কন্টাক্ট লেন্স
কেমন আছেন সবাই? এটা ব্লগে আমার ১ম পোস্ট ।ভাল লাগছে লিখতে পেরে
পোস্টটা দেয়ার সময় ১টা প্রশ্ন ঘুরছিল মাথার মধ্যে । সেটা দিয়েই শুরু করলাম
পাওয়ার কন্টাক্ট লেন্স কোন কম্পানীরটা ভাল হবে?
ল্যাসিক কি নিরাপদ?কোন সাইড এফেকট নেইত?
... ................................
................. .................................
........................... ..........................
............................................... ............................
টাইগার প্রতিদিন শিকার করে না!
আজকাল আর মন ভাল রাখতে পারছি না। নানা কারনে নানা সমস্যায় জীবনটা অনেকটা তেজপাতার মত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে একটা অর্থিক সমস্যায় পড়ব বুঝা যাচ্ছে! আয় ব্যয়ের হিসাব মিলছে না মোটেই! কি করব বুঝতে পারছি না। কোন পথে গেলে ‘গুরুধন’ পাব বুঝতে পারছি না। চারপাশের অনেকের অবস্থা দেখে আরো ভয়ে পড়ছি দিনকে দিন! কেমন যেন একটা অদৃশ্য গ্যাড়াকলে পড়ে যাচ্ছে আমাদের সামাজিক অবস্থা। রাষ্ট্রের পরিচালন পদ্বতির উপর আমাদের সাধারন মানুষের কোন হাত না থাকলেও সাধারন মানুষ যাদের পরিচালক হিসাবে নিযুক্ত করে, তাদের আচরন ও কর্ম পদ্বতি সঠিক না হলে সাধারন মানুষকেই তার ভার বহন করতে হয়! আমার মনে হয় আমরা সেই রকম একটা অবস্থার মধ্যে আছি এইসময়ে। যাক যা হবার তা তো হবেই! আমার মত আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি লাভ! কিন্তু সব আদার ব্যাপারী এক হয়ে গেলে জাহাজ ব্যাপারী যাবে কই! কত কত জাহাজ ব্যাপারী এই দুনিয়ায় আসলো আর গেল! কত আদমের এই দুনিয়া!
ধাঁধা পোস্ট
এইটা একটা ধাঁধা পোস্ট। আপাতদৃষ্টিতে নিরীহ। উত্তরটা আর দিলাম না। আপনারাই বলেন-
বাসায় আপনি দেখেন টেলিভিশন। কিন্তু আপনি যখন বের হন নিয়ে যান আপনার সেল বা মোবাইল ফোনটাকে।
আপনার হাতে যখন টাকা থাকে না আপনি তখন টিভি দেখেও আনন্দ পান না। পারলে বিক্রি করে দেওয়ার কথাও ভাবেন। কিন্তু যখন আপনার হাতে টাকা থাকে আপনি আপনার মোবাইল ফোনটাকে বদলে ফেলেন।
আপনি কখনো কখনো টিভি উপভোগ করেন। কিন্তু আপনি আপনার মোবাইল ফোন নিয়ে খেলেন প্রায় সর্বক্ষণ, সর্বদা আপনার হাতেই থাকে সেটটি।
টিভি একবার কেনার পর সেটি সারাজীবনের জন্য ফ্রি, তেমন কোনো অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু মোবাইলের পেছনে যদি অর্থ ব্যয় না করেন তাহলে সেবা আর পাচ্ছেন না।
টিভি আজকাল অনেক বড়, মোটাসোটা এবং বেশিরভাগ ক্ষেত্রেই পুরোনো। কিন্তু মোবাইল সুন্দর, স্লিম এবং সহজেই বহনযোগ্য।
তাপিত হৃদয় যেখানে শীতল হয়, সেখানে বস্তু রবে জেনো নিশ্চয়
খ্রিস্টাব্দ ২০০৮ ছিলো এ্যনিমেশন ভক্তদের জন্য দারুণ একটি বছর। বেশ কিছু চমৎকার এ্যনিমেশন দেখার সুযোগ, ভাগ্য হয়েছিলো সেবার। ওয়াল-ই আর মাদাগাস্কার: ইস্কেপ টু আফ্রিকা'র কথাতো আগেই বলেছি। সালের আরো একটা চমৎকার মুভি ছিলো কুং ফু পান্ডা। ড্রীমওয়ার্ক্সের পরিবেশনা ছিলো দারুণ; ডাস্টিন হফম্যান, অ্যাঞ্জেলিনা জলি, জ্যাকি চ্যাং, জ্যাক ব্ল্যাকদের ডাবিং ছিলো দারুণ আর এ্যনিমেশন হলেও কাহিনীচিত্র, দৃশ্যায়ন ছিলো দারুণস্য দারুন! মুভিটা দেখে অমৃতসম তৃপ্তি পেয়েছিলাম।
এলেবেলে
অনেকদিন ধরে লিখব লিখব করে কোনো কিছু লিখা হয়না। মানুষ কত কিছু লিখে, অথচ আমি কিছু লিখতে পারি না। এক প্রকার ইনফেরিওরিটি কমপ্লেক্স এ ভুগি। না জানি লিখা কেমন হয়। সবাই কত সুন্দর লিখে। আমার লিখা কি সেই রকম হবে? তারপরেও মাথায় কতকিছু ঘুরে, তাই আমি নিচের লিখাটি লিখলাম।
আমার এক ছোটভাই আমার উদ্দেশ্যে একটা গল্প লিখল। সেই গল্পটিতে দুইজন বন্ধুর কথা উল্লেখ করল। তারা দুইজন একটা দোকানে ঝাড়বাতি কিনতে গেল। তারা সেইখানে যেয়ে একটি বাতিও কিনতে পারলোনা। কারণ ঝাড়বাতিগুলো তাদের ঘরের সাথে মানানসই হচ্ছিলনা। গল্প শেষ হয়ে যায় ঝাড়বাতি না কেনার দুঃখ পর্য্ন্ত। এই রকম কত শত গল্প আমার মাথায় ঘুরতে থাকেয় কিন্তু কিছুই আমি লিখতে পারিনা। কারণ গল্প গুলোর শেষ রূপান্তর আমি কি দিব তাই বুঝতে পারিনা।
রুটি ও রবীন্দ্রনাথ -

রবীন্দ্রনাথকে চিনতে হলে আমাদের রুটি সেঁকতে হবে... আমাদের আটার দলা মাখতে হবে... বর্ষার অমোঘ মেঘে ঝরা প্রথম বৃষ্টির পানিতে ভাজতে হবে... রুটি!
হ্যাঁ... কবিগুরুও রুটি ভেজেছেন... না বউকে খুশি করতে বা তার রাগ দমাতে নয়, ভেজেছেন জীবনকে জানতে... রুটির ফুটো দিয়ে চেষ্টা করেছেন বিশ্বকে দেখতে...
আজ জোছনা রাতে সবাই গেছে বনে...
কবিগুরুর এই অদম্য ইচ্ছের মূলেও রুটি...
শুধু বিশ্ব লয়ে নয়... কবিগুরু খেলেছেন রুটি লয়েও...
তবে রুটিকে আমরা যেভাবে চিনি, বা যেভাবে চিনতে চাই, কবিগুরু কখনোই চাননি সেভাবে রুটিকে আমাদের সামনে তুলে ধরতে। অবশ্যই! তাহলে আর বিশ্বকবি আলাদা হলেন কিভাবে। রুটিকে রবীন্দ্রনাথ ভেলা বানিয়েছেন। না ভেলা নয়! সোনার তরী!
আনন্দময় একটা দিন
ছুটির দিন, আবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা। হাতের কাছে অসংখ্য বই, কোনটা ছেড়ে কোনটা পড়ি অবস্থা। ছফামৃতটা হাতে নিয়ে বসলাম। এটা শেষ করে আহমদ শরীফ-এর ডায়েরি, ভাব-বুদ্বুদ শেষ করবো। এরপর রফিক আজাদের কোনো খেদ নেই অথবা আব্দুল মান্নান সৈয়দের ডায়েরি। হাতের কাছে অনেকগুলো ভাল বই থাকলে এর চেয়ে আন্ন্দময় জীবন আর কী আছে।
কেনা হয়েছে অনেকগুলো ডিভিডি। মাত্রই অস্কার দিল। এবার অস্কার নিয়ে বিতর্ক কম। কেবল ইনসেপশন নিয়ে কেউ কেউ কথা বলছেন, এই ছবিটির নাকি আরও ভাল করা উচিৎ ছিল। আমার কাছে কিন্তু তা মনে হয়নি। আমার কাছে ইনসেপশন বরং ওভাররেটেড লাগছে। একজন সাধারণ দর্শক হিসেবে আমার ছবিটি আহামরি ভাল লাগেনি। হয়তো আমি ছবিটি ভাল বুঝতে পারিনি। 
বাংলাদেশ টিমের পরাজিত হইবার সম্ভাব্য কারণসমূহ
১। স্বাগতিক দেশ হিসাবে অতিথি দেশকে প্রিভিলেজ দেওয়া হয়েছে।
২। এইটা আসলে ম্যাচ ফিক্সিং ছিল। বাংলাদেশ দল ঘুষ খেয়ে ইচ্ছা করে হেরেছে।
৩। খেলার মাঠটা আসলে বাঁকা ছিল।
৫। আয়ারল্যান্ড বিশ্বকাপে দ্রুততম সময়ে সেঞ্চুরী করার প্রতিশোধ হিসাবে আমরা দ্রুততম সময়ে সবচেয়ে কম রানের রেকর্ড গড়লাম।
৬। এটা আসলে ওয়েষ্ট ইন্ডিজের কাউকে সেঞ্চুরী করতে না দেয়ার একটা সুক্ষ পরিকল্পনা ছিল।
৭। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা দুপুরে বিটিভির বাংলা সিনেমা মিস করতে চাননি।
৮। বাংলাদেশের উপর ডাক্তার ইউনুসের অভিশাপ লেগেছে।
৯। আশরাফুলের উপর সহানুভূতিশীল হয়ে সকলে খারাপ খেলছে।
১০। গ্রামীণ ফোনের ধর্মনিরপেক্ষ বিজ্ঞাপনই বাংলাদেশ ক্রিকেট দলের পতনের কারণ, যতবারই এই বিজ্ঞাপন দেখানো হয় ততবারই একটি উইকেট এর পতন হয়। নিরপেক্ষতার সীমা থাকা দরকার, তাওহীদ আর শিরক কখনো এক হতে পারে না।
ভালো লাগার-ভালোবাসার টিম ওয়েস্ট ইন্ডিজ...
বেশ কয়েক মাস আগে রায়হান ভাইয়ের সাথে কথার পিঠে কথা চড়াইতে চড়াইতে আমি বলছিলাম বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা হইলে আমি ওয়েস্ট ইন্ডিজের সাপোর্ট করুম। তুলনামূলকভাবে যূক্তিপ্রবণ মানুষ হওয়াতে রায়হান ভাই আমার সেই সিদ্ধান্ত নিয়া মারাত্মক কোনো প্রতিক্রিয়া দেখান নাই। কিন্তু আমি যা কইছিলাম তাতে সত্যতা ছিলো। বাচ্চাকালে আমি যেই স্কুলে পড়ছি সেই স্কুলের গেইম টিচার ছিলেন একজন জাতীয় ক্রিকেটার, সেই টিচার আজম স্যারের কল্যাণে আমার ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরী হইছিলো ৭/৮ বছর বয়সেই। আর সেই আগ্রহ তৈরী হওয়ার সময়টাতে যেই বিশ্বকাপটা মনোযোগ দিয়া অনুসরণ করি, সেই ৭৯'তে দ্বিতীয়বারের মতোন চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। যেই দলের নেতৃত্ব তখন ক্লাইভ লয়েডের হাতে, বোলার জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, এন্ডি রবার্টস আর কলিন ক্রফ্ট। গ্রীনিজ-লয়েড-কলিন কিং আর ভিভিয়ান কিং রিচার্ডস যেই দলের ব্যাটিং তান্ডব চালায়। তারে বাদ দিয়া অন্য
আজকের ম্যাচ নিয়ে ভাবনা
১.
বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকেরটা।
আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে হিসেব একটু ওলট-পালট করে দিলেও, বলা যায় যে অঘটন বারবার ঘটাতে পারবেনা তারা। ঐদিকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী ভারতের সাথে এক পয়েন্ট নিয়ে রাখাতে, আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট খোয়ানোর পরও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে ইংল্যান্ড, যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরে না বসে, এবং বাস্তবে সেটার সম্ভাবনও খুব কম। সেদিন দক্ষিণ আফ্রিকার সামনে পড়ায় দেখা গেছে দিনে দিনে কতটা অসহায় একটা দলে পরিণত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রামীণ ব্যাংক এবং ডঃ মুহাম্মাদ ইউনুস
গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে ক্ষুদ্র পর্যায়ে চালু হয়। ১৯৮৩ সালে বাংলাদেশ গভর্নমেন্ট অনুমতি সাপেক্ষে ব্যাপক ভাবে চালু হয়। বর্তমানে প্রায় ২৫০০ শাখা রয়েছে এই ব্যাংকের। গ্রামীণ ব্যাংকের রয়েছে ২৪০০০ কর্মী। এই ব্যাংক ঋণ দিয়েছে প্রায় ৭ বিলিয়ন ইউএসডি। ৯৫% ভাগ গ্রাহকই নারী। উচ্চ সুধের হার গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে বিতর্কিত করে।
অনেক বিতর্ক অনেক অপবাদ তারপরও পথ থেমে যায়নি গ্রামীণ ব্যাংকের ব্যাংকের পথ চলা। গ্রামীণ ব্যাংক ডঃ ইউনুসের হাত ধরে পার করেছে প্রায় ৩৫ টি বছর। গ্রামীণ জনগণের অনেক আশা অনেক হতাশার উৎস এই ব্যাংক। অনেকই এই ব্যাংকের ঋণ নিয়ে জীবনে উন্নতি করেছেন আবার ঋনের টাকা শোধ না করতে পেরে ঘরবারি/জমিজমা বিক্রি করে ঋনের টাকা শোধ করেছেন এমন মানুষ ও আছেন। দেশে বিদেশে অনেক সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক। বিদেশী অনেক ব্যাংক গ্রামীণ ব্যাংক কে দেখে উৎসাহীও হয়েছে।
জীবন থেকে নেয়া (মরে গেলেও)
কথায় কথায় মরে গেলেও এটা আমি করবো না, খাবো না, এভাবে কথা বলা আমার স্বভাব। এভাবে কথা ছোটরা বলে বড়’রা না। কিন্তু আমার মনে হচ্ছে আমি বুড়ি হয়ে যাচ্ছি কিন্তু বড় আর হচ্ছি না। সবাই এটা নিয়ে অনেক বকে বকে এখন ক্ষ্যান্ত দিয়েছেন। তোর মানসিক বয়স কোথাও আটকে আছে, তোর মানসিক ডেভেলাপমেন্ট হচ্ছে না, বলতে বলতে সবাই ক্লান্ত। আমিও মেনে নিয়েছি একরকম যে বড় হওয়া হয়তো আর হবে না এ জীবনে। সবচেয়ে বেশি বলেছেন এক ভদ্রলোক। যার সাথে ঝগড়া করতে করতে এতো বছর পার হয়ে গেছে টের পাইনি। তারপরও এখনো কিছু না হতেই ঘাড় বেঁকিয়ে ঐটাই বলি, মরে গেলেও তোমার সাথে থাকবো না। তিনি আজকাল বলেন, মরারতো আর দেরী নাই, এতোদিন যখন থাকলা কষ্ট করে, বাকি কয়টা দিনও থাকো। এতোদিন যে যেভাবেই বলেছে, সেগুলো শুনতে একরকম লাগতো। কিন্তু এজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন মানুষটা, “তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী তুমি গলার মালা” যখন বলেন সেটা, তখন অন্যরকম লাগে।
শাদা ময়লা রঙিলা পালে আউলা বাতাস খেলে
বিনোদন যে সবসময় সহজলভ্য নয়, তা যখন নিজেকে আয়নায় দেখি খুব টের পাই। বিনোদনের অভাবে এ শহরের ছেলে-শিশু-কিশোর বা অন্যরা সবাই কেমন নেতিয়ে পড়েছে। তাদের মাজায় জোর নেই। জিন্সের প্যন্ট মাজা বেয়ে নেমে আসতে চায়। একহাতে তাই টানতে টানতে ওরা পথ হাঁটে। ওদের অনিশ্চিত পথহাঁটা স্বউদ্যোগে আমার জন্য বেশ খানিকটা দুশ্চিন্তা বয়ে নিয়ে আসে। কারণ, আমি জানি বিনোদনশূন্যতা মানুষকে মাদক ও অবদমনের পথে ধাবিত করে। যা থেকে কোনো ফলপ্রসূ উৎপাদন সম্ভব নয়।
মেলায় ম্যালা বই কিনলাম
বই মেলায় কী বই কেনা হল তা নিয়ে নজরুলের একটা পোস্ট আছে। ভাবছিলাম সেখানেই আমার তালিকাটা দিয়ে দেই। বইগুলো শেলফ থেকে বের থেকে দেখি আমিও কম কিনিনি। তাই ভাবলাম আলাদা একটা পোস্ট দেই। অনেক দিন কিছু লেখি না। লেখার আগ্রহটা ফিরিয়ে আনার জন্যই আলাদা পোস্ট।
যা কিনলাম-
১. দাস্তাম্ভু: সিপাহি বিদ্রোহের রোজনামচা-মির্জা গালিব, অনুবাদ-জাফর আলম
২. কিংবদন্তীর গল্প: চট্টগ্রাম-সুচরিত চৌধুরী
৩. ঢাকা পুরাণ-মীজানুর রহমান
৪.স্বৈরশাসনের নয় বছর, ১৯৮২-৯০-মেজর রফিকুল ইসলাম
৫.আমি বীরাঙ্গনা বলছি-নীলিমা ইব্রাহিম
৬.বাংলাদেশ: রাষ্ট্র ও সরকারের সামরিকীকরণ-হাসান উজ্জামান
৭.তিন পুরুষের রাজনীতি-রফিক কায়সার
৮. বাংলাদেশের ভবিষ্যৎ ও অন্যান্য প্রবন্ধ-আসহাবুর রহমান সম্পাদিত
৯. একাত্তর: নির্যাতনের কড়চা-আতোয়ার রহমান
১০. পাকিস্তান: একনায়কতন্ত্র ও সংকটরে স্বরূপ-সম্পাদনা-হাসান গারদেজি ও জামিল রশিদ, অনুবাদ-তানভীর মোকাম্মেল
একটা কার্নিভাল এসে দুচোখের রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে
নদীর ওপারে রাতে গিয়েছিলাম। গভীর রাতে। তখন ওখানে রাত ছিলো না। ছিলো সকাল সকাল একটা ব্যাপার। ধোঁয়া ধোঁয়া গ্রামের হাটে দেখা হলো মানুষের সাথে। মানুষগুলি আমার মাথার ভিতর ছিলো কখনো। মেক্সিকোতে পিরামিডের চুড়োয় সূর্যাস্তের দিকে তাকিয়ে আমি তাকে প্রথম স্পর্শ করেছিলাম। আমার আঙুল ছিলো ধূলির মিনার। ফ্রিদা। সে ছবি আঁকতো নিজে নিজে। সে মাঝরাস্তায় একটি বাসের সামনে পড়ে গেলো, বাস তার ওপর ব্রেক কষলো। বাসের একটা লোহা তার যোনিপথ দিয়ে ঢুকে মেরুদণ্ড ছিন্ন করে বের হয়ে গেলো। তারপর সে শিল্পী হলো। তার ছবি সব পাখি হয়ে উড়ে বেড়ালো। তার সাথে নদী পাড়ে দেখা হলো। সে একটা মনোহরি রোদের দোকান দিয়ে বসেছে। সে আমার হাতে দিলো একজোড়া রোদের নূপুর। সে আমাকে তার পাশে বসতে বললো। আমি কিছুক্ষণ বসলাম। পান খেলাম। চুনটা একটু বেশিই হয়ে গেলো। ফলত আমার ওষ্ঠাধর এমন লাল