ইউজার লগইন
ব্লগ
আমাদের ভালবাসার সবটুকু বাংলাদেশ দলের জন্য

চলছে খেলা। প্রথম ইনিংস শেষ হলো একটু আগেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচ শুরু হয়। তার আগে অবশ্য বাংলাদেশ এই প্রথমবারের মত টসে হারে। প্রথম ব্যাট করতে নামা নেদারল্যান্ডস'এর রান ৪৬ ওভার ২ বলে ১৬০।
নেদারল্যান্ডের ধ্বসের শুরুটা হয় আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসানের বল দিয়েই। প্রথম শিকার ওয়েসলি বারেসিকে এলবিডব্লিউ হয়। মুদাসসর বুখারি আউট হন রাজ্জাকের বলে মুশফিকের ক্যাচ। উদ্বোধনী ব্যাটসম্যান এরিক সোয়াজনিস্কি ও টম কুপার দলকে টেনে নিতে থাকেন। দূর্ভাগ্যজনক ভাবে রান আউট হন সোয়াজিনিস্কি সাকিবের বলে।

'ইমপসিবলের চেয়েও অধিক ইমপসিবল হলো আনইমপসিবল'
যেমন আমি লিখতাম বা লিখতে পারতাম আজ সকালের নৈয়মিক দিনাচার নিয়ে। দুটি বালিকা সামনের সিটে বসে বিস্তর বকবক করেই যাচ্ছিলো। টুইটারের মনযোগ থেকে বাধ্য হলাম তাদের খুনসুটি শুনতে। সাধারণত সহযাত্রীদের কানের দূরত্ব মেপে চাপা গলায় যেমন মানুষ ফিসফিস করে - সেসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে আগেই। মাইক্রোবাস ভর্তি মানুষ এখন মনযোগী অডিয়েন্স।
একজন বললো, মা'কে দারোয়ান বানিয়ে রেখেছি সাড়ে ৬টা থেকে। গাড়ী আসলেই যেনো আমাকে ডাক দেয়! সকাল থেকে মেজাজ গরম!
অন্যজন হাসলো খিলখিলিয়ে। আমি তো এলার্মেও উঠি না। মা আমাকে সেই ছোটবেলা থেকে সকালে উঠিয়ে দেয়, ইস আরেকটু ঘুমাতে পারতাম যদি!
আমার কানে কিছু বলতে এলো সে, হাতছানি তার অজানায় বহুদূর
প্রবাস জীবনের ব্যস্ততায় আর তিতলির অবুঝপনায় ক্লান্ত হয়ে সায়ান আস্তে আস্তে তিতলির সাথে যোগাযোগ কমিয়ে দিল। মেইল, ফোন সবকিছু সে নিজে কমিয়ে দিল, তিতলির ডাকে সাড়া দেয়াও কমিয়ে দিল। ওদের মধ্যে একটা অলিখিত নিয়ম ছিল, প্রতি ভোরে দুজন দুজনকে সুন্দর একটা দিনের শুভকামনা জানিয়ে উইশ করা, সেটা সায়ান বন্ধ করে দিল। শুধু যে তিতলির অবুঝপনা আর ঝগড়া এটার কারণ ঠিক তাও নয়। আজকাল সায়ান ভবিষ্যৎ এর কথাও ভাবছিল। সামনের সুন্দর উজ্জল ক্যারিয়ার আর ভবিষ্যৎ ফেলে সে সহসা দেশে ফিরতে চায় না। আর তিতলিও তার পরিবারের খুব ন্যাওটা। তাদের ছেড়ে সে এই দূরদেশে আসার কথা ভাবতে পারে না। তাহলে এ লং ডিসট্যান্স রিলেশনশিপের ভবিষ্যৎ কি? কি দরকার এ মূল্যবান সময় আর শক্তি বৃথা নষ্ট করে তার রাত জাগার?
গল্প: অতি সাধারণ কথোপকথন
হানিমুন সহজ কথা না। এটার পরিকল্পনা করাও কম ঝকমারি না। জীবনে একবারের বেশি হানিমুন হয়ও না। হলেও প্রথমবারের ব্যপারই থাকে ভিন্ন। আবার বিয়ের পরপরই হানিমুনে না গেলে পরে আর সেটাকে হানিমুন বলাও যায় না।
সব মিলিয়ে একটা ব্যপারে নিশ্চিত থাকতে পারো যে, হানিমুনের একটা পাকা বন্দোবস্ত না করে বিয়ে করে ফেলাটা আসলে ভালো হবে না। এখন ধরো, বিয়ের অন্য সব রকম প্রস্তুতি তোমার নেয়া হয়ে গেছে। আর হানিমুন সম্পর্কে ভেবে রেখেছো যে, সে পরে দেখা যাবে। তাহলে কিন্তু হবে না। সবার আগে এটা ভেবে রাখা জরুরি। এটা ভাবার আগে অর্থনীতি নিয়ে ভাবাও জরুরি। এজন্য অবশ্য শওকত হোসেন মাসুমের সাদা-কালোর অর্থনীতি বইটি পড়ে রাখতে পারো চাইলে।
জীবনের উদ্দেশ্য
(সংবিধিত সাবধান: আজাইরা প্যাঁচাল)
জীবনের উদ্দেশ্য অনুধাবন করার গুরুত্ব কি? সময় কি এসেছে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার ?

আপনার জীবনের উদ্দেশ্য কি?
• আপনার জীবন কি আপনার নিয়ন্ত্রনে আছে ? নাকি জীবন কোন এক দৈব চক্রে আপনাকে কিছু একটা সুযোগ করে দিবে সে অপেক্ষায় আপনি জন্য বেঁচে আছেন ?
• আপনি কি বলেন সেটা ব্যাপার না, কি করেন সেটাই আসল !
• খুঁজে বের করুন কিভাবে আপনি আরও উদ্দেশ্য-মন্ডিত জীবন যাপন করতে পারেন !
আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কেন আপনি পৃথিবী এসেছেন ? যদি আপনার জীবনের কোন উদ্দেশ্য না থাকে, তাহলে বেঁচে থাকার কোন মানে আছে কি ?
নির্দোষ গল্প
আজকাল বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়।
গত সপ্তাহের কথা। সেই রাতে আরও রাত হল। টেলিভিশনে একটা প্রোগ্রাম ছিল। শেষ করে আসতে আসতে রাত একটা। ঘুমাতে গেলাম আরও পরে। নিশ্বাসের দূরত্বে থাকা বউ বললো. আজকাল একটু বেশি সরাসরি কথা বলছি টকশোতে, এটা কি ঠিক? আমি এটা নিয়ে জ্ঞানগর্ভ একটা বক্তৃতা টাইপ দিলাম। বললাম, মানুষজন এরই মধ্যে এসএমএস করে থ্যাংকস দিছে। আর মিউ মিউ করে জীবন কাটানোর কোনো অর্থ হয় না।
বউ মনে হল একটু খুশী হল।
আমি তারপর বললাম, তোমার কত ভাগ্য। তাই না?
বউ কপালে ভাঁজ ফেলে বললো, কিরকম?
আমি বললাম, একটু আগে যাকে টিভিতে দেখলা, গরম গরম কথা বললো, মানুষজন প্রশংসা করলো, এখন তুমি তার সঙ্গেই শুয়ে আছো। তোমার ভাগ্য তো ঈর্ষা করার মতো।
তারপর?
বুড়োধাড়িরা আগ্রহে উঠে ব'সে
আবারো জিগ্যেস করে: 'তারপর?'
ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে
তার জন্যে
ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে
বৃষ্টির নাম জল হয়ে যায়
সে যে এসেছিলো আকাশ তো বলেনি
হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি
ব্লাস্টিং নিউক্লিয়ার
আমাদের তেত্রিশ ঘন্টা এবং চুয়ান্ন সেকেন্ডের
বিস্তারিত ইতিহাস মোটামুটি এমন
সান্নিধ্যে যেতে ঐ ঘন্টা কতেক লেগেছিলো এবং চূর্ণ হতে সেকেন্ড
যখন কণ্ঠ থেকে সেতারের তার খুলে গেলো
আর টিভিতে হাজির বিপদ সংকেত
বাহান্ন হাজার মানুষ খালি করে দিলো সমুদ্র সৈকত
আর এ পাড়ার গলিতে উড়ানো দুটো ঢাউস বেলুন
বিদীর্ণ আওয়াজে ফেটে গেলো!
তখনও সড়কে অজস্র হেডলাইট - নিকষ রাতের পায়ে
লম্বা ছায়ার ভেতরে বিদেহী ভূতেরা জলজ্যান্ত হাসে
সাতটা শলাকায় আগুণ জ্বালিয়ে হাতের সিগারেট পুড়ে
তোমার গলাকায় টাটকা আচড়ে ছাই দেয়া ভর্তূকি
আমার কণ্ঠে নামে!
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে কয়েকটা প্রশ্নঃ

১। তামিম কি ইংল্যান্ডের ২২৫ রান তাড়া করে ব্যাট করতে নেমেছিলো নাকি ৩৩৫ রান ? ৫০ ওভারে ২২৫ রান তাড়া করতে গিয়ে ২৬ বলে ৩৮ রানের চেয়ে তার উইকেটে থাকাটাই বেশী প্রয়োজন ছিলো না ?
২। জুনায়েদ – ইমরুল – সাকিব কি একে অপরকে রান-আউট করতে দৃঢ়-প্রতিজ্ঞ ছিলো ? এত্তোগুলি ম্যাচ এক সাথে খেলার পরে জুনায়েদ – ইমরুল – সাকিবের রানের কলিং এর কোন সমঝোতা নেই কেন ?
৩। মুশফিকুর রহিম কি ইদানিং আশরাফুলের কাছ থেকে ব্যাটিং এর কোচিং নিচ্ছে ?
৪। রকিবুল কে আর কি সুযোগ দেয়া উচিত ? ৪ ম্যাচ মিলে ৭০, সর্বোচ্চ ৩৮ । তার জায়গায় পরের দুই ম্যাচে শাহরিয়ার নাফিসকে খেলানোই ভাল না ?
সে আমাকে সহ্য করেছে, আমি তাকে সহ্য করেছি-দীর্ঘ বারোটি বছর।
দিনটি ছিল ১৯৯৯’এর ১২ মার্চ । তার আর আমার জীবনের সবচে স্মরণীয় দিন (নাকি ধরা খাওয়ার দিন !)। আজ থেকে একযুগ আগে ঠিক এই দিনটিতে আমরা একে অন্যের হাত ধরেছিলাম, জীবনের পথে একসঙ্গে হাঁটবো বলে (মাঝে মাঝে ঝগড়া করবো বলে !), জীবন সঙ্গী (নাকি জীবন যন্ত্রণা !)হবো বলে । শপথ নিয়েছিলাম সারাজীবন পাশাপাশি থাকবো (মাঝে মাঝে ঘর পালাই, সেও রাগ করে বাপের বাড়ি যায়)। তারপর... দেখতে দেখতে বারটি বছর । এই দীর্ঘ সময় আমরা একই ছাদের নিচে বাস করেছি (না করে উপায় নাই), একে অন্যকে সহ্য করেছি, ভালোবেসেছি, ঝগড়া করেছি (পাড়া প্রতিবেশী সাক্ষী), সুখ-দু:খ শেয়ার করেছি, একে অন্যের নি:শ্বাসের ব্যবধানে থেকে রচনা করেছি কতো আনন্দ-বেদনার কাব্য; নির্মাণ করেছি কত স্মৃতি, যাপন করেছি একটি টক-ঝাল-মিষ্টি (এবং তিতা) দাম্পত্য জীবন।
আজকের খেলা
জকের খেলায় একটাই সুসংবাদ বাংলাদেশ জিতেছে। শ্বাসরুদ্ধকর, স্বরণীয় কিংবা অন্য যেকোনো বিশেষণে অভিহিত করা যাবে না এই ম্যাচকে, বরং ম্যাচ জয়ের সম্পূর্ণ কৃতিত্ব শফিউলের। বাংলাদেশের ম্যাচ জয়ের সম্পূর্ণ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে দিতে হবে একমাত্র শফিউলকে। আয়ারল্যান্ডের সাথে খেলায় তার একটি স্পেলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছিলো, এবার ব্যাটিং এ উপরের সারির ব্যাটসম্যানদের লজ্জা দেওয়া তার ব্যাটিং এ বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। শফিউল বাংলাদেশের জন্য ম্যাচ উইনার বিবেচিত হতে পারে।
...উচ্ছাস...
নিজের উপ্রে মিজাজ খারাপ হৈতেছে টিএসসিতে খেলা দেক্তে যাইনাই বইলা, অহন নিজের হাত-পা নিজেই কাম্রাই আর কান্দি...
হেরপরও আম্গো পুলাপানডি যে খেলা দিলো, ইস্পেশালি শফিউল। শেষ বেলায় আইসাও মাথা ঠান্ডা রাইখা খেইলা যাওয়ায় তারে প্রচুর ধৈন্যা...
কি আর করা, আয়ারল্যান্ডের লগে জিতার পর তুলা উচ্ছাসের দুইটা ছবিই শেয়ার করি...
রিপোষ্ট কবিতা শেষ পর্ব
পুনরায় কবিতা রিপোষ্টঃ গত বছরের আগের বছর মনে হইছিলো ডিসেম্বরের আগেই একটা বই বাহির করবার মতো কবিতা লিখে ফেলতে পারবো, যদিও কবিতার বই প্রকাশ করা নিয়া নিজের দ্বিধা আছে, এইসব গড়পরতা কবিতা প্রকাশিত হওয়া এবং না হওয়ায় বাংলা সাহিত্যের তেমন ক্ষতি বৃদ্ধি হবে না, তেমন জটিল কিছু কবিতা না এইগুলা, বরং নিজের সাময়িক অনুভুতি তুলে রাখা, লিখে রাখা, অধিকাংশই লিখা হইছিলো ফেসবুকের স্ট্যাটাসে, সাইজে ছোটো ছোট কারণ ফেসবুক চাইরশ অক্ষরের বেশী লিখতে গেলেই বাগড়া বাধায়,
স্ট্যাটাস কাব্যের বাইরে যা কিছু থাইক্যা গেছে সেইগুলানও তেমন বড় কিছু না, ইদানিং বেশি কিছু কইতে ঝামেলা লাগে, ছোটো হয়ে আসছে পৃথিবী।
বিচ্ছিন্ন অনুভব
০১
তুমি একটা কাঁটার মতো ভেসে আছো আমার রক্তে
সেই অঙ্কুশ রক্তে ভেসে হৃৎপিন্ডে পৌঁছায়
তোমাকে মনে পড়ে
আমার চৈতন্য অবশ হয়ে যায়।
০২
স্রোত পায়ের নীচ থেকে বালি টেনে নিলে
কথোপকথন
আপা, আমার ভয় ভয় করছে !!
কেন, হয়েছে কী, কিসের ভয়, কেনই বা ভয় ?
আমার ভাগনেরা আজ পারবে তো?
আরে, বলিস কি, পারবে না মানে !
জানি তো! তবু লাগে ডর।
দেখিয়ে দেবে আজ কত চা’লে কত ভাত।
তা তো বটেই, বাঘের বাচ্চা বাঘ।
হ্যাঁ, রাখবি মনে, বাঘের বাচ্চা বাঘ!
আপা, দুলাভাইতো এলোনা এখনও !
এইতো, আসবে চলে একটু সবুর কর।
হালুম! আটকে গেলুম কাজে তাইতো একটু দেরী।
সালাম, দুলাভাই, সালাম, ফিরতে এততো দেরী?
আরে ছোট গিন্নি! কাজের ধান্দায় ঘুরি!
দুলাভাই, কী হবে আজ?পারবো তো?
অবশ্যই, বাঘের বেটারা দেখিয়ে দেবে আজ।
কিন্তু ভাগ্নেরা দেখতে যে আমারগুলোর মত!
আছে মনের জোর, আছে এদের নখ, আরও শক্ত দাঁত।
পারলে তো ভালোই, আছি সবাই মিলিয়ে সবার হাত।
ছাত্রলীগের মাস্তানি কি আপনারা সমর্থন করতেছেন?: বুয়েট ছাত্রদের প্রতি প্রশ্ন...
বুয়েটের একজন ছাত্র বাসের ধাক্কায় মারা গেলো কিছু কাল আগে। সারা বুয়েটের ছাত্ররা প্রতিবাদে মূখর হইয়া উঠলো। তারা বিভিন্ন রুটের গাড়ি ভাঙচূড় করলো। প্রতিবাদের প্রকাশে স্বতঃস্ফূর্ত ক্ষোভের রেখাগুলি দৃশ্যমান ছিলো। তাদের এই ক্ষোভে শ্রেণী বিদ্বেষ ছিলো কীনা জানি না, কিন্তু ঐ সময়টাতে বিষয়টা আমার কাছে তেমন মনে হয় নাই। আমি বুয়েটের ছাত্রদের এই বিচ্ছুরিত আগুনের পক্ষে ছিলাম।