল কেমন যেনো একটা নাম না জানা দূরত্ব তৈরী হচ্ছে। ফোনে কেমন আছেন, কি করছেন জিজ্ঞেস করে, এটা কেনো হলো না, সেটা কেনো হয় না, দু / একটা ঝাড়ি মারার পর আর কথা খুঁজে পাই না। যে জায়গায় মায়ের সাথে, বোনদের সাথে ঘন্টায়ও কথা ফুরায় না, সে জায়গায় পাঁচ মিনিট
সূচনা
সূচনা দিয়ে শুরু করব বলেই ভাবলাম। সব কিছুরই একটা শুরু আর শুরুতে সূচনা থকতে হয় :)। আমি দুই সাগরের এপাড় বসে ৪ ঘন্টার এগিয়ে থাকা পৃথিবী থেকে লিখছি। সাগড় পাড়েই বাস আমার। সাগড়ের এপাড়ে বসে ভাবি আমি ওপাড়ে আমাদের সবুজ দেশের সবুজ মানুষ গুলোর কথা, ভাবি ওপাড়ের নীল আকাশ আর সরলতার কথা।
সেই এক সবুজ বন্ধুর উদার ও ভালবাসার চোখে পরেই এই ব্লগকে জানা। ইচ্ছে শেয়ার করব সাগড়ের এপারের কথা আর জানবো সাগড়ের ওপাড়ের ছোট ছোট সুখ দুঃখ, ভাললাগা ভালবাসা এই আশা নিয়ে আমার এই পথে হাটা শুরু। মনে আশা আমার গাং চিল আর শিতের পাখিরা ঠোটে করে নিয়ে যাবে আমার বার্তা ওপাড়ে আর পায়ে বঁেধে নিয়ে আসবে গুচ্ছ গুচ্ছ ভালবাসা আর বন্ধুতা এ পাড়ে।
সবাই কে জানার ও সবার লেখা পড়বার আগ্রহ নিয়ে পড়া শুরু ও লেখা শুরু।