ইউজার লগইন
ব্লগ
নারীর শরীর
I am not the wheatfield.
Nor the virgin land.
—Adrienne Rich
কিছুদিন আগে সেন্টমার্টিন বেড়াতে গিয়েছিলাম। যে কটেজটাতে উঠেছি সেটা সমুদ্রের খুব কাছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যায়। মনে হয় শরীরের উপর ঢেউ গড়িয়ে পড়ছে।
মে দ্য ফোর্থ বি উইথ ইউ
আজকাল ফেইসবুকই সবচেয়ে ভাল বন্ধু হয়ে থাকছে আমার সাথে। সকালবেলা প্রতিদিন কোনো না কোনো উপায়ে আমার সাথে যোগাযোগ করে সে। কোনোদিন বলে, মীর স্টে ড্রাই টুডে। রেইন ইজ দ্য ফোরকাস্ট; আবার কোনোদিন বলে, এনজয় দ্য সান। তবে আজ সব সীমা ছাড়িয়ে গেছে। লিখেছে, মে দ্য ফোর্থ বি উইথ ইউ।
সিনথিয়ার মামার সাইকেল
সিনথিয়ার স্কুলে এক সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে। সিনথিয়া আগে থেকেই বাবা-মাকে বলে রেখেছে এবারের গরমের ছুটিতে সে নানু বাড়িতে বেড়াতে যাবে। নানু বাড়িতে নানা,নানু,টিয়া আন্টি আর দুই মামা আছে। আসাদ মামা আর আরফান মামা। আরফান মামার সাথে সিনথিয়ার বেশ ভাব।
সে নানু বাড়িতে গেলে আরফান মামার সাথে বিকাল বেলা মাঠে খেলতে যায়। আবার ঘুড়ি ওড়ানোর দিনে আরফান মামা ঘুড়ি ওড়ানোর সময় মাঝে মাঝে সিনথিয়ার হাতে নাটাই ধরিয়ে দেয় ঘুড়ি ওড়ানোর জন্য। আবার নানা যখন কৃষক দিয়ে মাটির নিচ থেকে নতুন আলু তুলে আনে তখন আরফান মামা সিনথিয়াকে বলে, আলু তুলবি? সিনথিয়া যখন বলে তুলবে তখন আরফান মামা তাকে জমিতে নামিয়ে হাতে নিড়ানি দিয়ে দেখিয়ে দেয় কিভাবে মাটি খুঁড়ে খুঁড়ে নতুন আলু তুলতে হয়।নতুন আলু তোলার এই প্রক্রিয়াটা সিনথিয়ার বেশ মজা লেগেছিল।ওর মনে হয়েছে কেউ যেন আলুগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
পংকিল মুখবন্ধ
চোখের ঘষাকাঁচে তাকিয়ে থাকা বৃদ্ধলোকটা খুব কাছ থেকে ফুলের রংটা বোঝার চেষ্টা করছে। ভ্রু কুঁচকে ডানে বায়ে কাঁত হয়ে বোঝার চেষ্টা করছে ফুলটা কি হতে পারে! পাশের পিংক কালারের ফ্রক পড়া মেয়েটির সেখানে মনোযোগ নেই। সে ছুটে চলেছে উড়ে যাওয়া প্রজাপতির ধরতে। বুড়োটা রণেভঙ্গ দিয়ে তাকিয়ে দেখে আশেপাশে নেই মেয়েটি। উদ্ভ্রান্তের মতো "সামারা" "সামারা" বলে ডাকতে শুরু করলো। তার এলোমেলো হাটা দেখে আশেপাশের বোরখা ঢাকা এক সোমালীয়ান মহিলা এগিয়ে এলো। মেয়েটির নাম জেনে সেও ডাকতে শুরু করলো। আস্তে আস্তে পার্কের সবার মুখেই এক নাম। কিছুক্ষন পর পুলিশ এলো, মেয়েটিকে খুজে বের করলো। মেয়েটিকে জড়িয়ে ধরে বৃদ্ধ লোকটি পাগলের মতো কাঁদছে। তার পাশে দাড়িয়ে আছে অফিস ফেরত মা বাবা। তারাও দাড়িয়ে দাড়িয়ে কাদছে। মেয়েটি অপরাধীর মতো মুখ করে কি যেনো বলছে। তাতে কারো ভ্রুক্ষেপ নেই।
কথা ছিল, আঙ্গুলের ফাঁকে থাকবে; তুমি..
# # # #
কিছু কথা নয় অজানাই থাক।
কি ই বা যায় আসে?
ভুলে পথ,
যদি;
শঙ্খনীল শব্দগুলো -
বৃষ্টি হয়ে ঝরে
বুকের ভেতর?
হিম হিম হিম কুয়াশায়,
যদি;
মিলে যায় এক সমুদ্র আমার?
সব্বার বুকে জমাট ঘুমের মতন,
অগোছালো স্মৃতির স্বপন ছুঁয়ে;
হারানো ডায়েরির মত নির্বাক?
# # # #
বুঝি, দেখেছিলেম তোমায় কিছু দিন; নীলে।
এলো চুলে ফিরে চাওয়া,
মৃদু হাসি ;
অবাক মায়ায় ভরা সাগর ছোঁয়ায় -
হৃদি মাঝে, নীলাকাশ; গেল মিলে।।
# # # #
মাঝে মাঝে; শুধু ইচ্ছে জাগে মনে।
কেবলই ইচ্ছে জাগে,
মাঝে মাঝে।
কথার কথায় না হাসিয়ে,
কথায় কথায়; কথকতায় -
তোমার বাদলা দিনের মেঘলা চোখে,
চকিত খুশি; লুকিয়ে ফেলার -
কারন হতে, ইচ্ছে জাগে; মনে।।
# # # #
তোমার না থাকার মাঝেই আছি আমি,
আমার পাশে থেকেও
তোমার তুমিতেই হারিয়ে খুঁজেছো যতটা;
এই আমাকেই - অনাদিকাল..
..অযথাই।।
# # # #
খোদার রহম,
যখন দ্বিধায় ভুগতে হতো না
হতে পারে উচ্চাভিলাষ
কিংবা চূড়ান্ত বোকামী
কিন্তু যদি সত্যিই ষষ্ঠ ইন্দ্রিয় বলে
আগুনে ঝাপ দাও
তাহলে কি তুমি ঝাপ দেবে?
যদি ভুল হয়ে যায়
যদি সত্যি শেষ পর্যন্ত
প্রফেসি সত্য না হয়,
দ্বিধা যদি দোলাচলে ঠেলে দেয়
তবে তুমি কি করবে?
একটা বনে কিংবা পাহাড়ে
আমরা জন্মালে এবং এখনকার মতো
উন্নত ব্যবস্থার ভেতর না থাকলে,
এ দ্বিধায় ভুগতে হতো না
তখন তুমি কি করতে?
আমরা সবাই একসাথে
একে অপরের পাশে দাঁড়িয়ে
প্রতিবাদ করতাম, তাই না?
কণ্ঠচেড়া চিৎকারে চারদিক
বিদীর্ণ করে দিতাম কিনা?
অসংখ্য কণ্ঠ একত্র করে
সুনীল সাগরের মতো গম্ভীর গর্জনে
নিজেদের অস্তিত্ব জানান দিতাম কিনা?
---
যদি মানুষ-ই-না থাকে তবে উন্নয়ন দিয়ে কি হবে?
নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর খনি থেকে বানিজ্যিক ভাবে চুনাপাথায় উত্তোলন করা হলে সংশ্লিষ্ট এলাকা মারাত্বকভাবে পরিবেশগত ঝুঁকির মধ্যে পতিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের চুনাপাথর খনির উপর সমীক্ষায় দেখা গেছে যে খনি মুখ থেকে চারিদিকে ২ কিলোমিটার পর্যন্ত এলাকা সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে থাকে। সে হিসেবে তাজপুর চুনাপাথর খনির চারিদিকে ২ কিলোমিটার এলাকায় মধ্যে অবস্থিত বারফালা, জোলাপাড়া, তাজপুর, দৌলতপুর, নাজিরপুর, লক্ষীপুর, এনায়েতপুর, হাজিপুর, মহেশপুর, কটকবাড়ী এই ১০ টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু বসতভিটা, পুকুর, বাগান ও ফসলী জমি থেকে উচ্ছেদই নয় এলাকায় স্বাস্থ্যগত-পরিবেশগত ও জীব-বৈচিত্রের মারাত্বক বিপর্যয় নেমে আসবে।
খেয়াতরী খেলাঘর
কিভাবে যেন ঠিক ঠিক চলে গেলাম। খুব সম্ভবত বান্ধবী সোনামনি, জান্নাত আর বেবির কাছ থেকেই খবর পেয়েছিলাম। রোদের তেজ তখন অনেকটাই মরে এসেছিল। পাঠানটুলী বালিকা বিদ্যালয়ে হতো রিহার্সেল। তখন কি প্রোগ্রাম ছিল সেটা আর মনে করতে পারছি না। প্রথম দিনের কয়েকটি গান -আমি শিখছি পড়া, এদেশ গড়া, ধিতাং ধিতাং বলে, সূর্য মোদের মাথার উপরে বাতাস সদায় দেয় দোলা, আনন্দ মেলা এই আনন্দ মেলা...আরো অনেক গান ছিল, কিছুতেই মনে করতে পারছি না।
বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত ভালো লেগেছিল। আশ্চর্য কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই। ইচ্ছে হলেই সুরে বেসুরে চিৎকার করে গান করতে পারছি। আর আসল শিল্পীদের কন্ঠের যাদুতে আমার এবং আমার মতো অন্যদের সেই বেসুরো গান কেমন করে যেন ঠিকই তাল মিলিয়ে নিচ্ছিল।
যা কিছু হয় কিংবা হয় না
ঘুরেফিরেই এমির কথা আসছে মনে হয়, তাই না? যখনই আমি বাসায় থাকি, তখনই কোনো এক ব্যাকগ্রাউন্ডে ওর গান চলতে থাকে। এ ধরনের ঘটনা ঘটতো, যখন ছোট ছিলাম। একই গানের লুপে আটকে থাকতাম দিনের পর দিন। এমি'র বেশিরভাগ গানের কথা এমন যে, প্রথমবার শুনলে মনে হয়, এটা কি শুনলাম? তারপর ব্যপারটা ভাল করে বোঝার জন্য শুনতে হয় আবার।
সেদিন ঘরে বসে বসে গবেষণাকাজ করছিলাম। ব্যাকগ্রাউন্ডে যথারীতি এমি চলছিল। এক সময় শুনি অদ্ভুত এক প্রেমিকা গানে গানে বলছে, যদি তার প্রেমিক কোনো অপবিত্র যুদ্ধে যেতো, তাহলে সে তার সাথে থাকতো। সেই প্রেমিক যার জন্য মৃত্যুকে বরণ করে নিতো, সেও তার জন্য মৃত্যুকে বরণ করে নিতো।
ভিজে যাই এই বরষায়
বৃষ্টি নিয়ে মানুষের কত সুখকর স্মৃতি থাকে। কত আনন্দের স্মৃতি থাকে। কিংবা পথ চলতে গিয়ে ঘটে যায় দারুণ কোনো ঘটনা। কিন্তু আসিফের ক্ষেত্রে তার কিছুই হয় না। তার ক্ষেত্রে যা হয়, তা হলো- সকালবেলা খটখটে রোদ দেখে ছাতা না নিয়ে সে বেরিয়েছে আর অফিস শেষে বাসায় ফেরার পথে দেখে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মাত্র ক’দিন আগে দু’দিনের প্রবল বর্ষণে চট্টগ্রাম শহর যখন ডুবে যাচ্ছিল, সেদিন অফিস থেকে ফেরার সময় সে নালার নোংরা পানিতে সাঁতার কেটেছে। এবং বহু কষ্টের অবসান ঘটিয়ে যখন সে বাসায় ফিরেছে তখন তার বউ তাকে ডেটল সাবান নয়, ডাইরেক্ট ডেটল দিয়ে গোসল করতে বাধ্য করেছে। সারারাত ডেটলের গন্ধে তার একটা ফোঁটাও ঘুম হয়নি। অথচ পাশেই তার বউ নীহা কি আরাম করে ঘুমাচ্ছিল।
এক্স - ওয়ান ফোর থ্রি!
আজ থেকে বহুদিন পর,
কোন অপরিচিত রাস্তায়।
যদি দেখা হয়ে যায়,
আবার?
আমাদের না,
তোমার; আর আমার?
চিনতে পারবে কি?
নাকি বেখেয়ালে
চলে যাবে,
রাস্তার অন্য পার?
হয়তো গাড়ির জানলা বন্ধই থাকবে,
ওপাশে তুমি;
সাথে হয়তো যথাযথ পরিবার।
আমি, নিশ্চয়ই হাটাপথে আনমনা;
অথবা এলোচুলে রিকশায়।
চোখে, চোখ পড়ে গেলে? তখন?
সানগ্লাসের নিচে চোখ দেখা যায় না।
কিংবা, সে চোখে প্রান থাকে না। জানি।
তবুও..
আমার হয়তো সাহসেই কুলোবে না
হাত তুলে ডাকার!
আর তুমি,
রেডিওতে ভলিউম হয়তো বাড়িয়ে নেবে
কয়েক দাগ।
স্মৃতি জিনিসটা আস্ত একটা রাসকেল,
বড় বেশি চেচামেচি করে মাঝে মাঝে।
আবার, কে জানে?
হয়তো তোমাদের মতন সভ্য হয়ে যাবো ততদিনে।
হাসিমুখেই অদলবদল হবে সম্ভাষন,
চোখে হাসি নাই বা থাকুক ; কি আসে যায়।
কথা হবে বেশ, আসলে কিছুক্ষন।
কে কোথায়, কি করা হয় আজকাল?
'ও' কোথায় আছে, এইসব আর কি!
যে সমাজে আমাদের কোনো ঠাঁই থাকবে না
অভ্যন্তরীণ ব্যাপার-স্যাপার সংক্রান্ত ধারণাটা আমি বস্তুত ঠিকঠাকমতো বুঝি না। আমার মনে হয় গণমানুষের অভ্যন্তরটা ঠিক ততোটা গভীর না, যতোটা আমরা শিশুকালে মনে করতাম। কামিনী রায় কি তবে একসময় ভুল ধারণা দিয়েছিলেন? "আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী' পরে"- কি শুধুই কথার কথা? আমি তো দেখি, মানুষ কেবলই স্বার্থ খোঁজে। বিভিন্ন মাত্রায়। সবচেয়ে কম স্বার্থপর যে মানুষ সেও নিজের স্বার্থ খোঁজে, তার প্রিয়জনদের ভেতর।
ঝড়ের গতিতে কাটছে সময়। দিনগুলো ফুরিয়ে যায় চিপসের প্যাকেটের মতো। একরাশ দ্বিধা-দন্দ্ব ছড়িয়ে। সপ্তাহগুলো আকার পাচ্ছে ধাবমান রেলগাড়ির। মাসগুলো যেন চলমান মহাকাশযান। ছুটছে প্রবল গতিতে কিন্তু তাকালে বোঝা যায় না। শীত চলে গিয়ে এখন বসন্ত এসেছে। গাছে গাছে ফুটে আছে বিষাদের ফুল। গাছেরা কি বলতে চায়? ওরা কি বসন্ত চায় নাকি এখনও প্রস্তুত নয়? কার অপেক্ষায় ওদের এই মুখ ফিরিয়ে থাকা?
খুঁজে নেবো
কেন একদিনও ভুলে থাকা যায় না? কেন অন্য কারও কথা ভাবলে শুধু সেই অন্য জনের কথাই ভাবতে থাকা যায় না? কেন মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে হারিয়ে যাই প্রতিবার, সেই সব সন্ধ্যার, কোনো একটায়।
যখন ৪০ ডিগ্রীর একেকটা দিন শেষে আমরা দু'জন অফিস থেকে বের হয়ে একসাথে ক্যাম্পাসে ফিরতাম। গরমে সারাদিন যে পরিমাণ অশান্তি মনে জমা হতো, সেগুলো সব ধুয়ে যেতো তোমার স্পর্শে। তুমি বসে থাকতে আমার কাঁধে হাত দিয়ে। একবার কাওরান বাজারে বাংলাভিশন অফিসের সামনে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়ে যাবার পর থেকে তুমি সাইকেলে অনেকদিন দু'দিকে পা দিয়ে বসতে না।
চ্ছাহয়া
নির্লিপ্ত নিরুত্তাপ মৃত্যুর প্রতীক্ষা ছাড়া আমাদের অন্য কোনো স্বাধীনতা নেই।কামাল ভাই সাক্ষাৎকারে বলেছেন বিরুপ পরিস্থিতিতে সেলফ সেন্সরশীল মননশীলতা, সৃজনশীলতা হত্যা করে। উদ্যত চাপাতি, উদ্বিগ্ন স্বজন, উদাসীন রাষ্ট্র এবং উগ্র নির্বোধ প্রেক্ষাপটে বেশ কয়েক দিন আগে পড়া পারভেজ আলমের জিহাদ ও খেলাফতের সিলসিলা বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়েও নিজেকে নিবৃত করেছি। ব্যক্তিগত অভিমত, অনুভুতি ব্যক্তিগত ডায়েরিতে টুকে রাখা যায়, তবে প্রয়োজনীয় বইয়ের পাঠ প্রতিক্রিয়াগুলো এক ধরণের বিজ্ঞাপন, অন্যকে পড়তে অনুরোধ করা কিংবা অন্যের মতামত জানতে চাওয়ার আগ্রহ- উন্মুক্ত আলোচনা ব্যতীত সম্ভব না। অনুভিত- উপলব্ধি প্রকাশের যথার্থ শব্দ না খুঁজে নিরপেক্ষ, বিতর্কহীন সাবধানী শব্দ খুঁজে খুঁজে কোনো পক্ষকে ক্ষুব্ধ, ক্রুদ্ধ, ব্যাথিত না করে পাঠপ্রতিক্রিয়া লেখা অসম্ভব। সুতরাং বর্তমান সময়ের প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বই
বাস্তব অভিজ্ঞতা থেকে.....
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দিব মেপে।
লেবুর পাতা, করমচা
যা বৃষ্টি ঝড়ে যা।
খেজুর পাতা, হলদি
মেঘ নাম জলদি।
বহুদিন পর এই ছড়া কাটলাম আজ। মন থেকে। আবহাওয়া খবর বলছে বৃষ্টি হবে। আকাশে মেঘ ভর্তি। তবু ঝড়ছে না কেন?
ঝড়লে তো আর ফুল দেখতে যেতে হত না। বাঙালীরা অনেকে মিলে সাকুরা ফুল দেখতে যাবে। গাছ ভর্তি সাদা অথবা গোলাপী ফুল। বাতাসে পাপড়িগুলো যখন ঝড়ে পরে সত্যিই সুন্দর লাগে।
কিন্ত????
আমি অসামাজিক নই আগেই বলে রাখি। তবে যাওয়ার পর সৌজন্য সাক্ষাত যেমন হবে:
কিছু ভাবি:- কি গো, আমরা তো ভাবলাম তুমি আসবেই না। যাক সময় তাহলে করতে পারলে। ভাল আছো তো?
কিছু ভাবি:- ঘটনা কি এত দেড়ি? একলা মানুষ এত দেড়ি করলে চলে? আমাদের বাচ্চা আছে সময় লাগে। তোমার এত দেড়ি কেন?