ইউজার লগইন
ব্লগ
যেসব রাতে আমার ঘুম আসে না
যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে আমি তোমায় নিয়ে ভাবি।
আমাদের প্রিয় ক্যম্পাসে চলে যাই, আমাদের সিঁড়িঘর
আমাদের বারান্দা, আমাদের করিডর।
যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে মনে পড়ে যায় কলাভবনের
ছাদের কথা। আমাদের প্রিয় ছাদটা আর নেই, কলাভবন
ছয়তলা হয়ে গেছে; তুমি কেমন আছো মন?
যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে আমার সুইসের পঁচিশ টাকা দামী
বার্গার আর গাউসুল আজমের সমমূল্যের জাটকা ভাজা'র মতো দুই
বিপরীত মেরুর জিনিসের কথাও মনে পড়ে।
আরো অসংখ্য কথা শুধু মনে পড়ে, পড়তেই থাকে
সবখানে শুধু তুমি আর আমি,
একটা সময় আমার একটা জীবন ছিলো খুব দামী;
তখন একেকটা সকাল আমাদের দু'জনকে কাছে নিয়ে আসতো
একেকটা দুপুর আমাদের দু'জনকে ভালোবাসা-বাসির সুযোগ করে দিতো
বিকেল আমাদের দু'জনকে বিলের জলে ভেসে বেড়াবার সুখ দিতো
একেকটা সন্ধ্যা আমাদের আকাশে কালো কালো মেঘ ডেকে আনতো
ফ্রেমবন্দী অনুভব: ১
ক. নিজের চোখের চেয়ে বড় কোনো ক্যামেরা আছে কিনা জানা নেই। এই তত্ত্ব ধারণ করে বহুদিন ক্যামেরা কেনা হয় নি। ক্যামেরা ফ্রেমের বাইরে যায় না, চোখ দেখে কোনা দিয়েও। যে কাদা-ময়লা-মাখা-জীবন চোখ সহ্য করতে পারে না, ক্যামেরা তাকে ফুটিয়ে তুলতে পারে নিপুণ শিল্পে! আকাশে বয়ে যাওয়া সাদা মেঘ চোখে তাই বাড়তি আলোড়ন না তুললেও ক্যামেরা এবং এইচডিআর মুখ দিয়ে বের করে নেয়- ওয়াও!
খ. জানতে চেয়েছিলাম, পড়ালেখা শিখে তোমরা কী করতে চাও?

ইহা একটি অনুর্বর মস্তিষ্কের গবেষণাধর্মী পোস্ট
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
ইহা একটি চুল্কানিমূলক গবেষণা ধর্মী পোষ্ট। যাদের চুল্কানির ব্যারাম আছে তাদেরকে এই ব্লগটা না পড়তে অনুরোধ করা যাচ্ছে। কেননা চুল্কানির জন্য মলম সরবরাহ করার ক্ষমতা আমার নাই। তারপরেও কেউ ভুলে পড়ে ফেললে চুল্কানির জন্য কতৃপক্ষ দায়ী নয়।
অনেকে প্রোফাইল এ কি ছবি দিবেন তা ঠিক করতে পারেন না। তাদের জন্য কিছু প্রোফাইল পরামর্শ দেয়া হইলো।
১) যারা স্বমেহন পছন্দ করেন না।তাদের প্রোফাইল এর ছবি হবে এইরাম
কবিতা '৭২~ '১২
কবিতা ’৭২ ~ ’১২
১
সবুরে মেওয়া ফলে জানেন তো !
সুতরাং সবুর করুন !
নাহয় পেঠে জ্বলুক আগুন
তিনটে বছর -----
তারপরতো সবই পাবেন,
কোর্মা খাবেন, কোপ্তা খাবে্ন ----
তিনটে বছর---
নাহয় একটু কমই খেলেন,
কি এমন এসে যায় !
আপনারা বড্ড বেশি চেঁচামেচি করেন ।
জিনিষ পাতির দাম বেড়েছে ?
আরে ---- এতে চেঁচাবার কি আছে ?
বিশ্বজুড়ে দাম বেড়েছে
দু’দশ গুণ সব কিছুরই,
এথায় নাহয় পাঁচশ গুণই,-----
এ নিয়ে নাহক হৈচৈ নাইবা করলেন !
আপনাদের মোটেই শোকর ছবর নাই,
কেবলই খাই খাই নাই নাই !
আরে ---- কিছুই কি পান নাই ?
সব কিছুর স্বাধীনতা যে পেয়েছেন,
এই যে নকল দখল খুন ধর্ষণ
ফ্রিলি করতে পারছেন,
এ সবও দেখছি ভুলে আছেন ।
আর স্মরণ করুন
পাকিদের হাতে মরতে ছিলে
কি বাঁচাই না বেঁচে গেছিলেন !
এর জন্য অন্ততঃ শোকর দেন !
আপনারা, মহিলারা বড্ড বেশি লাজুক,
টি সি বি’র শাড়ী পরেছেন ?
কি লেখা যায়?
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
ইহা একটি চুল্কানিমূলক গবেষণা ধর্মী পোষ্ট। যাদের চুল্কানির ব্যারাম আছে তাদেরকে এই ব্লগটা না পড়তে অনুরোধ করা যাচ্ছে। কেননা চুল্কানির জন্য মলম সরবরাহ করার ক্ষমতা আমার নাই। তারপরেও কেউ ভুলে পড়ে ফেললে চুল্কানির জন্য কতৃপক্ষ দায়ী নয়।
অনেকে প্রোফাইল এ কি ছবি দিবেন তা ঠিক করতে পারেন না। তাদের জন্য কিছু পরামর্শ দেয়া হইলো।
১। যারা স্বমেহন পছন্দ করেন না । তাদের প্রোফাইল এর ছবি হবে এইরাম
ছবিতে
একটা সময় ছিল যখন আমরা ব্যাক্তিগত ব্যাবহারে ক্যামেরা কিনতে পারতাম না... এ এক বিশাল বিষয় ছিল। স্টুডিওতে গিয়ে পারিবারিক ফটোসেশন হইতো। তারপর সেই ফটুকের পেছনে ফ্লিমের নাম্বার দেয়া থাকতো... সেই নাম্বারটা যত্নের সাথে লেইখা রাখা লাগতো। আবার নতুন কৈরা ওয়াশের টাইমে ওই নাম্বার নিয়া স্টুডিওতে গেলে সেই ফ্লিম খুইজা ওয়াশ কইরা দিতে স্টুডিও ওয়ালারা।
আমার দখলে থাকা প্রথম ক্যামেরা যতদুর মনে পরে এইটা 

কথার জাদুকর
কথার রাজপুত্র, কথা দাও
কথার অশ্লীল মুদ্রাদোষে-নিজের
রঙ বেরঙ কথা খাবে তুমি
সৌধস্বপ্ন সাজিয়ে রেখেছে কথক পণ্ডিত
কথার সিলমোহরও পড়েছে কথকতার গায়ে
ভালোবেসে যত কথা বল তুমি
অন্য আর কিছু থাকে না প্রেমের পদ্যপিটে।
তবু কথার পিঠে কথা দিয়েই চালো কূটচাল
তোমার কথায় বারবার ডুবিভাসি
কেন কথা শুধু কথার জন্যে নয়
কথা কি তবে বেহায়া সর্বনাশী!
{(c) MNI, 28.04.12}
(আমার প্রিয় লেখক মানিক বন্দোপাধ্যায়কে)
না
১.
মানুষগুলো খুব সীমাবদ্ধ তাই তারা কিছু করতে পারে না।
মানুষগুলো খুব ভঙ্গুর তাই তারা দৃঢ় পায়ে দাঁড়াতে পারে না।
মানুষগুলো খুব লন্ডভন্ড তাই তারা গোছাতে পারে না।
মানুষগুলো বাঙালী তাই তারা নিজের দোষ খুঁজে পায় না।
২.
আমি পছন্দের দল পাই না, তাই সক্রিয় রাজনীতি করি না।
আমি হরতালে পায়ে হেঁটে কাজে যাই, তাই তোমার আন্দোলন সমর্থন করি না।
আমি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধায় নত, তবু সব মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি না।
আমি রাজাকারদের প্রতি ঘৃনায় উদ্ধত, তবু রাস্তাঘাটে তাদের পদাঘাত করতে পারি না।
আমি গনতন্ত্রে বিশ্বাসী, তবু নির্বাচনে ভোট দিতে পারি না।
আমি আইনের শাসনে বিশ্বাসী, তবু পুলিশ দেখে ভরসা পাই না।
আমি সুশীল মানুষের পুস্তক পাঠ করি, তবু তাদের কথায় আস্থা রাখতে পারি না।
আমি বিশ্ববিদ্যালয় পার করেছি দেড়যুগ আগে, তবু দুঃসহ সেশন জট এখনো ভুলতে পারি না।
পুরুষ জীবন
জটিল জীবনের আবর্তে চলো
একটু ঘুরপাক খাই,
কিছু নতুন ধাঁধাঁকে সুযোগ দাও
জেরবার করবার,
কিছু কুটিলতা আর কিছু পরিস্থিতির শিকার হও, ধরা খাও,
হাত কামড়াও আরেকবার।
পার্কে, রাস্তার টংয়ে বা চেনা কোনো ক্যান্টিনে গিয়ে তারপর
কেনো চা-সিগারেট, খোঁজো কোণা;
বসো কিন্তু পাশে কাউকে কাউকে বসতে দিও না
ভাবনায় ভেসে যাও।
তুমি পুরোনো স্মৃতি হাতড়াও,
খুঁজে বের কোরো
আজকের শত্রুর আয়না;
তার জন্য কবে কি করেছিলে, ভাবো;
কারণ খারাপ সময়ের প্রধান ঔষধের নাম ভাবনা।
চায়ের পাত্র নিঃশেষ এবং সিগারেট পুড়ে ছাই হলে পর
তুমি বোধহয় পেয়ে যাবে
সমুদ্রের কালো তলদেশের ঠিকানা।
নিজেকে নিজেই তুলে নাও নিজের কাঁধে
বলো,
‘বাহ্ এই বেশ ভালো আছি, ঠিক কিনা?’
তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে
সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না।
তবে এইবার জেনে রেখো- এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
বন্ধু তোমার জন্মদিনে শুভেচ্ছা তোমায়
শুভ জন্মদিন সাঈদ
.
দেখতে দেখতে সময় অনেক চলে গেছে। তোর আর আমার বন্ধুত্ব ১৪ বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছে।কখন এতটা পথ একসাথে হাঁটা হয়ে গেল টের-ই পাইনি।কত অভিমান কত খুনসুটি কত আড্ডা কত মারামারি। এখন হয়তো আমারা আগের মত নেই তবুও কেউ না জানুক আমারা দুজন ঠিকই জানি এখনও আগের মত কোন কিছুতে আশ্রয় এর দরকার হলে তোর যেমন সবার আগে তোর এই পাগল বন্ধুর কথা মনে হয় তেমনি আমারও আমার বুদ্ধিজীবী বন্ধুর কথাই মনে হয়। আজ তোর জন্মদিনে তোকে নিয়ে হঠাৎ করে লিখে ফেললাম,দেখতো কেমন লাগে...
বন্ধুত্বের গল্প কথা...
“কতখানি পথ একসাথে হেঁটেছি?
আর কতখানি বাকি?
জানিস নাকি?
ভেবেছিস কখনো?
বৃথা মনে হচ্ছে এ
সব ভাবাভাবি...
তবে , কি দরকার
মিছে ভেবে?
শুরু যখন হয়েছে
পথ চলা
দেখা যাক নীলিমা
ছুঁতে পারি কিনা!
না পারি তবু রংধনু
আঁকি পথে।
পথের ধুলায়
আমাদের পায়ের ছাপ
যায় যদি মিলিয়ে
যাক। তবুও-
বাতাস রাখবে মনে
বুক ভরা ব্যথা
ঢাকা পারলিনারে তুই মোর রাঙ্গামাটিরে ভূলিয়ে দিতে,
পারলিনারে মোর নিঃসঙ্গ জীবনে ছন্দ ফেরাতে,
পারলিনারে মোর ধূসর হয়ে যাওয়া স্বপ্নগুলোকে রঙিন করতে,
তুই দিলেনা কিছু বরং কেঁড়ে নিলি মোর অনেক কিছু,
আজ গড়াগড়ি খায় মোর স্বপ্নগুলো তোর পথের ধূলোয়,
আজ মিশে গেছে মোর স্বপ্ন গুলো তোর উড়ন্ত ধোয়ায়,
ভালো লাগে না তোর এসি এর শীতল হাওয়া,
ভালো লাগেনা তোর উচ্চ উচ্চ দালানের ছায়া,
মনে পড়ে যায় মোর রাঙ্গামাটির মায়া,
মনে পড়ে যায় মোর সবুজ গাছের ছায়া,
আমি যাবো আমি যাবো যাবো ফিরে তোরে রেখে,
কাঁদিস না তুই মোরে হারানোর শোকে,
আমি বুঝিরে তোর কষ্ট তুই এমন ছিলি না,
নিষ্টুর মানুষেরা এমন বানিয়েছে তোমায় তুই কাঁদিস না,
এটাইতো বড় মিল তোর আর আমার মাঝে,
হায়রে কি দিলাম আর কি পেলাম,
মানুষ বড় নিষ্টুররে,
তুই কাঁদিস না শুধু দিয়ে যা দিয়ে যা আমার মত করে,
বদলে যাওয়া জীবনের গল্প
কিছুদিন আগে বিপুল উন্মাদনার মধ্যে দিয়ে এশিয়া কাপ ক্রিকেট খেলা হয়ে গেলো দেশে। আমি কোন কারণে তখন একজন ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। সে ভীষন উত্তেজিত। ক্রিকেটে ইনফো ডট কমে খেলার স্কোর দেখেই তার এতো উত্তেজনা। মুহুর মুহুর ফেসবুকে স্ট্যাটাস আপডেট করছে। আমার নিরুত্তাপ গলার জাগতিক ব্যাপার নিয়ে আলোচনা তাকে এতোটাই হতবাক করলো যে সে বলেই ফেললো, আপু খেলা দেখছেন না? আমি বললাম না, সময় নেই। তারপর সে বিস্ময় গোপন না করেই বললো, আপনি বোধহয় খেলা মানে ক্রিকেট ততো ভালবাসেন না। আমি তার কথার উত্তর না দিয়ে শুধুই হেসেছি। কিন্তু কথাটা দিনভর কেন যেনো মাথায় গেঁথে রইলো। “ভালোবাসা” --- কতো দ্রুত সময়ের সাথে বদলে যায়। জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয় আর তার সাথে এই ভালোবাসা। আমি ফিরে যাই আমার হারানো অতীতে।
স্বপ্ন দেখব বলে
মেঘনীল : আমার একটা ইচ্ছা আছে,জানো..............
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
স্বপ্ননীল : হুমম...কি ইচ্ছা?...
মেঘনীল : তুমি আর আমি একদিন বেড়াতে যাব নদীর তীরে..
স্বপ্ননীল : কোন নদী?
মেঘনীল : ধরো যে কোন একটা নদী.....মনে কর পদ্মার তীরে।
স্বপ্ননীল : পদ্মা কেন?..অন্য কোন নদী না কেন?
মেঘনীল : পদ্মার কাছে আমার নানির বাড়ি এ জন্য....আচ্ছা যাও পদ্মা না নীলা নদীর তীরে..
আড্ডার ডাক
ভূমিকা ছাড়াই শুরু করলাম, আমরা যারা দেশের বাহিরে আছি, তারা সব সময় আমরা বন্ধু হওয়া সত্ত্বেও এই গ্রুপের আড্ডা/পিকনিক সব মিস করি। আপনারা যারা আমাদের ফেইসবুক গ্রুপে আছেন তারা হয়তো খেয়াল করেছেন, এইবার আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি বিশ্বের বিভিন্ন দেশে তারা ঠিক করেছি আড্ডা দিব, তবে ভার্চুয়াল। এর জন্য আপাতত নাটকের রিহার্সালের মত একটা ট্রায়াল আড্ডা দিতে যাচ্ছি আমরা এবি এর কতিপয় বখাটে সদস্য।
রুদ্র অনল
আজ এমন শর্তহীন মূঢ়তা বাসা বাঁধতে পারতো না কোনভাবেই ;
এমন করে রক্তের শীতল স্রোতে বইতো না দাসত্বের মারণ জীন , অহেতুক জড়তার প্রকাশহীন আক্ষেপ ;
এভাবে সূর্যের কাছে ধার করতে হতো না আলো কিংবা উত্তাপ -
যদি আমি অনুভুতির এক চিমটিও বারুদ মুখে জন্মাতে পারতাম , তবে আজ এসব নিগুঢ় তত্ত্বজ্ঞান , আস্তাকুঁড়ে হাতের এমন সস্তা কলকাঠি , জাদুকরের ভেলকিবাজি , অথবা স্বপ্নে ডোবানোর চোরাই কারখানা - সব কিছু ছারখার করে দিতাম মুহূর্তের ফুতকারে , সত্যের রুদ্র অনলে , দীপ্ত দহনে পবিত্র হতো সোনার স্বর্গভূমি ।