অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন জন অতিথি অনলাইন

সিগারেট

অন্ধকার রাত। সবাই বিড়ালের পায়ে হেঁটে যাচ্ছে। দলবেঁধে। দলে কতজন লোক তা কেউ বলতে পারবে না। কেউ কাউকে চেনেও না। অন্তত, আগে থেকে চিনতো না। এখন চেনে। সবার একটাই পরিচয় এখন। তাড়া খাওয়া মানুষ।

সবাই পালাচ্ছে। যে যে দিকে পারে। অন্ধকারে, নিজের ছায়া লুকিয়ে।

তবে কেউ এখন আর অন্ধকারকে ভয় পায় না। তাদের ভয় দিনের আলো। আরো নির্দিষ্ট করে বললে, মানুষকে।

এবি ফ্যান্টাসী কাপ: শেষরাতের মারে চ্যাম্পিয়ন হলো এবি রাইডার্স!!!!

মাঝপথে উত্তেজনা হারিয়ে ফেললেও শেষমেষ বেশ জমজমাট হয়ে উঠেছিলো ফ্যান্টাসী কাপ। পুরো টুর্ণামেন্ট জুড়ে চালকের আসনে থাকা সাহাদাত ভাইয়ের আখাউড়া এক্সপ্রেসকে শেষরাতে ওস্তাদী মাইর দেখিয়ে হারিয়ে দিয়েছে মীর ভাইয়ের দল "এবি রাইডার্স"!!!

থ্রি চিয়ার্স ফর এবি রাইডার্স
আখাউড়া এক্সপ্রেসকেও অভিনন্দন (হল্যান্ডের খেলোয়াড়দের অনুভূতি উদরাজী ভাইয়ের চেয়ে বেশী এখণ আর কে বুঝবে? Wink)

“অক্রোধেন জয়েৎ ক্রোধম”

"রেগে গেলেন তো হেরে গেলেন" হরহামেশাই শোনা যায় কথাটা। রেগে যাবার সময় কতোটাই বা মনে রাখতে পারি এই হেরে যাওয়াকে। ক্ষণিকের একটা অনুভূতি সারাজীবনের বড় বড় কতো ভবিষ্যত অনুভবগুলোর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যায় বুঝেই উঠতে পারিনা। একটা "রাগ" মুছে দিয়ে যায়, সারাজীবনের স্বপ্ন, অনুরাগ, আশা, সব কিছুকে।

কুফা কাল ও সুপারী নেওয়া বিষয়ক ঘোষনা

"একটি বিশেষ ঘোষনা!!"
"আমার বর্তমানের কুফা কালের যথাযোগ্য ব্যবহারের উদ্দেশ্যে আপনার অপছন্দীয় পাত্র/পাত্রীকে যে কোন প্রতিযোগীতায় হারানোর সুপারী নেয়া হচ্ছে। ১০০% নিশ্চয়তাসহ। বিফলতা সেলিব্রেট করা হবে।"

অমল ধবল চাকরি

আমি একটা পত্রিকায় লেখতাম। একদিন তারা জানাইলো আমারে তারা চাকরি দিতে চায়। চাকরির কাগজপত্র রেডি, আমি যোগদান করি যেন।
আমি করলাম না।
তখনো পর্যন্ত একটাই সিদ্ধান্ত, চাকর হইতে রাজী না।

আগামী সৌভাগ্যের রজনী কি জাহানারার জন্য সৌভাগ্য বয়ে আনবে- আপনারা চেষ্টা করলে তাই হবে। আশা করি তাই যেনো হয়।// আপডেটঃ

ভেবেছিলাম হাতে খানিকটা সময় আছে তবে সকালে ফোন পেয়ে বুঝলাম আমার/আমাদের হাতে তত বেশী সময় নেই।

আমি কেন খেলোয়াড় হইলাম না

অনেক চিন্তা ভাবনা করে দেখছিলাম যে আসলে খেলোয়াড় হওয়া উচিত না আমার জন্য, তাই আর খেলোয়াড় হই নাই জীবনে, সে ফুটবল হউক, ক্রিকেট হউক আর লন টেনিস হউক ।

বিশ্বজয়ী স্পেনকে অভিনন্দন!

শেষ হলো ফুটবলের সবচাইতে বড় উৎসব। আগামী কয়েকদিন হয়তো রাতে ঘুম ভেঙে যাবে মাঝপথে। রাত জেগে ফুটবল ম্যাচ দেখার মহোৎসবকে মিস করবো নিশ্চিত। তবু শেষটা মনমতো হোলো বলে ভালো লাগছে। যোগ্য দল হিসেবেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। প্রথম খেলায় পরাজিত হলেও পরবর্তী সবগুলো ম্যাচেই তারা মন ভরিয়ে দেয়া ফুটবল খেলেছ। একটা ঘাটতি যদিও ছিলো তাদের খেলায়, স্কোরার সংকটের কারনে তাদের সবচাইতে ভাল

আমার তাঁতীজীবন

সামু ব্লগে মাসুম ভাইয়ের কোন লেখাটা প্রথম পড়ছি ঠিক মনে পড়তেছে না। তবে ‌আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন -এই লেখাটা পইড়া পাংখা (রাপুখাপাং না কিন্তু!) হইছিলাম মনে আছে। ঐটা পড়ার পর পরই আরও কিছু মাসুমীয় রসগ্রহণ শেষে ঐদিনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম ফেসবুক মারফত। অ্যাকসেপ্টও হইল যথাসময়ে। এরপর কয়দিন খেয়াল করলাম সামুতে উনার নতুন লেখা নাই, ঘটনা কি!

ফুটবলের জীবন, জীবনের ফুটবল...(১)

এক.

অনাঘ্রাত দীর্ঘশ্বাস

এইসব প্রেম কি মিথ্যা ঘটনা? রটনার বাইরেও গোপনে গোপনে প্রেম চরে বেড়ায় আকাশে বাতাসে। আমাদের কতদিন কথা হয় না জানো তুমি চাঁদ?। হয়না দেখা কতোটা কাল!

আমি বাতাসের কাছে প্রান খুলে দেই....হাওয়ার শীতল পরশে ভেতরে লুকোনো ব্যাথা বুদবুদ হয়ে উড়ে চলে যায়। ঘুমঘরের চর্চিত মাটি ছুঁয়ে ফিরে আসে তার দীর্ঘশ্বাস।

আমরাবন্ধু বিশ্বকাপ ফাইনাল ম্যাচ : বিয়াইত্যারা জিতে গেলো

অবশেষে বিয়াইত্যাদেরই জয় হলো।

এখন খাওয়া-দাওয়ার পালা, আমরা জ্বীন ভূতেরা তো আলো বাতাস খাইয়া থাকি, তাই ঐ বিষয়টা নিয়া আমাদের তেমন উৎসাহ নাই। যার যার পাওনা খানাটা নিকটস্থ জ্যাতা সদস্যদেরর কাছ থেকে আদায় কইরা নেন।

এখন বিয়াইত্যারা ক্যামনে জিতছে সেইটা কই। হিসাব করতে গিয়া দেখি,

অবিবাহিত দলের স্কোর ৭/১১=৬৩.৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩....%
(হিসাব শেষ হয়না, ৬ আর ৩ খালি আসতেই আছে) Sad

১১২১২১

এই ব্লগটাতে নতুন আসলাম, মানে রেজিস্ট্রেশন করলাম আর কি!

''অসদুপায় অবলম্বনের জন্য ...'' - 1

আইজকা পত্রিকায় পড়লাম শিক্ষকদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাস-মাস হয়া পুরা একাকার.। কয়েকটা গাধারে নাকি পুলিশ ধইরাও ফেলছে Smile.. গাধাগুলা ঠিকমত একটা অপকর্ম-ও করতে পারলো না... আফসুস... যাউগ্গা এদেরে নিয়া কোন স্যাটয়ার করুম না কথা দিলাম.. সেল্ফ-রাইচাস বাস্টার্ড সাজার রাইট অনেক আগেই ফরফিট করছি... আমি নিজেই খানিক এইসবের সাথে জড়িত কিনা তাই Wink

সেইবার আমাদের অনার্স সাবসিডিয়ারি পরীক্ষা... গায়ে বাতাস লাগায়া ঘুরতাছি... সাবসি নিয়া কোন টেনশান নাই মনে... তখন দোস্ত রেড ইন্ডিয়ান দিল আসল খবর- সাবসি তে পাশ না করলে অনার্সের রেজাল্ট আটকায়া রাখা হয় Shock ... আমার তো মাথায় বাজ পড়ল..। সাথে সাথে রওয়ানা দিলাম লাইব্রেরীতে.. নোট কিইনা কাইটা কাইটা পকেটস্হ করলাম... প্ল্যান নকল করুম Cool ... নকল করা আর অসদুপায় অবলম্বন করার মাঝহে কোন তফাত নাই জাইনাও এর একটা লজিক খাড়া কইরা ফেললাম...

প্রিয় মুসা ভাই, আপনি বিষয়টা খোলাসা করুন।

প্রিয় মুসা ভাই,
মুসা ইব্রাহীম ভাই, আপনি আমাদের জাতীয় বীর। আপনার এভারেস্ট বিজয় আমাদের জাতিকে সারা জীবন অনুপ্রেরণা দিবে।

প্রিয় মুসা ভাই,
আপনি আমার আন্তরিক শুভেচ্ছা নিন। আমি এর পূর্বেও আপনাকে শুভেচ্ছা জানিয়াছি। কিন্তু গত কয়েক দিন ধরে বিভিন্ন ব্লগ ও নিঊজ দেখে আমার কাছে মনে কেমন সন্দেহ জাগছে।

প্রিয় মুসা ভাই,
আজ ও একটা পেইজ দেখে এমন মনে হচ্ছে। আমরা লজ্জিত হয়ে পড়ছি।

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ