ইউজার লগইন
ব্লগ
পদ্মা :: গল্পে , স্মৃতিতে , মননে , কল্পনায়
(উৎসর্গ: আহমাদ মোস্তফা কামাল ভাই , যার লেখা না পড়লে এই ভোরবেলায় এই পাগলাটে অনুভূতিগুলো টাইপের অক্ষরে তোলার সাহস পেতাম না)
২২ টি বছর আগে এক সরিষা ক্ষেতের আইল ধরে এক ভীষণ হলুদ বিকেলে আমরা অনেকগুলো ভাইবোন মিলে গিয়ে দাঁড়ালাম এক প্রকান্ড নদীর তীরে । আমার বয়স তখন পাঁচ , জগত পাঠশালার ভীষণ মনযোগী ছাত্র । সে বিকেল কি মায়ায় জড়ালো জানিনা , ২২ বছর পরেও প্রতিটা বিকেলের অন্তত একটি মুহুর্তে এ চোখ জোড়া , আকুল হয়ে সে নদীতে প্রতিফলিত হয়ে আসা স্বর্ণ রশ্মি খোঁজে।
সে নদীর নাম "পদ্মা "। আমার একান্ত আপন নদী , যেখানে মিশে আছে আমার পূর্বপুরুষের শেকড়। সেই বিকালের স্বাক্ষী কয়জন ছিলাম আমরা? অ্যালবামে রেখে দেয়া রঙিন ছবিতে মুখ গুনে ১৮ জনকে খুঁজে পাই ।
দিন আসে দিন যায়!
আবারো ফিরে আসলো দিন আরেকটা পোষ্ট লেখার। তিনদিন আগ থেকে ভাবছিলাম যে লিখবো কিন্তু পিসিতে বসলেই এখন কাজ একটাই ফেসবুক আর ইউটিউবে গান শোনা। বিলি জোয়েল থেকে শুরু করে মুজিব পরদেশী কত ধরনের গান যে আছে শুনছি এই পাচ দিনে। আমি আগে দেখা যাইতো কেউ লিঙ্ক দিতো পছন্দ হলে সেটা কনভার্ট করে অডিও তে শুনতাম। বা কোনো গান শেয়ার করতে হলে গানটা আগে মেলা কষ্টে বাফারিং করে শুনতাম তারপর সবাইকে শুনাতাম। এখন সেই দিন নাই এসে পড়েছে ওলও তা দিয়ে ইউটিউবের যেকোনো ভিডিও টেনশন ছাড়াই দেখা যায় কোনো বাফারিং ছাড়া। কি যে শান্তি মনে হয় কল্পরাজ্যে আছি। যে গান শুনি আরো খালি শুনতে ইচ্ছা করে। এইভাবে ধারনা করি বাংলা হিন্দী ইংরেজী মিলায়া চারশো সাড়ে চারশো গান শুনছি। ইউরোর ফাইনালের দিন ফাইনাল খেলা দেখছি নেটে বসে। আহা কী শান্তি। ভালো নেট আসলে মনে প্রশান্তি এনে দেয়। জানি না কয়দিন এমন থাকবে তবে যতদিনই থাকুক ১৫০০ টাকা উসুল। এই জীবনে বঙ্গদেশে থেকে কোনওদিন ভাবি নাই যে নেটে টিভি চালাবো তারপর খেলা দেখবো। তখন খালি জুম আল্ট্রার এডের কথাই খালি মনে পড়ে-
"এমন যে হবে তা কেউ ভাবে নি আগে"
সৈয়দ আবুল হোসেনের জন্য পুরো দেশের অপমান হলো

স্বপ্নের পদ্মা সেতু দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আর এ জন্য মূলত দায়ী মাত্র একজন ব্যক্তি। আর তিনি হলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তাঁর কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রথমে স্থগিত করে রাখে, আর সর্বশেষ বাতিলই করে দিয়েছে দাতা সংস্থাটি।
সৈয়দ আবুল হোসেনের দায়িত্ব ছিল পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন। কিন্তু তিনি করেছেন ঠিক উল্টোটা। ফলে পদ্মা সেতু নির্মাণ যেমন অনিশ্চিত হয়ে গেছে, তার চেয়ে বেশি ভাবমূর্তির সংকটে পড়েছে দেশ। বাংলাদেশ নিয়ে এতোবড় অভিযোগ নিকট ভবিষ্যতে আর কখনো হয়নি। এই ঘটনায় দল হিসাবে আওয়ামী লীগকেও বড় ধরণের ভাবমূর্তির সংকটে পড়তে হল। এর রাজনৈতিক মূল্য আওয়ামী লীগকেই দিতে হবে।
শিরোনামহীন ৮
অ-নে-ক দিন পর লগইন করলাম। পড়া হয় প্রতিনিয়তই কিন্তু বলা হয় না কিছুই। কাজকর্ম নাই হঠাৎ কইরাই সামারের মধ্যে শীতনিদ্রায় চইলা আইছি। কারন তেমন কিছু না শুধু অলিম্পিক ২০১২। ব্রিটিশরা পাগল হইয়া গেছে। জুতা থিকা শুরু কইরা মাথার ক্যাপ সবকিছুতেই অলিম্পিক।যারা আমার আগের শিরোনামহীন প্যাচাল পড়ছেন তারা জানেন কি পরিমান আজাইরা এই লেখা !
অলিম্পিকে সবকিছুতেই কপিরাইটের বাড়াবাড়ি রকমের ব্যবহার , এমনকি '' ২০১২ '' সংখ্যাটাও কপিরাইটের মধ্যা পড়ছে। ( আবার না আমারে কপিরাইটে ফালায় দেয় কে জানে
) তো আমার রেস্টুরেন্ট অলিম্পিক ভেন্যুতে পড়ছে তাই ম্যানেজার প্ল্যান করছে টিম জিবি এর টি-শার্ট পড়াইবো সব কামলাগো। কিন্তু আমি হইলাম পুরা '' মেড ইন বাংলাদেশ '' তাই যথারীতি বিরোধিতা করলাম আর কইছি সবাই যদি টিম জিবি পরে তো আমি পড়মু টিম বিডি এর টি-শার্ট। ( কিন্তু বিডি টিমের যে হাল ওনারাতো মাঝে মধ্যে ট্রায়ালেই ফলস টাইমিং করে
) পরে না আবার
( হয় । যাইহোক পড়মু যখন কইছি তখন পড়মুই।
ফেইসবুক স্টেটাসমালা ২
এক.
ভোরের বাতাসে উড়ে যাওয়া পাখিদের ডানা ঝাপটানোতে কেমন তাড়াহুড়ো; তাদের ডানায় যেনো ভয়। আরেকটা বৃষ্টিমূখর দিনে তাদের রুটিন যাবে ভেঙে। আরেকটা কাদায় মাখা দিনে তাদের উল্লাস যাবে থেমে। পাখিগুলো শুধু বুঝে নিচ্ছে, আজ বৃষ্টি এলে তারা লুকোবে কোথায়...
দুই.
বৃষ্টির গরাদে আটকে গেছি, ঝুলছি গা বাঁচিয়ে
বহুকষ্টে কমেছে জ্বরের আগ্রাসন। আজ আর শুয়ে
কাটাবো না বিছানায়, বলে তৈরী হয়ে আছি
বৃষ্টি ধরে এলেই বেরিয়ে পড়বো বাউলি কেটে পথে।
তিন.
যোগাযোগহীনতায় আমাদের সংসার ভেঙে চৌচিড়
অথবা যেহেতু ভেঙেছে সংসার অতএব আমাদের
ভাষা পাল্টে গেছে বলে টের পাই একদিন সকালে;
বর্ণমালা দেখে ভাবি রেখচিত্র আঁকতে চেয়েছিলো
কোনো একজন সফল চিত্রশিল্পী...যার
তুলির ডগায় ধ্বনিময়তা এসে ভর করেছে কেবল!
যোগাযোগহীনতায় আমরা বুঝতে শিখি, সময়ের সাথে
কখন যে কি পাল্টে যাবে তার ঠিক নাই, ঠিকানা অজ্ঞাত...
চার.
শিশুতোষ Status গুলো
১
অস্থিরতার ভ্রান্ত প্রলয়
জোয়ার ভাটার এসময়
মনের উপর মন চাপানো
ক্লান্ত করার দু:সময়
২.
ছাড়তে পারো সেই আঙিনা
ছাড়তে পারো সখা
ছাড়তে পারো বুঝতে পারা
ছাড়তে পারো দেখা
সব কিছুই তো ছাড়তে পারো
যায় না তাতে কিছু..
আষ্টেপৃষ্ঠে ধরা স্মৃতি
ছাড়বে না আর পিছু..
৩.
বিজ্ঞান মানি বা না মানি
ইথার কোথাও আছে..
যোজন যোজন দূর থেকেো
তুমি আমার কাছে..
বরফ তুমি
মুঠোয় তুমি
তাও তো মুঠোয় নেই
বিজ্ঞান বলে তরল তুমি
বাষ্প সহজেই
তরঙ্গ আজ শিরায় শিরায়
অস্তিত্ব কাঁপায়
তোমার বিনা স্পর্শে আজো
সিক্ত করে আমায়..
৪.
সত্য তুমি মিথ্যা তুমি
মিথ্যা আজব আলসেমী
মিথ্যা রঙিন- ঐ বালুচর
সত্য ধুসর- মরুভূমি"....
৫.
ঘর বাঁধেনি তারে
যার মন বেঁধেছিল ঘর
ঘরের মাঝে ঘরকে খুঁজে
নিত্য যাযাবর
৬.
পথ যে পথে হারায় এসে
একলা হেঁটে অবশেষে
শূণ্য বাকে
পথের ফাঁকে
উষ্ণ আধাঁর ডাকে
তরল মনে
বান-উজানে
হাতের রেখা আঁকে
হাওয়ার রথে
অতল গর্তে
রন্ধ্রে রন্ধ্রে আঁধার
ডাক না মানা শর্তে
জীবন পথিক হলো আবার..
৭.
এই ছেলেরা জাগবে না
তোমার জন্য কাঁদবে না
যতই তেড়ে আসুক শত্রু
খরার পরে বৃষ্টি (পর্ব-১)
উৎসর্গ –অনিমেষ রহমানকে, আমাদের নাগরিক জীবনের চারপাশের জটিল চাল চিত্র সাবলীল ভাবে উঠে আসে যার লেখনিতে।
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অমিয় বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ রিকশার জন্যে দাঁড়িয়ে আছে। রাস্তায় দু-একটা রিকশা দেখা গেলেও একটাও যেতে রাজি হচ্ছে না। আজকাল রিকশাওয়ালাদের যে কি হয়েছ! কোথাও যেতে চায়না। বৃষ্টি না থাকলে বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটেই যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টিতে হেঁটে গেলে ভিজতে হবে। রাস্তায় কয়েক জায়গায় পানি জমে আছে। প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর অবশেষে একটা রিকশা পাওয়া গেল।
বাসস্ট্যান্ডে এসে দেখে লোকে লকারণ্য। বাস, ট্যাক্সি বা সিএনজি কিছুই নেই। মেজাজটা আরও খারাপ গেল। এমনিতেই সারাদিনই শহর জুড়ে যানজট লেগে থাকে, তার ওপর আজ বৃষ্টি হওয়াতে অবস্থা আরও খারাপ হয়েছে। দিন দিন আমাদের শহরটা যেন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে !
দুই ঘণ্টা যুদ্ধ করে অমিয় অফিসে পৌছাল।
ম্যাজিক বিষয়ক কয়েকছত্র...
▄▌মঙ্গল▐▄
পকেট ভরা ম্যাজিক নিয়ে হেঁটে গিয়েছিলাম পূবের পাহাড়ে,
চোখে রেখেছিলাম চিতার ক্ষিপ্রতা,
পায়ে, সরীসৃপ মসৃণতা।
দু'হাতে ধরা ছিলো ছিন্ন হৃদয়, বনদেবতার অর্ঘ্য...
▄▌বুধ▐▄
ম্যাজিক হ্যাটে বন্দী থাকা খরগোশের মনোবেদনা
স্পটলাইটে ঢাকা পড়ে যায়,
দর্শকের হাততালিতে চাপা পড়ে লুকোনো পায়রার কান্না;
নিজের দুঃখ গুলো পামিং করে দস্তানায় লুকিয়ে রাখে চৌকষ ম্যাজিশিয়ান,
আলোকজ্জ্বল মঞ্চে হাত নেড়ে সুখাভিনয়, পৌনঃপুনিক...
▄▌বৃহস্পতি▐▄
ঘুমিয়ে থাকা রাজকন্যেকে জাগাবো বলে
শিখে নিয়েছি তিনশ পনেরটা ম্যাজিক ট্রিক্স
বিনিময়ে হারিয়েছি অন্তর্গত জাদুকাঠির অধিকার
শুধু সেকারণেই
রাজকন্যে জেগে উঠলো অন্য জাদুকরের ছোঁয়াতে...
▄▌শুক্র▐▄
একটা ম্যাজিক মিরর কিনে দিয়েছিলাম তোমাকে
হয়তো সস্তা ছিলো, তাই তোমার চেয়ে সুন্দরী কারো ছবি ভেসে ওঠেনি
প্রতারক ভেবে সরিয়ে দিয়েছো দূরে
বোঝোনি সহজ সত্যটা, তুমিই আমার সুন্দরীতমা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে...
▄▌শনি▐▄
বিভ্রান্ত ম্যাজিসিয়ানের দিনলিপি লেখা মেঘের পরতে পরতে
বৃষ্টি হলেই নেমে আসবে মাটির বুকে
কিংবা, রোদের আঁচে ভেসে যাবে অন্য ঠিকানায়...
▄▌রবি▐▄
কষ্ট
স্বপ্ন ভাঙার শব্দ কি পাওয়া যায়।? পাওয়া কি যায় মন ভাঙার আওয়াজ?
নিজের বিবেক এর কাছে হার মানি আর চিৎকার করে বলি...বাবা-মা আর কিছু পারে নাই..এত ভদ্রতা..সভ্যতার বীজ কেন রোপন করে দিয়েছে ভেতরে।
কেন মিথ্যা, অন্যায় আচরণ এর সামনে মাথা নুইয়ে দেই শান্তি রক্ষায়?..আর নিজের ভেতরের নিজের সাথে লড়াই করি..।শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষদের কি জঘন্য রূপ..অবাক হই, বিস্মিত হই....
আর দোষারোপ করে যাই বাবা মা এর দেয়া শিক্ষা কে..
একটা ছাতা ঠিকানাবিহিন ( প্রেমের প্রচ্ছদ মন রঙ্গে আঁকা)
আজকাল ভীড় একদম সহ্য হয় না । সহ্য হয় না মাঝ রাতে চাঁদের সৌন্দর্য্য । তাই আজকাল আর রাত জাগি না। রাত মানেই এখন যেন সরল অংকের ফলাফল শুধুই ঘুম । মাঝে মাঝে শুধু একটা গান শুনি তাও আবার খুব হাল্কা ভলিউমে " আজ জোছনা রাতে সবাই গেছে বনে" আগে অবশ্য রাতে বিরহ বেহালা শুনতাম আর অপেক্ষা থাকতাম । অপেক্ষায় থাকতম, অনেক অপেক্ষা করতাম ওর জন্য । মনের ভিতর বাস করা একটা মেয়ের জন্য । অবশ্য আপনরা জানেন না সে কথা, বলতে, বলতে একটু লজ্জা হচ্ছে । তার নামটা হচ্ছে সূর্য্য মুখী সুকণ্যা । আসলেই এস যেন আমার স্বপ্নের কন্যা । সে প্রায়ই আসে, প্রায়ই আসে খুব গোপনে ।
বাজেট: বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বলির পাঁঠা
হাত-পা বাঁধা থাকলে, যে কোন মানুষকে সহজেই নির্যাতন করা যায়। একজন অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিও তাকে আঘাত করার ক্ষমতা রাখে। কারন, বাঁধা অবস্থায় নির্যাতিত ব্যক্তির কেবল নির্যাতনের শিকার হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকটা সেরকমই মনে করা হয়, অন্তত সরকার সংশ্লিষ্টরা সেটাই মনে করে। তাই তাদের বলির পাঠা বানিয়ে রক্ত চুষে খাওয়ার পরিকল্পনা করেছে সরকার।
সম্প্রতি ২০১২-১৩ অর্থবছরের জন্য ঘোষিত নতুন বাজেটের আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি ফি’র ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওপর থেকে ৯ শতাংশ হারে কর আদায়ের মাধ্যমে কার্যত শিক্ষার্থীদের নিকট থেকেই অর্থ আদায়ের পরিকল্পনা করেছে সরকার। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এখন থেকে পূর্বের তুলনায় শিক্ষার্থীদের অপেক্ষাকৃত বেশি টাকা গুনতে হবে ।
ফেমিন
অনেক আগে সেক্স ট্রাফিকিং এর উপরে একটা ডকুমেন্টারী দেখেছিলাম, কিভাবে নারী পাচার হচ্ছে, কিভাবে তারা প্রলোভনে উন্নত জীবনযাপনের প্রত্যাশায় বৈধ কিংবা চোরাই পথে রাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে যৌনসেবাদাসীতে পরিণত হচ্ছে, তাদের দেশে ফেরার পথ নেই, কয়েকবার হাত বদল হয়ে তারা চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে কিংবা ভারতে কিংবা ইউরোপের অন্যান্য দেশে এবং সেখানেই দেহের বিনিময়ে নিজের মুক্তিপন পেতে মরীয়া নারীরা মৃত্যু বরণ করছে।
Our God is woman, our mission is protest, our weapons are bare breasts!

ফুল, মৌমাছি, মানুষ আর মাকড়সা
ফুল সৃষ্টিকর্তার অপরূপ দান । মানুষ এর সৌ্ন্দর্য উপভোগ করে, সুবাস নেয় । মৌ্মাছি মধু আহরণ করে ফুল থেকে আর মাকড়সা তূলে নেয় বিষ । যার যেমন অভিরুচি !
ব্লগার অনিমেষ রহমানের জিন্নাহ বিষয়ক জোকস্ [ অনিমেষ রহমানের বেহস্তী বয়ান - ২ ] এর উপর আমার মন্তব্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে ব্লগার ‘বিষাক্ত মানুষ’ ল্যাঞ্জা আবিষ্কার করেছেন । এ মহা আবিষ্কারের জন্য তিনি অনেক অনেক ধন্যবাদ পাওয়ার অধিকারী । আমার পক্ষ থেকে আমি জানিয়েছিও । তবে ১৮/০৬/১২ থেকে ২৫/০৬/১২ পর্যন্ত বাইরে থাকায় যথা সময়ে জানাতে পারিনি । ইতিমধ্যে পোষ্টটি অনেক পেছনে চলে গেছে বিধায় সংলিষ্টদের নজরে না পড়ার সম্ভাবনা । তাই এ ক্ষীণ প্রয়াস ।
বকুল ফুলের মালা
পৌনে চারটে বাজে। মাত্র পৌনে দু'ঘণ্টাতেই দিব্যর ভাত-ঘুমটা ভেঙে গেল। মেজাজটা খিঁচড়ে আছে। কফির জন্য জল গরম দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ফিরে কড়া একটা ব্ল্যাক কফি নিয়ে বসলো। কফিতে আর চুমুক দেওয়া হয় না। কফির পোড়া গন্ধে নাকটা একটু ডুবিয়েই বাইরের দিকে চোখ দেয়। আকাশে অনেক মেঘ। বিষণ্ণ আকাশ দেখে দিব্যর মনটাও বিষণ্ণ হয়ে ওঠে। আকাশের দিকে তাকিয়ে আগের কথা মনে পড়ে যায়। বুকটা হু হু করে ওঠে, আর চোখের কোণাটা ভেজা কিনা তা আর আঁধার ঘরে বোঝা যায় না।
প্রশিক্ষণ কর্মশালা: নিউ মিডিয়া ও সাংবাদিকতা
নিউ মিডিয়ার ক্ষমতা/শক্তির বৃদ্ধির লক্ষ্যে, আনত্মর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মোবাইল ভিত্তিক সিটিজেন জার্নালিজম পোর্টাল write3.com , ঢাকায় আয়োজন করতে যাচ্ছে 'নিউ মিডিয়া ও সিটিজেন জার্নালিজম'-এর উপর একটি কর্মশালা ৷ এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই(শনিবার) ২০১২, আইডিবি ভবনের অডিটোরিয়ামে, সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০ ৷
দেশের প্রখ্যাত ও দক্ষ গণমাধ্যম ব্যক্তিত্যবর্গ বিভিন্ন সেশনের মাধ্যমে, সাংবাদিকতার প্রধান কলাকৌশল ও পদ্ধতি, নীতি ও মূল্যবোধের উপর সকল অংশগ্রহনকারীদের দিকনির্দেশনা দিবেন৷ এছাড়া 'মেইনস্ট্রিম মিডিয়ার সাথে নাগরিকের সম্পৃক্ততা' নামক একটি সেগমেন্ট আছে, যেখানে বর্ণনা করা হবে সিটিজেন জার্নালিস্টরা কিভাবে write3.com প্লাটফর্ম ব্যবহার করে মেইনস্ট্রিম মিডিয়ার সাথে যুক্ত হতে পারে৷